বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:বাংলা ভাষায় কোরীয় শব্দের প্রতিবর্ণীকরণ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কোরীয় ভাষা উত্তর ও দক্ষিণ কোরিয়ার সরকারি ভাষা। লিখনপদ্ধতিতে এটি হাঙ্গুল নামক লিপিতে লেখা হয়। পঞ্চদশ শতকে কোরীয় রাজা সেজোং এ পদ্ধতি প্রণয়ন করেন। এর পূর্বে এটি চীনা থেকে ধার করা হাঞ্জা লিপিতে লেখা হতো।

কোরীয় ভাষার রোমান প্রতিবর্ণীকরণের রীতির মধ্যে বহুল প্রচলিত পদ্ধতি সংশোধিত রোমানীকরণম্যাককিউন-রাইশাওয়া। এর মধ্যে প্রথমটি দক্ষিণ কোরিয়ায় এবং দ্বিতীয়টির একটি সংস্করণ উত্তর কোরিয়ায় ব্যবহৃত হয়।

এ প্রকল্প পাতায় হাঙ্গুল লিপিতে লেখা কোরীয় ভাষার শব্দসমূহ (ব্যক্তিনাম ও স্থাননাম) প্রতিবর্ণীকরণের পদ্ধতি বর্ণিত হয়েছে। যেহেতু বাংলা ভাষায় কোরীয় শব্দ লেখার কোন আদর্শ পদ্ধতি প্রচলিত নেই, এক্ষেত্রে উচ্চারণ অনুযায়ী বানান ব্যবহারের প্রক্রিয়া প্রদর্শন করা হয়েছে। সাথে সংশোধিত রোমানীকরণম্যাককিউন-রাইশাওয়া পদ্ধতিতে এর রোমানীকৃত রূপও প্রদর্শিত হয়েছে।৷

প্রতিবর্ণীকরণ সারণি

[সম্পাদনা]

ব্যঞ্জনধ্বনি

[সম্পাদনা]
কোরীয় বর্ণসংশোধিত রোমানীকরণম্যাককিউন-রাইশাওয়াআ-ধ্ব-ব রূপবাংলা ধ্বনিগত রূপসহজবোধ্য বাংলা রূপউদাহরণ ও মন্তব্য
ɡkkশব্দের শুরুতে 'ক'। যেমন, 김 (কিম)
kক্শব্দের শেষে 'ক'। যেমন, 박 (পা)
gggপূর্বে ও পরে স্বরধ্বনি থাকলে 'গ'।[] যেমন, 아기

(আগি)

