ইরফান সাজ্জাদ
ইরফান সাজ্জাদ | |
|---|---|
| জন্ম | ইরফান সাজ্জাদ ৫ জানুয়ারি ১৯৮৯ মোহরা, চান্দগাঁও, চট্টগ্রাম |
| জাতীয়তা | বাংলাদেশী |
| মাতৃশিক্ষায়তন | সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম |
| পেশা | অভিনেতা, মডেল |
| কর্মজীবন | ২০১৩ - বর্তমান |
ইরফান সাজ্জাদ একজন বাংলাদেশি টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা। ২০১৩ সালে রিয়েলিটি শো "ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম - দ্য আল্টিমেট ম্যান" -এর বিজয়ী হওয়ার পর তিনি তার যাত্রা শুরু করেন । তারপর থেকে তিনি অসংখ্য টিভি প্রোগ্রাম এবং বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন।[১]
২০১৬ সালে মন জানে না মনের ঠিকানা এর মাধ্যমে ইরফানের চলচ্চিত্রে অভিষেক ঘটে।[২]
কর্মজীবন
[সম্পাদনা]ইরফান সাজ্জাদ ২০১৩ ইমামী ফেয়ার এন্ড হ্যান্ডসাম-চ্যানেল আই হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর চলচ্চিত্র ও টিভি মিডিয়াতে তাঁর যাত্রা শুরু করেন।[১] প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হওয়ার পরে মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত টেলিফিল্ম ভালোবাসার গল্পের শেষাংশতে অভিনয়ের মাধ্যমে টিভি নাটকে প্রথম অভিনয় শুরু করেন। মুশফিকুর রহমান গুলজার পরিচালিত মন জানে না মনের ঠিকানা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। ২০১৭ সালে ভালোবাসা এমনই হয় চলচ্চিত্রে তাঁর বিপরীতে জুটি বেঁধেছেন বিদ্যা সিনহা সাহা মীম এবং চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আরেক অভিনেত্রী তানিয়া আহমেদ।[৩][৪][৫]
২০২৩ সালে শ্যাম বেনেগল পরিচালিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীমূলক মুজিব: একটি জাতির রূপকার চলচ্চিত্রে শহীদ লে. কমান্ডার মোয়াজ্জেম হোসেনের চরিত্রে অভিনয় করেন।[৬]
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]চলচ্চিত্র এবং ওয়েব
[সম্পাদনা]| বছর | শিরোনাম | ভূমিকা | পরিচালক | টীকা |
|---|---|---|---|---|
| ২০১৫ | ইউটার্ন | আলভী আহমেদ | ||
| ২০১৬ | মন জানে না মনের ঠিকানা | ইমরান | মুশফিকুর রহমান গুলজার | অভিষিক্ত চলচ্চিত্র |
| ২০১৭ | ভালোবাসা এমনই হয় | তানিয়া আহমেদ | ||
| তুমি রবে নীরবে | মাহবুবা ইসলাম সুমী | |||
| ২০১৯ | ইতি, তোমারই ঢাকা | দেখুন | ||
| ২০২২ | দৌড় | - | হইচই ওয়েব ধারাবাহিক | |
| সাদা প্রাইভেট | মুশফিকুর রহমান মঞ্জু | ওয়েব চলচ্চিত্র | ||
| ২০২৩ | মুজিব: একটি জাতির রূপকার | মোয়াজ্জেম হোসেন | শ্যাম বেনেগল | শেখ মুজিবুর রহমানের জীবনী [৬] |
| বাবা সামওয়ান'স ফলোয়িং মি | রবিন | শিহাব শাহীন | ||
| ২০২৪ | ক্রিমিনালস | বাবু | ফরহাদ আহমেদ | ওয়েব চলচ্চিত্র |
| ভয়াল | সুজন | বিপ্লব হায়দার | [৭] | |
| ২০২৫ | আলী | আলী | বিপ্লব হায়দার | [৮] |
| আসন্ন | সংবাদ | সোহেল আরমান | [৯][১০] |
টেলিভিশন
[সম্পাদনা]- আমি ভালোবাসি তোকে
- বিয়িং ওম্যান
- ভারপ্রাপ্ত বয়ফ্রেন্ড
- ভাঙনের পর
- ভয় করোনা
- বিদেশী বউ
- বিয়ে করলেই সব ঠিক
- কলোনী লাভার
- চারুলতার নিখোঁজ সংবাদ
- চাটগাঁইয়া গোলমাল
- চাটগাঁইয়া হেডম
- চাটগাঁইয়ারা ঢাকায়
- চিটাইংগা ফুয়া সিলেটি ফুঁড়ি
- ডেরিং ওয়াইফ ফিয়ারিং হাসব্যান্ড
- একবার পুজোয়
- একটু পর লাইভ এ আসছি
- ইংলিশ রানা
- এক্স যখন হাসব্যান্ড
- ঘুমহীন রাতের গল্প
- ঘূর্ণি
- গুড নাইট
- কি করে তোকে বলবো
