ইয়াদ মুহাম্মদ
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | ইয়াদ ইনোমসে এম'ভুরানি মুহাম্মদ | ||
| জন্ম | ৫ মার্চ ২০০১ | ||
| জন্ম স্থান | ডানকার্ক, ফ্রান্স | ||
| উচ্চতা | ১.৯১ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি) | ||
| মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | কাসা পিয়া | ||
| জার্সি নম্বর | ২৪ | ||
| ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪:০২, ৩০ জানুয়ারি ২০২৬ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
ইয়াদ ইনোমসে এম'ভুরানি মুহাম্মদ (ফরাসি: Iyad Mohamed, ফরাসি উচ্চারণ: [iˈjad muˈhamad]; জন্ম: ৫ মার্চ ২০০১; ইয়াদ মুহাম্মদ নামে সুপরিচিত) হলেন একজন ফরাসি–কমোরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে পর্তুগিজ ক্লাব কাসা পিয়া এবং কোমোরোস জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০২০ সালে, মুহাম্মদ কোমোরোস অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলার মাধ্যমে কোমোরোসের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় এক বছর যাবত কোমোরোসের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২১ সালে কোমোরোসের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; কোমোরোসের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২৫ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]ইয়াদ ইনোমসে এম'ভুরানি মুহাম্মদ ২০০১ সালের ৫ই মার্চ তারিখে ফ্রান্সের ডানকার্কে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]মুহাম্মদ কোমোরোস অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলার মাধ্যমে কোমোরোসের প্রতিনিধিত্ব করেছেন। ২০২০ সালের ৪ঠা ডিসেম্বর তারিখে তিনি মালাউই অনূর্ধ্ব-২০ দলের বিরুদ্ধে ম্যাচে কোমোরোস অনূর্ধ্ব-২০ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[৩]
২০২১ সালের ৭ই সেপ্টেম্বর তারিখে, ২০ বছর, ৬ মাস ও ২ দিন বয়সে, বাম পায়ে ফুটবল খেলায় পারদর্শী মুহাম্মদ বুরুন্ডির বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে কোমোরোসের হয়ে অভিষেক করেছেন।[৪] উক্ত ম্যাচের ৮৯তম মিনিটে মধ্যমাঠের খেলোয়াড় ফুয়াদ বাশিরুর বদলি খেলোয়াড় হিসেবে তিনি ২৬ নম্বর জার্সি পরিধান করে মাঠে প্রবেশ করেছিলেন;[৪] ম্যাচটি ১–০ গোলে ড্র হয়েছিল। কোমোরোসের হয়ে অভিষেকের বছরে মুহাম্মদ সর্বমোট ৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
মুহাম্মদ মরক্কোতে অনুষ্ঠিত ২০২৫ আফ্রিকা কাপ অব নেশন্সের জন্য স্তেফানো কুসিনের অধীনে প্রকাশিত কোমোরোস দলে স্থান পেয়েছিলেন।[৫][৬][৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Comoros » Team roster" [কোমোরোস » দল]। worldfootball.net (ইংরেজি ভাষায়)। ওয়ার্ল্ডফুটবল। ১ জানুয়ারি ২০২৬।
- ↑ "Comoros – Squad – Soccerway" [কোমোরোস – দল – সকারওয়ে]। soccerway.com (ইংরেজি ভাষায়)। সকারওয়ে। ১ জানুয়ারি ২০২৬।
- ↑ "Iyad Mohamed – Youth Debut" [ইয়াদ মুহাম্মদ – বয়সভিত্তিক অভিষেক]। transfermarkt.com (ইংরেজি ভাষায়)। ট্রান্সফারমার্কেট। ১৬ ডিসেম্বর ২০২৫।
- 1 2 "Iyad Mohamed – Debut Match – Transfermarkt" [ইয়াদ মুহাম্মদ – অভিষেক ম্যাচ – ট্রান্সফারমার্কেট]। transfermarkt.com (ইংরেজি ভাষায়)। ট্রান্সফারমার্কেট। ১৬ ডিসেম্বর ২০২৫।
- ↑ "Comoros name final 26-man squad for AFCON with first-time call-ups for Amir and Kari"। Confederation of African Football। ১১ ডিসেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২৫।
- ↑ "Who has been called up for Afcon 2025?" [এএফসিওএন ২০২৫-এর জন্য কাকে ডাকা হয়েছে?]। bbc.co.uk (ইংরেজি ভাষায়)। বিবিসি স্পোর্ট। ৫ ডিসেম্বর ২০২৫।
- ↑ "full squad list for CAF Africa Cup of Nations football tournament" [ক্যাফ আফ্রিকা কাপ অব নেশন্স ফুটবল টুর্নামেন্টের জন্য পূর্ণাঙ্গ দলের তালিকা]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক। ২৯ ডিসেম্বর ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সকারওয়েতে ইয়াদ মুহাম্মদ (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে ইয়াদ মুহাম্মদ (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে ইয়াদ মুহাম্মদ (ইংরেজি)
- কিকারে ইয়াদ মুহাম্মদ (জার্মান)
- লেকিপে ইয়াদ মুহাম্মদ (ফরাসি)