বিষয়বস্তুতে চলুন

উইকড লিটল থিংস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকড লিটল থিংস
সিনেমা হলে মুক্তির পোস্টার
পরিচালকজেএস কার্ডোন
প্রযোজক
রচয়িতা
  • জেস অ্যান্ডারসন
  • অ্যাডাম গিয়ারশ
  • বেন নেডিভি
কাহিনিকারবোয়াজ ডেভিডসন
শ্রেষ্ঠাংশেলরি হিউরিং

স্কাউট টেলর-কম্পটন ক্লোয়ে গ্রেস মোরেটজ জিওফ্রে লুইস

বেন ক্রস
সুরকারটিম জোন্স
চিত্রগ্রাহকএমিল টোপুজভ
সম্পাদকআলাইন জাকুবোভিচ
প্রযোজনা
কোম্পানি
মিলেনিয়াম ফিল্মস

হোগার হিউম্যান সার্ভিসেস মিডিয়া অ্যান্ড পার্সোনাল জিএমবিএইচ

নু ইমেজ ফিল্মস
পরিবেশকসনি পিকচার্স এন্টারটেইনমেন্ট
মুক্তি১৭ নভেম্বর, ২০০৬
স্থিতিকাল৯৪ মিনিট
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজী

উইকড লিটল থিংস ( যা জম্বি নামেও পরিচিত) হলো ২০০৬ সালের একটি মার্কিন জম্বি ভৌতিক চলচ্চিত্র যা জেএস কার্ডোন পরিচালনা করেন। এতে অভিনয় করেছেন লরি হিউরিং , স্কাউট টেলর-কম্পটন এবং ক্লোয়ে গ্রেস মোরেটজ । ছবিটি সত্য ঘটনার অবলম্বনে নির্মিত বলে দাবি করা হয়।

পটভূমি

[সম্পাদনা]

১৯১৩ সালে, পেনসিলভানিয়ার কার্লটনে , কার্লটন খনির ধনী মালিক একটি নতুন খানি খনন করার জন্য অভিবাসী শিশু শ্রমিকদের ব্যবহার করেন, যেখানে মেরি নামে একটি মেয়েকে ডিনামাইট সহ সুড়ঙ্গে পাঠানো হয়। এটির বিস্ফোরণে সে এবং আরও বেশ কয়েকজন শিশু খনির ভেতরে চাপা পড়ে যায়।

৮০ বছর পর, ক্যারেন টুনি ও তার দুই মেয়ে সারা এবং এমা তার স্বামীর শৈশবের বাড়িতে যায় (যা তিনি তার স্বামীর মৃত্যুর পর উত্তরাধিকারসূত্রে পেয়েছিলেন) যা পরিত্যক্ত কার্লটন খনির কাছে অবস্থিত। স্থানীয় একজন তাদের বন এড়িয়ে চলার পরামর্শ দেন, বিশেষ করে রাতের বেলায়। গাড়ি চালানোর সময় ক্যারেন রাস্তা পার হচ্ছিল এমন একজন লোককে প্রায় ধাক্কা দেয়। সে লোকটিকে খুঁজতে থাকে, কিন্তু সে মাটিতে একটি রক্তমাখা ভাঙা পাত্র দেখতে পায়। এরপর তারা বাড়িতে পৌঁছায় এবং সারা দরজায় রক্তের দাগ দেখতে পায়।

ক্যারেন, শিশু খনি শ্রমিকদের পুরনো ছবি এবং দুর্ঘটনার খবরের ক্লিপিং খুঁজে পায়। সেই রাতে, সে স্বপ্নে দেখে যে একজন শিশু একটি কুঠার হাতে বাড়িতে প্রবেশ করছে এবং তাকে আক্রমণ করছে। যখন সে জেগে ওঠে, সে বাড়ির দরজা খোলা দেখতে পায় যা তাজা রক্তে মাখা ছিল। সে একজন লোককে সেটি অতিক্রম করতে দেখতে পায়। পরের দিন, একজন প্লাম্বার পাইপ ঠিক করতে আসে, এবং সে তাকে বলে যে শিশুরা খনি থেকে ফিরে এসেছে। সে রাত নামার আগে তার বাড়ি ছেড়ে চলে যেতে দৃঢ়প্রতিজ্ঞ ছিল। এদিকে, এমা বাচ্চাদের হাসি শুনতে পায় এবং খোঁজ করার জন্য ঘর থেকে বেরিয়ে যায়। ক্যারেন যখন তাকে খুঁজে পায়, তখন সে পুরানো খনির প্রবেশপথে ছিল। ফেরার পথে তারা হারিয়ে যায় এবং একটি খালি বাড়ি দেখতে পায়। যখন তারা সেখানে প্রবেশ করে, তখন তারা হ্যাঙ্কসের মুখোমুখি হয়। যে তাদের দরজায় রক্ত লাগানোর কথা স্বীকার করে এবং সন্ধ্যার পরে তাদের বাড়িতে থাকার পরামর্শ দেয়। সে তাদের আরও বলে যে শেষ বেঁচে থাকা কার্লটন, উইলিয়াম কার্লটন খনির আশেপাশের সমস্ত সম্পত্তি কিনে নিয়েছে। বাড়ি ফেরার পথে, প্লাম্বার শিশু খনি শ্রমিকদের এড়াতে রাস্তা থেকে সরে যায় এবং পরে সে তাদেরই দ্বারা নিহত হয়।

