বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:কীভাবে নতুন পাতা শুরু করবেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এই পাতাটি যেকোনো নামস্থানে পাতা তৈরির খুঁটিনাটি অর্থাৎ কার্যপদ্ধতি বর্ণনা করে। অনুগ্রহ করে মনে রাখবেন, শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীরাই আলোচনা নয় এমন নামস্থানে পাতা তৈরি করতে পারেন।

এই পাতায় কোনো পাতা কেন তৈরি করা উচিত বা উচিত নয়, পাতা তৈরির আগে কী কী বিষয় ভাবা দরকার, কিংবা কোন ধরনের বিষয়বস্তু উপযুক্ত বা অনুপযুক্ত, এসব বিষয় বিস্তারিতভাবে আলোচনা করা হয়নি। নিবন্ধ তৈরি করার সাধারণ করণীয় ও বর্জনীয় জানতে আপনার প্রথম নিবন্ধ দেখুন। উইকিপিডিয়ায় অবদান রাখার সাধারণ ধারণা পেতে উইকিপিডিয়াতে অবদান দেখুন এবং চাইলে টিউটোরিয়াল ঘুরে দেখতে পারেন। ধাপে ধাপে নির্দেশনা মেনে নিবন্ধ তৈরি করতে চাইলে নিবন্ধ উইজার্ড এবং নিবন্ধ সৃষ্টিকরণ দেখুন। সেখানে নিবন্ধটি আগে খসড়া হিসেবে তৈরি করা হয়। এরপর সেটি পর্যালোচনার জন্য জমা দেওয়া হয়। পর্যালোচনায় উপযুক্ত মনে হলে নিবন্ধটি মূল নামস্থানে সরিয়ে প্রকাশ করা হয়।

বিশ্বকোষের নিবন্ধ তৈরি করার আগে কী কী বিষয় বিবেচনা করা দরকার, তা জানতে মূল উল্লেখযোগ্যতা নির্দেশিকা দেখুন। এছাড়া যাচাইযোগ্যতা, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, মৌলিক গবেষণার সীমাবদ্ধতা এবং উইকিপিডিয়া কী নয়, এসব নীতিমালাও দেখে নিন।

লেখার ধরন ও বিন্যাসের জন্য রচনাশৈলী নির্দেশিকা এবং উইকিপিডিয়া:রচনাশৈলী নির্দেশনা/বিন্যাস দেখুন। নিবন্ধের জন্য কী শিরোনাম বেছে নেওয়া উচিত, তা জানতে নিবন্ধের শিরোনাম নির্দেশিকা দেখুন।

নিচের ঘরে পাতার নাম লিখেও আপনি নতুন পাতা তৈরি করতে পারেন।


কীভাবে একটি পাতা তৈরি হয়

[সম্পাদনা]

উইকিপিডিয়ায় নতুন পাতা তৈরি করতে হলে এমন একটি শিরোনামে যেতে হয়, যে নামে এখনও কোনো পাতা নেই।। সাধারণত এটি করা হয় লাল রঙের লিংকে ক্লিক করে। লাল লিংক বোঝায় পাতাটি নেই; আর নীল লিংক সাধারণত বোঝায় পাতাটি আছে।

উকিপিডিয়াতে পাতা তৈরি করা বেশ সহজ। লাল লিংকে ক্লিক করলে আপনি একটি খালি পাতায় চলে যাবেন। সেখানে লেখা যোগ করুন। তারপর পরিবর্তন প্রকাশ করুন বোতামে ক্লিক করুন। ব্যস, আপনার লেখা পাতাটি তৈরি হয়ে যাবে।

অনেক সময় ব্যবহারকারীরা কোনো পাতায় আগে থেকেই থাকা একটি লাল লিংক দেখে সেটিতে ক্লিক করেন এবং উপরের ধাপগুলো অনুসরণ করে নতুন পাতা তৈরি করেন। নিচে যেসব পদ্ধতি বলা হয়েছে, সেগুলো দেখায় কীভাবে লাল লিংক না থাকলেও এমন একটি অনুপস্থিত পাতায় যাওয়া যায় যাতে করে আপনি একইভাবে পাতা তৈরি করতে পারেন।

পদ্ধতি ১: অনুসন্ধান করে

[সম্পাদনা]

যে নামে পাতা তৈরি করতে চান, সেটি অনুসন্ধান ঘরে লিখুন। আপনি যে শিরোনামটি লিখেছেন, সেটি যদি আগে থেকে না থাকে, কারিগরিভাবে সীমাবদ্ধ না হয় এবং পাতা তৈরি থেকে সুরক্ষিত না থাকে, তাহলে অনুসন্ধান ফলাফলের পাতায় সাধারণত—

  1. জানানো হবে যে পাতাটি নেই;
  2. বলা হবে যে আপনি পাতাটি তৈরি করতে পারেন; এবং
  3. ওই শিরোনামের একটি লাল লিংক দেওয়া হবে।

