বিষয়বস্তুতে চলুন

ইলা পন্থ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইলা পন্থ
লোকসভার সদস্য
কাজের মেয়াদ
১০ই মার্চ ১৯৯৮  ২৬শে এপ্রিল ১৯৯৯
পূর্বসূরীনারায়ণ দত্ত তিওয়ারি
উত্তরসূরীনারায়ণ দত্ত তিওয়ারি
নির্বাচনী এলাকানৈনিতাল
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1938-03-10) ১০ মার্চ ১৯৩৮ (বয়স ৮৮)
নৈনিতাল, যুক্তপ্রদেশ, ব্রিটিশ ভারত
জাতীয়তাভারতীয়
রাজনৈতিক দলভারতীয় জনতা পার্টি
দাম্পত্য সঙ্গীকৃষ্ণ চন্দ্র পন্থ
সন্তান
শিক্ষাকলাবিদ্যায় স্নাতক
প্রাক্তন শিক্ষার্থীএলাহাবাদ বিশ্ববিদ্যালয়
পেশারাজনীতিবিদ এবং সমাজকর্মী

ইলা পন্থ (জন্ম: ১০ই মার্চ ১৯৩৮) একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি উত্তর প্রদেশের (বর্তমানে উত্তরাখণ্ডের অংশ) নৈনিতাল নির্বাচনী এলাকা থেকে দ্বাদশ লোকসভার সংসদ সদস্য ছিলেন। তিনি প্রাক্তন মন্ত্রী কে সি পন্থের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।[]

ব্যক্তিগত জীবন এবং পরিবার

[সম্পাদনা]

ইলা পন্থের জন্ম ১৯৩৮ সালের ১০ই মার্চ নৈনিতাল জেলায় (উত্তরাখণ্ড)। তিনি শোভা এবং গোবিন্দ বল্লভ পাণ্ডের কন্যা। তিনি এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে কলা বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৫৭ সালের ২০ই জুন তিনি উত্তরাখণ্ড ব্রাহ্মণ পরিবারের রাজনীতিবিদ কৃষ্ণ চন্দ্র পন্থের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির দুটি ছেলে রয়েছে।[]

রাজনীতি

[সম্পাদনা]

ইলা পন্থের শ্বশুর গোবিন্দ বল্লভ পন্থ ছিলেন আধুনিক ভারতের অন্যতম প্রধান স্থপতি এবং একজন প্রবীণ ভারতীয় জাতীয় কংগ্রেস নেতা। তাঁর স্বামীও পরবর্তীতে একজন মন্ত্রী হয়েছিলেন। ১৯৯৮ সালের সাধারণ নির্বাচনে তিনি ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রার্থী হিসেবে জয়লাভ করেন, তিনি নৈনিতাল নির্বাচনী এলাকা থেকে ৩৮.৫২% ভোট পেয়ে জয়ী হয়েছিলেন।[] তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতা নারায়ণ দত্ত তিওয়ারিকে ১৫,৫৫৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন।[]

১৯৯৮-৯৯ সময়কালে, তিনি বিদেশ বিষয়ক কমিটি এবং বিদেশ মন্ত্রকের পরামর্শদাতা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।[]

তিনি পন্থ নগর বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ গভর্নরস-এ এবং নতুন দিল্লিতে জিবি পন্থ মেমোরিয়াল সোসাইটির সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Electrion images: Ila Pant"। India Today। ২৩ ফেব্রুয়ারি ১৯৯৮।
  2. 1 2 3 "Biographical Sketch of the Member of the 12th Lok Sabha"। India Press। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৬
  3. "Nainital Parliamentary Constituency"। Election Commission of India। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৬
  4. Sandeep Rawat (১৪ অক্টোবর ২০১২)। "Mala Raj Lakshmi Shah first woman Member of Parliament from state of Uttrakhand"The Tribune। Chandigarh।

বহিঃসংযোগ

[সম্পাদনা]