বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:উইকি শিশুদের ভালোবাসে ২০২৫

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকি শিশুদের ভালোবাসে ২০২৫
শিশু সংক্রান্ত নিবন্ধ তৈরির প্রতিযোগিতা
আয়োজক: বাংলা উইকিসংযোগ
সময়ক্রম: ১ ডিসেম্বর ২০২৫— ৩১ ডিসেম্বর ৫ জানুয়ারি ২০২৬

উইকি শিশুদের ভালোবাসে ২০২৫ একটি বার্ষিক অনলাইন প্রতিযোগিতা, যার লক্ষ্য উইকিপিডিয়ায় শিশু-সম্পর্কিত বিষয়বস্তু প্রচার ও উন্নয়ন করা।

এই প্রতিযোগিতায় ন্যূনতম একটি নিবন্ধ গৃহীত হলেই তাকে ডিজিটাল সনদপত্র প্রদান করা হবে (পুরস্কারের বিস্তারিত দেখুন)। যে কোনো প্রকার সাহায্যের জন্য এখানে ক্লিক করে বার্তা দিন।

নিয়মাবলি
  1. অংশ নিতে আপনার অ্যাকাউন্টে প্রবেশ বা লগ-ইন করুন, আইপি থেকে করা সম্পাদনা প্রতিযোগিতায় গণ্য হবে না।
  2. প্রথমে নিচের অংশগ্রহণকারী অনুচ্ছেদে আপনার নাম যুক্ত করুন।
  3. এই তালিকা থেকে যেকোনো নিবন্ধ বাছাই করে নিতে পারেন। শুরুতে পছন্দের নিবন্ধের কয়েক লাইন অনুবাদ করে প্রকাশ করে {{কাজ চলছে}} ট্যাগ যোগ করে দিন, যাতে অন্য কারও নিবন্ধটি তৈরি করতে গিয়ে সংঘাত না হয়।
  4. অবশ্যই নিবন্ধটি সম্পূর্ণ অনুবাদ করতে হবে। অসম্পূর্ণ অনুবাদ গৃহীত হবেনা।
  5. নিবন্ধ অনুবাদের পর প্রয়োজনীয় বিষয়শ্রেণী ও আন্ত:উইকি সংযোগ প্রদান করুন।
  6. কাজ শেষ হলে পাতাটি পর্যালোচনা করার জন্য জমা দিন।
  7. যান্ত্রিক অনুবাদ, এআই অনুবাদ বা গুগল অনুবাদের মতো অনুবাদ কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়। যান্ত্রিক কোনো অনুবাদক বা এআই ব্যবহার করলে নিজে পড়ে সংশোধন করে নিন, অনুবাদ বোধগম্য ও সঠিক হচ্ছে কিনা নিশ্চিত করুন। পর্যালোচনার ক্ষেত্রে এই নীতিমালাটি কঠোরভাবে অনুসরণ করা হবে।
  8. প্রতিযোগিতার পর্যালোচকরাও এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন, তবে কখনোই নিজের লিখিত নিবন্ধ নিজে পর্যালোচনা করা যাবে না।

পুরস্কার
  • ১ম স্থান অধিকারকারী ― ৬০০০ টাকার গিফট ভাউচার ও মুদ্রিত সনদপত্র
  • ২য় স্থান অধিকারকারী ― ৪০০০ টাকার গিফট ভাউচার ও মুদ্রিত সনদপত্র
  • ৩য় স্থান অধিকারকারী ― ৩০০০ টাকার গিফট ভাউচার ও মুদ্রিত সনদপত্র
  • ৪র্থ স্থান অধিকারকারী ― ২৫০০ টাকার গিফট ভাউচার ও মুদ্রিত সনদপত্র
  • ৫ম স্থান অধিকারকারী ― ২০০০ টাকার গিফট ভাউচার ও মুদ্রিত সনদপত্র
  • ৬ষ্ঠ থেকে ১০তম স্থান অধিকারকারী (৫ জন) ― ৫০০ টাকার গিফট ভাউচার ও মুদ্রিত সনদপত্র
  • কমপক্ষে একটি নিবন্ধ গৃহীত হলে ― ডিজিটাল সনদপত্র
  • বি.দ্র. মোট শব্দসংখ্যার ভিত্তিতে বিজয়ীদের ক্রম নির্ধারিত হবে। আয়োজকদের সীমাবদ্ধতার কারণে বাংলাদেশের বাইরে মুদ্রিত সনদপত্র পাঠানো সম্ভব হবে না।
(উপরে বাংলাদেশী টাকার হিসেব অনুসারে দেওয়া হয়েছে। আপনি অন্য দেশে থাকলে, আপনার স্থানীয় মুদ্রা অনুযায়ী সামঞ্জস্য করে দেওয়া হবে।)
ইন্টারনেট সহায়তা

শর্তসাপেক্ষে উইকি শিশুদের ভালোবাসে ২০২৫-এ অংশগ্রহণকারী কিছুসংখ্যক প্রতিযোগীদের মোবাইল ইন্টারনেট সহায়তা প্রদান করা হবে। ইন্টারনেট সহায়তা প্রয়োজন হলে এই ফর্মটি পূরণ করুন।

অংশগ্রহণকারী
পর্যালোচক
ছোট মুদ্রণ

এই প্রতিযোগিতাটি মূলত স্বেচ্ছাসেবকদের দ্বারা আয়োজিত। আয়োজকগণ নিজস্ব বিবেচনার ভিত্তিতে প্রতিযোগিতার যেকোনো নিয়ম পরিবর্তন বা বাতিল বা পুরো প্রতিযোগিতাটিই বাতিল করার অধিকার রাখেন, এমনকি এটি শুরুর পরেও। এই পাতার নিয়ম বা অন্য কোনো কিছু কোনো সংস্থার সাথেই আইনত সম্পর্ক তৈরি করার কোনো প্রস্তাব নয়।

যোগাযোগ

আয়োজক

অংশীদার