বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:আবহাওয়া ও জলবায়ু পরিভাষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এই পরিভাষা সহায়িকা ভুক্তিটিতে আবহাওয়া, আবহাওয়াবিজ্ঞান, জলবায়ু ও জলবায়ুবিজ্ঞান বিষয়ক পরিভাষাগুলি ইংরেজি থেকে বাংলায় সংকলিত করা হয়েছে।

পরিচ্ছেদসমূহ
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
  • above average গড়পড়তার চেয়ে বেশি
  • absence of rainfall বৃষ্টিপাতের অনুপস্থিতি
  • absorb বিশোষণ
  • acceleration ত্বরণ
  • accuracy সঠিকতা
  • advisory পরামর্শ, সুপারিশ
  • agro-climatic model কৃষি-জলবায়ু প্রতিমান
  • air বায়ু
  • air conditioning শীতাতপ নিয়ন্ত্রণ
  • air mass বায়ুপুঞ্জ
  • air pressure বায়ুচাপ
  • alto উচ্চ
  • anemometer বায়ুমানযন্ত্র
  • aneroid barometer আংশিক বায়ুশূন্য বায়ুচাপমান যন্ত্র
  • anomaly অসঙ্গতি
  • antarctic air mass (aa) কুমেরু বায়ুপুঞ্জ
  • anticyclone প্রতীপ ঘূর্ণবাত, প্রতীপ ঘূর্ণিঝড়
  • aphelion অপসূর
  • apparent shift in frequency আপাত পর্যাবৃত্ত হার সরণ
  • arctic air mass (a) সুমেরু বায়ুপুঞ্জ
  • atmosphere বায়ুমণ্ডল
  • atmospheric behavior বায়ুমণ্ডলের আচরণ
  • atmospheric circulation বায়ুমণ্ডলের পরিচলন
  • atmospheric modeling বায়ুমণ্ডলের প্রতিমান নির্মাণ
  • atmospheric motion বায়ুমণ্ডলের চলন
  • atmospheric phenomena বায়ুমণ্ডলীয় ঘটনা
  • atmospheric pressure বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুচাপ
  • atmospheric temperature anomalies বায়ুমণ্ডলীয় তাপমাত্রা
  • atmospheric-pressure patterns বায়ুমণ্ডলীয় চাপ বিন্যাস
  • automated station স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র
  • automatic ceilometers স্বয়ংক্রিয় মেঘোচ্চতামাপক যন্ত্র
  • autumn equinox শারদীয় বিষুব, জলবিষুব
  • aviation বিমান চলাচল
  • below freezing হিমাংক-নিম্ন
  • belt of low pressure নিম্নচাপ বেষ্টনী
  • biological mechanism জৈব কার্যপদ্ধতি
  • biosphere জীবমণ্ডল
  • biota জীবকূল
  • blizzard প্রবল তুষারঝড়
  • blow প্রবাহিত হওয়া
  • blow outward বহির্মুখী প্রবাহিত হওয়া
  • calibration ক্রমাঙ্কন
  • calm শান্ত
  • carbon কার্বন
  • carbon cycle কার্বন চক্র
  • carbon dioxide কার্বন ডাই-অক্সাইড
  • ceiling সর্বোচ্চ সীমাস্তর
  • ceiling/base height of cloud layers মেঘস্তরের নিম্নতলের উচ্চতা
  • chemically stable রাসায়নিকভাবে সুস্থির
  • circle of illumination আলো-আঁধার বৃত্ত
  • circulation সঞ্চালন
  • cirrus পালক মেঘ
  • clearing skies মেঘমুক্তকারী আকাশ
  • clearing weather মেঘমুক্তকারী আবহাওয়া
  • climate জলবায়ু
