বিষয়বস্তুতে চলুন

ইহুদি ব্যাকরণবিদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইহুদি ব্যাকরণবিদগণ (হিব্রু ভাষায়: בַּעֲלֵי הַמָּסוֹרָה) হলেন ইহুদি লিপিকার-পণ্ডিতদের দল, যারা পঞ্চম থেকে দশম শতাব্দীর শেষের দিকের মূলত লেবন্তের ইহুদি কেন্দ্রে (যেমন তিবিরিয়াজেরুসালেম) এবং মেসোপটেমিয়া (যেমন সুরানেহার্দিয়া) অঞ্চলের ব্যাকরণবিদ ছিলেন,[][][] প্রতিটি গোষ্ঠী উচ্চারণ, অনুচ্ছেদ ও শ্লোক বিভাগকে প্রমিত করতে বাইবেলীয় পাঠ্যের বাহ্যিক বৈশিষ্ট্যসূচক চিহ্নযুক্ত ধ্বনি (নিককুদ) এর উচ্চারণ ও ব্যাকরণগত নির্দেশিকার পদ্ধতি, এবং ইহুদি সম্প্রদায়ের জন্য হিব্রু বাইবেলের ক্যান্টিলেশন সংকলন করেছে।

ইহুদি ব্যাকরণবিদদের বেন আশের পরিবারই মূলত ইহুদি ব্যাকরণগত পাঠ্য সংরক্ষণ ও উৎপাদনের জন্য আরোপিত ছিল, যদিও বেন নফথলি ব্যাকরণবিদদের বিকল্প পাঠ্য ছিল, যার বেন আশের পাঠ্য থেকে প্রায় ৮৭৫টি পার্থক্য রয়েছে।[] হালাখীয় কর্তৃপক্ষ মুসা বিন মৈমুন বেন আশেরকে উচ্চতর বলে সমর্থন করেছে, যদিও মিশরীয় ইহুদি পণ্ডিত, সদিয়া গাঁও বেন নফথলি পদ্ধতিকে পছন্দ করেছিলেন। এটি প্রস্তাব করা হয়েছে যে বেন আশের পরিবার ও অধিকাংশ ব্যাকরণবিদ ছিলেন কারাইতীয়[] যাইহোক, জিওফ্রে খান বিশ্বাস করে যে বেন আশের পরিবার কারাইতীয় ছিল না,[][] এবং আরন দোতন বলেন যে "নির্ধারক প্রমাণ রয়েছে যে এম. বেন-আশের কারাইতীয় ছিলেন না।"[]

ইহুদি ব্যাকরণবিদগণ হিব্রু ভাষার জন্য স্বরবর্ণের স্বরলিপি পদ্ধতি তৈরি করেন যা এখনও ব্যাপকভাবে ব্যবহৃত হয়, সেইসাথে ক্যান্টিলেশনের জন্য ব্যবহৃত ট্রোপ প্রতীকগুলি।[]

পুরাতন নিয়মের ঐতিহ্যবাহী হিব্রু পাঠের ট্রান্সমিশনে নকদনিমগুলো ইহুদি ব্যাকরণবিদদের উত্তরসূরি ছিল।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Wegner, Paul (১৯৯৯)। The Journey From Texts to Translations। Baker Academic। পৃ. ১৭২। আইএসবিএন ৯৭৮-০৮০১০২৭৯৯৪ Google Books এর মাধ্যমে।
  2. Swenson, Kristin (২০২১)। A Most Peculiar Book: The Inherent Strangeness of the BibleOxford University Press। পৃ. ২৯। আইএসবিএন ৯৭৮-০-১৯-০৬৫১৭৩-২ Google Books এর মাধ্যমে।
  3. বেরেনবাউম, মাইকেল; স্কোলনিক, ফ্রেড, সম্পাদকগণ (২০০৭)। "Masorah"এনসাইক্লোপিডিয়া জুডাইকা (ইংরেজি ভাষায়)। খণ্ড ৩ (২য় সংস্করণ)। ডেট্রয়েট: ম্যাকমিলান তথ্যসূত্র। পৃ. ৩২১। আইএসবিএন ৯৭৮-০-০২-৮৬৬০৯৭-৪। ২৭ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  4. Louis Ginzberg, Caspar Levias। "Ben Naphtali"Jewish Encyclopedia
  5. "Aaron ben Moses ben Asher"Jewish Virtual Library
  6. Khan, Geoffrey (২০০০)। Early Karaite grammatical texts। Society of Biblical Literature। পৃ. ৫২। আইএসবিএন ৯৭৮-১৫৮৯৮৩০০০৪ Google Books এর মাধ্যমে।
  7. Khan, Geoffrey (১৯৯০)। Karaite Bible Manuscripts from the Cairo GenizahCambridge University Press Archive। পৃ. ২০। আইএসবিএন ৯৭৮-০৫২১৩৯২২৭৩ Google Books এর মাধ্যমে।
  8. Berenbaum, Michael; Skolnik, Fred, eds. (2007). "Masorah". Encyclopaedia Judaica. Vol. 3 (2nd ed.). Detroit: Macmillan Reference. p. 321. আইএসবিএন  ৯৭৮-০-০২-৮৬৬০৯৭-৪. Archived from the original on 27 July 2016.
  9. Sommer, Benjamin D. (১৯৯৯)। "Revelation at Sinai in the Hebrew Bible and in Jewish Theology"The Chicago Journal of Religion৭৯ (3): ৪২২–৪৫১। ডিওআই:10.1086/490456আইএসএসএন 0022-4189 University of Chicago Press এর মাধ্যমে।

আরও পড়ুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]