বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:উইকিপত্রিকা/শ্রাবণ ১৪৩২/উইকিমিডিয়া সংবাদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এক্সপ্রেশন ত্রুটি: অপরিচিত বিরামচিহ্ন অক্ষর ""

300
উইকিমিডিয়া সংবাদ

উইকিমিডিয়া ফাউন্ডেশনে নেতৃত্ব পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে

উইকিমিডিয়া ফাউন্ডেশনে নেতৃত্ব পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে

উইকিমিডিয়া ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মারিয়ানা ইস্কান্দার সম্প্রতি জানিয়েছেন, ২০২৫ সালের জানুয়ারিতে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন। এই ঘোষণার সঙ্গে সঙ্গে ফাউন্ডেশনের পক্ষ থেকে নতুন সিইও নিয়োগের জন্য প্রস্তুতি শুরু হয়েছে। তবে এ সিদ্ধান্ত আকস্মিক নয়; উত্তরসূরি নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছিল এক বছরেরও বেশি আগে। ইস্কান্দার নিজেও এখনো সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন এবং রূপান্তর প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কাজ করে যাচ্ছেন।

২০২২ সালের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের আগে তিনি দুই মাসব্যাপী ‘শোনার সফর’ পরিচালনা করেন। সে সময় তিনি পরিকল্পনা প্রক্রিয়া পুনর্গঠন, গ্লোবাল নেতৃত্ব আকর্ষণ (বিশেষ করে প্রযুক্তি ও প্রোডাক্ট বিভাগে), এবং ফাউন্ডেশনের মূল্যবোধ পুনর্নির্ধারণের ওপর জোর দেন। দায়িত্ব পালনকালে উল্লেখযোগ্য অগ্রগতির মধ্যে রয়েছে প্রযুক্তিগত পরিকাঠামোর উন্নয়ন, দাতাদের সংখ্যা বৃদ্ধি ও সম্প্রদায়ের জন্য অর্থায়ন বৃদ্ধি, এবং উইকিপিডিয়াসহ অন্যান্য প্রকল্পে জনআস্থা বৃদ্ধির চেষ্টা।

তবে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে ফাউন্ডেশন। ইস্কান্দার স্বীকার করেছেন, এসব পরিস্থিতি অনেক উইকিমিডিয়ানদের জন্য কঠিন হয়ে উঠেছে, তবে তিনি বিশ্বাস করেন, ফাউন্ডেশন এবং সম্প্রদায় এই সংকট মোকাবেলায় সক্ষম।

সূত্র

উইকিস্পোর বাতিল, উইকিসংবাদ বন্ধের সুপারিশ

গত মাসে সহপ্রকল্প টাস্ক ফোর্স দুটি “সার্বজনীন পরামর্শ” বা জনপরামর্শের ঘোষণা দেয়। এতে প্রথমত, নতুন প্রকল্প হিসেবে উইকিস্পোর যুক্ত না করার সুপারিশ করা হয় এবং দ্বিতীয়ত, সকল উইকিসংবাদ সহপ্রকল্প বন্ধ করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।

উক্ত টাস্ক ফোর্সটি উইকিমিডিয়া ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টিজের (BoT) কমিউনিটি অ্যাফেয়ার্স কমিটির অন্তর্ভুক্ত একটি উপদল, যা ২০২৩ সালে প্রথম গঠিত হয়। এতে বোর্ড সদস্যদের পাশাপাশি কিছু নির্বাচিত স্বেচ্ছাসেবক অন্তর্ভুক্ত রয়েছেন। এই টাস্ক ফোর্সের এটি প্রথম গুরুত্বপূর্ণ ঘোষণা।

দুটি প্রস্তাব সম্পর্কিত জনপরামর্শে মন্তব্য পাঠানোর সুযোগ রয়েছে ২৭ জুলাই পর্যন্ত। তবে, এই সুপারিশগুলো চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে কি না, নাকি এখনো আলোচনার জন্য উন্মুক্ত—এ নিয়ে কিছু বিভ্রান্তি দেখা দিয়েছে।

এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য মেটা উইকির উইকিসংবাদ পরামর্শ পাতায় পাওয়া যাচ্ছে। সংশ্লিষ্ট আলোচনা পৃষ্ঠায় ইতোমধ্যে প্রায় ৯০,০০০ শব্দের মতামত দেওয়া হয়েছে। সেখানে ১০০-এর বেশি সম্পাদকের মতামত রয়েছে, যেগুলো অনেকগুলো বিস্তৃত আলোচনায় বিভক্ত। জনপরামর্শ প্রক্রিয়ার অংশ হিসেবে টাস্ক ফোর্স ১৬ এবং ১৭ জুলাই দুটি উন্মুক্ত বৈঠকও আয়োজন করেছে।