- লাভ অ্যান্ড ওয়্যার
- মহিলা সুবলেট আবশ্যক
- মন পড়াই
- মনের মতো
- নামহীন সম্পর্ক
- নায়ক
- নীলা দেখেছিলো
- নতুন ঠিকানায়
- ওয়ান ওয়ে
- অনলি বউ ইস রিয়েল
- পরিণামে তুমি
- প্রেম করিতে ইচ্ছুক
- প্রেম প্রেম খেলা
- রকি ভাই
- রূপকথার পাঠশালা
- সিজনাল চোর
- সাদা কাগজে সাজানো অনুভূতি
- শেষ বিকেলের মেয়ে
- শেষের আগে
- সকাল বিকাল রাত্রী
- সোশ্যাল মিডিয়া সিনড্রোম
- সুইট সিক্সটিন
- তাবিজ করা প্রেমিক
- টাকার মেশিন
- তোমাকে
- তোমার কাছাকাছি
- আনম্যারিড
ব্যক্তিজীবন
[সম্পাদনা]ইরফান সাজ্জাদ মোহরা, চান্দগাঁও, চট্টগ্রাম (পৈতৃক নিবাস) ১৯৮৯ সালে জন্মগ্রহণ করেন। এ.এল. খান উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি (২০০৩), সরকারি সিটি কলেজ থেকে এইচএসসি (২০০৫) এবং চট্টগ্রাম কমার্স কলেজে হিসাববিজ্ঞান বিভাগে স্নাতক সম্পূন্ন করেন।[১১]
তিনি শারমিন সাজ্জাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০২৩ সালে ২৩ মে দম্পতি গর্ভপাতে ৬ মাসের অনাগত যমজ দুই সন্তানকে হারান।[১২][১৩][১৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 শাওন, রাশেদ (১৩ এপ্রিল ২০১৩)। "প্রথম 'হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান' ইরফান সাজ্জাদ"। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "এবার আসছে ইরফানের 'আলী'"। Protidiner Bangladesh। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২৫।
- ↑ "মিমের 'ভালোবাসা এমনই হয়'"। জানুয়ারী ১২, ২০১৭। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১২, ২০১৭।
{{ওয়েব উদ্ধৃতি}}:|তারিখ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ↑ "২৭ জানুয়ারি 'ভালোবাসা এমনই হয়'"। ১৯ ডিসেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ "মুক্তি পাচ্ছে ভালোবাসা এমনই হয়"। ২০ ডিসেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৭।
- 1 2 "'বঙ্গবন্ধু' সিনেমায় যে চরিত্রে ডাক পেলেন ইরফান সাজ্জাদ"। জাগো নিউজ। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২৪।
- ↑ কাদের, মনজুর (৭ অক্টোবর ২০২৪)। "১৮+ হলেও এটি একটি সামাজিক ছবি"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২৪।
- ↑ "'আলী': পুরো সিনেমায় ইশারা ভাষায় কথা বলেছেন ইরফান সাজ্জাদ"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২৫।
- ↑ প্রতিবেদক, বিনোদন (১৯ মে ২০২৪)। "শুরু হচ্ছে 'সংবাদ'"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২৪।
- ↑ Dhakatimes24.com। "'সংবাদ' সিনেমার মহরত অনুষ্ঠিত, শুটিং শুরু পহেলা জুন"। Dhakatimes News। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ আলম, মনজুরুল (৮ মে ২০২৪)। "সেদিন টি–শার্ট পরে বিয়ে করতে বাধ্য হয়েছিলেন ইরফান"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২৪।
- ↑ "অনাগত দুই সন্তান হারালেন ইরফান সাজ্জাদ"। সময় টিভি। ২৪ মে ২০২৩। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২৪।
- ↑ "অনাগত ২ সন্তান হারালেন ইরফান সাজ্জাদ"। banglanews24.com। ২৩ মে ২০২৩। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২৪।
- ↑ "চেন্নাইতে দুই সন্তান হারিয়ে কাঁদছেন ইরফান সাজ্জাদ"। Jugantor। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- বাংলা মুভি ডেটাবেজে ইরফান সাজ্জাদ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ইরফান সাজ্জাদ (ইংরেজি)