বিষয়বস্তুতে চলুন

ইয়েমেনে শিয়া ইসলাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইয়েমেনের জনসংখ্যার একটি উল্লেখযোগ্য সংখ্যালঘু সম্প্রদায় শিয়া ইসলাম পালন করে।[] যেখানে ইয়েমেনের শিয়া মুসলমানদের অধিকাংশই জায়েদি। তবে একটি ছোট অংশ ইসনা আশারিয়া এবং ইসমাইলি শিয়া মতবাদ অনুসরণ করে। [] ইয়েমেনের ৬৫% শতাংশ সুন্নি মুসলমান। এর মধ্যে দেশটির ৩৫% শিয়া মুসলমান বাস করে। শিয়ারা মূলত উত্তর-পশ্চিমাঞ্চলে থাকে। এখানে রাজধানীসহ জনবহুল শহর রয়েছে।

ঐতিহাসিকভাবে, জায়েদি মুসলিমরা ১৯৬২ সাল পর্যন্ত এক হাজার বছর ধরে ইয়েমেন শাসন করেছিল। এই সময়ে, তারা তাদের স্বাধীনতাকে দৃঢ়ভাবে রক্ষা করেছিল। উমাইয়া, মিশর এবং অটোমানদের মতো বিদেশী শক্তিগুলির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। বিদেশি শক্তিরা নিম্ন ইয়েমেন নিয়ন্ত্রণ করতে এবং উত্তর দিকে তাদের শাসন বিস্তার করতে চেয়েছিল। [] ইসলামের জায়েদী শাখা ইয়েমেনে প্রচলিত একটি সম্প্রদায়। []

জনসংখ্যা

[সম্পাদনা]

ইয়েমেনে ইসলামী পরিচয় প্রধানত দুইটি প্রধান মতবাদে বিভক্ত। সিআইএ'র ওয়ার্ল্ড ফ্যাক্টবুক অনুসারে,[] জনসংখ্যার প্রায় ৬৫% সুন্নি ইসলাম পালন করে। এখানে প্রায় ৩৫% শিয়া ইসলাম পালন করে। শিয়া জনগোষ্ঠীর বিশাল অংশ জায়েদি। এছাড়াও অল্পসংখ্যাক ইসনা আশারিয়া এবং ইসমাইলি শিয়া বাস করে। [][] সম্মিলিতভাবে, ইয়েমেনি শিয়ারা দেশটির আড়াই কোটি জনসংখ্যার এক তৃতীয়াংশ। []

জায়দি মুসলিমরা মূলত ইয়েমেনের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থান করে। আর শাফিঈ সুন্নিরা দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বসবাস করে। মুসলিম জনসংখ্যার পাশাপাশি ইয়েমেনে অল্প সংখ্যক খ্রিস্টান বাস করে। ইয়েমেনে মুসলিমদের পাশাপাশি প্রায় ৩,০০০ খ্রিস্টান এবং প্রায় ৪০০ জন ইহুদিও বাস করে।[]

ইতিহাস

[সম্পাদনা]

ঐতিহাসিক বিবরণ অনুযায়ী, ইয়েমেনের ইসলামিক সম্প্রদায় দুটি প্রধান শাখায় বিভক্ত: যায়দী শিয়া এবং শাফেয়ী সুন্নি। এছাড়া, দেশে শিয়া ইসমাঈলি এবং কিছু ইহুদি সম্প্রদায়ের ছোট ছোট গোষ্ঠীও রয়েছে। জায়দিদের জনসংখ্যা ঐতিহাসিকভাবে ইয়েমেনের উত্তরে, যেমন সা’দাহ, আমরান, আল-জাওফ, হাজ্জাহ এবং ধামার প্রদেশে বেশি। অন্যদিকে, শাফিঈরা নিম্ন ইয়েমেন, পূর্বাঞ্চল এবং তিহামায় বেশি বাস করে। তবে জায়দি এবং শাফিঈ জনগোষ্ঠী সম্পূর্ণ আলাদা এলাকায় বাস করে না। উদাহরণস্বরূপ, সা’দাহ অঞ্চল জায়দিদের বাসস্থান হিসেবে পরিচিত। কিন্তু এর কিছু এলাকায়, যেমন আল-হিশওয়াহ, আল-জাহির, শিদা এবং ঘামরে, অনেক সুন্নিরাও বাস করে। []

