বিষয়বস্তুতে চলুন

ঈসা ইবনে মানসুর আল-রাফিকি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ঈসা ইবনে মনসুর আল-রাফিকি [] ( আরবি: عيسى بن منصور الرافقي ; মৃত্যু ৮৪৭) ছিলেন আব্বাসীয় খিলাফতের একজন মিশরীয় গভর্নর, যিনি প্রথম দফায় ৮৩১ থেকে ৮৩২ এবং দ্বিতীয় দফায় ৮৪৩ থেকে ৮৪৭ সাল পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি আল-রাফিকি নামে অধিক পরিচিত ছিলেন।[]

প্রথম গভর্নরশিপ

[সম্পাদনা]

ঈসা সম্পর্কে মিশরীয় ইতিহাসবিদ ইবনে তাগরিবির্দি বলেন, তিনি হলেন ঈসা ইবনে মানসুর ইবনে মূসা ইবনে ইসা আল-রাফিকি, যিনি বানু নসর ইবনে মুআবিয়া গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন। এই গোত্র কাইস আয়লান কাবিলার অন্তর্ভুক্ত।[] ৮৩০ সালের ঘটনায় আল-কিন্দি তাকে উল্লেখ করেন, যখন আবদওয়াহ ইবনে জাবালাহর শাসনামলে হাওফ জেলার বিদ্রোহ দমন করা হচ্ছিল।[] পরের বছর আবদওয়াহকে বরখাস্ত করার পর আবু ইসহাক (যিনি পরবর্তীতে খলিফা আল-মুতাসিম হন) ঈসাকে স্থায়ী গভর্নর নিযুক্ত করেন এবং তিনি ৮৩১ সালের প্রায় শুরুতে গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁকে গভর্নর নিয়োগের কারণ ছিল, তিনি মিশরীয় ও সিরীয় প্রশাসনের উপর ব্যাপক কর্তৃত্ব রাখতেন।[]

ইসা গভর্নর হওয়ার পরপরই নিম্ন মিশরীয় অঞ্চলে একটি বড় বিদ্রোহের মুখোমুখি হন, যেখানে স্থানীয় আরব মুসলিম ও কিবতীয়রা একত্র হয়ে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে। ইসা বিদ্রোহীদের মোকাবিলা করার চেষ্টা করেন; কিন্তু দ্রুত বুঝতে পারেন যে, তার বাহিনী যথেষ্ট শক্তিশালী নয়। তাই তাকে বাহিনী প্রত্যাহার করতে হয়। এরপর যখন আফশিন বার্কা থেকে পূর্বে যাত্রা করে ৮৩১ সালের জুলাইয়ের শেষের দিকে ফুসতাত পৌঁছান, তখন তিনি ঈসার সাহায্যে এগিয়ে আসেন। নীল নদের মৌসুমী বন্যার কমার অপেক্ষা করার পর আফশিন ও ইসা অভিযান শুরু করেন এবং বিদ্রোহী নেতা ইবনে উবায়দাস আল-ফিহরির বাহিনীকে পরাজিত করেন। এরপর আফশিন নীলনদের মধ্য দিয়ে যুদ্ধ করতে করতে আলেকজান্দ্রিয়ায় প্রবেশ করেন (জানুয়ারি, ৮৩২) এবং ইসা ফুস্তাতে ফিরে এসে পুনরায় অভিযান চালান। এই অভিযানে তুমাই অঞ্চলে বিদ্রোহীদের বিরুদ্ধে বিজয় অর্জন করেন।[]

৮৩২ সালে আল-মামুন নিজে মিশরে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং ফেব্রুয়ারি মাসে তিনি সেখানে পৌঁছান। তখন তিনি ঈসাকে তিরস্কার করেন এবং বিদ্রোহের জন্য তাকে দায়ী করেন। খলিফা তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলেন যে, তিনি কর সংগ্রাহকদের সাধারণ মানুষের উপর অত্যাচার করার সুযোগ করে দেন এবং প্রদেশের সত্যিকার অবস্থা লুকিয়ে রাখেন। ফলে ঈসার পতাকা খুলে ফেলা হয় এবং তাকে সাদা পোশাক পরতে বাধ্য করা হয় (আব্বাসীয়দের কালো রঙের পরিবর্তে)।[] অবশেষে তাকে মিশরীয় গভর্নরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। পরে আল-মামুন ও আফশিন বাকি বিদ্রোহীদের পরাজিত করেন এবং বিদ্রোহী ইবনে উবায়দিসকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।[]

