উইকিপিডিয়া:অধিকারের আবেদন/সফল/স্বয়ংক্রিয় পরীক্ষক/২০২৪
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: সফল
আমি বাংলা উইকিপিডিয়ায় ১০৪টি নিবন্ধ তৈরি করেছি, নিয়মিত সম্পাদনা করি। যদিও নির্দেশনায় লেখা দেখেছি নতুন ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় পরীক্ষক অধিকার দেওয়া হয় না; তবুও বলছি, আমি নতুন হলেও এই ২ মাস উইকিপিডিয়ায় সর্বোচ্চ সময় দিয়ে ভালোভাবে উইকিপিডিয়ার সব নিয়ম-নীতি বুঝেছি, নিবন্ধ তৈরির ব্যাপারে সবকিছু ভালোভাবে শিখেছি। আমি আজ পর্যন্ত কোনো উল্টোপাল্টা, ভুল সম্পাদনা করিনি; বরং অন্য কারো তৈরি নিবন্ধেও কোনো ভুল লক্ষ্য করলে সেটাকে সংশোধন করে দিয়েছি। তবে হ্যাঁ, শুরুর দিকে উল্লেখযোগ্যতা কি সেটা না বুঝে নিবন্ধ তৈরি করা শুরু করেছিলাম, যার মধ্যে ২টা অপসারিত হয়েছিল। কিন্তু সব বুঝার পর আর কোনো অনুল্লেখযোগ্য নিবন্ধ তৈরি করিনি। আমি প্রধানত সেই নিবন্ধগুলো তৈরি করি যেগুলো ইতোমধ্যে ইংরেজি উইকিপিডিয়ায় আছে। তবে আমার অনুবাদ কখনো যান্ত্রিক হয় না। আমি ইংরেজি উইকিপিডিয়ায় পড়ে নিজের মতো করে লিখি। আমি নিবন্ধগুলোকে গুছিয়ে তৈরি করার চেষ্টা করি, যাতে নিবন্ধের সৌন্দর্য ঠিক থাকে। তাই এই নিবন্ধগুলো স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষিত হতে পারে। আমি আশা করছি আমার সম্পাদনাগুলো পর্যবেক্ষণ করে আমাকে 'স্বয়ংক্রিয় পরীক্ষক' অধিকারটি দেওয়া হবে। Ahmed Reza Khan (আলাপ) ০৬:৪৯, ২৪ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
করা হয়েছে —শাকিল (আলাপ · অবদান) ১১:১৬, ৩ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: সফল
আমি গত ২ বছর ধরে বাংলা উইকিপিডিয়ায় নিয়মিত সম্পাদনা করে চলেছি এবং বাংলা উইকিপিডিয়ার মানোন্নয়নে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। আমি বাংলা উইকিপিডিয়ায় উল্লেখযোগ্যতা, জীবিত ব্যক্তির জীবনী, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, যাচাইযোগ্যতা ইত্যাদি সম্পর্কে অবগত আছি এবং আমি নিজের সম্পাদনাগুলো এসব নীতিমালা অনুসরণ করেই করে থাকি। আমি সাধারণত ইংরেজি নিবন্ধ বাংলায় অনুবাদ করে থাকি এবং যান্ত্রিকতা পরিহার করার সর্বাত্মক চেষ্টা করে থাকি। যদি সম্প্রদায়ের আস্থা থাকে, তাহলে আমাকে স্বয়ংক্রিয় পরীক্ষক অধিকারটি দেওয়ার আবেদন জানাচ্ছি। আশা করি এর মাধ্যমে আমার তৈরি পাতাগুলো স্বয়ংক্রিয়ভাবে পরিক্ষিত হয়ে যাবে এবং আমার সম্পাদনা করতেও সুবিধা হবে। ধন্যবাদ। তানভীর (আলাপ • অবদান) ১৫:৫৫, ২৫ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
- আপনার তৈরি করা নিবন্ধে যান্ত্রিকতার সমস্যা অতটা না থাকলেও লক্ষ্য করলাম সর্বশেষ আপনার তৈরি ২০টি নিবন্ধের অধিকাংশই সম্পূর্ণ অনুবাদ করেননি। এমনটা করার কী কোনো বিশেষ কারণ রয়েছে? —শাকিল (আলাপ · অবদান) ১৬:২৫, ২৬ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
