বিশ্ব আদিবাসী দিবস সম্পাদনাসভা ২০২৫

diff.wikimedia.org |
info-bn
wikimedia.org |
#IndigenousDay |
![]()
প্রতি বছর ৯ আগস্ট, জাতিসংঘের উদ্যোগে সারা বিশ্বে পালিত হয় আন্তর্জাতিক আদিবাসী দিবস। ১৯৯৪ সালে শুরু হওয়া এই দিবসটির মূল লক্ষ্য হলো—বিশ্বের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা করা এবং তাদের জীবনসংগ্রাম, সংস্কৃতি ও চ্যালেঞ্জ সম্পর্কে সমাজে সচেতনতা গড়ে তোলা। এই সচেতনতার বার্তা বহনের পাশাপাশি দিবসটি আদিবাসী জনগোষ্ঠীর ভাষা, ঐতিহ্য, সংস্কৃতি এবং পরিবেশ রক্ষায় তাদের অবদানের স্বীকৃতি হিসেবেও বিবেচিত হয়। ২০২৫ সালের প্রতিপাদ্য: “আদিবাসী জনগোষ্ঠী এবং কৃত্রিম বুদ্ধিমত্তা: অধিকার রক্ষা, ভবিষ্যৎ গঠন”—এই বার্তাটি প্রযুক্তির দ্রুত পরিবর্তনশীল যুগে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষার প্রয়োজনীয়তাকে সামনে আনে এবং দেখায় কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) তাদের ভাষা, সংস্কৃতি ও জ্ঞানের ধারাকে সুরক্ষিত অথবা বিপন্ন করতে পারে। এটি এও নির্দেশ করে যে, এআই-চালিত ভবিষ্যৎ গঠনে আদিবাসী জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সঠিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা জরুরি।
- উইকিতে আদিবাসী কণ্ঠস্বর
এই দিবস উপলক্ষে বাংলা উইকিপিডিয়ায় একটি বিশেষ অনলাইন সম্পাদনাসভা আয়োজন করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে অংশগ্রহণকারীরা বিশ্বের বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর ইতিহাস, ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতি নিয়ে তথ্যভিত্তিক নিবন্ধ তৈরি করার মাধ্যমে উইকিপিডিয়াকে আরও অন্তর্ভুক্তিমূলক করে তুলতে অবদান রাখবেন। এই উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আদিবাসী জনগোষ্ঠীর জীবন, সংগ্রাম এবং অবদানের বিষয়ে নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক উপাদান সহজলভ্য করা। বাংলা উইকিপিডিয়ায় আদিবাসী জনগোষ্ঠীর যথেষ্ট প্রতিনিধিত্ব না থাকায় এই সম্পাদনাসভা সেই ঘাটতি পূরণে একটি সচেতন পদক্ষেপ, যা মুক্ত জ্ঞানের জগতে প্রান্তিক কণ্ঠস্বরকে সামনে আনার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিয়মাবলী
- অবশ্যই প্রবেশকৃত (লগ-ইনকৃত) অ্যাকাউন্ট থেকে অনুবাদ বা সম্পাদনা করতে হবে।
- অসম্পূর্ণ বা ছোট নিবন্ধ গ্রহণযোগ্য নয়।
- ক নতুন মৌলিক নিবন্ধ তৈরি করলে অন্তত ৩০০ শব্দ থাকতে হবে।
- অনুবাদের ক্ষেত্রে সম্পূর্ণ নিবন্ধ অনুবাদ করতে হবে।
- তথ্যসূত্রবিহীন নিবন্ধ গ্রহণযোগ্য নয়। নিবন্ধে অবশ্যই উপযুক্ত তথ্যসূত্র থাকতে হবে এবং সন্দেহজনক বা বিতর্কিত বক্তব্যগুলো যাচাইযোগ্য হতে হবে।