  • climate system জলবায়ু ব্যবস্থা
  • climatological জলবায়ুগত
  • climatological records লিপিবদ্ধ জলবায়ু তথ্য
  • climatology জলবায়ুবিজ্ঞান
  • clockwise ঘড়ির কাঁটার দিকে, দক্ষিণাবর্তী
  • cloud মেঘ
  • cloud base মেঘমূল
  • cloud cover মেঘাচ্ছাদন
  • cloud layer মেঘস্তর
  • cloud seeding মেঘ বপন
  • cloud type মেঘের প্রকার
  • cloudiness মেঘাচ্ছন্নতা
  • cloudless sky মেঘমুক্ত আকাশ
  • cold air শীতল বায়ু
  • cold front শীতল বায়ুমুখ
  • cold spells শীতল সময়কাল/পর্ব
  • compass rose দিকনির্ণয়/দিকদর্শী গোলাপ
  • computation পরিগণনা
  • computer models পরিগণক প্রতিমান (মডেল)
  • computer-calculated forecast পরিগণকের হিসাবকৃত পূর্বাভাস
  • computer-drawn maps পরিগণক-অঙ্কিত মানচিত্র
  • condensation ঘনীভবন
  • constantly shifting সতত স্থানান্তরশীল
  • continental air mass (c) মহাদেশীয় বায়ুপুঞ্জ
  • continental anticyclone মহাদেশীয় প্রতীপ ঘূর্ণবাত/ঘূর্ণিঝড়
  • continental arctic air mass (ca) মহাদেশীয় সুমেরু বায়ুপুঞ্জ
  • continental polar air mass (cp) মহাদেশীয় মেরু বায়ুপুঞ্জ
  • continuous detection and tracking অবিচ্ছিন্ন শনাক্তকরণ ও অনুসরণ
  • continuous weather elements অবিচ্ছিন্ন আবহাওয়া উপাদান
  • control নিয়ন্ত্রক
  • cool (v) শীতল
  • cooling শীতলকারক
  • coriolis effect কোরিওলিস ক্রিয়া
  • counterclockwise বামাবর্তী, ঘড়ির কাঁটার বিপরীত দিকে
  • cryosphere হিমমণ্ডল
  • cumulonimbus cloud ঝড়োপুঞ্জ মেঘ
  • cumulus পুঞ্জমেঘ
  • current temperature বর্তমান তাপমাত্রা
  • current weather বিদ্যমান আবহাওয়া, বর্তমান আবহাওয়া
  • cyclone ঘূর্ণিঝড়


  • daily flow patterns দৈনিক প্রবাহ বিন্যাস
  • daily measurements দৈনিক পরিমাপ
  • daily weather map দৈনিক আবহাওয়া মানচিত্র
  • dark thundercloud কৃষ্ণ বজ্রমেঘ
  • data উপাত্ত
  • data points উপাত্ত বিন্দু
  • day-to-day forecasting প্রতিদিনের পূর্বাভাস
  • dew শিশির
  • dew point শিশিরাঙ্ক
  • dew-point hygrometer শিশিরাঙ্ক আর্দ্রতামাপক
  • dimension মাত্রা
  • discontinuous weather element বিচ্ছিন্ন আবহাওয়া উপাদান
  • doppler effect ডপলার ক্রিয়া
  • doppler profiles ডপলার রূপরেখা
  • doppler radar ডপলার রাডার
  • drought খরা
  • dry শুষ্ক
  • dry condition শুষ্ক অবস্থা
  • dry weather শুষ্ক আবহাওয়া
  • dust ধূলি
  • dust particle ধূলিকণা
  • dust storms ধূলিঝড়
  • dustbowl ধূলিময় অঞ্চল
  • earth’s rotation পৃথিবীর ঘূর্ণন, পৃথিবীর আবর্তন
  • Earth’s surface ভূ-পৃষ্ঠ
  • easterlies পুবালি বাতাস, পুবালি বায়ু
  • easterly trade winds পুবালি বাণিজ্য বায়ু, পুবালি অয়ন বায়ু
