বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:উইকিপত্রিকা/শ্রাবণ ১৪৩২/পরিসংখ্যান ২

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এক্সপ্রেশন ত্রুটি: অপরিচিত বিরামচিহ্ন অক্ষর ""

পরিসংখ্যান ২

জুনের শীর্ষ দশ

বাংলা উইকিপিডিয়ার শীর্ষ দশ ধারাবাহিকের এখানে নিবেদিত মাস হচ্ছে জুন ২০২৫। প্রতিদিন অসংখ্য স্বেচ্ছাসেবক তাদের মূল্যবান সময় ব্যয় করে তথ্যসমৃদ্ধ ও নির্ভুল নিবন্ধ তৈরি, সম্প্রসারণ এবং সংস্কার করে চলেছেন। এ মাসে বিভিন্ন বিষয়ে নিবন্ধ সম্পাদনার সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং অভিজ্ঞ ও নতুন উভয় সম্পাদকই উইকিপিডিয়ার সমৃদ্ধিতে অবদান রেখেছেন। এই প্রতিবেদনে ২০২৫ সালের জুন মাসে বাংলা উইকিপিডিয়ায় সম্পাদনা কার্যক্রম, নতুন নিবন্ধ তৈরি, শীর্ষ সম্পাদকদের অবদান এবং প্রশাসনিক কার্যক্রমের সংক্ষিপ্ত পরিসংখ্যান তুলে ধরা হলো।

সর্বাধিক সম্পাদিত শীর্ষ দশ নিবন্ধের তালিকা

জুন মাসে বাংলা উইকিপিডিয়ায় সর্বাধিক সম্পাদিত নিবন্ধগুলোর মধ্যে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, আন্তর্জাতিক দিবস এবং জীববিজ্ঞানভিত্তিক বিষয়গুলো ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপ নিয়ে আগ্রহ, অংশগ্রহণকারী দল, সূচি এবং ভেন্যু সংক্রান্ত তথ্য হালনাগাদের কারণে এটি সবচেয়ে বেশি সম্পাদিত হয়েছে। তাজিংডং সম্পর্কে পর্যটন, উচ্চতা বিতর্ক ও ভৌগোলিক তথ্য সংশোধনের জন্যও উল্লেখযোগ্য সম্পাদনা হয়েছে। আন্তর্জাতিক সচেতনতামূলক দিন যেমন বিশ্ব সিকেল সেল দিবস, আগ্রাসনের শিকার নিরীহ শিশুদের আন্তর্জাতিক দিবস, আন্তর্জাতিক মালালা দিবস এবং বিশ্ব বায়ু দিবস– এসব দিবসের পটভূমি, উদযাপন ও প্রাসঙ্গিক পরিসংখ্যান যুক্ত করার ফলে নিবন্ধগুলোতে ব্যাপক সম্পাদনা দেখা গেছে। ২০২৫ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ফাইনাল নিয়ে খেলার ফল, স্কোর এবং বিশ্লেষণ হালনাগাদ করার জন্য বারবার সম্পাদনা হয়েছে। ফ্রেডরিখ ফ্রোয়েবল-এর মত প্রভাবশালী শিক্ষাবিদের জীবনীও শিক্ষাবিষয়ক আগ্রহে সম্পাদিত হয়েছে। এছাড়া জীবের বৃদ্ধি সম্পর্কিত নিবন্ধে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও তথ্য পরিমার্জনের ফলে সম্পাদনার হার বেশি দেখা গেছে। একইভাবে, কান্নুম কান্নুম কোল্লাইয়াদিথাল (চলচ্চিত্র) একটি জনপ্রিয় দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র হওয়ায় এর কাহিনি, চরিত্র ও মুক্তির তথ্য হালনাগাদের মাধ্যমে উল্লেখযোগ্য সম্পাদনা হয়েছে।

ক্রমনিবন্ধের নামসম্পাদনার সংখ্যা
২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপ৫০৪
তাজিংডং২০৭
বিশ্ব সিকেল সেল দিবস১৭৯
২০২৫ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ফাইনাল১৬৯
ফ্রেডরিখ ফ্রোয়েবল১৫৯
আগ্রাসনের শিকার নিরীহ শিশুদের আন্তর্জাতিক দিবস১৫৪
আন্তর্জাতিক মালালা দিবস১৫২
কান্নুম কান্নুম কোল্লাইয়াদিথাল (চলচ্চিত্র)১৫২
বিশ্ব বায়ু দিবস১৪৬
১০জীবের বৃদ্ধি১৪৩


সর্বাধিক প্রদর্শিত পাতা

২০২৫ সালের জুন মাসে বাংলা উইকিপিডিয়া সর্বমোট ১৬ মিলিয়নের বেশি দেখা হয়েছে। যার মধ্যে সবচেয়ে বেশি প্রদর্শিত ১০টি পাতার নাম নিচে প্রদান করা হয়েছে।