kkhআগে বা পরে (ㅎ ) থাকলে 'খ'।[] যেমন,
kk'শব্দের শুরুতে বা মাঝে 'খ'। যেমন,
kক্শব্দের শেষে 'ক'।
kkkkক্কক্কশব্দের মাঝে 'ক্ক'।
ক্বশব্দের শুরুতে 'ক্ব'
kkক্শব্দের শেষে 'ক'
-----শব্দাংশের শুরুতে এটি স্বরবর্ণের ধারক হিসেবে কাজ করে এবং তখন এর উচ্চারণ নেই। যেমন, 아 (আ)।
ngngŋঙ/ংস্বরধ্বনি যুক্ত থাকলে 'ঙ' ব্যবহৃত, অন্য ক্ষেত্রে ং। যেমন, 방 (পাং), 방의 (পাঙে)।
jchtɕ/tsশব্দের শুরুতে 'চ'। যেমন, 짐(চিম)
jdʑ,dzপূর্বে ও পরে স্বরধ্বনি থাকলে 'জ'।[] যেমন, 바지 (পাজি)
chch'tsʰআগে বা পরে (ㅎ 'হ') থাকলে 'ছ'।[] যেমন, ()
ttত্শব্দের শেষে থাকলে 'ৎ'।[]
nnnপরে নাসিক্যধ্বনি ('ন', 'ম') থাকলে নাসিক্য 'ন'।
chch'tɕʰ/tsʰ
ttত্শব্দের শেষে থাকলে[]
jjtchts͈,tɕ͈জ্জজ্জশব্দের মাঝে থাকলে 'জ্জ'।
জ্বশব্দের শুরুতে থাকলে 'জ্ব'।
dtt
ddপূর্বে ও পরে স্বরধ্বনি থাকলে 'দ'।[] যেমন, ()
th, ch, tthআগে বা পরে (ㅎ ) থাকলে 'থ'।[]
ttত্শব্দের শেষে থাকলে 'ৎ'।[]
nnnপরে নাসিক্যধ্বনি ('ন', 'ম') থাকলে 'ন'।
tt'শব্দের শুরুতে বা মাঝে থাকলে 'থ'
tত্শব্দের শেষে থাকলে 'ৎ'।[]
chch'tsʰপরে স্বরধ্বনি থাকলে 'ছ'।
ttttত্তত্তশব্দের মাঝে 'ত্ত'।
ত্বশব্দের শুরুতে 'ত্ব'।
nnn
lɭদক্ষিণ কোরীয় রীতিতে পূর্বে বা পরে 'ㄹ'(ল) থাকলে এটি 'ল'-তে পরিণত হয়। "ㄹㄴ" (ল+ন) এবং "ㄴㄹ" (ন+ল) উভয়ই 'ল্ল' হয়।
bppশব্দের শুরুতে 'প'। যেমন, 바보 (পাবো)।
bbপূর্বে এবং পরে স্বরধ্বনি থাকলে 'ব'।[] যেমন, 바보 (পাবো)।
pphআগে বা পরে 'হ' (ㅎ) থাকলে 'ফ'।[]
ppশব্দের শেষে থাকলে 'প'
mmmপরে নাসিক্যধ্বনি ('ন', 'ম') থাকলে 'ম'।
pp'শব্দের শুরুতে বা মাঝে 'ফ'।
ppশব্দের শেষে 'প'।
ppppপ্পপ্প
শুরুতে 'প'
mmm
rrɾশব্দের শুরুতে 'র'।
পূর্বে ও পরে স্বরধ্বনি থাকলে 'র'।
'হ' (ㅎ) এর পূর্বে বসলে 'র'।
llɭশব্দের শেষে থাকলে 'ল'।
পুর্বে বা পরে 'ন' কিংবা 'ল' থাকলে উভয়ে মিলে 'ল্ল' হয়।
sssসংযুক্ত স্বরধ্বনিটি 'অ'(어), 'আ'(아), 'এ'(에), 'অ্যা'(애), 'ও'(오), 'উ'(우) কিংবা 'উ্য'(으) হলে[]
sshɕসংযুক্ত স্বরধ্বনিটি 'ই'(이), 'ইয়'(여), 'ইয়া'(야), 'ইয়ো'(요), 'ইয়ু'(유) কিংবা 'ইয়ে'(에,애) হলে[]
ttত্শব্দের শেষে থাকলে 'ৎ'।[]
nnnপরে নাসিক্যধ্বনি ('ন', 'ম') থাকলে 'ন'
ssssস্সস্বসংযুক্ত স্বরধ্বনিটি 'অ'(어), 'আ'(아), 'এ'(에), 'অ্যা'(애), 'ও'(오), 'উ'(우) কিংবা 'উ্য'(으) হলে[]
ɕ͈শ্শশ্বসংযুক্ত স্বরধ্বনিটি "ই"(이), "ইয়"(여), "ইয়া"(야), "ইয়ো"(요), "ইয়ু"(유) কিংবা "ইয়ে"(에,애) হলে[]
ttত্শব্দের শেষে 'ৎ'।[]
hhh,ɦ,βʷ,ɸʷ,ç,ɣ,ʝ,xউচ্চারণ 'হ' । তবে অল্পপ্রাণ ধ্বনি যেমন 'ক', 'চ', 'ত', 'প' এর সাথে বসলে তাকে মহাপ্রাণ ধ্বনি যথাক্রমে 'খ','ছ', 'থ', 'ফ' তে পরিণত করে।

স্বরধ্বনি

[সম্পাদনা]