- @MdsShakil আমি সম্প্রতি বেশ কয়েকটি নিবন্ধ অনুবাদ করেছি, যেগুলোর ইংরেজি পাতায় উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায় নি। তবে নিবন্ধের বিষয়বস্তু বাংলা উইকিপিডিয়ায় থাকা উচিত মনে করেই আমি সেগুলো অনুবাদ করেছি। তবে আমি নিজের তৈরি নিবন্ধগুলো সময় পেলেই মানোন্নয়ন করার চেষ্টা করি এবং যতটা সম্ভব তথ্য যোগ করার চেষ্টা করি। তা সত্বেও, আমার অন্তত ৫০টি মৌলিক নিবন্ধ রয়েছে। তানভীর (আলাপ • অবদান) ১৮:২০, ২৬ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
- আমার প্রশ্নটি আপনি বুঝতে পারেননি। আমি উল্লেখ করেছিলাম ইংরেজি উইকিপিডিয়ারসম্পূর্ণ পাতাটি অনুবাদ করেননি। এর কারণ কী? —শাকিল (আলাপ · অবদান) ০৬:৪৯, ২৭ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
- @MdsShakil না। তার কোনো বিশেষ কারণ নেই। আমি কয়েকটি নিবন্ধ অনুবাদ করে পরবর্তীতে সেগুলো সম্প্রসারণের উদ্যোগ নিয়েছি। তাই আমি আপনাকে উক্ত নিবন্ধগুলো অসম্পূর্ণ না থাকার প্রতিশ্রুতি দিতে পারি।
- উপরে আমি আপনাকে বোঝাতে চেয়েছিলাম যে এ অসম্পূর্ণ নিবন্ধগুলোকে বাদ দিলেও আমার তৈরি অন্তত ৫০টি সম্পূর্ণ নিবন্ধ রয়েছে। সে অনুযায়ী আমি এই অধিকারটি পাওয়ার যোগ্যতা রাখি। ধন্যবাদ।
তানভীর (আলাপ • অবদান) ০১:৪৮, ২৯ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
- @MdsShakil, আমি আরও বেশ কয়েকটি অসম্পূর্ণ অনুবাদ সম্প্রসারণ করেছি। ৫০+ সম্পূর্ণ নিবন্ধের মানদণ্ড আগেই পূরণ করা আছে। এখন আপনি আমার তৈরি নিবন্ধগুলো পর্যালোচনা করে দেখতে পারেন। ধন্যবাদ তানভীর (আলাপ • অবদান) ১৩:৩২, ৩ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
- @Tanvir 360, অসম্পূর্ণ অনুবাদ সম্প্রসারণ করায় ধন্যবাদ। আমি আপনাকে এই অধিকার দিতে পারি যদি আপনি আমাকে কথা দেন যে আপনি ভবিষ্যতে অসম্পূর্ণ পাতা তৈরি করবেন না, পাশাপাশি ইতিমধ্যে তৈরি করা অসম্পূর্ণ নিবন্ধগুলো সম্পূর্ণ করবেন। আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৫৮, ১২ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান জ্বী। আমি আপনাকে বর্তমানে আমার অসম্পূর্ণ অনুবাদগুলো সম্প্রসারণ ও ভবিষ্যতে কোনো নিবন্ধ অসম্পূর্ণ অবস্থায় না রাখার প্রতিশ্রুতি দিতে পারি। তবে এটি করার জন্য আমাকে কিছুটা সময় দিতে হবে। আর আমার কোনো নিবন্ধ যদি ইংরেজি উইকিপিডিয়ায় অসম্পূর্ণ অবস্থায় থাকে, তাহলে আমি সেটিকে সম্প্রসারণের শতভাগ প্রতিশ্রুতি দিতে পারব না, তবে আমার চেষ্টা অব্যাহত থাকবে। ধন্যবাদ। তানভীর (আলাপ • অবদান) ০০:১৭, ১৩ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
- @Tanvir 360, অসম্পূর্ণ অনুবাদ সম্প্রসারণ করায় ধন্যবাদ। আমি আপনাকে এই অধিকার দিতে পারি যদি আপনি আমাকে কথা দেন যে আপনি ভবিষ্যতে অসম্পূর্ণ পাতা তৈরি করবেন না, পাশাপাশি ইতিমধ্যে তৈরি করা অসম্পূর্ণ নিবন্ধগুলো সম্পূর্ণ করবেন। আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৫৮, ১২ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
