বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:শারীরিক হুমকির প্রতিক্রিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আপনি যদি শারীরিক ক্ষতির হুমকি দেখতে পান (নিজের ক্ষতি করা সহ):

  1. ১. সকল হুমকিকে গুরুত্ব সহকারে বিবেচনা করুন
  2. ২. উইকিমিডিয়া ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করুন
    • হুমকির বিস্তারিতসহ সঙ্গে সঙ্গে emergency@wikimedia.org ঠিকানায় ইমেইল পাঠান। বিকল্পভাবে, আপনার উইকিপিডিয়া অ্যাকাউন্টে ইমেইল সক্রিয় থাকলে এই লিংকে ক্লিক করে জরুরি প্রতিক্রিয়া দলকে বার্তা দিন
    • এই যোগাযোগ পদ্ধতিগুলো কেবলমাত্র শারীরিক ক্ষতির হুমকি (নিজের ক্ষতি করা সহ) ক্ষেত্রে ব্যবহারের জন্য। অন্যান্য বিষয়ে জানতে উইকিপিডিয়া:আমাদের সাথে যোগাযোগ দেখুন।
    • যে পাতায় হুমকির বার্তাটি দেখেছেন তার সঠিক নাম বা ইউআরএল, দেখার সময় ও আপনার সময় অঞ্চল উল্লেখ করুন। আপনি চাইলে পার্থ্যকের লিংকও দিতে পারেন।
    • এই ইমেইল ঠিকানাটি সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকে। কর্মীরা সাধারণত তাৎক্ষণিকভাবে আপনার ইমেইল গ্রহণের নিশ্চয়তা প্রদান করবেন। (আপনার স্প্যাম ফোল্ডারও পরীক্ষা করুন।)
      • যদি ৩০ মিনিটের মধ্যে সাড়া না পান, তাহলে আপনার ইমেইলটি ca@wikimedia.org ঠিকানায় ফরোয়ার্ড করুন।[]
    • উইকিমিডিয়া ফাউন্ডেশনের অন্যান্য ঠিকানায় ইমেইল পাঠাবেন না বা ফোন করবেন না—এতে বিভ্রান্তি তৈরি হয়।
    • কর্মীরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন, যেমন অবস্থান শনাক্ত করা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা।
  3. ৩. উইকিপিডিয়ার প্রশাসকদের ব্যক্তিগতভাবে জানান
    • ইমেইল, আইআরসি, ডিসকর্ড, অথবা অন্যান্য কম দৃশ্যমান যোগাযোগ মাধ্যম ব্যবহার করুন—আলোচনাসভা বা আলাপ পাতায় নয়
    • কোন প্রশাসক বর্তমানে সক্রিয় রয়েছেন যদি জানতে চান, তাহলে এই সরঞ্জামটি ব্যবহার করুন।
    • আপনি নিজে প্রশাসক হলেও, অন্যান্য প্রশাসকদের জানানো উচিত।

তথ্যসূত্র

  1. WMF-এর অনুরোধ অনুযায়ী

প্রশাসকদের জন্য পরামর্শ

[সম্পাদনা]
  • আত্মহত্যা বা অন্যান্য আত্ম-ক্ষতির হুমকির জন্য বাধাদানের প্রশ্নে বিচক্ষণতার প্রয়োজন তবে সাধারণভাবে, নির্দিষ্ট হুমকিগুলি অপসারণ করা উচিত (একটি সুচিন্তিত সম্পাদনা সারাংশ সহ) এবং সংশোধনটি মুছে ফেলা উচিত, যেগুলো পরবর্তীতে গোপন করা হবে।
  • অন্যদের বিরুদ্ধে হুমকির প্রতিকার হিসেবে বাধাদান (সাধারণত আলাপ পাতায় প্রবেশাধিকার অপসারণ সহ) ও সম্ভবত ইমেইলেও বাধা দেওয়ার মাধ্যমে মোকাবেলা করা উচিত। এই ধরনের হুমকি মুছে ফেলার পাশাপাশি সংস্করণ অপসারণ প্রয়োগ করার বিষয়টি বিবেচনা করা উচিত।
  • ব্যক্তিগত তথ্য সম্বলিত যেকোনো লেখা গোপন করার অনুরোধ করুন।
  • সন্দেহ হলে, emergency@wikimedia.org ঠিকানায় ইমেল করুন। উচ্চ-প্রদর্শিত আলোচনাসভা থেকে দূরে থাকুন।

বহিঃসংযোগ

[সম্পাদনা]