হাঙ্গুল পদ্ধতিতে স্বরবর্ণ একা বসে না। এক বা একাধিক স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত হয় (너, ন; 마, মা; 좌, চোয়া)। অক্ষরের শুরুতে স্বরধ্বনি থাকলে ধারক হিসেবে (ㅇ) ব্যবহার করা হয় (언, অন; 안, আন) এবং তখন (ㅇ) অনুচ্চারিত থাকে।

কোরীয় বর্ণসংশোধিত রোমানীকরণম্যাককিউন-রাইশাওয়াআ-ধ্ব-ব রূপবাংলা ধ্বনিগত রূপসহজবোধ্য বাংলা রূপউদাহরণ ও মন্তব্য
eoŏʌ, əরোমান লিপিতে এটি 'u' বর্ণ দিয়ে লেখা থাকতে পারে।
yeo jʌ, jəয়ইয়
aaaপরবর্তী স্বরধ্বনি আলাদা করার জন্য ইংরেজিতে কখনো কখনো এটি 'ah' হিসেবে লেখা থাকতে পারে।
yayajaয়াইয়া
iii
ee, ë[]e
yeyejeয়েইয়ে
aeaeɛ/eঅ্যা,
yaeyaeয়্যা, য়েইয়ে
ooo
yoyojoয়োইয়ো
uuuরোমান লিপিতে এটি 'oo' দিয়ে লেখার প্রচলন রয়েছে। নামের ক্ষেত্রে একাক্ষর শব্দে 'woo' লেখা হয়। যেমন, জিমি উ (Jimy Woo)
yuyujuয়ুইউ
euŭɯউ্যউ্যশেষে থাকলে 'অ' হিসেবে যোগ করা যায়।
uiŭiɯiউ্যইউ্যই, উই
oeoeɸও্যএওয়ে
wawaoaৱাওয়া
wiwiwiৱিউই
woৱোঅওয়

ব্যক্তিনাম

[সম্পাদনা]

পারিবারিক নাম

[সম্পাদনা]

ছকে বহুল ব্যবহৃত কিছু কোরীয় পারিবারিক নামের (পদবি) প্রতিবর্ণীকৃত রূপ দেওয়া হলো। উল্লেখ্য, ইংরেজি প্রতিবর্ণীকরণে একই পদবির কয়েকটি রূপ প্রচলিত রয়েছে। ছকে ইংরেজি এ রূপগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। [এখানে, দ= দক্ষিণ কোরিয়ায় প্রচলিত বানান, উ= উত্তর কোরিয়ায় প্রচলিত বানান]

