বিষয়বস্তুতে চলুন

ইয়েনি মসজিদ, মাইটিলিন

ইয়েনি মসজিদ
Γενί Τζαμί
মসজিদের বারান্দাযুক্ত প্রবেশদ্বার
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
শাখা/ঐতিহ্যসুন্নি ইসলাম
অবস্থান
অবস্থানমাইটিলিন, লেসবোস, গ্রীস
ইয়েনি মসজিদ, মাইটিলিন গ্রিস-এ অবস্থিত
ইয়েনি মসজিদ, মাইটিলিন
গ্রিসে অবস্থান
স্থানাঙ্ক৩৯°০৬′৪০″ উত্তর ২৬°৩৩′১১″ পূর্ব / ৩৯.১১১১১° উত্তর ২৬.৫৫৩০৬° পূর্ব / 39.11111; 26.55306
স্থাপত্য
ধরনমসজিদ
প্রতিষ্ঠার তারিখ১৮২৫
মিনারনাই

ইয়েনি মসজিদ (গ্রিক: Γενί Τζαμί , তুর্কি: Yeni Cami অনুবাদ - "নতুন মসজিদ") গ্রীসের লেসবোস দ্বীপের মাইটিলিনে অবস্থিত একটি ঐতিহাসিক অটোমান মসজিদ

স্থান

[সম্পাদনা]

মসজিদটি ইপানো স্কালার এরমো স্ট্রিটে অবস্থিত, যা মাইটিলিনের পুরাতন তুর্কি এলাকা ও পুরাতন তুর্কি বাজারের কেন্দ্রস্থলে অবস্থিত। এপানো স্কালা আধুনিক শহরের কেন্দ্রস্থলের উত্তরে এবং পুরাতন বন্দরের পশ্চিমে অবস্থিত।

ইতিহাস এবং স্থাপত্য

[সম্পাদনা]

লেসবস (তুর্কি: Midilli) ১৪৬২-১৯১২ সালের মধ্যে অটোমান শাসনের অধীনে ছিল এবং এখানে উল্লেখযোগ্য মুসলিম জনসংখ্যা ছিল। স্থানীয় গভর্নর (নাজির) কুলাকসিজ্জাদে মুস্তফা আগা দ্বারা আনুমানিক ১৮২৫ সালে মসজিদটির কমিশন করা হয়েছিল। এছাড়াও হাকি মুহাম্মদ কর্তৃক পরিচালিত একটি মাদ্রেস (মুসলিম মঠ) মসজিদের আঙ্গিনায় নির্মিত হয়েছিল এবং মুফতির বাসভবনটি আঙ্গিনার উত্তর দিকে নির্মিত হয়েছিল। কাঠামোটি ইটের গম্বুজ বিশিষ্ট ছাদ সহ পাথর দিয়ে তৈরি যা বাইজেন্টাইন এবং অটোমান স্থাপত্যের উপাদানগুলিকে একত্রিত করে।

১৯২০-এর দশকের গোড়ার দিকে গ্রীস এবং তুরস্কের মধ্যে জনসংখ্যা বিনিময়ের পর তুর্কিরা শহর ছেড়ে চলে যায় এবং মসজিদটি তার সম্প্রদায় হারিয়ে ফেলে। যদিও বাকি বছরগুলিতে মসজিদটি অবহেলিত ছিল, তবুও ২০১১ সালে এওলিস্টাস নাগরিক উদ্যোগ গোষ্ঠীর সদস্য ৩৫ জন স্বেচ্ছাসেবক মসজিদটি পরিষ্কার করেন। বর্তমানে মেয়র স্পিরোস গ্যালিনোস ইইউ তহবিল ব্যবহার করে মসজিদটি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছেন।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Loupou, Athina-Christina। Γενί Τζαμί Μυτιλήνης: Περιγραφή (গ্রিক ভাষায়)। Greek Ministry of Culture। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৪
  2. "Yeni Cami" (তুর্কি ভাষায়)। Midilli Adası Rehberi। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৪
  3. "Midilli'deki tarihi camiye komşu bakımı"CNN Türk (তুর্কি ভাষায়)। ২১ এপ্রিল ২০১১। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৪
  4. "(Görüntülü Haber) Midilli Adası'ndali Tarihi Yeni Cami'ye Restorasyon Müjdesi"Doğan News Agency (তুর্কি ভাষায়)। ১৮ জুন ২০১৪। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৪
উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "odysseus" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "ma" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "cnn" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "dha" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।

বহিঃসংযোগ

[সম্পাদনা]