ইলানা মাইয়ার্স টেলর
২০১৯ সালে টেলর | |
| ব্যক্তিগত তথ্য | |
|---|---|
| জন্ম | ১০ অক্টোবর ১৯৮৪[১] ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র |
| উচ্চতা | ১.৭০ মিটার (৫ ফুট ৭ ইঞ্চি) |
| ওজন | ৭৯ কিলোগ্রাম (১৭৪ পাউন্ড) |
| ক্রীড়া | |
| দেশ | |
| ক্রীড়া | ববস্লে |
| বিভাগ | মনোবব |
ইলানা মাইয়ার্স টেলর (ইংরেজি: Elana Meyers Taylor, ইংরেজি উচ্চারণ: [ɪˈlɑːnə ˈmaɪɚz ˈteɪlər]; জন্ম: ১০ অক্টোবর ১৯৮৪) হলেন একজন মার্কিন ববস্লেডার। তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চে ববস্লের নারীদের মনোবব বিভাগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন।[২]
টেলর মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে ২০১০, ২০১৪, ২০১৮ এবং ২০২২ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন, এই যাত্রায় তিনি ৩টি রৌপ্য পদকসহ সর্বমোট ৫টি পদক জয়লাভ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]ইলানা মাইয়ার্স টেলর ১৯৮৪ সালের ১০ই অক্টোবর তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।[১][২]
খেলোয়াড়ি জীবন
[সম্পাদনা]টেলর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে ২০২২ শীতকালীন অলিম্পিকে সর্বমোট দুইটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[২]
তিনি ববস্লের নারীদের মনোবব প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[১] টেলর প্রতিযোগিতায় ৪:২০.৮১ সময়ে সমাপ্তি রেখা অতিক্রম করে রৌপ্য পদক জয়লাভ করেছিলেন।[৩][৪]
তিনি সিলভিয়া হফম্যানের সাথে জুটি হিসেবে ববস্লের টু-উইম্যান প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। টেলর প্রতিযোগিতায় ৪:০৫.৪৮ সময়ে সমাপ্তি রেখা অতিক্রম করে ব্রোঞ্জ পদক জয়লাভ করেছিলেন।[৫][৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "Official Results Book – Bobsleigh – Entry List by NOC" [দাপ্তরিক ফলাফল বই – ববস্লে – এনওসি অনুযায়ী প্রবেশ তালিকা]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১০ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১০–১৭।
- 1 2 3 "Olympedia – Elana Meyers Taylor" [অলিম্পিডিয়া – ইলানা মাইয়ার্স টেলর]। olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Bobsleigh – Women's Monobob – Results" [দাপ্তরিক ফলাফল বই – ববস্লে – নারীদের মনোবব – ফলাফল]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১০ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৮১-১৮৩।
- ↑ "Official Results Book – Bobsleigh – Women's Monobob – Medallists" [দাপ্তরিক ফলাফল বই – ববস্লে – নারীদের মনোবব – পদক বিজয়ী]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১০ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৮০।
- ↑ "Official Results Book – Bobsleigh – 2-woman – Results" [দাপ্তরিক ফলাফল বই – ববস্লে – টু-উইম্যান – ফলাফল]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১০ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৪৪-১৪৬।
- ↑ "Official Results Book – Bobsleigh – 2-woman – Medallists" [দাপ্তরিক ফলাফল বই – ববস্লে – টু-উইম্যান – পদক বিজয়ী]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১০ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৪৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- আইবিএসএফে ইলানা মাইয়ার্স টেলর (ইংরেজি)
- মুনৎসিঙ্গার স্পোর্টস আর্কাইভসে ইলানা মাইয়ার্স টেলর (জার্মান)
- অলিম্পিকস.কমে ইলানা মাইয়ার্স টেলর (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় ইলানা মাইয়ার্স টেলর (ইংরেজি)
- টিম ইউএসএতে ইলানা মাইয়ার্স টেলর (সংগৃহীত) (ইংরেজি)