উইকিপিডিয়া:উদ্দেশ্য
এটি একটি তথ্যমূলক পাতা। এটি উইকিপিডিয়ার কোনো নীতিমালা বা নির্দেশিকা নয়, বরং এটিতে উইকিপিডিয়ার আদর্শ, রীতিনীতি, প্রযুক্তি বা অনুশীলনের কিছু দিক বর্ণনা করা হয়েছে। এটিতে বিভিন্ন স্তরের ঐকমত্য এবং পর্যবেক্ষণের প্রতিফলন থাকতে পারে। |

উইকিপিডিয়ার উদ্দেশ্য হল একটি ব্যাপকভাবে প্রবেশাধিকারযোগ্য এবং মুক্ত বিশ্বকোষ হিসাবে কাজ করে পাঠকদের উপকার করা; একটি বিস্তৃত লিখিত সংকলন যা জ্ঞানের সমস্ত শাখার তথ্য ধারণ করে। বিশ্বকোষগুলো পাঠকদের একটি বিষয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সাজানো হয়, তথ্যসূত্রের চূড়ান্ত বিন্দুতে পৌছিয়ে দেওয়ার জন্য নয়। উইকিপিডিয়া অন্যান্য বিশ্বকোষের মতো একটি তৃতীয় উৎস এবং এটি আরও বিস্তৃত তথ্যের নির্ভরযোগ্য উৎস নির্দেশ করে একটি সামগ্রিক ধারণা প্রদান করে।
উইকিপিডিয়া নিবন্ধের লক্ষ্য হল বিদ্যমান মূলধারার জ্ঞানের নিরপেক্ষভাবে লিখিত সংক্ষিপ্তসার হিসাবে একটি ন্যায্য ও নির্ভুলভাবে সরল ও সঠিক তথ্য শৈলীসহ উপস্থাপন করা। উইকিপিডিয়ার একটি নিবন্ধে তর্কমূলক সাধারণ প্রবন্ধের মতো প্রচারমূলক বা মতামতমূলক লেখার পরিবর্তে একটি আনুষ্ঠানিক শৈলীসহ একটি বিশ্বকোষীয় শৈলী থাকা উচিত।
একটি বিশ্বকোষের ধারণা
[সম্পাদনা]| “ | প্রকৃতপক্ষে, বিশ্বকোষের উদ্দেশ্য হল বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া জ্ঞান সংগ্রহ করা; আমরা যে সমাজে বাস করি তাদের কাছে এর সাধারণ ব্যবস্থা তুলে ধরা এবং যারা আমাদের পরে আসবে তাদের কাছে এটি প্রেরণ করা, যাতে পূর্ববর্তী শতাব্দীর কাজটি আগামী শতাব্দীর জন্য অকেজো হয়ে পরে; যাতে আমাদের সন্তানরা আরও ভাল নির্দেশনা পায়, একই সাথে আরও গুণী এবং সুখী হয়ে ওঠে এবং আমরা মানব জাতির সেবা না করে যেন মারা না যাই। | ” |
| — ডেনিস ডিডেরট, বিশ্বকোষের প্রধান সম্পাদক এবং অবদানকারী (প্যারিস, ১৭৫৫)[২] | ||
উইকিপিডিয়ার লক্ষ্য
[সম্পাদনা]| “ | উইকিপিডিয়ার মাধ্যমে আমাদের লক্ষ্য একটি মুক্ত বিশ্বকোষ তৈরি করা; প্রকৃতপক্ষে প্রস্থ এবং গভীরতার দিক থেকে ইতিহাসের বৃহত্তম বিশ্বকোষ। আমরাও চাই উইকিপিডিয়া একটি নির্ভরযোগ্য সম্পদ হোক। | ” |
| — ল্যারি স্যাঙ্গার[৩] | ||
| “ | এমন একটি বিশ্বের কল্পনা করুন যেখানে গ্রহের প্রতিটি একক মানুষকে সমস্ত মানব জ্ঞানের সমষ্টিতে বিনামূল্যে প্রবেশাধিকার দেওয়া হয়, সেটাই আমরা করছি। | ” |
| — জিমি ওয়েলস[৪] | ||
| “ | উইকিপিডিয়া হল সর্বপ্রথম এবং সর্বাগ্রে একটি মুক্ত বিশ্বকোষ তৈরি এবং বিতরণ করার প্রচেষ্টা যা গ্রহের প্রতিটি একক ব্যক্তির কাছে তাদের নিজস্ব ভাষায় সর্বোচ্চ সম্ভাব্য মানের হতে পারে। | ” |
| — জিমি ওয়েলস[৫] | ||
উইকিপিডিয়ার বিষয়বস্তু
[সম্পাদনা]বিষয়বস্তু তিনটি প্রধান মূল বিষয়বস্তু নীতি দ্বারা নিয়ন্ত্রিত হয় - নিরপেক্ষ দৃষ্টিকোণ, যাচাইযোগ্যতা এবং কোন মৌলিক গবেষণা নয়।
| “ | উইকিপিডিয়ার একটি গুরুত্বপূর্ণ নীতি রয়েছে: মোটামুটিভাবে বলা হয় আপনার পক্ষপাত ছাড়াই নিবন্ধ লিখতে হবে। সমস্ত মতামতকে ন্যায্যভাবে উপস্থাপন করতে হবে। | ” |