জায়দিরা শিয়া ইসলামের একটি সম্প্রদায়। এটি জায়দ ইবনে আলীর অনুসারীরা গড়ে তুলেছিল। জায়দ ছিলেন শিয়া ইসলামের প্রথম ইমাম আলীর প্রপৌত্র। তিনি ৭৪০ খ্রিস্টাব্দে উমাইয়া সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। এটি হুসায়ন ইবনে আলীর কারবালায় মৃত্যুর পর ঘটেছিল। তাকে জায়েদী সম্প্রদায়ের দৃষ্টিতে তার বৈধ ইমাম হিসেবে দেখা হয়। ইয়েমেনে প্রথম জায়দি ইমাম ছিলেন ইয়াহিয়া বিন আল-হুসায়ন। তিনি ৯১১ খ্রিস্টাব্দে মারা যান। তিনি উত্তর ইয়েমেনের উপজাতিগুলোর উপর নিজের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন। []

হুথি আন্দোলন

[সম্পাদনা]

টাউসন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চার্লস শ্মিটজের মতে, আল-শাবাব আল-মুমিনিন (বিশ্বাসী যুবক) নামে একটি গোষ্ঠী থেকে হুথিদের উৎপত্তি হয়। এই গোষ্ঠীটি ১৯৯০-এর দশকের শুরুতে সক্রিয় ছিল। বিশ্বাসী যুবকরা জায়দি শিয়া ইসলাম সম্পর্কে সচেতনতা বাড়ানোর উপর জোর দিয়েছিল। জায়দি শিয়ারা শতাব্দীকাল ধরে ইয়েমেন শাসন করেছিল। কিন্তু ১৯৬০-এর দশকে উত্তর ইয়েমেন গৃহযুদ্ধের পর ইয়েমেন সরকার তাদের দমন করে।[১০]

ধর্মীয় আইন এবং অন্যান্য বিষয়ে হুথিরা সুন্নি মুসলিমদের মতোই। কিন্তু তারা ইমামতের ধারণাকে তাদের ধর্মের জন্য অপরিহার্য মনে করে। এটি তাদের সুন্নি মুসলিমদের থেকে আলাদা করে। [১১]

হুথি আন্দোলন ইয়েমেনের জায়দি মুসলিম সম্প্রদায়ের অংশ। তারা গত দশকে আলী আবদুল্লাহ সালেহের বিরুদ্ধে একাধিক বিদ্রোহে লড়েছে। তারা সা’দাহ প্রদেশ এবং তার কাছাকাছি এলাকাগুলোর উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে। [১২]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Yemen", The World Factbook (ইংরেজি ভাষায়), Central Intelligence Agency, ৩ অক্টোবর ২০২৩, ১৭ ডিসেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত, সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০২৩
  2. Al-Deen, Maysaa Shuja (৭ জুন ২০২১)। "Yemen's War-torn Rivalries for Religious Education"Carnegie Endowment for International Peace। ৭ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০২৩
  3. "Yemen: The conflict in Saada Governorate – analysis"। IRIN। ২৪ জুলাই ২০০৮। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৪
  4. Al-Shamahi, Abubakr (৭ ফেব্রুয়ারি ২০১৪)। "Yemen is more nuanced than 'Sunni' & 'Shia'"Yemen Times। ২ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত
  5. "Yemen: The conflict in Saada Governorate – analysis"। UN High Commissioner for Refugees। ২৪ জুলাই ২০০৮। ২০ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৪
  6. Al-Zaidi, Hassan (২২ অক্টোবর ২০০৭)। "The Twelve-Imam Shiite Sect"Yemen Times। ২২ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  7. BASU, TANYA (৯ এপ্রিল ২০১৫)। "Who Are the Houthis?"The Atlantic। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৫
  8. "About this Collection | Country Studies | Digital Collections | Library of Congress"Library of Congress, Washington, D.C. 20540 USA। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০২৩
  9. 1 2 Brandt, Marieke (২০১৭)। Tribes and Politics in Yemen: A History of the Houthi Conflict। Oxford University Press। আইএসবিএন ৯৭৮-০১৯০৬৭৩৫৯৮। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৭
  10. Taylor, Adam। "Who are the Houthis, the group that just toppled Yemen's government?"The Washington Post। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৫
  11. Pike, John। "Zaydi Islam"। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৪
  12. "Yemen crisis: Why is there a war?"BBC। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৮