খনিতে বসবাসকারী মেরি নামে এক নতুন বন্ধুর সাথে দেখা করার জন্য এমা ক্রমাগত জেদ করতে থাকে যা দেখে ক্যারেন বিরক্ত হয়ে যায়। এমনকি সে ক্যারেনকে বলে যে মেরি তাকে আঘাত না করার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু অন্যান্য বাচ্চারা হয়তো করতে পারে। হ্যাঙ্কস পুরানো কার্লটন প্রাসাদের বাইরে একটি শূকর বেঁধে রাখে এবং দেখে যে বাচ্চারা তার দিকে নজর রাখছে। যখন সে চলে যায়, তখন তারা শূকরটিকে খেয়ে ফেলে। একদিন বাইরে এমার হাতে একটি পুরানো কয়লা-কালো পুতুল দেখে ক্যারেন অবাক হয়ে যায়। সে দাবি করে যে মেরির কাছ থেকে এটি এসেছে। ক্যারেন পুরানো কার্লটন প্রাসাদে ঘুরে বেড়ানর সময় তার মুখোমুখি হয় উইলিয়াম কার্লটনের সাথে। সে তাকে বলে যে বাড়িটি তার নয়, বরং তার একটি অবৈধ "খনি শ্রমিকের ইজারা" আছে যা আসলে তার। পরে ক্যারেন মেরির একটি ছবি খুঁজে পায় যেখানে এমার এখনকার পুতুলটি রয়েছে।

সারা আরও ৩ জন কিশোরের সাথে দেখা করে তাদের সাথে আড্ডা দিতে শুরু করে। এক রাতে, জঙ্গলে গাড়ি পার্ক করার সময় তারা ভয় পেয়ে যায়। একটি ছেলে দেখতে বাইরে যায় কিন্তু সে ফিরে আসে না। তখন অন্য ছেলেটিও বেরিয়ে যায় তাকে খজার জন্য। পরবর্তীতে বাচ্চারা তাদের আক্রমণ করে এবং হত্যা করে, কেবল সারা পালিয়ে যেতে পারে। যখন সে আতঙ্কিত হয়ে বাড়ি ফিরে আসে, তখন সে এবং ক্যারেন দেখতে পায় যে এমাও নিখোঁজ। তারা খনির দিকে দৌড়ে যায় এবং সমস্ত বাচ্চাদের মুখোমুখি হয়। পালিয়ে যাওয়ার সময়, তারা উইলিয়াম কার্লটনের মুখোমুখি হয় এবং তাকে নিরাপদে গাড়ি চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। যাইহোক, বাচ্চারা এসে তার ড্রাইভারকেও হত্যা করে। তিনজন হ্যাঙ্কসের বাড়িতে পালিয়ে যায়।

ভেতরে, হ্যাঙ্কস তাদের বলে যে বাচ্চারা তাদের রক্তের আত্মীয়দের (মেরি টুনি এবং তার ভাই, সেইসাথে হ্যাঙ্কসের পূর্বপুরুষরা খনিতে নিহত শিশুদের মধ্যে ছিলেন) ছেড়ে দেয়, কিন্তু কার্লটন বংশের উপর প্রতিশোধ নিতে চায়। উইলিয়াম বাচ্চাদের গুলি করার ব্যর্থ চেষ্টা করে, কিন্তু এটি তাদের থামায় না। চারজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হ্যাঙ্কসের ট্রাকটি স্টার্ট হয় না এবং তারা বার্নে লুকিয়ে থাকে। উইলিয়াম মাচায় লুকিয়ে থাকে, এবং বাচ্চারা প্রবেশ করে। তারা ধীরে ধীরে টুনি এবং হ্যাঙ্কসকে পাশ কাটিয়ে উইলিয়ামের দিকে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে হত্যা করে। তারপর এমা শিশুদের ভিড় থেকে বেরিয়ে আসে, যারা হ্যাঙ্কস এবং টুনিদের চলে যেতে দেয়।

অবশেষে, টুনি স্থানান্তরিত হওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু বাড়িটি বিক্রি করে না (যা উইলিয়ামের মৃত্যুর পর আইনত তাদের কাছে চলে যায়)। দৃশ্যত, তারা কার্লটন পরিবারের উপর প্রতিশোধ নেওয়ার পর এখন বাচ্চাদের বাড়িতে থাকতে দেয় , মেরি ও তার ভাইকে টুনির বাড়িতে দেখা যায়।

কাস্ট

[সম্পাদনা]

প্রযোজনা

[সম্পাদনা]

এক পর্যায়ে, টোবি হুপার ছবিটি পরিচালনা করার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু যখন তিনি ২০০৫ সালের মর্চুয়ারি পরিচালনার কাজ ছেড়ে দেন , তখন জেএস কার্ডোন পরিচালনার জন্য এগিয়ে আসেন।[]  ছবিটির শুটিং হয়েছিল বুলগেরিয়ার পাহাড়ে ।

মুক্তি

[সম্পাদনা]

২০০৬ সালে হরর ফিল্ম ফেস্টিভ্যাল ৮ ফিল্মস টু ডাই ফর -এর প্রথম চক্রের আটটি ছবির মধ্যে এই ছবিটি মুক্তি পায়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Upcoming Horror Movies
  2. "WICKED LITTLE THINGS"

বহিঃসংযোগ

[সম্পাদনা]