অনেক ব্যবহারকারী একতরফা সিদ্ধান্ত নেওয়া এবং পূর্ববর্তী পর্যাপ্ত আলোচনা না করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন—বিশেষ করে উইকিসংবাদ সম্প্রদায়গুলোর সঙ্গে কোনো যোগাযোগ ছাড়াই সুপারিশ প্রকাশ নিয়ে অসন্তোষ রয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, উইকিসংবাদের বিষয়বস্তু সংশ্লিষ্ট উইকিপিডিয়াগুলোর সঙ্গে একীভূত করা হতে পারে। তবে ইংরেজি উইকিসংবাদের কতটুকু বিষয়বস্তু ইংরেজি উইকিপিডিয়ায় স্থান পাবে, সেটি কীভাবে ব্যবহৃত হবে, এবং বিষয়বস্তু একীভূতকরণের দায়িত্ব কে গ্রহণ করবে—এসব বিষয়ের স্পষ্টতা এখনো অনুপস্থিত। ফলে প্রক্রিয়াটি এখনো অনিশ্চয়তা ও আলোচনা-নির্ভর অবস্থায় রয়েছে। — এস, এইচ (অনুবাদ: খাত্তাব হাসান)

সূত্র
  • https://w.wiki/EqDs
  • https://w.wiki/6drp
  • https://meta.wikimedia.org/wiki/Public_consultation_about_Wikinews
  • https://meta.wikimedia.org/wiki/Talk:Public_consultation_about_Wikinews
  • https://meta.wikimedia.org/wiki/Event:Community_consultation_on_Wikispore/Wikinews,_call_1
  • https://meta.wikimedia.org/wiki/Event:Community_consultation_on_Wikispore/Wikinews,_call_2

ইউ৪সি নির্বাচন সম্পন্ন

সার্বজনীন আচরণবিধি সমন্বয় কমিটি (ইউ৪সি)-এর ২০২৫ সালের নির্বাচন সম্প্রতি শেষ হয়েছে। নির্বাচনে অংশ নেওয়া ২১ জন প্রার্থীর মধ্যে মাত্র ৪ জন দুই বছরের মেয়াদে নির্বাচিত হয়েছেন। সুতরাং ১৬ সদস্যের মধ্যে ইউ৪সিতে এখন ৮ জন সদস্য রয়েছেন, যা কোরাম পূরণের জন্য ন্যূনতম শর্ত। নির্বাচিত প্রার্থীরা হলেন— BRPever (সিম্পল ইংরেজি উইকিপিডিয়া, দক্ষিণ এশিয়া আসন) Civvì (ইতালিয়ান উইকিপিডিয়া, সার্বজনীন সম্প্রদায় আসন) Barkeep49 (ইংরেজি উইকিপিডিয়া, সার্বজনীন সম্প্রদায় আসন) Luke081515 (জার্মান উইকিপিডিয়া, সার্বজনীন সম্প্রদায় আসন) উল্লেখযোগ্যভাবে, এই ৪ জনের মধ্যে ৩ জনই পুনর্নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনের পর এখনো তিনটি আঞ্চলিক আসন এবং পাঁচটি "সার্বজনীন সম্প্রদায় আসন" খালি রয়েছে। এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০২৫ সালের বার্ষিক পর্যালোচনার পর, যেখানে সার্বজনীন আচরণবিধি (ইউসিওসি) ও ইউ৪সি সম্পর্কিত চারটি সংস্কার পাস হয়েছিল, যার মধ্যে একটি ছিল "হোমউইকি"-এর সীমাবদ্ধতা তুলে দেওয়া।

ইউ৪সি প্রতিষ্ঠিত হয় ২০২৪ সালে এবং এরপর থেকে ছোট প্রকল্পগুলিতে ইউসিওসি লঙ্ঘনের কয়েকটি কেস এবং পদ্ধতিগত ব্যর্থতার মামলা পর্যালোচনা করেছে। — S (অনুবাদ: খাত্তাব হাসান)

সূত্র
  • https://w.wiki/8uDg
  • https://w.wiki/EcKG
  • https://w.wiki/Eqb5
  • https://w.wiki/Eqb6

দাবিত্যাগ: এই অংশের লেখক (অনুবাদক নন) নিজেও উল্লিখিত নির্বাচনে ইউ৪সির জন্য আবেদন করেছিলেন।

উইকিবই লিখন প্রতিযোগিতা ২০২৫ এর ফলাফল প্রকাশ

গত ৭ই মে ২০২৫ থেকে ৭ই জুন ২০২৫ পর্যন্ত চলমান থাকা বাংলা উইকিবইয়ের "উইকিবই লিখন প্রতিযোগিতা ২০২৫" প্রতিযোগিতাটির ফলাফল প্রকাশিত হয়েছে। গত জুলাই মাসের প্রথম দশকে প্রতিযোগিতাটির ফলাফল ঘোষণা করা হয়। যাতে ৫৮জন অংশগ্রহণ করেন ও তাদের মধ্যে ৫৪জন ১১৬২টি পাতা ও সর্বমোট ১১,৪৬,৫০৯টি শব্দ যোগ করেন। প্রতিযোগিতটিতে যথাক্রমে ছাকিব, এস মুনতাহাআসিকুর রহমান প্রথম তিনটি অবস্থান দখল করেন।