  • eastern pacific ocean পুবালি প্রশান্ত মহাসাগর
  • El Niño/Southern Oscillation (ENSO) এল নিনিও/দক্ষিণা দোলন
  • electromagnetic radiation তড়িৎ-চুম্বকীয় বিকিরণ
  • electronic thermometers বৈদ্যুতিক তাপমান যন্ত্র, বৈদ্যুতিক থার্মোমিটার
  • elliptical উপবৃত্তাকার
  • energy শক্তি
  • environmental lapse rate পরিবেশগত তাপহ্রাস হার
  • Equator বিষুবরেখা
  • equatorial air mass (e) বিষুবীয় বায়ুপুঞ্জ
  • equatorial Pacific বিষুবীয় প্রশান্ত মহাসাগর অঞ্চল
  • equatorial region বিষুবীয় অঞ্চল
  • estimated rainfall প্রাক্কলিত বৃষ্টিপাত
  • evaporation বাষ্পীভবন
  • excessive rainfall অত্যধিক বৃষ্টিপাত
  • exchange বিনিময়
  • extended forecast সম্প্রসারিত পূর্বাভাস
  • extreme value চরম মান
  • extreme winter cold চরম শীতকালীন শৈত্য
  • Extremes of temperature and humidity তাপমাত্রা ও আর্দ্রতার চরম মান
  • factor নিয়ামক
  • fair weather. মনোরম আবহাওয়া
  • fall in pressure চাপ হ্রাস, চাপের পতন
  • falling pressure হ্রাসমান চাপ, পড়ন্ত চাপ
  • falling temperature হ্রাসমান তাপমাত্রা, পড়ন্ত তাপমাত্রা
  • flow back পশ্চাৎদিকে প্রবাহিত হওয়া
  • fog কুয়াশা
  • force বল
  • forecast errors পূর্বাভাস ত্রুটি
  • fossil fuel ভূগর্ভস্থ খনিজ জ্বালানি
  • freeze জমে যাওয়া
  • freezing level হিমন স্তর
  • frequency পর্যাবৃত্ত হার
  • friction ঘর্ষণ
  • frontal cyclone সম্মুখ ঘূর্ণিঝড়
  • front বায়ুমুখ
  • frost হিম
  • frost prevention হিম প্রতিরোধ
  • gas গ্যাস, বায়বীয় পদার্থ
  • general circulation of the atmosphere বায়ুমণ্ডলের সাধারণ পরিচলন
  • general forecasting সাধারণ পূর্বাভাস
  • Geographic features ভৌগোলিক বৈশিষ্ট্যাদি
  • geostationary weather satellites ভূস্থিতিশীল আবহাওয়া উপগ্রহ
  • geostrophic wind ভূ-আবর্তনজনিত বায়ুপ্রবাহ
  • glaze/ freezing rain হিমবৃষ্টি
  • global warming. বিশ্ব উষ্ণায়ন, বৈশ্বিক উষ্ণায়ন, ভূমণ্ডলীয় উষ্ণতাবৃদ্ধি
  • green house effect গ্রিন হাউজ প্রতিক্রিয়া
  • green house gas গ্রিন হাউজ গ্যাস
  • green house process গ্রিন হাউজ প্রক্রিয়া
  • greenhouse effect. গ্রিন হাউজ ক্রিয়া
  • greenhouse gas emissions. গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ
  • ground recorder ভূমিস্থ ধারণযন্ত্র
  • gulf stream উপসাগরীয় স্রোত
  • gusts of wind দমকা বাতাস
  • hail শিলাবৃষ্টি
  • hailstone শিলাপিণ্ড
  • hailstorm শিলাঝড়
  • heat তাপ, উত্তাপ
  • heat energy উত্তাপ শক্তি
  • heat waves তাপ প্রবাহ
  • heated air উত্তপ্ত বায়ু
  • heating উত্তাপন
  • heavy precipitation ভারী বারিপাত