ক্রমকোরীয় নামসংশোধিত রোমানীকরণম্যাককিউন-রাইশাওয়াপ্রচলিত ইংরেজি বানানসমূহসহজবোধ্য বাংলা বানানমন্তব্য
GimKimKim, Gimকিম
(দ)I (দ)Yi (দ)Lee, Yi, Rheeই, লি'লি' অধিক প্রচলিত।
리 (উ, দ)Ri (দ)Ri (উ)রি (উ), লি (দ)
BakPakPark, Pak, Bakপার্ক
JeongChŏngJung, Jeong, Chungচং'জং'ও ব্যবহৃত হয়।
ChoeCh'oeChoi, Choe, Chae, Chweছোয়ে
JoChoCho, Joচো
GangKangKang, Gangকাং
YunYunYoon, Yun, Younইউন
(দ)Im (দ)Im (দ)Im, Lim, Rimইম, লিম'লিম' অধিক প্রচলিত।
림 (উ, দ)Rim (দ) Rim (উ)রিম (উ), লিম (দ)
১০JangChangJang, Changচাং
১১SinSinShin, Sinশিন
১২(দ)Yu (দ)Yoo, Yu, You, Ryuইউ
류 (উ, দ)Ryu (দ)Ryu (উ)রিউ
১৩HanHanHan, Hahnহান
১৪OOOh
১৫SeoSeo, Suh
১৬JeonChŏnJeon, Jun, Chun, Chonচন'জন'ও প্রচলিত।
১৭GwonKwŏnKwon, Gwon, Kweonকোয়ন
১৮HwangHwangHwang, Whangহোয়াং
১৯AnAnAhn, Anআন
২০SongSongSongসোং
২১HongHongHongহোং
২২ (দ)YangYangYang, Ryangইয়াং
량 (উ)Ryang (দ)Ryang (উ)রিয়াং
২৩GoKoKo, Go, Koh, Gohকো
২৪MunMunMoon, Munমুন
২৫SonSonSon, Sohn, Shonসোন
২৬BaePaeBae, Paeপে
২৭BaekPaekBaek, Paek, Baik, Paikপেক
২৮HeoHeo, Hur, Huh, Her
২৯ (দ)NoNoNoh, No, Rohনো
로 (উ, দ)Ro (দ)Ro (উ)রো
৩০NamNamNamনাম
৩১SimSimShim, Simশিম
৩২HaHaHa, Hah, Harহা
৩৩JuChuJoo, Ju, Chu, Chooচু
৩৪GuKuKoo, Goo, Gu, Kuকু
৩৫SeongSŏngSung, Seongসং
৩৬ChaCh'aChaছা
৩৭UUWoo, U
৩৮JinChinJin, Chinচিন
৩৯MinMinMinমিন
৪০ (দ)Na (দ)Na (দ)Na, Ra, Nahনা
라 (উ, দ)Ra (দ)Ra (উ)রা
৪১JiChiJi, Jee, Chiচি
৪২EomŎmEom, Um, Eum, Uhmঅম
৪৩ByeonPyŏnByun, Byeon, Byon, Pyunপিয়ন
৪৪ChaeCh'aeChae, Chai, Cheছে
৪৫WonWŏnWon, Weonওয়ন
৪৬BangPangBang, Pangপাং
৪৭CheonCh'ŏnCheon, Chun, Chonছন

প্রদত্ত নাম

[সম্পাদনা]

প্রদত্ত নাম প্রধানত দুই অক্ষর বিশিষ্ট হয়ে থাকে। রোমানীকরণে অক্ষরের পার্থক্য নির্দেশে মাঝে হাইফেন ব্যবহৃত হয়। বাংলা প্রতিবর্ণীকরণেও একইভাবে হাইফেন ব্যবহৃত হবে।

ছকে ১৯৪৫ থেকে ২০২১ সাল পর্যন্ত বহুল ব্যবহৃত কিছু প্রদত্ত নাম ও এদের প্রতিবর্ণীকৃত রূপ প্রদর্শিত হয়েছে।