দ্বিতীয় গভর্নরশিপ

[সম্পাদনা]

৮৪৩ সালের দিকে ঈসা পুনরায় মিশরের গভর্নর (ওয়ালী) হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। প্রথমদিকে তাঁকে এই পদে তুর্কি সেনাপতি আশিনাস মনোনীত করেছিলেন; কিন্তু ৮৪৪ সালে আশিনাসের মৃত্যু হলে ঈসা তাঁর স্থলাভিষিক্ত ইতাখকে প্রতিবেদন দিতে শুরু করেন। পরে ইতাখ তাঁকে গভর্নর পদে বহাল রাখেন এবং তাঁর দায়িত্ব নিশ্চিত করেন।[]

৮৪৭ সালের আগস্ট মাসে আব্বাসীয় খলিফা মুতাওয়াক্কিল (শা. ৮৪৭–৮৬১ খ্রি.) সিংহাসনে আরোহণ করলে ঈসা তাঁর প্রতি আনুগত্যের শপথ (বাইয়াত) প্রদান করেন। কিন্তু এর কিছুদিন পরই অক্টোবরে তাঁকে গভর্নর পদ থেকে অপসারণ করা হয় এবং হারসামাহ ইবনুল নাদর আল-জাবালি তাঁর স্থলাভিষিক্ত হন। পদচ্যুত হওয়ার কিছুদিন পরই ঈসা অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তী মাসে তাঁর মৃত্যু ঘটে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 Al-Kindi 1912; Ibn Taghribirdi 1930
  2. Al-Maqrizi 1987, পৃ. 311।
  3. Al-Kindi 1912, পৃ. 190; Ibn Taghribirdi 1930, পৃ. 215
  4. Al-Kindi 1912, পৃ. 190–91; Ibn Taghribirdi 1930, পৃ. 215–16; Al-Ya'qubi 1883, পৃ. 568; Morimoto 1981, পৃ. 161–63; Kennedy 1998, পৃ. 83
  5. Al-Kindi 1912, পৃ. 191–92; Ibn Taghribirdi 1930, পৃ. 216; Al-Ya'qubi 1883, পৃ. 569; Al-Tabari 1987, পৃ. 188, 191; Morimoto 1981, পৃ. 165; Kennedy 1998, পৃ. 83
  6. 1 2 Al-Kindi 1912, পৃ. 196; Ibn Taghribirdi 1930, পৃ. 255–56

গ্রন্থপঞ্জি

[সম্পাদনা]
  • Baker, Patricia L. (২০০৬)। "Court Dress, 'Abbasid"। Meri, Josef W. (সম্পাদক)। Medieval Islamic Civilization: An Encyclopedia, Volume 1: A-K, Index। New York: Routledge। পৃ. ১৭৮–১৭৯। আইএসবিএন ০-৪১৫-৯৬৬৯১-৪
  • Ibn Taghribirdi, Jamal al-Din Abu al-Mahasin Yusuf (১৯৩০)। Nujum al-zahira fi muluk Misr wa'l-Qahira, Volume II। Cairo: Dar al-Kutub al-Misriyya।
  • Kennedy, Hugh (১৯৯৮)। "Egypt as a province in the Islamic caliphate, 641-868"। Petry, Carl F. (সম্পাদক)। Cambridge History of Egypt, Volume One: Islamic Egypt, 640–1517। Cambridge: Cambridge University Press। পৃ. ৬২–৮৫। আইএসবিএন ০-৫২১-৪৭১৩৭-০
  • Al-Kindi, Muhammad ibn Yusuf (১৯১২)। Guest, Rhuvon (সম্পাদক)। The Governors and Judges of Egypt (আরবি ভাষায়)। Leyden and London: E. J. Brill।