  • heavy rain ভারী বৃষ্টি
  • Heavy snowfall ভারী তুষারপাত
  • heavy spring rains ভারী বাসন্তী বৃষ্টি
  • high cloud উচ্চ মেঘ
  • high latitude উচ্চ অক্ষাংশ
  • high-pressure area উচ্চচাপ এলাকা
  • highs and lows উচ্চ ও নিম্নচাপ
  • historical temperature and precipitation patterns and conditions ঐতিহাসিক তাপমাত্রা ও বারিপাত বিন্যাস ও অবস্থা
  • horizontal wave অনুভূমিক তরঙ্গ
  • humidity আর্দ্রতা
  • hurricanes হারিকেন
  • hydrosphere বারিমণ্ডল
  • hygrometers আর্দ্রতামাপক
  • ice বরফ
  • ice crystals বরফ কেলাস
  • icy conditions হিমশীতল অবস্থা
  • imagers চিত্রগ্রাহক
  • inadvertent weather modification আবহাওয়ার অনিচ্ছাকৃত পরিবর্তন
  • indian summer ভারতীয় গ্রীষ্মকাল
  • infrared অবলোহিত
  • infrared images অবলোহিত চিত্র
  • initial atmospheric conditions প্রাথমিক বায়ুমণ্ডলীয় অবস্থা
  • intentional weather modification আবহাওয়ার ইচ্ছাকৃত পরিবর্তন
  • interconnected components আন্তঃসংযুক্ত উপাংশসমূহ
  • internal energy অন্তঃস্থ শক্তি
  • isobars সমপ্রেষ রেখা
  • jet streams তোড় বায়ুস্রোত, জেট বায়ুস্রোত
  • kinetic energy গতিশক্তি
  • large-scale circulation meanders বৃহৎ-মাপের সর্পিল পরিচলন পথ
  • latent energy লীন শক্তি
  • lee side অনুবাত অঞ্চল
  • level তল, স্তর
  • light আলো, আলোক
  • light winds হালকা বায়ুপ্রবাহ, লঘু বায়ুপ্রবাহ
  • lightning বিদ্যুৎ চমকানি
  • lithosphere শিলামণ্ডল
  • local forecast স্থানীয় পূর্বাভাস
  • local forecaster স্থানীয় পূর্বাভাসকারক
  • local precipitation স্থানীয় বারিপাত
  • local weather স্থানীয় আবহাওয়া
  • local weather office স্থানীয় আবহাওয়া কার্যালয়
  • local wind স্থানীয় বায়ুপ্রবাহ
  • long-range weather forecast দীর্ঘমেয়াদী আবহাওয়া পূর্বাভাস
  • low pressure নিম্নচাপ
  • lowering cloud অবনমনশীল মেঘ
  • low-level wind নিম্ন-স্তর বায়ুপ্রবাহ
  • low-level wind shear নিম্ন-স্তর বায়ুপ্রবাহ কৃন্তন
  • low-pressure area নিম্নচাপ এলাকা
  • low-pressure belt নিম্নচাপ বেষ্টনী
  • manual correction হস্তসাধিত ত্রুটি-সংশোধন
  • maritime air mass (m) সামুদ্রিক বায়ুপুঞ্জ
  • maritime polar air masses (mp) সামুদ্রিক মেরুদেশীয় বায়ুপুঞ্জ
  • maritime tropical air mass (mt) সামুদ্রিক গ্রীষ্মমণ্ডলীয়/ক্রান্তীয় বায়ুপুঞ্জ
  • matter পদার্থ
  • mercury barometer পারদ বায়ুচাপমান যন্ত্র
  • meteorologist আবহাওয়াবিজ্ঞানী
  • meteorology আবহাওয়াবিজ্ঞান
  • microwave অণুতরঙ্গ
  • mid-latitude belts মধ্য-অক্ষাংশ বেষ্টনী
  • midlatitude westerly winds মধ্য-অক্ষাংশ পশ্চিমাগত বায়ুপ্রবাহ
