বিষয়বস্তুতে চলুন

ইলিয়াস গুম্মান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুতাকাল্লিমে ইসলাম
মাওলানা

মুহাম্মদ ইলিয়াস ঘুমান
ব্যক্তিগত তথ্য
জন্ম (1969-04-12) ১২ এপ্রিল ১৯৬৯ (বয়স ৫৭)
ধর্মইসলাম
আখ্যাসুন্নি
ব্যবহারশাস্ত্রহানাফি
ধর্মীয় মতবিশ্বাসমাতুরিদি
আন্দোলনদেওবন্দি
উল্লেখযোগ্য কাজদুরুসে কুরআন
শিক্ষাজামিয়া বিন্নুরীয়া
কাজআহনাফ মিডিয়া সার্ভিসেসের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা
এর প্রতিষ্ঠাতাআলামী মারকায আহলে সুন্নাত ওয়াল জামাআত, সরগোধা
মুসলিম নেতা
ওয়েবসাইটhttp://www.ahnafmedia.com/

মুহাম্মদ ইলিয়াস গুম্মান একজন পাকিস্তানি দেওবন্দি ইসলামি পণ্ডিত, ধর্ম প্রচারক, লেখক এবং সারগোদায় অবস্থিত মারকাজ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রধান।[][]

প্রারম্ভিক জীবন এবং পেশা

[সম্পাদনা]

গুম্মান ১২ এপ্রিল ১৯৬৯ সালে সরগোধা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি জামিয়া বিন্নুরীয়া থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন।

২০০৫ সালে তিনি সরগোধার বিভাগীয় কমিশনার সৈয়দ তাজামুল আব্বাস হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হন।[] ২০০৬ সালে শিয়া আলেম বশির হুসেন হোসেন বুখারী হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে তাকে আবার গ্রেপ্তার করা হয়।[]

২০১৮ সালের আগস্টে, তিনি মেরা পাকিস্তান নামে একটি বই প্রকাশ করেছিলেন।[][]

২০২৪ সালে চট্টগ্রামে অনুষ্ঠিত আন্তর্জাতক ইসলামিক সম্মেলনে মাওলানা ইলিয়াস গুম্মান বক্তব্য রাখেন।

তাঁর রচিত বই সমূহের মধ্যে রয়েছে:[]

  • ফিরকায়ে আহলে হাদিসি পাক ওয়া হিন্দ কা তৌকীক জাইজা, ২০১০ (আহলে হাদিসদের সমালোচনা)
  • ফিরকায়ে বেরলভীয়াত পাক ওয়া হিন্দ কা তৌকীক জাইজা, ২০১২ (বেরলভিদের সমালোচনা)
  • মাজমুয়ায়ে মুতাকাল্লিমে ইসলাম, ২০১২, ১ম খন্ড
  • মাজলিসে মুতাকাল্লিমে ইসলাম, ২০১৩, ২ খণ্ড
  • সাইফিয়্যাহ ফিরকার গবেষণামূলক পর্যালোচনা, ২০১৩, ২৫২ পৃষ্ঠা। আখুন্দজাদা সাইফুর রহমান মুবারক (১৯২৫–২০১০), একজন বেরলভী আলেমের সমালোচনা।
  • মাজলিসে মুতাকাল্লিমে ইসলাম, ২০১৩, ৩ খণ্ড। খুতবা
  • মাওয়াইজ-ই মুতাকাল্লিম-ই ইসলাম, ২ খণ্ড, ২০১৩। মুসলিম নারীদের ধর্মীয় জীবন বিষয়ক ইসলামি বয়ান।
  • জিহাদ ফি সাবিলিল্লাহ এবং জিহাদের আপত্তিসমূহের জ্ঞানভিত্তিক পর্যালোচনা ২০১৪, ৩০৪ পৃষ্ঠা। জিহাদ সম্পর্কে।
  • জি হ্যাঁ, হানাফি ফিকহ কুরআন ও হাদিসের নির্যাস, ২০১৪, ২৮৬ পৃষ্ঠা। ইসলামি আইনের বিভিন্ন বিষয়ে হানাফিদের মতামতের বিশেষ উল্লেখসহ তাদের পক্ষে রচিত।
  • কানযুল ইমান এর তাহকিকী পর্যালোচনা, ২০১৪, ২৪২ পৃষ্ঠা। আহমদ রেজা খান বেরলভী রচিত কানযুল ইমান-এর সমালোচনা।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Daily 92 Roznama ePaper - مولانا محمد الیاس گھمن کا 4 سالہ بیٹا انتقال کر گیا"দৈনিক ৯২ রোজনামা
  2. "مولانا محمد الیاس گھمن کا چار سالہ بیٹاعلالت کے بعد انتقال کر گیا"দৈনিক পাকিস্তান। ৩ জুন ২০১৮।
  3. Report, Dawn (২১ জুলাই ২০০৫)। "Hunt intensified; 200 held: Prominent SSP leader arrested in Khairpur"DAWN.COM
  4. "Arrested"ডন। ১৭ অক্টোবর ২০০৬। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২০
  5. "مولانا محمد الیاس گھمن کی کتاب میرا پاکستان کی تقریب رونمائی آج ہوگی"Nawaiwaqt। ৮ আগস্ট ২০১৮।
  6. "مولانا الیاس گھمن کی کتاب میرا پاکستان کی تقریب رونمائی"dailypakistan.com.pk। ৮ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২১
  7. Profile on WorldCat'