- @MdsShakil, আমি আরও বেশ কয়েকটি অসম্পূর্ণ অনুবাদ সম্প্রসারণ করেছি। ৫০+ সম্পূর্ণ নিবন্ধের মানদণ্ড আগেই পূরণ করা আছে। এখন আপনি আমার তৈরি নিবন্ধগুলো পর্যালোচনা করে দেখতে পারেন। ধন্যবাদ তানভীর (আলাপ • অবদান) ১৩:৩২, ৩ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
- আমার প্রশ্নটি আপনি বুঝতে পারেননি। আমি উল্লেখ করেছিলাম ইংরেজি উইকিপিডিয়ারসম্পূর্ণ পাতাটি অনুবাদ করেননি। এর কারণ কী? —শাকিল (আলাপ · অবদান) ০৬:৪৯, ২৭ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
- @MdsShakil আমি সম্প্রতি বেশ কয়েকটি নিবন্ধ অনুবাদ করেছি, যেগুলোর ইংরেজি পাতায় উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায় নি। তবে নিবন্ধের বিষয়বস্তু বাংলা উইকিপিডিয়ায় থাকা উচিত মনে করেই আমি সেগুলো অনুবাদ করেছি। তবে আমি নিজের তৈরি নিবন্ধগুলো সময় পেলেই মানোন্নয়ন করার চেষ্টা করি এবং যতটা সম্ভব তথ্য যোগ করার চেষ্টা করি। তা সত্বেও, আমার অন্তত ৫০টি মৌলিক নিবন্ধ রয়েছে। তানভীর (আলাপ • অবদান) ১৮:২০, ২৬ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ০০:৪৮, ১৩ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: সফল
নতুন পাতা ও সম্পাদনাসমূহ পরীক্ষা বা টহল দেওয়ার কাজের চাপ কমাতে আমি অধিকারটি পেতে চাচ্ছি। আমি প্রতিনিয়ত নতুন পাতা তৈরি করে থাকি এবং ইংরেজি উইকিপিডিয়া থেকেও অনুবাদ করে থাকি। ইংরেজি উইকিপিডিয়া থেকে অনুবাদ করার সময় লেখাগুলো যেনো যান্ত্রিক বাক্য না হয়, সেদিকে খেয়াল রাখি। এছাড়াও আমি বিভিন্ন নিবন্ধে প্রায়শই নতুন বিষয়বস্তু যোগ করি। এছাড়াও উইকিপিডিয়ার জীবিত ব্যক্তির জীবনী, কপিরাইট, যাচাইযোগ্যতা, উল্লেখযোগ্যতা ও রচনাশৈলী নির্দেশনা সংক্রান্ত নীতিমালা সম্পর্কের সাথে আমি পরিচিত ও তা উইকিপিডিয়ায় সম্পাদনা ও বিষয়বস্তু যোগের ক্ষেত্রে মেনে চলি। ইউনুছ মিঞা (আলাপ) ২২:০২, ২৫ আগস্ট ২০২৪ (ইউটিসি)
করা হয়েছে —শাকিল (আলাপ · অবদান) ১০:৫৪, ৮ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: সফল
প্রায় ৮০০০+ সম্পাদনা করেছে এবং ৪১০ টি নিবন্ধ করে ফেলেছে। তার অধিকাংশ সম্পাদনা ও নিবন্ধ গঠনমূলক, তাই তার নিবন্ধগুলো প্রাথমিক যাচাইয়ের প্রয়োজন পরছেনা। এই অধিকারটি তার একাউন্টে থাকলে টহলকারীদের উপর চাপ কমবে। ~ Deloar Akram (আলাপ • অবদান • লগ) ০৭:৫৯, ২৫ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
সমর্থন মেহেদী আবেদীন ০৮:০৪, ২৫ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
করা হয়েছে। @মোঃ সাকিবুল হাসান: অপ্রয়োজনীয় পুননির্দেশ পাতা তৈরি করা থেকে বিরত থাকবেন। —শাকিল (আলাপ · অবদান) ১৩:১০, ২৫ নভেম্বর ২০২৪ (ইউটিসি)