  • mid-latitudes মধ্য-অক্ষাংশ
  • minor green house gas গৌন গ্রিন হাউজ গ্যাস
  • moderate temperature. সহনীয় তাপমাত্রা
  • modestly accurate চলনসই সঠিক
  • moist air আর্দ্র বায়ু
  • moisture জলীয় পদার্থ, জলীয়তা, জলীয় ভাগ
  • monitoring পরিবীক্ষণ, নজরদারি
  • monsoon মৌসুমী ঋতু, মৌসুমী বায়ু, বর্ষাকাল
  • monthly forecast মাসিক পূর্বাভাস
  • move onshore তটাগমন করা
  • moving source ভ্রাম্যমাণ উৎস
  • natural process প্রাকৃতিক প্রক্রিয়া
  • nighttime radiation রাত্রিকালীন বিকিরণ
  • nimbus . বর্ষণ মেঘ
  • normal lapse সাধারণ তাপহ্রাস হার
  • northern hemisphere উত্তর গোলার্ধ
  • nuclei of condensation ঘনীভবন কেন্দ্রীণ
  • numerical forecasting সাংখ্যিক পূর্বাভাস
  • numerical prediction সাংখ্যিক ভবিষ্যৎবাণী
  • numerical weather prediction আবহাওয়ার সাংখ্যিক পূর্বাভাস
  • observation point of wave তরঙ্গের পর্যবেক্ষণ বিন্দু
  • occluded front অন্তর্বৃত বায়ুমুখ
  • ocean মহাসাগর, মহাসমুদ্র
  • oceanic anticyclones সামুদ্রিক প্রতীপ ঘূর্ণবাত/ঘূর্ণিঝড়
  • ocean-surface temperature সমুদ্রপৃষ্ঠস্থ তাপমাত্রা
  • orbit কক্ষপথ
  • ozone ওজোন
  • ozone concentration ওজোন ঘনমাত্রা
  • ozone depletion ওজোন নিঃশেষণ
  • ozone layer ওজোন স্তর
  • perihelion অনুসূর
  • periodically পর্যাবৃত্তভাবে
  • photochemical আলোক-রাসায়নিক
  • photoelectric telescope আলোক-তড়িৎ দূরবীক্ষণ যন্ত্র
  • photosynthesis সালোকসংশ্লেষণ
  • physical element ভৌত উপাদান
  • planetary winds গ্রহীয় বায়ুপ্রবাহ
  • plot the course গতিপথের বিন্দুলেখ অঙ্কন
  • polar air মেরুদেশীয় বায়ু
  • polar air mass (p) মেরুদেশীয় বায়ুপুঞ্জ
  • polar front মেরুদেশীয় বায়ুমুখ
  • polar region মেরুদেশ, মেরু অঞ্চল
  • polar-front jet stream মেরুদেশীয় বায়ুমুখ তোড় বায়ুস্রোত
  • polar-orbiting satellites মেরুদেশ আবর্তনশীল উপগ্রহ
  • Pole মেরু
  • poleward মেরুমুখী
  • pollutant দূষক পদার্থ
  • potential energy বিভব শক্তি
  • precipitation বারিপাত
  • precise measurement সূক্ষ্ম পরিমাপ
  • predictions ভবিষ্যৎবাণী
  • pressure চাপ
  • pressure gradient চাপের নতি
  • primary cyclone মুখ্য ঘূর্ণিঝড়
  • private weather forecasting center মূল আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র
  • process প্রক্রিয়া
  • psychrometer তাপমাত্রাভিত্তিক আর্দ্রতামাপক
  • public forecasts সর্বসাধারণ্যে ঘোষিত পূর্বাভাস
  • public weather forecasting center সর্বসাধারণ্যে ঘোষিত আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র
  • radar রাডার
  • radiant energy বিকীর্ণ শক্তি