- কোন অবস্থাতেই অন্য ওয়েবসাইটের লেখা সরাসরি কপি করে ব্যবহার করা যাবে না। এটি কপিরাইট লঙ্ঘনের শামিল।
- যান্ত্রিক অনুবাদ (যেমন গুগল অনুবাদ, চ্যাটজিপিটি) সরাসরি গ্রহণযোগ্য নয়। অনুবাদ যন্ত্র ব্যবহার করা হলে, নিবন্ধ জমা দেওয়ার আগে সমস্ত যান্ত্রিক অনুবাদ সংস্কার করা আবশ্যক।
- সম্পাদনা দ্বন্দ্বে জড়াবেন না এবং সহনশীল আচরণ বজায় রাখবেন।
- নিবন্ধের গুণগত মান বজায় রাখতে হবে—যাতে তা সহজবোধ্য, তথ্যসমৃদ্ধ ও পাঠযোগ্য হয়।
- নিবন্ধ তৈরি করার পর অবশ্যই পর্যালোচনার জন্য এখানে জমা দিতে হবে। অন্যথায় আপনার নিবন্ধ প্রতিযোগিতার অংশ হিশেবে গৃহীত হবে না।
- যোগাযোগ
⟶ সম্পাদনাসভা সম্পর্কিত যেকোনো প্রশ্ন, এখানে জিজ্ঞাসা করুন।
⟶ আপডেট ও আলোচনার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোন।
- স্বীকৃতি
- ন্যূনতম ৫টি সম্পূর্ণ নিবন্ধ গৃহীত হলে উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে সনদপত্র প্রদান করা হবে। সর্বোচ্চ শব্দ সংখ্যার ভিত্তিতে ফলাফল প্রকাশ করা হবে।
- সম্পাদনাসভায় অংশগ্রহণকারীদের সম্পাদিত অবদানের স্বীকৃতিস্বরূপ উইকিপদক প্রদান করা হবে।
অনুবাদ করার জন্য নিবন্ধের তালিকা কোথায় পাব?
আপনার সুবিধার্থে এখানে একটি তালিকা রয়েছে (তালিকা থেকে পূর্বে তৈরি হয় নি এমন যে কোনো নিবন্ধই অনুবাদ করতে পারেন। সংশ্লিষ্ট ইংরেজি নিবন্ধটিতে যাওয়ার পর যদি ডানদিকে উপরে
আইকনে ক্লিক করে 'বাংলা' দেখতে পান তাহলে বুঝতে হবে নিবন্ধটি আগেই তৈরি করা হয়েছে এবং সেটি পুনরায় তৈরি করা হতে বিরত থাকুন।)
নতুনরা কিভাবে নিবন্ধ তৈরি করবেন তা জানার জন্যে এই টিউটোরিয়াল দেখতে পারেন।
অংশগ্রহণ করুন
আপনি সম্পাদনাসভা চলাকালীন যে কোনও সময় যোগ দিতে পারেন। এই সম্পাদনাসভায় যারা অবদান রাখছেন, তারা নিজেদের ব্যবহারকারী পাতায় {{ব্যবহারকারী/বিশ্ব আদিবাসী দিবস অবদানকারী}} টেমপ্লেট এবং অসম্পূর্ণ নিবন্ধের উপর {{কাজ চলছে}} টেমপ্লেট যোগ করতে পারেন।
নিবন্ধ জমা দিন
একটি নিবন্ধের কাজ শেষ করেছেন?
(ন্যূনতম ১টি নিবন্ধ জমা দিলেই আপনি স্বয়ংক্রিয়ভাবে অংশগ্রহণকারী বিবেচিত হবেন)
পর্যালোচনা
নিবন্ধ পর্যালোচনায় সাহায্য করতে চাইলে আপনি একজন পর্যালোচক হিসেবে যুক্ত হতে পারেন। তবে নাম যোগ করার আগে মনে রাখবেন – একজন পর্যালোচকের প্রধান দায়িত্ব হল জমা পড়া নিবন্ধগুলো যথাযথভাবে পর্যালোচনা করা।
⟶ শুধুমাত্র আগ্রহ থেকে নাম যোগ করা যাবে না – দয়া করে নিশ্চিত হোন যে আপনি বাস্তবে এ কাজে সময় দিতে পারবেন।
⟶ পর্যালোচক হতে চাইলে আলোচনার পাতায় একটি বার্তা দিন।
🔎 জমা পড়া নিবন্ধগুলো পর্যালোচনার জন্য এখানে ক্লিক করুন।
- পর্যালোচক
- Moheen (আলাপ · অবদান)
- Rafi Bin Tofa (আলাপ · অবদান)
- IqbalHossain (আলাপ · অবদান)
যোগাযোগ