| — ল্যারি স্যাঙ্গার[৬] | ||
| “ | বিশ্বকোষের একটি সাধারণ-উদ্দেশ্য হল নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে উপস্থাপিত সংশ্লেষিত জ্ঞানের একটি সংগ্রহ। যতটুকু সম্ভব বিশ্বকোষীয় লেখা এবং নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি ব্যতীত অন্য কোনো বিশেষ অবস্থান গ্রহণ করা থেকে বিরত থাকা উচিত। | ” |
| — জিমি ওয়েলস[৭] | ||
আরো দেখুন
[সম্পাদনা]- প্রশাসন - উইকিপিডিয়ার মানব প্রশাসনিক কাঠামোর পাশাপাশি এর অ-মানবীয় উপাদান উভয়ই আলোচনা করে।
- দ্য ফ্রি এনসাইক্লোপিডিয়া - বর্ণনা করে কিভাবে উন্মুক্ত উইকিপিডিয়া, উন্মুক্ত সফটওয়্যার এবং উন্মুক্ত সম্পাদনা সংস্কৃতি কাজ করে
- উইকিপিডিয়ার সারমর্ম - বর্ণনা করে কিভাবে উইকিপিডিয়া বিষয়বস্তু তৈরি, প্রসারিত এবং উন্নত করতে সমষ্টিগত বুদ্ধিমত্তা, সহযোগিতা এবং সংরক্ষণ ব্যবহার করে।
- নীতির বিবৃতি - উইকিপিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা, জিমি ওয়েলস। যেটি তখন থেকে সম্প্রদায় দ্বারা আপডেট করা হয়েছে।
- উইকিপিডিয়া কী নয় - বর্ণনা করে কীভাবে এমন কিছু জিনিস আছে, যা উইকিপিডিয়া নয়।
- অফলাইন অ্যাক্সেস - কীভাবে ইন্টারনেট প্রবেশ ছাড়াই উইকিপিডিয়ায় বিনামূল্যের সামগ্রী প্রবেশ করতে হয় সেটা বর্ণনা করে।
- মূল উইকিপিডিয়া নীতি - উইকিপিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা, ল্যারি স্যাঙ্গার, ১ নভেম্বর ২০০১-এ ইংরেজি উইকিতে সম্পাদনা করে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "The Sum of All Human Knowledge"। The On Being Project। ৩০ জুন ২০২০। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২৪।
- ↑ Diderot, Denis (১৭৫৫)। Encyclopédie। খণ্ড ৫। Philip Stewart কর্তৃক অনূদিত। Paris। পৃ. ৬৩৫। University of Michigan Library: Scholarly Publishing Office and DLXS. Retrieved on: November 17, 2007
- ↑ Sanger, Larry (১ নভেম্বর ২০০১), Wikipedia Policy, Wikipedia, ১১ ডিসেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত
- ↑ Roblimo (২৮ জুলাই ২০০৪)। "Wikipedia Founder Jimmy Wales Responds"। Slashdot। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০১৪।
- ↑ "Wikipedia is an encyclopedia"। Wikimedia। ৮ মার্চ ২০০৫। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১৭।
- ↑ "Neutral point of view/draft - Meta"। meta.wikimedia.org।
- ↑ "Wikipedia: NeutralPointOfView"। ১৬ এপ্রিল ২০০১। ১৬ এপ্রিল ২০০১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
বহিঃসংযোগ
[সম্পাদনা]| বহিঃস্থ ভিডিও | |
|---|---|
- উইকিপিডিয়া কী? – উইকিমিডিয়া ফাউন্ডেশন
- মিশন স্টেটমেন্ট – উইকিমিডিয়া ফাউন্ডেশন
- স্টেস্টমেন্টের উদ্দেশ্য – উইকিমিডিয়া ফাউন্ডেশন বাই-আইন, ২ নং অনুচ্ছেদ
- ফাউন্ডেশন গাইডিং নীতি – উইকিমিডিয়া ফাউন্ডেশন
- উইকিমিডিয়া প্রতিষ্ঠার নীতি – নীতিগুলি সাধারণত উইকিমিডিয়া সম্প্রদায়ের দ্বারা সমর্থিত