বিষয়বস্তুতে চলুন

ই. জে. ভান ডনজেল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এমেরিকাস ইয়োহানেস ফান ডনজেল (Emeri van Donzel) (৫ জুলাই ১৯২৫, নিউয়েস্টাডট – ২৯ অক্টোবর ২০১৭, ওয়াসেনার) ছিলেন একজন ডাচ মধ্যপ্রাচ্য বিষয়ক ইতিহাসবিদ। তিনি বিশেষভাবে ইথিওপিয়া ও ইসলামী বিশ্ব ও খ্রিষ্টান ধর্মের পারস্পরিক সম্পর্ক নিয়ে আগ্রহী ছিলেন।[১]

তিনি নেদারল্যান্ডস ইনস্টিটিউট ফর দ্য নিয়ার ইস্ট-এর পরিচালক এবং এনসাইক্লোপিডিয়া অব ইসলাম-এর প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেন।[১] তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি রয়্যাল নেদারল্যান্ডস অ্যাকাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সেস-এর আকাডেমিপেনিং পুরস্কার, হ্যামবুর্গ বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট এবং অর্ডার অব ওরাঞ্জ-নাসাউ পদকের অফিসার উপাধি লাভ করেন।[১]

নেদারল্যান্ডস ইনস্টিটিউট ফর দ্য নিয়ার ইস্ট (ডাচ: Nederlands Instituut voor het Nabije Oosten) তাঁকে প্রতিষ্ঠানটির এক গুরুত্বপূর্ণ পর্যায়ে পথপ্রদর্শক হিসেবে স্মরণ করে। সেমিটিক ভাষা, সংস্কৃত এবং ইন্দোনেশীয় সংস্কৃতি সম্পর্কে তাঁর জ্ঞানের কারণে তাঁকে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবেবায় প্রেরণ করা হয়েছিল। ইসলাম ও খ্রিষ্টধর্মের মধ্যকার সম্পর্ক নিয়েও তিনি গবেষণা করেন। এ লক্ষ্যে তিনি সাইয়্যিদা সালমে-র জীবন ও রচনাবলি এবং আফ্রিকা ও মধ্য এশিয়ার আরব সংস্কৃতি নিয়ে অধ্যয়ন করেন।[২]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "In Memoriam Dr E.J. van Donzel"। The Netherlands Institute for the Near East। ৩১ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৮।
  2. ↑ "In Memoriam Dr E.J. van Donzel"। NINO Leiden (ওলন্দাজ ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২৩।

টেমপ্লেট:নেদারল্যান্ডস-ইতিহাসবিদ-আংশিক