বিষয়বস্তুতে চলুন

ইসলাম এবং সহিংসতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইসলামে রাজনৈতিক ও ধর্মীয় উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতার ব্যবহার ইসলামের প্রাথমিক ইতিহাস পর্যন্ত বিস্তৃত। ইসলামের উৎপত্তি ইসলামী নবী হযরত মুহাম্মদ, তাঁর সাহাবীগণ এবং ৭ম, ৮ম ও ৯ম শতকের প্রথম দিকের খলিফাদের আচরণ, উক্তি ও নির্দেশনার মধ্যেই নিহিত।[][] মূলধারার ইসলামি আইন সহিংসতার ব্যবহারের জন্য বিস্তারিত নিয়মাবলি নির্ধারণ করে দেয়, যার মধ্যে শারীরিক শাস্তিমৃত্যুদণ্ডের বিধান, এবং কখন, কিভাবে ও কার বিরুদ্ধে যুদ্ধ করা যাবে—এই সংক্রান্ত নিয়মাবলি অন্তর্ভুক্ত রয়েছে।[][][]

আইনি পটভূমি

[সম্পাদনা]

শরিয়া আইন ইসলামি ধর্মীয় নির্দেশনার ওপর ভিত্তি করে গঠিত একটি মৌলিক আইনব্যবস্থা, যার মূল উৎস কুরআন এবং নবী মুহাম্মদ (সা.)-এর হাদিসসুন্নাহ[][] যেসব বিষয়ে এসব মূল উৎসে সরাসরি নির্দেশনা নেই, সেসব ক্ষেত্রে শরিয়া নির্ধারিত হয় ইজমা (সাহাবিদের ঐকমত্য), কিয়াস (তুলনামূলক উপমা), ইস্তিহসান (ইসলামের কল্যাণে বিচারবিবেচনামূলক রায়) ও উরফ (সাংস্কৃতিক রীতি) দ্বারা। সুন্নি ও শিয়া মতের মধ্যে এবং হানাফি, মালিকি, শাফিই, হাম্বলি ও জাফারি মতবাদের মধ্যে শরিয়া নির্ধারণের পদ্ধতিতে পার্থক্য রয়েছে।[][] বিশ্বের অনেক মুসলিম দেশে, যেমন সৌদি আরব, সুদান, ইরান, ইরাক, ব্রুনাই, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইয়েমেন, মৌরিতানিয়া, পাকিস্তানআফগানিস্তানে শরিয়া আইন সম্পূর্ণ বা আংশিকভাবে প্রয়োগ হয় এবং শিরশ্ছেদ, চাবুক মারা বা প্রস্তরাঘাতের মতো শাস্তি এখনো ব্যবহৃত হয়।[][১০] ইসলামপন্থী আন্দোলনগুলোর দীর্ঘদিনের লক্ষ্য শরিয়া আইন প্রতিষ্ঠা হলেও তা বিতর্ক,[১১] সহিংসতা[১২] ও যুদ্ধের জন্ম দিয়েছে।[১৩] মানবাধিকার, নারী অধিকার, চিন্তার স্বাধীনতা ও ধর্মনিরপেক্ষ শাসনব্যবস্থার সঙ্গে শরিয়ার সামঞ্জস্য নিয়ে আজও তীব্র বিতর্ক রয়েছে।[১৪][১৫][১৬][১৭]

সন্ত্রাসবাদ

[সম্পাদনা]

ইসলামী সন্ত্রাসবাদ বলতে ভুল ধর্মীয় উদ্দেশ্যপ্রণোদিত এমন সন্ত্রাসবাদকে বোঝানো হয়, যা মুসলিম পরিচয় দেওয়া গোষ্ঠী বা ব্যক্তি দ্বারা সংঘটিত হয় এবং যারা ইসলামী, ইসলামী মৌলবাদী বা ইসলামপন্থী উদ্দেশ্য বা লক্ষ্য, যেমন আইনের শাসন ও বাস্তবায়নের কথা বলে।[১৮] সাম্প্রতিক কয়েক দশকে ইসলামী সন্ত্রাসবাদের ঘটনা বৈশ্বিক পর্যায়ে দেখা গেছে—শুধু আফ্রিকা ও এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতেই নয়, বরং ইউরোপ, রাশিয়াযুক্তরাষ্ট্রেও। এসব হামলার লক্ষ্য হয়েছে অমুসলিম ব্যক্তিরা এবং এমনকি মুসলিম সম্প্রদায়ের ভেতরের কিছু অংশও, যাদের তারা মুনাফিক বলে বিবেচনা করে।[১৯] যেসব মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে এই সন্ত্রাসবাদ সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছে, সেখানে এসব জঙ্গিদের মোকাবেলায় সশস্ত্র স্বাধীন প্রতিরোধ গোষ্ঠী,[২০] রাষ্ট্রীয় বাহিনী ও তাদের মদদপুষ্ট শক্তি এবং রাজনৈতিকভাবে উদারপন্থী মুসলিম বিক্ষোভকারীরা সক্রিয় হয়ে উঠেছে।[২১]

আরো দেখুন

[সম্পাদনা]

মন্তব্য

[সম্পাদনা]