  • radio direction finder বেতার অভিমুখ অনুসন্ধানী
  • radiometric profiler বিকিরণমাপক রূপরেখাকর
  • radiosondes বেতার-জরিপকারক
  • rain বৃষ্টি
  • rain gauge বৃষ্টিমাপক যন্ত্র
  • raindrop বৃষ্টির ফোঁটা
  • rainfall বৃষ্টিপাত
  • reflectivity প্রতিফলনতা
  • regularly occurring phenomena নিয়মিত ঘটনশীল ঘটনা
  • relative humidity আপেক্ষিক আর্দ্রতা
  • relatively moist তুলনামূলকভাবে আর্দ্র
  • reliability নির্ভরযোগ্যতা
  • reservoir আধার
  • resolution (detail) বিভেদন
  • revolution পরিক্রমণ
  • rising cloud levels উন্নতিশীল মেঘস্তর
  • rising pressure বর্ধমান চাপ
  • rising temperature বর্ধমান তাপমাত্রা
  • rotation আবর্তন
  • salinity লবণাক্ততা
  • salt crystal লবণের কেলাস
  • satellite data উপগ্রহ উপাত্ত
  • satellite pictures উপগ্রহ চিত্র
  • saturation value সম্পৃক্ততা মান
  • scale মাপনী
  • scientific weather forecasting আবহাওয়ার বৈজ্ঞানিক পূর্বাভাস
  • sea surface temperature সমুদ্রপৃষ্ঠ তাপমাত্রা
  • sea-level সমুদ্রতল
  • seasonal cycles ঋতুভিত্তিক চক্র
  • seasons ঋতু
  • secondary cyclone গৌণ ঘূর্ণিঝড়
  • seeding of supercooled clouds অতিশীতলীকৃত মেঘ বপন
  • self-regulating স্বয়ং নিয়ন্ত্রণশীল
  • severe storm গুরুতর ঝড়
  • severe storm watch গুরুতর ঝড় নজরদারি
  • severe weather গুরুতর আবহাওয়া, মারাত্মক আবহাওয়া
  • shift northward উত্তরমুখে স্থানান্তর/সরণ
  • shift southward দক্ষিণমুখে স্থানান্তর/সরণ
  • simultaneous observation যুগপৎ পর্যবেক্ষণ
  • sink নিধনস্থল
  • sink (v) নিমজ্জিত হওয়া
  • sink to the surface পৃষ্ঠে নিমজ্জিত হয়া
  • sky cover আকাশাচ্ছাদন
  • sleet বৃষ্টিসহ তুষারপাত
  • sleet storms বৃষ্টিসহ তুষারঝড়
  • snow cover তুষারাচ্ছাদন
  • snow flurries দমকা তুষার
  • snowfall তুষারপাত
  • snowflake তুষারফলক
  • soil moisture মাটির আর্দ্রতা
  • solar energy সৌর শক্তি
  • solar radiation সৌর বিকিরণ
  • sound শব্দ
  • sounder গভীরতামাপক
  • soundings গভীরতা পরিমাপ
  • source উৎসস্থল
  • southeastward course দক্ষিণ-পূর্বমুখী গতিপথ
  • southern hemisphere দক্ষিণ গোলার্ধ
  • space weather. মহাকাশ আবহাওয়া
  • specific heat তপ্তত্ব
  • spring equinox বাসন্তী বিষুব, মহাবিষুব
  • stagnating নিশ্চলপ্রায়
  • standard deviation আদর্শ বিচ্যুতি
  • stationary front স্থিতিশীল বায়ুমুখ
  • statistical forecasting পরিসংখ্যানিক পূর্বাভাস
  • statistical methods পরিসংখ্যানিক পদ্ধতি
  • storm ঝড়
  • storminess ঝোড়োভাব
  • stormy weather ঝোড়ো আবহাওয়া
  • stratopause স্ট্র্যাটোবিরতি
  • stratosphere স্ট্র্যাটোমণ্ডল
