বিষয়বস্তুতে চলুন

ইয়ান ফন স্টিনবার্গেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইয়ান ভ্যান স্টিনবার্গেন
২০১৭ সালে স্টিনবার্গেন
জন্ম (1970-06-03) ৩ জুন ১৯৭০ (বয়স ৫৬)
হর্ন, নেদারল্যান্ডস
পেশাঅনুবাদক, দোভাষী
পরিচিতির কারণভেনেদিক ভাষা ও ইন্টারস্লাভিক ভাষা-এর স্রষ্টা

জোহানেস হেন্ড্রিক "ইয়ান" ফন স্টিনবার্গেন (ওলন্দাজ উচ্চারণ: [joːˈɦɑnəs ˈɦɛndrɪk ˈjɑɱ vɑn ˈsteːmbɛrɣə(n)]; জন্ম ৩ জুন, ১৯৭০) একজন ওলন্দাজ অনুবাদক ও দোভাষী। তিনি বেশ কয়েকটি নির্মিত ভাষার লেখক হিসেবে পরিচিত, বিশেষ করে ইন্টারস্লাভিক ও ওয়েনেডিক। [১]

তিনি হুর্নে জন্মগ্রহণ করেন, যেখানে তিনি তার শৈশবের বেশিরভাগ সময় কাটিয়েছেন। ১৯৮৮ সালে তিনি আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র হন, যেখানে তিনি স্লাভিক বিদ্যা ও সঙ্গীতবিদ্যা প্রধান বিষয় নিয়ে পূর্ব ইউরোপীয় স্টাডিজে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি পোল্যান্ডের ওয়ারশ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যান এবং সমসাময়িক সঙ্গীতের জন্য ওয়ারশ অটাম উৎসবে কাজ করেন। ১৯৯৭ সালে, তিনি নেদারল্যান্ডসে একজন পোলীয় অনুবাদক ও দোভাষী হন। [২]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "LCC4 Speakers | Language Creation Society"। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৯।
  2. ↑ "Translation community redesigned"। globtra.com। ৩০ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৯।

বহিঃসংযোগ

[সম্পাদনা]