    তথ্যসূত্র

    [সম্পাদনা]
    1. 1 2 Gleave, Robert; Kristó-Nagy, István, সম্পাদকগণ (২০১৫)। Violence in Islamic Thought from the Qur'an to the MongolsEdinburgh: Edinburgh University Press। পৃ. ২৭–৩১, ১০৬–১২৭। ডিওআই:10.3366/edinburgh/9780748694235.001.0001আইএসবিএন ৯৭৮-০-৭৪৮৬-৯৪২৩-৫
    2. Sahner, Christian C. (২০২০) [2018]। "Introduction: Christian Martyrs under Islam"Christian Martyrs under Islam: Religious Violence and the Making of the Muslim WorldPrinceton, New Jersey and Woodstock, Oxfordshire: Princeton University Press। পৃ. ১–২৮। আইএসবিএন ৯৭৮-০-৬৯১-১৭৯১০-০এলসিসিএন 2017956010
    3. Juergensmeyer, Mark (২০০৩) [2001]। "Modern Islamic Justifications for Violence"Terror in the Mind of God: The Global Rise of Religious Violence। Comparative Studies in Religion and Society (3rd, Revised and Updated সংস্করণ)। Berkeley, Los Angeles, and London: University of California Press। পৃ. ৮০–৮৪। আইএসবিএন ৯৭৮-০-৫২০-২৪০১১-৭জেস্টোর 10.1525/j.ctt4cgfbx.8এলসিসিএন 2003008770
    4. Berger, Maurits S. (মে ২০১৮)। Sapir, Gideon (সম্পাদক)। "Understanding Sharia in the West"Journal of Law, Religion and State (2–3)। Leiden and Boston: Brill Publishers: ২৩৬–২৭৩। ডিওআই:10.1163/22124810-00602005ইআইএসএসএন 2212-4810এইচডিএল:1887/62331আইএসএসএন 2212-6465
    5. "Oxford Dictionar Definition of sharia in English"OxfordDictionaries.comOxford University Press। ২৬ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১৬
    6. John L. Esposito, Natana J. DeLong-Bas (2001), Women in Muslim family law, p. 2. Syracuse University Press, আইএসবিএন ৯৭৮-০৮১৫৬২৯০৮৫. Quote: "[...], by the ninth century, the classical theory of law fixed the sources of Islamic law at four: the Quran, the Sunnah of the Prophet, qiyas (analogical reasoning), and ijma (consensus)."
    7. Hisham M. Ramadan (2006), Understanding Islamic Law: From Classical to Contemporary, Rowman Altamira, আইএসবিএন ৯৭৮-০৭৫৯১০৯৯১৯, pp. 6–21
    8. Esposito, John (১৯৯৯)। The Oxford history of Islam। New York: Oxford University Press। আইএসবিএন ৯৭৮-০-১৯-৫১০৭৯৯-৯
    9. Otto, Jan (২০১০)। Sharia incorporated a comparative overview of the legal systems of twelve Muslim countries in past and present। Leiden: Leiden University Press। আইএসবিএন ৯৭৮-৯০-৮৭২৮-০৫৭-৪
    10. Nisrine Abiad (2008), Sharia, Muslim States and International Human Rights Treaty Obligations, British Institute of International and Comparative Law, আইএসবিএন ৯৭৮-১৯০৫২২১৪১৭
    11. Hamann, Katie (29 December 2009). "Aceh's Sharia Law Still Controversial in Indonesia". Voice of America. Retrieved 19 September 2011.
    12. Staff (3 January 2003). "Analysis: Nigeria's Sharia Split". BBC News. Retrieved 19 September 2011. "Thousands of people have been killed in fighting between Christians and Muslims following the introduction of sharia punishments in northern Nigerian states over the past three years".
      • Harnischfeger, Johannes (2008).
        p. 16. "When the Governor of Kaduna announced the introduction of Sharia, although non-Muslims form almost half of the population, violence erupted, leaving more than 1,000 people dead."   p. 189. "When a violent confrontation loomed in February 200, because the strong Christian minority in Kaduna was unwilling to accept the proposed sharia law, the sultan and his delegation of 18 emirs went to see the governor and insisted on the passage of the bill."
    13. Sudan - Government. Library of Congress Country Studies: Sudan:. "The factors that provoked the military coup, primarily the closely intertwined issues of Islamic law and of the civil war in the south, remained unresolved in 1991. The September 1983 implementation of the sharia throughout the country had been controversial and provoked widespread resistance in the predominantly non-Muslim south ... Opposition to the sharia, especially to the application of hudud (sing., hadd), or Islamic penalties, such as the public amputation of hands for theft, was not confined to the south and had been a principal factor leading to the popular uprising of April 1985 that overthrew the government of Jaafar an Nimeiri".
    14. Encyclopædia Britannica, see article on Shari'ah (Islamic law), 2006
    15. Abdullahi Ahmed An-Na’im, "Islamic Foundations of Religious Human Rights", in Religious Human Rights in Global Perspective: Religious Perspectives, pp 351–56 (John Witte Jr. & Johan D. van der Vyver eds., 1996).
    16. Hajjar, Lisa. "Religion, state power, and domestic violence in Muslim societies: A framework for comparative analysis." Law & Social Inquiry 29.1 (2004); pp. 1–38
    17. Al-Suwaidi, J. (1995). "Arab and western conceptions of democracy"; in Democracy, war, and peace in the Middle East (Editors: David Garnham, Mark A. Tessler), Indiana University Press, see Chapters 5 and 6; আইএসবিএন ৯৭৮-০২৫৩২০৯৩৯৯
    18. Greg Botelho (১২ ডিসেম্বর ২০১৪)। "ISIS: Enslaving, having sex with 'unbelieving' women, girls is OK"CNN। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৫
    19. Mona Siddiqui (২৪ আগস্ট ২০১৪)। "Isis: a contrived ideology justifying barbarism and sexual control"The Guardian। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৫
    20. Constanze Letsch (নভেম্বর ২০১৪)। "Kurdish peshmerga forces arrive in Kobani to bolster fight against Isis"The Guardian। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৫
    21. Christine Sisto (২৩ সেপ্টেম্বর ২০১৪)। "Moderate Muslims Stand against ISIS"National Review Online। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৫

    আরও পড়া

    [সম্পাদনা]