সাধারণত এটি নিচের মতো দেখাবে। তবে আপনার ব্যবহৃত আবরণ অনুযায়ী চেহারায় কিছুটা ভিন্নতা থাকতে পারে:

   এই অনুসন্ধানের সঙ্গে মেলে এমন কোনো ফলাফল পাওয়া যায়নি।

   আপনি "আপনার অনুসন্ধান করা লাল-লিংকযুক্ত লেখা" পাতাটি তৈরি করতে পারেন।

পদ্ধতি ২: লাল লিংক প্রাকদর্শন করে

[সম্পাদনা]
  1. যেকোনো সম্পাদনাযোগ্য পাতায় সম্পাদনা করুন;
  2. যে শিরোনামে পাতা তৈরি করতে চান, সেটি জোড়া বন্ধনীর মধ্যে লিখুন। যেমন: [[প্রস্তাবিত শিরোনাম]];
  3. প্রাকদর্শন দেখুন বোতামে ক্লিক করুন। পরিবর্তন প্রকাশ করুন বোতামে ক্লিক করবেন না;
  4. প্রাকদর্শনে দেখা লাল লিংকে ক্লিক করুন।

পদ্ধতি ৩: লাল লিংক সংরক্ষণ করে

[সম্পাদনা]

আপনি যে পাতা তৈরি করতে চান, সেটিতে পরে সহজে যেতে চাইলে আগে থেকেই তার একটি লিংক সংরক্ষণ করে রাখতে পারেন। সাধারণত এই লিংকটি আপনার ব্যবহারকারী পাতা বা ব্যবহারকারী আলোচনা পাতায় রাখা যায়।

লিংকটি প্রথমে লাল থাকবে, কারণ পাতাটি তখনও তৈরি হয়নি। পরে আপনি পাতাটি তৈরি করলে সেই লিংক নীল হয়ে যাবে। এরপর ওই লিংকে ক্লিক করলেই সহজে পাতাটিতে যেতে পারবেন।

  1. আপনার ব্যবহারকারী পাতা বা ব্যবহারকারী আলোচনা পাতায় যান। উইকিপিডিয়ার যেকোনো পাতার ওপরের দিকে এগুলোর লিংক থাকে;
  2. যে নামে পাতা তৈরি করতে চান, সেটি জোড়া বন্ধনীর মধ্যে লিখুন। যেমন: [[প্রস্তাবিত শিরোনাম]];
  3. পরিবর্তন প্রকাশ করুন বোতামে ক্লিক করুন;
  4. এরপর যে লাল লিংকটি দেখা যাবে, সেটিতে ক্লিক করুন।

পদ্ধতি ৪: ইউআরএল পরিবর্তন করে

[সম্পাদনা]

আরেকভাবে নতুন পাতা তৈরি করা যায় ইউআরএল পরিবর্তন করে।

যেকোনো বিদ্যমান পাতা বা পাতার কোনো অংশে সম্পাদনা করতে যান। এরপর ব্রাউজারের ঠিকানা ঘরে থাকা ইউআরএল পাতার শিরোনামটি বদলে এমন একটি নাম লিখুন, যে নামে এখনও কোনো পাতা নেই। তারপর Enter চাপুন।

তাহলে যে পাতা খুলবে, সেটি লাল লিংকে ক্লিক করলে যেমন দেখা যায়, তেমনই হবে। সেখান থেকে আপনি ওই শিরোনামে নতুন পাতা তৈরি করতে পারবেন।

উদাহরণস্বরূপ, এই পাতার ওপরের দিকে সম্পাদনায় ক্লিক করলে ব্রাউজারের ঠিকানা ঘরে এমন ইউআরএল দেখা যেতে পারে:

https://bn.wikipedia.org/w/index.php?title=উইকিপিডিয়া:কীভাবে_একটি_পাতা_তৈরি_করবেন&action=edit

এটি ব্যবহার করে “প্রস্তাবিত শিরোনাম” নামে পাতা তৈরি করতে চাইলে ইউআরএলটি এভাবে বদলাতে হবে:

https://bn.wikipedia.org/w/index.php?title=প্রস্তাবিত_শিরোনাম&action=edit

নামস্থান-সংক্রান্ত বিবেচনা

[সম্পাদনা]
উইকিপিডিয়া তথ্য কাঠামো
নামস্থান
বিষয় নামস্থানআলাপ নামস্থান
(প্রধান/নিবন্ধ)আলাপ
ব্যবহারকারীব্যবহারকারী আলাপ
উইকিপিডিয়াউইকিপিডিয়া আলোচনা
চিত্রচিত্র আলোচনা
মিডিয়াউইকিমিডিয়াউইকি আলোচনা
১০ টেমপ্লেটটেমপ্লেট আলোচনা ১১
১২ সাহায্যসাহায্য আলোচনা ১৩
১৪ বিষয়শ্রেণীবিষয়শ্রেণী আলোচনা ১৫
১০০ প্রবেশদ্বারপ্রবেশদ্বার আলোচনা ১০১
১১৮ খসড়াখসড়া আলোচনা ১১৯
১২৬ MOSMOS talk ১২৭
৭১০ TimedTextTimedText talk ৭১১
৮২৮ মডিউলমডিউল আলাপ ৮২৯
প্রাক্তন নামস্থান
১০৮ বইবই আলোচনা ১০৯
২৩০০ গ্যাজেটগ্যাজেট আলোচনা ২৩০১
ভার্চুয়াল নামস্থান
-১ বিশেষ
-২ মিডিয়া
বর্তমান তালিকা

নিবন্ধ ও অন্যান্য নামস্থান

[সম্পাদনা]

শুধু বিশ্বকোষীয় নিবন্ধের শিরোনামের আগে কোনো নামস্থান উপসর্গ থাকে না। নিবন্ধের মূল নামস্থানের বাইরে থাকা সব পাতার শিরোনামের আগে নামস্থান লেখা হয় এবং তার পরে কোলন বসে। যেমন, আপনার ব্যবহারকারী পাতার শিরোনাম শুরু হয় ব্যবহারকারী: উপসর্গ দিয়ে। বিভিন্ন নামস্থান ডান পাশের ছকে দেখানো হয়েছে।

তাই বিশ্বকোষীয় নিবন্ধ নয় এমন কোনো পাতার জন্য লাল লিংক তৈরি করতে হলে লিংকের শুরুতে নামস্থান উপসর্গ দিতে হবে। যেমন, খসড়া নামস্থানে একটি প্রস্তাবিত নিবন্ধ তৈরি করতে চাইলে এই লাল লিংক ব্যবহার করতে হবে: [[খসড়া:প্রস্তাবিত শিরোনাম]]

বিষয়শ্রেণী নামস্থানের ব্যতিক্রম

[সম্পাদনা]

লাল লিংক সংরক্ষণ বা প্রাকদর্শনের ক্ষেত্রে উপরের নিয়মের একটি ব্যতিক্রম আছে। বিষয়শ্রেণী নামস্থানের পাতার লিংক কাজ করাতে হলে নামস্থান উপসর্গের আগেও একটি কোলন দিতে হবে। এই কোলন না দিলে আপনি যে পাতায় কোডটি লিখেছেন, সেই পাতাটিই ওই বিষয়শ্রেণীতে যুক্ত হয়ে যাবে।

যেমন, “কানাডীয় লুটবাদক” নামে একটি বিষয়শ্রেণী তৈরি করতে চাইলে নিচের কোডটি সংরক্ষণ বা প্রাকদর্শন করে লাল লিংক তৈরি করতে হবে:

[[:বিষয়শ্রেণী:কানাডীয় লুটবাদক]]

ফাইল নামস্থানের ব্যতিক্রম

[সম্পাদনা]

ফাইল নামস্থান একটি আলাদা বিষয়। উপরে বলা পদ্ধতিগুলো দিয়ে মিডিয়া ফাইল তৈরি করা যায় না। ছবি, অডিও বা ভিডিওর মতো মিডিয়া ফাইল তৈরি না করে আপলোড করতে হয়।

ফাইল আপলোড করতে কোনো পাতার বাম পাশের সরঞ্জাম মেনু থেকে “ফাইল আপলোড” লিংকে ক্লিক করুন।

মনে রাখবেন, কোনো ফাইল যদি পাবলিক ডোমেইনে থাকে অথবা সেটির লাইসেন্স উইকিপিডিয়ার মুক্ত লাইসেন্সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে সাধারণত সেটি উইকিপিডিয়ায় নয়; বরং উইকিমিডিয়া কমন্সে আপলোড করা উচিত। এতে সব উইকিমিডিয়া প্রকল্প ফাইলটি ব্যবহার করতে পারে।

সংরক্ষিত নামস্থান

[সম্পাদনা]

চারটি নামস্থানে সাধারণ ব্যবহারকারীরা পাতা তৈরি করতে পারেন না। এগুলোতে শুধু প্রশাসকগণ এবং উচ্চতর অধিকারপ্রাপ্ত কিছু ব্যবহারকারী পাতা তৈরি করতে পারেন। নামস্থানগুলো হলো: বিশেষ পাতা, মিডিয়াউইকি পাতা, মডিউল পাতা এবং এডুকেশন প্রোগ্রাম পাতা।

তবে এসব নামস্থানের আলোচনা পাতা যেকোনো ব্যবহারকারী তৈরি করতে পারেন। ব্যতিক্রম হলো Special নামস্থান; এই নামস্থানের পাতাগুলোর কোনো সরাসরি আলোচনা পাতা থাকে না।