ইয়োল্মো ভাষা
| ইয়োল্মো ভাষা | |
|---|---|
| Yelmo Language | |
| योल्मो | |
| দেশোদ্ভব | নেপাল |
| জাতি | [ইয়োল্মো জাতি]] |
মাতৃভাষী | 10000
|
সিনো-তিব্বতীয় ভাষা পরিবার
| |
| উপভাষা |
|
| ভাষা কোডসমূহ | |
| আইএসও ৬৩৯-৩ | scp |
হিয়োলমো, ইয়োলমো বা হেলম্বু শেরপা হলো দক্ষিণ-মধ্য নেপালের একটি তিব্বত-বর্মী ভাষা। ইয়োলমো ভাষাটি প্রধানত উত্তর নুয়াকোট জেলা এবং উত্তর-পশ্চিম সিন্ধুপালচোক জেলার হেলম্বু ও মেলামচি উপত্যকায় বলা হয়।
হিয়োলমো, ইয়োলমো বা হেলম্বু শেরপা হলো নেপালের ইয়োলমো জনগোষ্ঠীর দ্বারা কথিত একটি তিব্বত-বর্মী ভাষা। এর কোড হলো ISO 639-3। ইয়োলমো ভাষাটি প্রধানত উত্তর নুয়াকোট জেলা এবং উত্তর-পশ্চিম সিন্ধুপালচোক জেলার হেলম্বু ও মেলামচি উপত্যকায় কথিত হয়। এছাড়াও লামজুং জেলা এবং ইলাম জেলায় অল্প সংখ্যক জনগোষ্ঠীর মধ্যে এই ভাষার উপভাষা প্রচলিত আছে। ইয়োলমো ভাষাভাষীর সংখ্যা প্রায় ১০,০০০। যদিও কিছু উপভাষার জনসংখ্যা অন্যগুলোর চেয়ে বেশি।
এর শব্দার্থগত সাদৃশ্য অনেক বেশি; শেরপা ভাষার সাথে এর সাদৃশ্য ৬১% এবং তিব্বতি ভাষার সাথে ৬৬%। যেহেতু ভাষাটি সম্বোত লিপির উপর ভিত্তি করে গঠিত, তাই এর বিশুদ্ধ উচ্চারণের জন্য সম্বোত লিপিতে ভালো উচ্চারণের প্রয়োজন হয়। এই ভাষার বর্তমান অভিধানগুলো তরুণ প্রজন্ম দেবনাগরী ও রোমান লিপিতে রচনা করেছে, যার ফলে উচ্চারণে অনেক ভুলত্রুটি দেখা যায়।