ক্রমপাতাসম্পাদনাসম্পাদকপাতা প্রদর্শন
তাণ্ডব (চলচ্চিত্র)৪১২১৫৪,০৯৮
ইসরায়েল৪০,৮৭৮
ইরান৩৭,০৩২
এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)৩৬,৪৪২
আলী খামেনেয়ী১১৩৫,৭৯৫
পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রসমূহের তালিকা৩৩,৫২৪
বাংলাদেশ৩০,১৭৮
রবীন্দ্রনাথ ঠাকুর২৭,৮৫০
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন২৫,৩৭৬
১০মুহাম্মদ ইউনূস২৪,৫৯৯

শীর্ষ দশ সর্বাধিক নিবন্ধ প্রণেতার তালিকা

নতুন নিবন্ধ তৈরি উইকিপিডিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দিক। জুন মাসে বেশ কিছু অভিজ্ঞ ও নতুন সম্পাদক বাংলা উইকিপিডিয়ায় নতুন নিবন্ধ সংযোজন করেছেন, যা বাংলা ভাষায় মুক্ত জ্ঞানের বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

ক্রমব্যবহারকারী নামমোট নিবন্ধ
Tuhin৪৪০
Waraka Saki৩৫৬
Stuxnet.02১২৮
মোঃ মালেক ইসলাম৯২
Nettime Sujata৮৫
Borhan৮১
কমলেশ মন্ডল৮১
RDasgupta2020৬৭
Alphaa Noman৬৫
১০কুউ পুলক৫৭

শীর্ষ দশ সর্বাধিক সম্পাদনাকারী ব্যবহারকারী

বাংলা উইকিপিডিয়ার সামগ্রিক উন্নয়নে প্রতিদিনকার সম্পাদনাগুলো বিশেষ ভূমিকা রাখে। জুন মাসে যেসব ব্যবহারকারী সবচেয়ে বেশি সম্পাদনা করেছেন, তাদের তালিকা নিচে প্রদান করা হয়েছে।

ক্রমব্যবহারকারীসম্পাদনা সংখ্যা
Waraka Saki৬,১১০
Tuhin৫,৫৬১
তুষার কান্তি ষন্নিগ্রহী৩,১৪৮
কুউ পুলক২,৬৬৩
Mehedi Abedin১,৫১১
মোঃ মালেক ইসলাম১,৩৯১
Alphaa Noman১,৩৫৩
Sàádî১,২২৬
Borhan৯৬৯
১০Salil Kumar Mukherjee৮১৪

শীর্ষ দশ প্রশাসকদের অ্যাকশনের পরিসংখ্যান

উইকিপিডিয়ার প্রশাসকগণ সম্পাদনা তদারকি, ধ্বংসপ্রবণতা প্রতিরোধ এবং নীতিমালার সুষ্ঠু বাস্তবায়নের জন্য বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে থাকেন। জুন মাসেও প্রশাসকরা নিষ্ঠার সঙ্গে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। নিচে প্রশাসনিক কর্মকাণ্ডের শীর্ষ দশ পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। এই মাসে ৩০৩টি প্রশাসনিক কর্ম নিয়ে ফেরদৌস সরদার শীর্ষে রয়েছেন, যার মধ্যে অপসারণ, পুনর্বহাল, বাধাদান এবং ব্যবহারকারী অধিকার পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ কাজ অন্তর্ভুক্ত ছিল। এছাড়া ছাকিব, রিয়াজ, শাকিল, ইয়াহিয়া ভাইসহ অন্যান্য প্রশাসকরাও বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন।

ক্রম নাম দল মোট অপ স.অ. ল.অ পু বাধা বা.র সু অসু. অধি. এক. অ.ছা. মডেল
Ferdous administrator ৩০৩ ২৭৮ ২৫
MS Sakib administrator ২৮১ ২৪৮ ১৬ ১৩
RiazACU check useradministrator ২৬০ ২৫২
MdsShakil suppressorstewardadministrator ১৪৬ ১১৮ ১৫
Yahya interface administratorsuppressorstewardadministrator ১০১ ৭৭ ১১
আফতাবুজ্জামান interface administratoradministrator ৮২ ৬৩
Aishik Rehman administrator ৬৪ ৫৯
ROCKY administrator ২৮ ২৭
Zaheen administrator ১৮ ১৮
১০ Moheen administrator ১০ ১০


২০২৫ সালের জুন মাস বিভিন্ন কারণে বাংলা উইকিপিডিয়া বেশ সচল ছিল, এটি একটি কার্যকর মাস ছিল। নতুন নিবন্ধ সংযোজন, বিদ্যমান নিবন্ধের মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রম যথারীতি পরিচালিত হয়েছে। সম্পাদকেরা ধীরগতির মধ্যেও উইকিপিডিয়ার তথ্যসম্ভার সমৃদ্ধ করতে অব্যাহতভাবে কাজ করেছেন। ভবিষ্যতে আরও কার্যকরী সম্পাদনা ও নতুন সম্পাদকদের অংশগ্রহণের মাধ্যমে বাংলা উইকিপিডিয়া আরও উন্নতির পথে এগিয়ে যাবে বলে আশা করা যায়।