ইস্তিঞ্জা
| ফিকহ (ইসলামি আইনশাস্ত্র) |
|---|
| এর একটি ধারাবাহিক অংশ |
| ইসলামিক স্টাডিজ |
ইস্তিঞ্জা (আরবি: استنجاء) হলো ইসলামি পরিভাষায় প্রস্রাব বা পায়খানার পর পানি দিয়ে পবিত্রতা অর্জনের প্রক্রিয়া।[১]
ইস্তিঞ্জা করা সুন্নাহ। এর মানে হলো পানি ব্যবহার করে যৌনাঙ্গ বা মলাশয় থেকে নির্গত সমস্ত কিছু পরিষ্কার করা।[২] পানি ছাড়াও টয়লেট পেপার এবং পাথর বা এজাতীয় পরিষ্কার বস্তু ব্যবহার করা যেতে পারে স্থানটি ভালোভাবে পরিষ্কার করার জন্য। ইস্তিঞ্জা-এর সমার্থক একটি পদ্ধতি হলো ইস্তিজমার। এতে পানি ব্যবহার না করে শুধু পাথর, টয়লেট পেপার অথবা অন্য যেকোনো পরিষ্কার বস্তু দিয়ে পবিত্রতা অর্জন করা হয়।এটি বিশেষত এমন কঠিন পরিস্থিতিতে প্রযোজ্য যখন পানি বা অন্যান্য সহজলভ্য মাধ্যম পাওয়া যায় না।[৩] এগুলো ব্যবহার করা বৈধ, তবে এর মধ্যে অন্তত একটি ব্যবহার করা ফরজ (বাধ্যতামূলক)।
এর উদ্দেশ্য হলো ইসলামি আইন ও নীতি অনুযায়ী অপবিত্রতা দূর করা এবং পরিচ্ছন্নতা বজায় রাখা।
মুসলিম পরিবার এবং দেশগুলোতে শৌচাগার পরিচ্ছন্নতার জন্য পানিই প্রধান। এক্ষেত্রে টয়লেট পেপারের পরিবর্তে বা এর পাশাপাশি বিভিন্ন পানি বহনের পাত্র ব্যবহার করা হয়, যেমন দক্ষিণ-পূর্ব এশিয়ায় তাবো, পশ্চিম আফ্রিকায় বুটা, ভারতীয় উপমহাদেশে বদনা এবং আন্তর্জাতিকভাবে শাটাফ।
কুরআন ও হাদিস
[সম্পাদনা]ইস্তিঞ্জা ইসলামি স্বাস্থ্যসংক্রান্ত ফিকহ এবং শরীর ও আত্মার সামগ্রিক ধর্মীয় পবিত্রতার একটি অংশ। কুরআনে আল্লাহ তায়ালা বলেন,
(হে মুহাম্মাদ!) তুমি কখনও ওতে (সালাতের জন্য) দাঁড়াবেনা; অবশ্য যে মসজিদের ভিত্তি প্রথম দিন হতেই তাকওয়ার উপর স্থাপিত হয়েছে তা এর উপযোগী যে, তুমি তাতে (সালাতের জন্য) দাঁড়াবে; ওতে এমন সব লোক রয়েছে যারা উত্তম রূপে পবিত্র হওয়াকে পছন্দ করে, আর আল্লাহ উত্তম রূপে পবিত্রতা সম্পাদনকারীদেরকে পছন্দ করেন।
— সূরা তাওবাহ্, আয়াত: ১০৮
আবু শায়বা রহ. বর্ণনা করেন, মুআযা রহ. বলেন, আয়িশা (রা.) (মহিলাদের) বলেছেন:[৪]
তোমরা আপন স্বামীদের নির্দেশ দাও, তারা যেন (ঢিলা ব্যবহারের পর) পানি দ্বারা প্রস্রাব-পায়খানার বাকি চিহ্ন ধুয়ে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই করতেন। আমি তাদের (তোমাদের স্বামীদের) বলতে লজ্জাবোধ করছি।
— মুসান্নাফ ইবনে আবি শায়বাহ, হাদিস ১৬২৯, জামি আত তিরমিজী, হাদীস ১৯; সুনানে নাসাই, হাদিস ৪৬; সুনানে বায়হাকী ১/১০৬; কিতাবুল ইলাল, ইবনে আবী হাতেম ১/১৭০ (৯১); আল-ইসতিযকার ১/২০৫
মুহাম্মদ নাসিরুদ্দীন আল-আলবানী তার সিলসালাত আল-হাদীস আস-সহীহাহ্ গ্রন্থে এই হাদিস সম্পর্কে বলেছেন: "এর সনদ হাসান, এবং কাতাদাহ এটিকে মু'আযাহ থেকে বর্ণনা করে সমর্থন করেছেন, যা তিরমিজী ও অন্যান্য গ্রন্থে রয়েছে এবং তিনি এটিকে সহীহ বলেছেন"।[৫]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "istinja (salaat101.org)"। ২৯ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৫।
- ↑ IslamQA (১৫ সেপ্টেম্বর ২০১২)। "ইস্তিঞ্জায় পানি ব্যবহার করা সুন্নাহ না ফরজ? যদি ফরজ হয়, তবে কতটুকু পানি প্রয়োজন?"। IslamQA (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০২৪।
- ↑ "مسائل حول الاستجمار - إسلام ويب"। ইসলাম ওয়েব (আরবি ভাষায়)। ৩০ নভেম্বর ২০১৬। ৩০ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "প্রস্রাব থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন না করলে যে শাস্তি"। ঢাকা পোস্ট। ১৯ আগস্ট ২০২৩। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৫।
- ↑ "إسلام ويب" (আরবি ভাষায়)। ২৮ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।