  • stratus স্তর মেঘ
  • strong winds শক্তিশালী বায়ুপ্রবাহ
  • subfreezing হিমাঙ্ক-নিম্ন
  • subfreezing air হিমাঙ্ক-নিম্ন বায়ু
  • substations উপকেন্দ্র
  • subsystem উপব্যবস্থা
  • subtropical high-pressure belt উপক্রান্তীয় উচ্চচাপ বেষ্টনী
  • summer solstice সূর্যের উত্তরায়ন
  • summer temperature গ্রীষ্মকালীন তাপমাত্রা
  • summerlike weather গ্রীষ্মবৎ আবহাওয়া
  • supercooled cloud অতিশীতলীকৃত মেঘ
  • surface temperature পৃষ্ঠ তাপমাত্রা
  • surface weather data পৃষ্ঠ আবহাওয়া উপাত্ত
  • surface weather map পৃষ্ঠ আবহাওয়া মানচিত্র
  • surface winds পৃষ্ঠ বায়ুপ্রবাহ
  • surveying instrument জরিপের সরঞ্জাম
  • synoptic charts সারাংশমূলক মানচিত্র
  • synoptic forecasting সারাংশমূলক পূর্বাভাস
  • system ব্যবস্থা
  • systematic errors প্রণালীবদ্ধ ত্রুটি
  • telegraphic network of observations তারবার্তাভিত্তিক পর্যবেক্ষণ ব্যবস্থা
  • television weather broadcast টেলিভিশনে আবহাওয়ার পূর্বাভাস
  • temperature তাপমাত্রা
  • temporary disturbance সাময়িক গোলযোগ
  • terrestrial radiation ভূপৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপ
  • terrestrial surface ভূপৃষ্ঠতল
  • thermistors তাপীয় রোধক
  • thermocouples তাপযুগল
  • thermometer তাপমান যন্ত্র
  • thick fog ঘন কুয়াশা
  • thickening cloud ঘনায়মান মেঘ
  • thunder বজ্র
  • thunderstorm. বজ্রঝড়
  • time range সময় পরিসর, সময় পাল্লা
  • tipping bucket rain gauge উলটানো বালতি বৃষ্টিমাপক যন্ত্র
  • tornado টর্নেডো, হাতিশুঁড়ো
  • torrential rains মুষলধারে বৃষ্টি
  • trade winds বাণিজ্য বায়ু, অয়ন বায়ু
  • trailing cold front অনুসরণকারী শীতল বায়ুমুখ
  • traveling high- and low-pressure centre ভ্রাম্যমান উচ্চ ও নিম্নচাপ কেন্দ্র
  • tropical গ্রীষ্মমণ্ডলীয়, ক্রান্তীয়
  • tropical air গ্রীষ্মমণ্ডলীয় বায়ু, ক্রান্তীয় বায়ু
  • tropical air mass (t) গ্রীষ্মমণ্ডলীয় বায়ুপুঞ্জ, ক্রান্তীয় বায়ুপুঞ্জ
  • tropical cyclones ক্রান্তীয় ঘূর্ণিঝড়, গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়
  • tropical easterly winds গ্রীষ্মমণ্ডলীয় পুবালি বায়ু, ক্রান্তীয় পুবালি বায়ু
  • tropical regions ক্রান্তীয় অঞ্চল, গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল
  • tropical seas গ্রীষ্মমণ্ডলীয় সাগর, ক্রান্তীয় সাগর
  • tropopause ট্রপোবিরতি
  • troposphere ট্রপোমণ্ডল
  • tropospheric wind ট্রপোমণ্ডলীয়
  • turbulence বিক্ষোভ
  • typhoons টাইফুন
  • ultraviolet ray অতিবেগুনি রশ্মি
  • uniform temperature সুষম তাপমাত্রা
  • unreliability অনির্ভরযোগ্যতা
