ইরফান পেলতো
|
২০২১ সালে পেলতো | |||
| জন্ম |
১৮ জুলাই ১৯৮৪ সারায়েভো, এসআর বসনিয়া ও হার্জেগোভিনা, যুগোস্লাভিয়া (বর্তমানে বসনিয়া ও হার্জেগোভিনা) | ||
|---|---|---|---|
| ঘরোয়া | |||
| বছর | লিগ | দায়িত্ব | |
| ২০১৩– | বসনিয়ান প্রিমিয়ার লিগ | রেফারি | |
| আন্তর্জাতিক | |||
| বছর | লিগ | দায়িত্ব | |
| ২০১৫– | ফিফা তালিকাভুক্ত | রেফারি | |
ইরফান পেলতো (জন্ম ১৮ জুলাই ১৯৮৪) একজন বসনীয় পেশাদার ফুটবল রেফারি যিনি প্রাথমিকভাবে বসনীয় প্রিমিয়ার লিগের দায়িত্ব পালন করেন। তিনি ২০১৫ সাল থেকে ফিফা রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং উয়েফার এলিট ক্যাটাগরির রেফারি হিসেবে স্থান পেয়েছেন।[১]
পেলতো একমাত্র বসনীয় রেফারি যিনি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব বা নকআউট পর্বের ম্যাচে আম্পায়ারিং করেছেন।
রেফারি হিসেবে ক্যারিয়ার
[সম্পাদনা]২০১৩ সালে, পেলতো বসনীয় প্রিমিয়ার লিগে রেফারি হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। ২৭ জুলাই ২০১৩-এ, রুদার প্রিজেদোর এবং রদনিক বিজেলজিনা মধ্যকার ম্যাচটি রেফারি হিসেবে তার প্রথম ম্যাচ ছিল।[২] ২০১৫ সালে, তাকে ফিফা রেফারিদের তালিকাতে স্থান দেওয়া হয়। ৮ জুন ২০১৯-এ, তিনি বেলজিয়াম ও কাজাখস্তানের মধ্যকার ম্যাচে তার প্রথম সিনিয়র আন্তর্জাতিক ম্যাচে রেফারি হিসেবে দ্বায়িত্ব পালন করেন।
২৪ নভেম্বর ২০২১-এ, পেলজতো তার প্রথম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে বেশিকতাশ ও আয়াক্স এর মধ্যে আম্পায়ারিং করেছিলেন, বসনিয়া ও হার্জেগোভিনার প্রথম রেফারি যিনি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাঠের মূল রেফারির দ্বায়িত্ব পালন করেছিলেন।[৩] ১৩ ফেব্রুয়ারি ২০২৪-এ, তিনি আরবি লাইপৎসিশ ও রিয়াল মাদ্রিদ এর মধ্যে তার প্রথম চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের খেলায় রেফারির দ্বায়িত্ব পালন করেন।[৪]
২০২৫ সালের এপ্রিলে, পেলতো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের এর প্রথম লেগে আর্সেনাল ও রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচে রেফারি হিসেবে ছিলেন।[৫] ১২ মে ২০২৫-এ, তাকে রিয়াল বেতিস ও চেলসি এর মধ্যে ২০২৫ উয়েফা কনফারেন্স লিগ ফাইনাল ম্যাচটি পরিচালনা করার জন্য তাকে নির্বাচিত করা হয়, যা ২৮ মে ২০২৫-এ, ভ্রৎসওয়াফোর ভ্রৎসওয়াফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এবং তিনি প্রথম বসনিয়ান রেফারি হিসেবে উয়েফা ক্লাব প্রতিযোগিতার ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন।[৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Referees by Association: Bosnia and Herzegovina"। FIFA.com। Fédération Internationale de Football Association। ১২ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৯।
- ↑ "Bosnia-Herzegovina » Premier Liga 2013/2014 » 1. Round » FK Rudar – Radnik Bijeljina 1:1"। WorldFootball.net। ১৮ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৯।
- ↑ H.H. (২৪ নভেম্বর ২০২১)। "Peljto na debiju u Ligi prvaka uz pomoć VAR-a dosudio penal, Bešiktaš ponovo izgubio" (বসনীয় ভাষায়)। Klix.ba। ২৫ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০২১।
- ↑ E. Škorić (১৩ ফেব্রুয়ারি ২০২৪)। "Paklen meč za bh. sudije: Real sjajnim golom Diaza do pobjede u Leipzigu, ali junak je Ukrajinac" (বসনীয় ভাষায়)। sportsport.ba। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২৪।
- ↑ "Arsenal vs. Real Madrid - Match info"। UEFA। Union of European Football Associations। ৮ এপ্রিল ২০২৫। সংগ্রহের তারিখ ৩ মে ২০২৫।
- ↑ "Conference League final referee: Irfan Peljto"। UEFA। Union of European Football Associations। ১২ মে ২০২৫। সংগ্রহের তারিখ ১২ মে ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
উইকিমিডিয়া কমন্সে ইরফান পেলতো সম্পর্কিত মিডিয়া দেখুন।- ওয়ার্ল্ড-ফুটবল.নেট-এতে ইরফান পেলতো (ইংরেজি)
- ইউ-ফুটবল.ইনফো-এতে ইরফান পেলতো (ইংরেজি)
| ক্রীড়া অবস্থান | ||
|---|---|---|
| পূর্বসূরী ২০২৪ |
উয়েফা ইউরোপা কনফারেন্স লিগ ফাইনাল ম্যাচের রেফারি ২০২৫ |
উত্তরসূরী ২০২৬ |