ছেলে নাম
হাঙ্গুল প্রচলিত ইংরেজি বানান এমআর আরআর বাংলা রূপ মন্তব্য
이준 Yi-joon Ijun Ijun ই-জুন
영일 Young-il Yŏng'il Yeong-il ইয়ং-ইল
영기 Young-gi Yŏng'gi Yeong-gi ইয়ং-গি
영길 Young-gil Yŏng'gil Yeong-gil ইয়ং-গিল
영진 Young-jin Yŏng-jin Yeong-jin ইয়ং-জিন
영식 Young-sik Yŏng-shik Yeong-sik ইয়ং-শিক
영수 Young-soo Yŏng-su Yeong-su ইয়ং-সু
영호 Young-ho Yŏng-ho Yeong-ho ইয়ং-হো
영환 Young-hwan Yŏng-hwan Yeong-hwan ইয়ং-হোয়ান
예준 Ye-joon Yejun Yejun ইয়ে-জুন
유준 Yu-Joon Yujun Yujun ইউ-জুন
일성 Il-sung Il-sŏng Il-seong ইল-সং
우진 Woo-jin Ujin U-jin উ-জিন
은우 Eun-Woo Ŭnu Eunu উ্যন-উ সহজবোধ্য রূপ 'উন-উ'
건우 Gun-woo Kŏnu Geonu কন-উ
경수 Kyung-soo Kyŏng-su Gyeong-su কিয়ং-সু
광수 Kwang-su Kwangsu Gwangsu কোয়াং-সু
정웅 Jung-woong Chŏng'ung Jeong-ung চং-উং
정남 Jung-nam Chŏngnam Jeongnam চং-নাম
정수 Jung-soo Chŏngsu Jeongsu চং-সু
정호 Jung-ho Chŏng-ho Jeong-ho চং-হো
정훈 Jung-hoon Chŏng-hun Jeong-hun চং-হুন
지후 Ji-hoo Chihu Jihu চি-হু
지훈 Ji-hoon Chihun Jihun চি-হুন
지호 Ji-Ho Chiho Jiho চি-হো
주원 Ju-won Chuwŏn Juwon চু-ওয়ন
준우 Joon-woo Chunu Junu চুন-উ
준영 Jun Young Chunyŏng Jun-yeong চুন-ইয়ং
준서 Jun-seo Chunsŏ Junseo চুন-স
준호 Joon-ho Chunho Jun-ho চুন-হো
진호 Jin-ho Chin-ho Jin-ho চিন-হো
중수 Joong-soo Chungsu Jungsu চুং-সু
종수 Jong-soo Chong-su Jong-su চোং-সু
종열 Jong-yul Chong-yŏl Jong-yeol চোং-ইয়ল
도윤 Do-yun Toyun Doyun তো-ইউন
동형 Dong-hyung Tong-hyŏng Dong-hyeong তোং-হিয়ং
동현 Dong-hyun Tong-hyŏn Dong-hyeon তোং-হিয়ন
병철 Byung-chul Pyŏng-chŏl Byeong-cheol পিয়ং-ছল
병호 Byung-ho Pyŏng-ho Byeong-ho পিয়ং-হো
민규 Min-kyu Min'gyu Min-gyu মিন-গিউ
민준 Min-jun Minjun Min-jun মিন-জুন
민재 Min-jae Minjae Min-jae মিন-জে
민수 Min-soo Minsu Min-su মিন-সু
민호 Min-ho Min-ho Min-ho মিন-হো
시우 Si-Woo Shiu Siu শি-উ
서준 Seo-Joon Sŏjun Seojun স-জুন
수호 Su-Ho Suho Suho সু-হো
성기 Sung-ki Sŏng-gi Seong-gi সং-গি
성진 Sung-jin Sŏng-jin Seong-jin সং-জিন
성민 Sung-min Sŏngmin Seong-min সং-মিন
성수 Sung-soo Sŏng-su Seong-su সং-সু
성현 Sung-hyun Sŏnghyŏn Seong-hyeon সং-হিয়ন
성훈 Sung-hoon Sŏng-hun Seong-hun সং-হুন
성호 Sung-ho Sŏng-ho Seong-ho সং-হো
상철 Sang-chul Sang-chŏl Sang-cheol সাং-ছল
상훈 Sang-hoon Sang-hun Sang-hun সাং-হুন
승현 Seung-hyun Sŭnghyŏn Seung-hyeon স্যুং-হিয়ন সহজবোধ্য রূপ 'সুং-হিয়ন'
하준 Ha-Joon Hajun Hajun হা-জুন
현우 Hyun-woo Hyŏnu Hyeonu হিয়ন-উ
현준 Hyun-jun Hyŏnjun Hyeon-jun হিয়ন-জুন
মেয়ে নাম
হাঙ্গুল প্রচলিত ইংরেজি
বানান
এমআর আরআর বাংলা রূপ মন্তব্য
아윤 A-Yun Ayun Ayun আ-ইউন
아린 A-rin Arin Arin আ-রিন
이서 Yi-seo Isŏ Iseo ই-স
영자 Young-ja Yŏng-ja Yeong-ja ইয়ং-জা
영미 Young-mi Yŏng-mi Yeong-mi ইয়ং-মি
