বিষয়বস্তুতে চলুন

ইয়ান অবলাক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইয়ান অবলাক
২০১৯ সালে আতলেতিকো মাদ্রিদের হয়ে অবলাক
ব্যক্তিগত তথ্য
জন্ম (1993-01-07) ৭ জানুয়ারি ১৯৯৩ (বয়স ৩৩)[]
জন্ম স্থান শকোফিয়া লোকা, স্লোভেনিয়া
উচ্চতা ১.৮৮ মিটার (৬ ফুট ২ ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
আতলেতিকো মাদ্রিদ
জার্সি নম্বর ১৩
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০১:৫৫, ১২ জুন ২০২৫ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

ইয়ান অবলাক (স্লোভেনীয়: Jan Oblak, Slovene উচ্চারণ: [ˈjan ˈɔblak]; জন্ম: ৭ জানুয়ারি ১৯৯৩) হলেন একজন স্লোভেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর লা লিগার ক্লাব আতলেতিকো মাদ্রিদ এবং স্লোভেনিয়া জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।[][][]

২০০৮ সালে, অবলাক স্লোভেনিয়া অনূর্ধ্ব-১৫ দলের হয়ে স্লোভেনিয়ার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় চার বছর যাবত স্লোভেনিয়ার বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১২ সালে স্লোভেনিয়ার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; স্লোভেনিয়ার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৭৭ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

ইয়ান অবলাক ১৯৯৩ সালের ৭ই জানুয়ারি তারিখে স্লোভেনিয়ার শকোফিয়া লোকায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

অবলাক স্লোভেনিয়া অনূর্ধ্ব-১৫, স্লোভেনিয়া অনূর্ধ্ব-১৬, স্লোভেনিয়া অনূর্ধ্ব-২০ এবং স্লোভেনিয়া অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে স্লোভেনিয়ার প্রতিনিধিত্ব করেছেন। ২০০৮ সালে তিনি স্লোভেনিয়া অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
১২ জুন ২০২৫ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
স্লোভেনিয়া২০১২
২০১৩
২০১৪
২০১৫
২০১৬
২০১৭
২০১৯১০
২০২০
২০২১১১
২০২২১০
২০২৩
২০২৪১২
২০২৫
সর্বমোট৭৭

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Atlético Madrid » Squad 2024/2025" [আতলেতিকো মাদ্রিদ » দল ২০২৪/২০২৫]worldfootball.net (ইংরেজি ভাষায়)। ওয়ার্ল্ডফুটবল। ১৩ এপ্রিল ২০২৪। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  2. "Primer Equipo" [প্রথম দল]atleticodemadrid.com (স্পেনীয় ভাষায়)। আতলেতিকো মাদ্রিদ। ২ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫
  3. "Official Atlético de Madrid staff in 2024/25" [২০২৪/২৫-এ আতলেতিকো মাদ্রিদের কর্মকর্তা]laliga.com (ইংরেজি ভাষায়)। লা লিগা। ৩ জুলাই ২০২৩। ১৪ এপ্রিল ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫
  4. "Squad of Atlético de Madrid 2024-25 First Division" [২০২৪/২০২৫ প্রথম বিভাগে আতলেতিকো মাদ্রিদের দল]bdfutbol.com (ইংরেজি ভাষায়)। বিডিফুটবল। ৪ ডিসেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]