উইকিপিডিয়া:উইকি বৈচিত্র্য ভালোবাসে ২০২৫
উইকি বৈচিত্র্য ভালোবাসে ২০২৫
সময়সূচি: ১০ জুন ২০২৫ – ১০ জুলাই ২০২৫
| উইকি বৈচিত্র্য ভালোবাসে একটি আন্তর্জাতিক প্রচারণা, যার লক্ষ্য হলো উইকিপিডিয়া এবং অন্যান্য উইকিমিডিয়া প্রকল্পে লিঙ্গ, যৌন এবং সম্পর্ক বৈচিত্র্যের সম্প্রদায় সম্পর্কিত বিষয়বস্তু উন্নয়ন ও সমৃদ্ধ করা।
এই সম্প্রদায়ের মধ্যে রয়েছে বিভিন্ন লিঙ্গপরিচয়, যৌন অভিমুখিতা ও সম্পর্কের ধরনকে প্রতিনিধিত্বকারী ব্যক্তিরা এবং তাঁদের সংস্কৃতি, ইতিহাস, অধিকার ও সংগ্রামের গল্প। বিশ্বের বহু দেশে প্রতিবছর জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত এই বৈচিত্র্যময় সম্প্রদায় তাদের সংস্কৃতি, ইতিহাস ও পরিচয় উদ্যাপন করে। এই সময়টিকে ঘিরেই "উইকি বৈচিত্র্য ভালোবাসে" কার্যক্রম পরিচালিত হয়, যাতে উইকিপিডিয়ায় এই সম্প্রদায়ের তথ্য আরও সমৃদ্ধ, নির্ভুল ও সহজলভ্য হয়। বাংলা উইকিপিডিয়াসহ সকল ভাষার উইকিমিডিয়া প্রকল্পে এই উদ্যোগের অংশ হতে আপনাকেও আমন্ত্রণ জানানো হচ্ছে। নতুন নিবন্ধ তৈরি করা, বিদ্যমান নিবন্ধ সম্পাদনা করা, নির্ভরযোগ্য তথ্যসূত্র যোগ করা—আপনি যেকোনোভাবে অবদান রাখতে পারেন। এই প্রচেষ্টার মাধ্যমে বৈচিত্র্যময় সম্প্রদায়ের ইতিবাচক দৃশ্যমানতা বাড়বে এবং জ্ঞানভাণ্ডার আরও সমতাভিত্তিক হবে। |
📝 নিয়মাবলী
[সম্পাদনা]- 📌 নিবন্ধ তৈরি / উন্নয়ন / অনুবাদ করতে পারেন — বিষয়বস্তু হতে হবে লিঙ্গ, যৌন ও সম্পর্ক বৈচিত্র্য এবং সংশ্লিষ্ট সংস্কৃতি, ইতিহাস, অধিকার বা সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কিত।
- 📌 ১০ জুন ০০:০০ ইউটিসি থেকে ১০ জুলাই ২৩:৫৯ ইউটিসি-এর মধ্যে সম্পাদনা করতে হবে।
- 📌 ২০০ শব্দের কম নয়। অনুবাদের ক্ষেত্রে মানসম্মত, ম্যানুয়াল অনুবাদ হতে হবে।
- 📌 প্রতিটি অনুচ্ছেদের জন্য কমপক্ষে ১টি নির্ভরযোগ্য তথ্যসূত্র থাকতে হবে।
- 📌 উইকিপিডিয়া শৈলী নির্দেশিকা অনুসরণ করতে হবে এবং স্বত্বাধিকার লঙ্ঘন করা যাবে না।
- 📌 এআই-উৎপন্ন বিষয়বস্তু (যেমন চ্যাটজিপিটি) পুরোপুরি গ্রহণযোগ্য নয়।
🎁 পুরস্কার
[সম্পাদনা]
বাংলা উইকিপিডিয়ার প্রতিযোগিতায় সর্বোচ্চ অবদানকারীগণ নিম্নলিখিত পুরস্কার পাবেন।
- বাংলা উইকিপিডিয়া পর্বের পুরস্কার
- 🥇 ১ম পুরস্কার — ৬০০০ টাকা
- 🥈 ২য় পুরস্কার — ৪০০০ টাকা
- 🥉 ৩য় পুরস্কার — ২০০০ টাকা
- ন্যূনতম ৫টি নিবন্ধ লিখলেই ডিজিটাল সনদপত্র এবং ১টি নিবন্ধ লিখলেই থাকছে "অংশগ্রহণকারী উইকিপদক"।
- 🏆 বিজয়ীদের নাম এই পাতায় ঘোষণা করা হবে এবং উইকিমিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে যোগাযোগ করা হবে। এক মাসের মধ্যে সাড়া না পেলে পুরস্কার বাতিল বলে গণ্য হবে।
✅ পর্যালোচনার জন্য জমাদান
[সম্পাদনা]একটি নিবন্ধের কাজ শেষ করেছেন?
(ন্যূনতম ১টি নিবন্ধ জমা দিলেই আপনি স্বয়ংক্রিয়ভাবে অংশগ্রহণকারী বিবেচিত হবেন)