ইসলামের নামে জঙ্গিবাদ
![]() বইয়ের প্রচ্ছদ | |
| লেখক | খোন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর |
|---|---|
| মূল শিরোনাম | ইসলামের নামে জঙ্গিবাদ: আলোচিত ও অনালোচিত কারণসমূহ |
| প্রকাশনার স্থান | বাংলাদেশ |
| ভাষা | বাংলা |
| বিষয় | ধর্ম জঙ্গিবাদ ইসলাম ইতিহাস রাজনীতি |
| ধরন | যুদ্ধ ও ইসলাম |
| প্রকাশিত | আগস্ট ২০০৬ |
| প্রকাশক | আস-সুন্নাহ পাবলিকেশনস |
| মিডিয়া ধরন | মুদ্রণকপি, হার্ডকপি |
| পৃষ্ঠাসংখ্যা | ১২১ |
ইসলামের নামে জঙ্গিবাদ খোন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর লিখিত ২০১৬ সালের একটি বাংলা ভাষার বই।[১][২] বইটিতে কুরআন-হাদীসের আলোকে ইসলামের রাজনৈতিক দিক এবং ইসলামের নামে জঙ্গিবাদের প্রসার ও ষড়যন্ত্র ব্যাখ্যা করা হয়েছে। বইটি প্রথম প্রকাশিত হয় আগস্ট ২০০৬ সালে। বইটি বাংলাভাষী সালাফি, আহলে হাদিস সম্প্রদায় এমনকি সকল ইসলামি জনগোষ্ঠীর মধ্যে খুবই জনপ্রিয়। ইবি শিক্ষক আবু বকর মুহাম্মাদ যাকারিয়াসহ বহু বাংলা ভাষার আলেম বইটিকে নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য বলে বিবেচনা করেছেন। লেখক বইটি লিখতে ১২১ টি বইয়ের রেফারেন্স ব্যবহার করেছেন।
বিষয়বস্তু
[সম্পাদনা]খোন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীরের মতে, 'জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ' বিস্তারের কারণ হচ্ছে ইসলামবিরোধী পশ্চিমা ষড়যন্ত্র, ইসরায়েল, সাম্রাজ্যবাদ, তেল ও ধর্ম, বিশ্বব্যাপী মুসলিম হত্যাযজ্ঞ, মুসলিম দেশগুলোতে ইসলামের দমন, বেকারত্ব, হতাশা ইত্যাদি।[৩] বইটিতে তিনি বলেন, ধর্মহীনতা ও ধর্মনিরপেক্ষতা এক বিষয় নয়।[৪] বইটিতে তিনি আরও উল্লেখ করেন, ইসলামবিদ্বেষী মিডিয়াগুলো মুসলিমদের বর্ণনার ক্ষেত্রে প্রায়শই "জঙ্গি" শব্দটি যথেচ্ছভাবে ব্যবহার করে।[৫]
আব্দুল্লাহ জাহাঙ্গীর বইটিতে ঢালাওভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডকে ইসলামিকরণের সমালোচনা করেন। তারমতে যেকোন সম্প্রদায়ের মধ্যেই সন্ত্রাস লুকানো থাকতে পারে, সন্ত্রাসীদের নিদিষ্ট জাতিগোষ্ঠী হিসাবে স্বীকৃতি তাদের শাস্তিদানের অন্তরায়।[৬] এছাড়াও বইটিতে উগ্র চিন্তাধারার খারিজীদের সম্পর্কে বলা আছে এবং তাদের বৈশিষ্ট্য বর্ণনা করা আছে।
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Helal Uddin, Md; Maruf Hasan, Md (নভেম্বর ২০২১)। "The Methodology of Abdullah Jahangir in Challenging Christianity in Bangladesh"। JCSR Journal of Comparative Study of Religions (ইংরেজি এবং ইন্দোনেশীয় ভাষায়)। ২ (1)। Indonesia: Department of Comparative Study of Religions, Universitas Darussalam Gontor: ৫৫। ৩ ডিসেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২৪।
- ↑ Mahmood, Meer Monjur (২০১৮)। "ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. ও তাঁর ফিকহী রচনাবলি : একটি পদ্ধতিগত বিশ্লেষণ|Dr. Abdullah Jahangir Rh. and His Fiqhi Literature A Methodological Analysis"। ইসলামী আইন ও বিচার | Islami Ain O Bichar (ইংরেজি ভাষায়)। ১৪ (54): ৮৭। ডিওআই:10.58666/71y3hj55। আইএসএসএন 2518-9530। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২৪।
- ↑ ফয়সাল, মুহাম্মদ (১ মার্চ ২০১৯)। "কোন পরিস্থিতি জঙ্গিবাদের বিস্তার ঘটায়"। www.kalerkantho.com। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২৫।
- ↑ আবদুল কাদির, আহনাফ (৯ জুলাই ২০২১)। "ধর্মনিরপেক্ষতা ধর্মহীনতা নয়"। Jugantor। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২৫।
- ↑ আবদুল কাহহার, মুহাম্মদ (১৫ জুলাই ২০১৬)। "ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই"। DailyInqilabOnline। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২৫।
- ↑ জাহাঙ্গীর, আবদুল্লাহ (২০০৬)। ইসলামের নামে জঙ্গিবাদ, (১) পরিচিতি ও আলোচিত কারণসমূহ, (১.৫) আলোচিত তৃতীয় কারণ: ওহাবী মতবাদ। ঝিনাইদহ: আস সুন্নাহ পাবলিকেশন্স। পৃ. ১.৫ অধ্যায়।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- বাংলা হাদিস ওয়েবসাইটে ইসলামের নামে জঙ্গিবাদ বই