영숙 Young-sook Yŏng-suk Yeong-suk ইয়ং-সুক
영희 Young-hee Yŏng-hŭi Yeong-hui ইয়ং-হ্যুই সহজবোধ্য রূপ 'ইয়ং-হুই'
유진 Yu-jin Yujin Yu-jin ইউ-জিন
윤서 Yun-seo Yunsŏ Yunseo ইউন-স
예은 Ye-eun Ye'ŭn Ye-eun ইয়ে-উ্যন ইয়ে-উন
인숙 In-sook In-suk In-suk ইন-সুক
은영 Eun-young Ŭn-yŏng Eun-yeong উ্যন-ইয়ং সহজবোধ্য রূপ 'উন-ইয়ং'
은경 Eun-kyung Ŭn-gyŏng Eun-gyeong উ্যন-গিয়ং সহজবোধ্য রূপ 'উন-গিয়ং'
은정 Eun-jung Ŭn-jŏng Eun-jeong উ্যন-জং সহজবোধ্য রূপ 'উন-জং'
은지 Eun-ji Ŭnji Eun-ji উ্যন-জি সহজবোধ্য রূপ 'উন-জি'
은주 Eun-ju Ŭn-ju Eun-ju উ্যন-জু সহজবোধ্য রূপ 'উন-জু'
은서 Eunseo Ŭnsŏ Eunseo উ্যন-স সহজবোধ্য রূপ 'উন-স'
옥자 Ok-ja Okja Okja ওক-জা
경옥 Kyung-ok Kyŏng-ok Gyeong-ok কিয়ং-ওক
경자 Kyung-ja Kyŏngja Gyeongja কিয়ং-জা
경숙 Kyung-sook Kyŏng-suk Gyeong-suk কিয়ং-সুক
경희 Kyung-hee Kyŏng-hŭi Gyeong-hui কিয়ং-হ্যুই সহজবোধ্য রূপ 'কিয়ং-হুই'
지아 Ji-a Chia Jia চি-আ
지안 Ji-an Chian Jian চি-আন
지영 Ji-young Chiyŏng Ji-yeong চি-ইয়ং
지연 Ji-yeon Chi-yŏn Ji-yeon চি-ইয়ন
지유 Ji-yoo Chiyu Jiyu চি-ইউ
지윤 Ji-yoon Chiyun Jiyun চি-ইউন
지우 Ji-woo Chiu Jiu চি-উ
지은 Ji-eun Chi'ŭn Ji-eun চি-উ্যন সহজবোধ্য রূপ 'চি-উন'
정자 Jeong-ja Chŏng-ja Jeong-ja চং-জা
지민 Ji-min Chimin Jimin চি-মিন
정숙 Jung-sook Chŏng-suk Jeong-suk চং-সুক
정순 Jung-soon Chŏngsun Jeongsun চং-সুন
지현 Ji-hyun Chihyŏn Ji-hyeon চি-হিয়ন
지혜 Ji-hye Chihye Ji-hye চি-হিয়ে
정희 Jung-hee Chŏng-hŭi Jeong-hui চং-হ্যুই সহজবোধ্য রূপ 'চং-হুই'
채원 Chae-won Ch'aewŏn Chaewon ছে-ওয়ন অন্য রুপ 'ছে-ওন'
춘자 Chun-ja Ch'unja Chunja ছুন-জা
다은 Da-eun Taŭn Daeun তা-উ্যন সহজবোধ্য রূপ 'তা-উন'
미영 Mi-young Mi-yŏng Mi-yeong মি-ইয়ং
미경 Mi-kyung Mi-gyŏng Mi-gyeong মি-গিয়ং
미숙 Mi-sook Mi-suk Mi-suk মি-সুক
명자 Myung-ja Myŏngja Myeongja মিয়ং-জা
명숙 Myung-sook Myŏng-suk Myeong-suk মিয়ং-সুক
민지 Min-ji Minji Min-ji মিন-জি
민서 Min-seo Minsŏ Minseo মিন-স
서아 Seo-ah Sŏa Seoa স-আ
서연 Seo-yeon Sŏyŏn Seoyeon স-ইয়ন
서윤 Seo-yun Seoyun Seoyun স-ইউন
서현 Seo-hyeon Sŏhyŏn Seohyeon স-হিয়ন
선영 Sun-young Sŏn-yŏng Seon-yeong সন-ইয়ং
수아 Soo-ah Sua Sua সু-আ
수진 Soo-jin Sujin Su-jin সু-জিন
수빈 Su-bin Subin Su-bin সু-বিন
숙자 Sook-ja Sukja Sukja সুক-জা
슬기 Seul-ki Sŭlgi Seulgi স্যুল-গি সহজবোধ্য রূপ 'সুল-গি'
순자 Soon-ja Sunja Sunja সুন-জা
순희 Soon-hee Sun-hŭi Sun-hui সুন-হ্যুই সহজবোধ্য রূপ 'সুন-হুই'
하윤 Ha-yoon Hayun Hayun হা-ইউন
하은 Ha-eun Haŭn Haeun হা-উ্যন সহজবোধ্য রূপ 'হা-উন'
하린 Ha-rin Harin Harin হা-রিন
현정 Hyun-jung Hyŏn-jŏng Hyeon-jeong হিয়ন-জং
현주 Hyun-joo Hyŏn-ju Hyeon-ju হিয়ন-জু
현숙 Hyun-sook Hyŏn-suk Hyeon-suk হিয়ন-সুক
혜진 Hye-jin Hyejin Hye-jin হিয়ে-জিন
화자 Hwa-ja Hwaja Hwaja হোয়া-জা

