ইরান পুরুষ জাতীয় ভলিবল দল
অবয়ব
ইরান পুরুষ জাতীয় ভলিবল দল (ফার্সি: تیم ملی والیبال مردان ایران)—যাদের 'ড্রাগন', 'দ্য টল ওয়ানস' (দীর্ঘদেহী) বা 'দ্য জায়ান্টস' (দানবাকার) নামেও অভিহিত করা হয়—ইরান ভলিবল ফেডারেশনের (IRIVF) ব্যবস্থাপনায় আন্তর্জাতিক টুর্নামেন্ট ও প্রীতি ম্যাচে অংশগ্রহণ করে। ইরানি জাতীয় ভলিবল দল বিশ্বের অন্যতম সেরা একটি দল। দলটি এফআইভিবি (FIVB) সিনিয়র বিশ্ব র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ ষষ্ঠ স্থান অর্জন করেছে। তাদের উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে রয়েছে ২০১৯ এফআইভিবি পুরুষ ভলিবল নেশন্স লিগের গ্রুপ পর্বে দ্বিতীয় স্থান অর্জন এবং ২০১৭ এফআইভিবি পুরুষ ভলিবল ওয়ার্ল্ড গ্র্যান্ড চ্যাম্পিয়ন্স কাপে ব্রোঞ্জ পদক জয়। ৪৪টি আনুষ্ঠানিক পদক নিয়ে ইরানের ভলিবল দল এশিয়ার শীর্ষ দুটি দলের একটি এবং বিশ্বের অন্যতম সেরা দল।[১][২]

তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ইরানের জাতীয় ভলিবল দল বিশ্ব ইতিহাসের অন্যতম সেরা একটি দল"। www.irna.ir। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৬।
- ↑ "3-0 ژاپن؛ایران قهرمان ترسناک والیبال آسیا"। ورزش سه (ফার্সি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৬।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ইরান পুরুষ জাতীয় ভলিবল দল সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- Official website
- FIVB profile
- (ফার্সি ভাষায়) Asian Volleyball Championship
- (ফার্সি ভাষায়) Volleyball at the Asian Games
- (ফার্সি ভাষায়) Iran Volleyball History