বিষয়বস্তুতে চলুন

ইশরাক হোসেন

পরীক্ষিত
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইশরাক হোসেন
২০২৫ সালে ইশরাক
ঢাকা-৬ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৬ ফেব্রুয়ারি ২০২৬  বর্তমান
পূর্বসূরীসাঈদ খোকন
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1987-04-05) ৫ এপ্রিল ১৯৮৭ (বয়স ৩৮)
ঢাকা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল
মাতাইসমত আরা
পিতাসাদেক হোসেন খোকা
প্রাক্তন শিক্ষার্থীহার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়
জীবিকাপ্রকৌশলী, রাজনীতিবিদ
ওয়েবসাইটঅফিসিয়াল ওয়েবসাইট

ইশরাক হোসেন (জন্ম: ৫ এপ্রিল ১৯৮৭) একজন বাংলাদেশী রাজনীতিবিদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য। তিনি ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পুত্র। তিনি ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন বিএনপির মেয়র পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০২৫ সালের ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল ২০২০ সালের নির্বাচনের ভিত্তিতে তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে।[][][] ২০২৬ সালের সংসদীয় নির্বাচনে তিনি ঢাকা-৬ আসন থেকে এমপি নির্বাচিত হন।[]

প্রারম্ভিক ও শিক্ষা জীবন

[সম্পাদনা]

ইশরাক হোসেন ১৯৮৭ সালের ৫ এপ্রিল জন্মগ্রহণ করেন। তার শৈশব ও কৈশোর রাজধানী ঢাকা শহরে কেটেছে। তিনি ঢাকার স্কলাস্টিকা স্কুল থেকে 'ও' লেভেল এবং 'এ' লেভেল সম্পন্ন করেন। এরপর তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ারে ভর্তি হন। সেখানে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১১ সালে পড়াশোনা শেষ করে তিনি কিছু সময় যুক্তরাজ্যে থেকে বিভিন্ন স্থানীয় মোটরগাড়ি সংস্থায় কাজ করে অভিজ্ঞতা অর্জন করেন। তিনি বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ব্যবস্থাপনা পরিচালক।[] তার পিতা সাদেক হোসেন খোকা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিক ও ঢাকার মেয়র।[] তিনি পিতার রাজনৈতিক আদর্শ অনুসরণ করে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন।

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে ইশরাক হোসেন বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রাথমিক ফলে তিনি ২ লাখ ৩৬ হাজার ভোট পান, আর আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস ৪ লাখ ২৪ হাজার ভোট পেয়ে বিজয়ী হন।[]

বিএনপি এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে এবং ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ তোলে। ৩ মার্চ ২০২০-এ, ইশরাক হোসেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে নির্বাচনী ফল বাতিল এবং নিজেকে প্রকৃত বিজয়ী ঘোষণার আবেদন জানিয়ে মামলা দায়ের করেন। মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন এবং শেখ ফজলে নূর তাপসসহ আটজনকে বিবাদী করা হয়।[]

আদালতের রায়

[সম্পাদনা]

২৭ মার্চ ২০২৫ সালে ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম রায় প্রদান করেন। রায়ে শেখ ফজলে নূর তাপসের মেয়র পদে বিজয় বাতিল করা হয় এবং ইশরাক হোসেনকে প্রকৃত বিজয়ী ও বৈধ মেয়র হিসেবে ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় আদালতে ইশরাক হোসেন উপস্থিত ছিলেন। এই রায়ের ফলে প্রায় পাঁচ বছর পর নির্বাচনের ফলাফল পরিবর্তিত হয়।[] এরপর ২৮ এপ্রিল ২০২৫ সালে তাকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।[][১০]

২০২৬ সালের সংসদীয় নির্বাচন

[সম্পাদনা]