প্রধান কিছু স্থাননাম

[সম্পাদনা]

দক্ষিণ কোরিয়া

[সম্পাদনা]

দক্ষিণ কোরিয়ার প্রধান প্রশাসনিক বিভাগের মধ্যে রয়েছে ৮টি প্রদেশ, ১টি বিশেষ স্বায়ত্তশাসিত প্রদেশ, ৬টি মেট্রোপলিটন শহর, ১টি বিশেষ শহর ও ১টি বিশেষ স্বায়ত্তশাসিত শহর।

হাঙ্গুলরোমানীকরণআ-ধ্ব-ববাংলা রূপমন্তব্য
প্রদেশ
경기도Gyeonggi Province[kjʌ̹ŋ.ɡi.do̞]কিয়ংগি প্রদেশ
강원도Gangwon Province[kɐŋ.wʌ̹n.do]কাংওয়ন প্রদেশ
충청북도North Chungcheong Province[tɕʰuŋ.tɕʰʌ̹ŋ.puk͈.do]উত্তর ছুংছং প্রদেশ
충청남도South Chungcheong Province[tɕʰuŋ.tɕʰʌ̹ŋ.nɐm.do]দক্ষিণ ছুংছং প্রদেশ
전라북도North Jeolla Province[tɕʌ̹l.lɐ.puk͈.do]উত্তর চল্লা প্রদেশ
전라남도South Jeolla Province[tɕʌ̹l.lɐ.nɐm.do]দক্ষিণ চল্লা প্রদেশ
경상북도North Gyeongsang Province[kjʌ̹ŋ.sɐŋ.puk͈.do]উত্তর কিয়ংসাং প্রদেশ
경상남도South Gyeongsang Province[kjʌ̹ŋ.sɐŋ.nɐm.do]দক্ষিণ কিয়ংসাং প্রদেশ
বিশেষ স্বায়ত্তশাসিত প্রদেশ
제주특별자치도Jeju Province[tɕe̞.dʑu.tʰɯl.tɕɐ.dʑʰi.do]চেজু প্রদেশ
মেট্রোপলিটন শহর
부산광역시Busan[pu.sɐn.kwɐŋ.jʌ̹k͈.ʃi]পুসানপ্রচলিত বানান বুসান
대구광역시Daegu[te̞.ɡu.kwɐŋjʌ̹k͈.ʃi]তেগু
인천광역시Incheon[in.tɕʰe̞n.kwɐŋ.jʌ̹k͈.ʃi]ইনছন
광주광역시Gwangju[kwɐŋ.tsu.kwɐŋ.jʌ̹k͈.ʃi]কোয়াংজু
대전광역시Daejeon[te̞.dʑn.kwɐŋ.jʌ̹k͈.ʃi]তেজন
울산광역시Ulsan[ul.tsan.kwɐŋ.jʌ̹k͈.ʃi]উলসান
বিশেষ শহর
서울특별시Seoul[sʌ̹.ul.tʰɯk͈.pjʌ̹lʃi]সউলপ্রচলিত বানান সিউল
বিশেষ স্বায়ত্তশাসিত শহর
세종특별자치시Sejong[se̞.dʑoŋ.tʰɯk͈.pjʌ̹l.tɕɐ.tɕʰiʃi]সেজোং

