বিষয়বস্তুতে চলুন

ইয়ান ওপারম্যান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইয়ান অপারম্যান
ব্যক্তিগত তথ্য
জন্ম (1989-03-27) ২৭ মার্চ ১৯৮৯ (বয়স ৩৭)
গোবাবিস, দক্ষিণ-পশ্চিম আফ্রিকা
ব্যাটিংয়ের ধরনডানহাতি ব্যাটসম্যান
বোলিংয়ের ধরনডানহাতি অফ-স্পিন বোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
উৎস: ইএসপিএনক্রিকইনফো, ৯ এপ্রিল ২০১৬

ইয়ান ওপারম্যান (জন্ম: ২৭ মার্চ ১৯৮৯) নামিবিয়ার একজন আন্তর্জাতিক ক্রিকেটার যিনি ২০১২ সালে নামিবিয়ার জাতীয় দলে অভিষিক্ত হন। তিনি একজন অলরাউন্ডার যিনি ডানহাতে অফ-স্পিন বোলিং করেন এবং ডানহাতে ব্যাট করেন।

ওপারম্যানের জন্ম নামিবিয়ার ওমাহেকে অঞ্চলের গোবাবিসে।[১] তিনি দক্ষিণ আফ্রিকার নর্থ-ওয়েস্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন এবং বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করেন।[২]

২০১২ সালের জানুয়ারিতে সিএসএ প্রাদেশিক প্রতিযোগিতায় নামিবিয়ার জাতীয় দলের হয়ে তার অভিষেক হয়। তার দুই মাস পরে সংযুক্ত আরব আমিরাতে ২০১২ সালের বিশ্ব টি-টোয়েন্টি বাছাইপর্বে ওপারম্যানের আন্তর্জাতিক অভিষেক হয়।[৩] বাছাইপর্বে তিনি নামিবিয়ার সকল ম্যাচ খেললেও টুর্নামেন্ট জুড়ে মাত্র চারটি ইনিংসে ব্যাটিং করেছেন এবং মাত্র ৩.১ ওভার বোলিং করেছেন।[৪] পরে ২০১২ সালে ওপারম্যান কানাডা এবং কেনিয়ার বিপক্ষে নামিবিয়ার ইন্টারকন্টিনেন্টাল কাপ এবং ডব্লিউসিএল চ্যাম্পিয়নশিপ ম্যাচেও খেলেছেন।[৫][৬]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ Players / Namibia / Ian Opperman – ESPNcricinfo. Retrieved 6 April 2016.
  2. ↑ Miscellaneous matches played by Ian Opperman – CricketArchive. Retrieved 6 April 2016.
  3. ↑ Twenty20 matches played by Ian Opperman – CricketArchive. Retrieved 6 April 2016.
  4. ↑ ICC World Twenty20 Qualifier, 2011/12 - Namibia / Records / Twenty20 matches / Batting and bowling averages – ESPNcricinfo. Retrieved 6 April 2016.
  5. ↑ First-class matches played by Ian Opperman – CricketArchive. Retrieved 6 April 2016.
  6. ↑ List A matches played by Ian Opperman – CricketArchive. Retrieved 6 April 2016.

বহিঃসংযোগ

[সম্পাদনা]