ইয়ান রিচার্ড নেটন
ইয়ান রিচার্ড নেটন (Ian Richard Netton) এক্সিটার বিশ্ববিদ্যালয়ের ইসলামী অধ্যয়নের একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক (Emeritus Professor)। তিনি গ্রেট ব্রিটেন ও আয়ারল্যান্ডের রয়্যাল এশিয়াটিক সোসাইটি, রয়্যাল হিস্টোরিক্যাল সোসাইটি এবং রয়্যাল সোসাইটি অব আর্টস–এর একজন ফেলো।[১]
জীবনী
[সম্পাদনা]নেটন সিঙ্গাপুরে জন্মগ্রহণ করেন এবং ১৯৭২ সালে লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ (SOAS) থেকে আরবি ভাষায় বিএ ডিগ্রি লাভ করেন। এরপর তিনি এক্সিটার বিশ্ববিদ্যালয় থেকে আরবি ও ইসলামী অধ্যয়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন, যেখানে তাঁর গবেষণার মূল ক্ষেত্র ছিল মধ্যযুগীয় ইসলামী দর্শন।
তিনি ১৯৭৭ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত এক্সিটার বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং পরবর্তীতে আরব ও ইসলামী সভ্যতা ও চিন্তাধারায় রিডার হিসেবে নিযুক্ত হন। ১৯৯৫ সালের সেপ্টেম্বর মাসে তিনি লিডস বিশ্ববিদ্যালয়ে প্রথম আরবি অধ্যয়নের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন এবং ২০০৭ সাল পর্যন্ত সেখানে ছিলেন। ১৯৯৭ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি লিডস বিশ্ববিদ্যালয়ের মিডিয়েভাল স্টাডিজ সেন্টারের পরিচালক ছিলেন। ২০০৭ সালে তিনি এক্সিটার বিশ্ববিদ্যালয়ে শরজাহ ইসলামী অধ্যয়নের অধ্যাপক পদে যোগ দেন এবং বর্তমানে তিনি এই প্রতিষ্ঠানে ইসলামী অধ্যয়নের অবসরপ্রাপ্ত অধ্যাপক।[১]
রচনাবলি
[সম্পাদনা]- Allah Transcendent: Studies in the Structure and Semiotics of Islamic Philosophy, Theology and Cosmology
- Islam, Christianity and the Realms of the Miraculous: A Comparative Exploration
- Islam, Christianity and the Mystic Journey: A Comparative Exploration
- Islam, Christianity and Tradition: A Comparative Exploration
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Emeritus Professor Ian Netton - University of Exeter"। College of Social Sciences and International Studies। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২১।