উত্তর কোরিয়া

[সম্পাদনা]

উত্তর কোরিয়ার প্রথম পর্যায়ের প্রশাসনিক শ্রেণিবিভাগে ৯টি প্রদেশ ও ৪টি বিশেষ শহর অন্তর্ভুক্ত।

চোসন'গ্যুলরোমানীকরণআ-ধ্ব-ববাংলা রূপমন্তব্য
প্রদেশ
평안남도South Pyongan Province[pʰjʌŋ.ɐn.nɐm.do]দক্ষিণ ফিয়ঙান প্রদেশ
평안북도North Pyongan Province[pʰjʌŋ.ɐn.puk͈.do]উত্তর ফিয়ঙান প্রদেশ
자강도Chagang Province[tɕɐ.ɡaŋ.do]চাগাং প্রদেশ
황해남도South Hwanghae Province[hwɐŋ.hɛ.nɐm.do]দক্ষিণ হোয়াংহে প্রদেশ
황해북도North Hwanghae Province[hwɐŋ.hɛ.puk͈.do]উত্তর হোয়াংহে প্রদেশ
강원도Kangwon Province[kɐŋ.wɔn.do]কাংওয়ন প্রদেশ
함경남도South Hamgyong Province[hɐm.ɡjʌŋ.nɐm.do]দক্ষিণ হামগিয়ং প্রদেশ
함경북도North Hamgyong Province[hɐm.ɡjʌŋ.puk͈.do]উত্তর হামগিয়ং প্রদেশ
량강도Ryanggang Province[ɾjɐŋ.ɡɐŋ.do]রিয়ংগাং প্রদেশ
বিশেষ শহর
평양시Pyongyang City[pʰjʌŋ.jɐŋ.ʃi]ফিয়ংইয়াং শহরবহুল প্রচলিত বানান পিয়ংইয়ং
라선시Rason City[ɾɐ.sʌn.ʃi]রাসন শহর
남포시Nampo City[nɐm.pʰɔ.ʃi]নামফো শহর
개성시Kaesong City[kɛ.sʌŋ.ʃi]কেসং শহর

আরও দেখুন

[সম্পাদনা]
  1. 1 2 3 4 পূর্বে ও পরে স্বরধ্বনি থাকলে অঘোষ 'ক', 'চ', 'ত', 'প' যথাক্রমে ঘোষ 'গ', 'জ', 'দ', ' ব'-তে পরিণত হয়।
  2. 1 2 3 4 পূর্বে বা পরে 'হ' ধ্বনি (ㅎ) থাকলে অল্পপ্রাণ 'ক', 'চ', 'ত' ও 'প' যথাক্রমে মহাপ্রাণ 'খ', 'ছ', 'থ' ও ' ফ'-তে পরিণত হয়।
  3. 1 2 3 4 5 6 শব্দের শেষে থাকলে ㄷ(ত), ㅌ(থ), ㅅ(স), ㅆ(স্স), ㅈ(চ), ㅊ(ছ) বর্ণগুলো 'ৎ' হয়।
  4. 1 2 সহজে বললে 'ই' যুক্ত নেই এমন সব স্বরধ্বনি
  5. 1 2 সহজে বলতে গেলে 'ই' যুক্ত স্বরধ্বনি
  6. ㅏ (a) ও ㅗ (o) এর পর ㅔ (e) থাকলে তা লেখার জন্য ë ব্যবহার করা হয়, যাতে ㅏ에 (aë) ও ㅐ (ae) এবং ㅗ에 (oë) ও ㅚ (oe) মিলে না যায়।