ইশরাক হোসেন ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে সাংসদ নির্বাচিত হন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে মোট ৭৮ হাজার ৮৫০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মো. আবদুল মান্নান পেয়েছেন ৫৫ হাজার ৬৯৭ ভোট। ইশরাক হোসেন ২৩ হাজার ১৫৩ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়েছেন। [১১]

সমালোচনা

[সম্পাদনা]

মেয়র হওয়ার জন্য শপথ পরানোর দাবিতে তার সমর্থকদের করা আন্দোলন সমালোচিত হয়[১২][১৩] ও বিতর্কের সৃষ্টি করে।[১৪][১৫][১৬] উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, মেয়াদ শেষ হয়েছে বিধায় সরকার আর শপথ পড়াবে না।[১৭][১৮]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা"দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ২৬ মে ২০২৫
  2. "ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত"Prothom Alo। ২৭ মার্চ ২০২৫। সংগ্রহের তারিখ ২৬ মে ২০২৫
  3. "ঢাকা দক্ষিণ সিটিতে ইশরাক হোসেনকে মেয়র পদে জয়ী ঘোষণা"বাংলাভিশন। সংগ্রহের তারিখ ২৬ মে ২০২৫
  4. প্রতিবেদক, নিজস্ব (১৩ ফেব্রুয়ারি ২০২৬)। "ঢাকা-৬ আসনে বিজয়ী বিএনপির ইশরাক হোসেন"Prothomalo। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  5. "ব্যক্তি ইশরাক"। ২০ মে ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২৫
  6. দৈনিক প্রথম আলো (২৭ মার্চ ২০২৫)। "কীভাবে ইশরাক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হলেন | Ishraq Hossain | DSCC Mayor | Prothom Alo" {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  7. 1 2 "ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা"বাংলাভিশন। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২৫ {{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতিতে খালি অজানা প্যারামিটার রয়েছে: |1= (সাহায্য)
  8. "তাপসের মেয়র পদ বাতিল, ইশরাক বৈধ"। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২৫
  9. "ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ ইসির"প্রথম আলো। ২৭ এপ্রিল ২০২৫। সংগ্রহের তারিখ ২ মে ২০২৫
  10. "ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ"The Daily Star। ২৮ এপ্রিল ২০২৫। সংগ্রহের তারিখ ২ মে ২০২৫
  11. প্রতিবেদক, নিজস্ব (১৩ ফেব্রুয়ারি ২০২৬)। "ঢাকা-৬ আসনে বিজয়ী বিএনপির ইশরাক হোসেন"Prothomalo। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  12. "নগর ভবনে ইশরাক সমর্থকদের স্লোগান, 'দাবি মোদের একটাই মেয়র ছাড়া অফিস নাই'"প্রথম আলো। ২ জুন ২০২৫। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২৫
  13. "নগর ভবনে আজ থেকে আবার অবস্থান কর্মসূচি শুরু করেছেন কর্মচারীরা, বন্ধ রয়েছে নাগরিক সেবা"প্রথম আলো। ২৪ মে ২০২৫। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২৫
  14. "নগর ভবনে তালা দিয়ে ইশরাক সমর্থকদের আন্দোলন অব্যাহত"Dhaka Tribune। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২৫
  15. "আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন ইশরাক হোসেন"সমকাল। ১৫ জুন ২০২৫। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২৫
  16. "অবিলম্বে শপথ পড়ানোর ব্যবস্থা নিতে হবে, নইলে আরও আন্দোলন: ইশরাক"প্রথম আলো। ২৯ মে ২০২৫। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২৫
  17. "শপথ ছাড়াই মেয়রের ভূমিকা, ইশরাক হোসেনের বিরুদ্ধে 'ক্রিমিনাল অফেন্সের' অভিযোগ আসিফ মাহমুদের"BBC বাংলা। ১৭ জুন ২০২৫। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২৫
  18. "শপথের সুযোগ নেই, পরিপক্ব আচরণ প্রত্যাশা করি: আসিফ মাহমুদ"Bangla Tribune। ১৬ জুন ২০২৫। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]