  • updrafts ঊর্ধমুখী বায়ুপ্রবাহ
  • upper airflow - ঊর্ধস্থ বায়ুপ্রবাহ
  • upper atmosphere ঊর্ধ্ব বায়ুমণ্ডল
  • upper-air waves ঊর্ধ্ব-বায়ুমণ্ডলীয় বায়ুপ্রবাহ
  • upper-level ঊর্ধ্বস্তর
  • upper-level flow of air ঊর্ধ্ব-স্তরীয় বায়ুপ্রবাহ
  • upward movement ঊর্ধ্বমুখী চলন
  • vane হাওয়া নিশান, বায়ুর দিকনির্দেশক তীর/কাঁটা
  • vapor pressure বাষ্পচাপ
  • velocity বেগ
  • vernal equinox বাসন্তী বিষুব, মহাবিষুব
  • vertically উল্লম্বভাবে
  • very cold অতি শীতল
  • very hot অতি উত্তপ্ত, অতি উষ্ণ
  • visibility দৃষ্টিগ্রাহ্যতা, দর্শনীয়তা, দৃশ্যতা
  • visible light দৃশ্যমান আলো
  • volunteer observers স্বেচ্ছাসেবক পর্যবেক্ষক
  • warm air উষ্ণ বায়ু
  • warm front উষ্ণ বায়ুমুখ
  • warm ocean water উষ্ণ সামুদ্রিক জল
  • warm spells উষ্ণ সময়কাল
  • warning সাবধানবাণী
  • water droplets পানির ফোঁটা
  • water vapor জলীয় বাষ্প
  • wave action তরঙ্গ ক্রিয়া
  • wave cyclones তরঙ্গ ঘূর্ণবাত
  • weather আবহাওয়া
  • weather analysis আবহাওয়া বিশ্লেষণ
  • weather balloon আবহাওয়া বেলুন
  • weather data আবহাওয়া উপাত্ত
  • weather element আবহাওয়া উপাদান
  • weather emergencies আবহাওয়াজনিত জরুরি অবস্থা
  • weather events আবহাওয়ার ঘটনা
  • weather forecasters আবহাওয়ার পূর্বাভাসকারী
  • weather forecasting আবহাওয়ার পূর্বাভাস
  • weather front বায়ুমুখ
  • weather instruments আবহাওয়া পরিমাপ যন্ত্রপাতি
  • weather map আবহাওয়া মানচিত্র
  • weather model আবহাওয়ার প্রতিমান (মডেল)
  • weather modification আবহাওয়া পরিবর্তন
  • weather observations আবহাওয়া পর্যবেক্ষণ
  • weather pattern আবহাওয়ার বিন্যাস
  • weather records আবহাওয়ার লিপিবদ্ধ তথ্যাদি
  • weather satellites আবহাওয়া পর্যবেক্ষক উপগ্রহ
  • weather stations আবহাওয়া কেন্দ্র
  • weather surveillance satellite আবহাওয়া নজরদারি উপগ্রহ
  • weather system আবহাওয়া ব্যবস্থা
  • weather variables আবহাওয়া চলরাশি
  • weather-affecting interactions আবহাওয়ার উপর প্রভাব বিস্তারকারী আন্তঃক্রিয়া
  • westerly wind belt পশ্চিমাগত বায়ুপ্রবাহ বেষ্টনী
  • westerly winds পশ্চিমাগত বায়ুপ্রবাহ
  • western pacific পশ্চিম প্রশান্ত মহাসাগর
  • westward পশ্চিমমুখী
  • wetter weather অধিকতর আর্দ্র আবহাওয়া
  • wind বায়ুপ্রবাহ
  • wind circulation বায়ু পরিচলন
  • wind direction বায়ুর অভিমুখ/দিক
  • windward side প্রতিবাত অঞ্চল
  • winter solstice সূর্যের দক্ষিণায়ন
  • winter storm তুষারঝড়
  • winter temperatures শীতকালীন তাপমাত্রা
  • worldwide coverage বিশ্বব্যাপী আওতা
  • yield উৎপাদন