বিষয়বস্তুতে চলুন

ইয়াজিদ ইবনে জারির আল-কাসরি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইয়াজিদ ইবনে জারির আল-কাসরি
ইয়েমেনের আব্বাসীয় গভর্নর
কাজের মেয়াদ
৮১৩  ৮১৪
পূর্বসূরীমুহাম্মাদ ইবনে সাঈদ আল-কিনানি
উত্তরসূরীউমর ইবনে ইবরাহিম ইবনে ওয়াকিদ
ব্যক্তিগত বিবরণ
পিতামাতাজারির ইবনে ইয়াজদি

ইয়াজিদ ইবনে জারির ইবনে ইয়াজিদ ইবনে খালিদ ইবনে আবদুল্লাহ আল-কাসরি (আরবি: يزيد بن جرير بن يزيد بن خالد بن عبد الله القسري ) ছিলেন একজন সামরিক কর্মকতা, যিনি আব্বাসীয় খিলাফতের শাসনামলে একজন প্রাদেশিক গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ৮১৩ থেকে ৮১৪ সাল পর্যন্ত প্রায় এক বছরের মতো ইয়েমেনের গভর্নর হিসেবে নিযুক্ত ছিলেন।

জীবনী

[সম্পাদনা]

ইয়াজিদ খালিদ ইবনে আবদুল্লাহ আল-কাসরির বংশধর ছিলেন। খালিদ ইবনে আবদুল্লাহ আল-কাসরি (মৃত্যু ৭৪৩ খ্রি.) উমাইয়া শাসনামলে ইরাক অঞ্চলের একজন অত্যন্ত প্রভাবশালী গভর্নর ছিলেন। খালিদ উমাইয়া খিলাফতের পক্ষে সেই অঞ্চল শাসন করতেন। ইতিহাসবিদদের মতে, এই ইয়াজিদই সম্ভবত সেই ব্যক্তি, যিনি “ইয়াজিদ ইবনে জারির” নামে পরিচিত ছিলেন এবং আব্বাসীয় খলিফা হারুনুর রশিদের শাসনামলে দুবার সিস্তান প্রদেশের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। প্রথমবার ৭৯৪ সালে তিনি ফাদল ইবনে ইয়াহিয়ার প্রতিনিধি হিসেবে সিস্তানের প্রশাসন পরিচালনা করেন। পরে ৭৯৭ সালে তিনি গভর্নর হিসেবে নিযুক্ত হন। এবার তিনি আলি ইবনে ঈসা ইবনে মাহানের অধীনে কাজ করেন।[]

পরবর্তীতে আব্বাসীয় সাম্রাজ্যের ভেতরে খলিফাদের মধ্যে সংঘটিত গৃহযুদ্ধের সময় ইয়াজিদের রাজনৈতিক ভূমিকা আরল গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। গৃহযুদ্ধটি দুই প্রতিদ্বন্দ্বী খলিফা আল-আমিন (শা. ৮০৯–৮১৩ ) ও তাঁর ভাই আল-মামুনের (শা. ৮১৩–৮৩৩) মধ্যে সংঘটিত হয়। বলা হয়, সংঘাতের সময় আল-মামুনের বিখ্যাত সেনাপতি তাহির ইবনে হুসাইন ইয়াজিদকে ইয়েমেনের গভর্নর হিসেবে নিয়োগ দেন। তার প্রতি নির্দেশ ছিল যে, ইয়েমেন প্রদেশকে যেকোনো মূল্যে আল-মামুনের কর্তৃত্বের অধীনে নিয়ে আসতে হবে।[]

দায়িত্ব পালনের উদ্দেশ্যে ইয়াজিদ একটি বড় অশ্বারোহী বাহিনী নিয়ে ইয়েমেনের দিকে রওনা হন। সেখানে পৌঁছে তিনি স্থানীয় ইয়েমেনি জনগণকে খলিফা আল-আমিনের আনুগত্য ত্যাগ করে আল-মামুনের প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করার আহ্বান জানান। প্রথম দিকে তার এই পদক্ষেপ সফল হয় এবং ইয়েমেনে আল-মামুনের কর্তৃত্ব প্রতিষ্ঠা পেতে শুরু করে। তবে অল্প সময়ের মধ্যেই ইয়াজিদ নানা সমস্যার মুখোমুখি হন। ইয়েমেনের প্রশাসন পরিচালনার সময় তিনি কাহতানীয় আরবদের পক্ষ সমর্থন করেন এবং স্থানীয় আবনা গোষ্ঠীর স্বার্থকে সম্পূর্ণ উপেক্ষা করেন। শুধু উপেক্ষাই নয়, তিনি তাদের সঙ্গে অত্যন্ত কঠোর ও কঠিন আচরণ করেন। তার এই নীতির কারণে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দ্রুত বাড়তে থাকে এবং রাজনৈতিক পরিস্থিতি অস্থির হয়ে ওঠে। ৮১৩ সালে আল-আমিনের মৃত্যুর কিছু দিন পর ইয়াজিদের এই কঠোর আচরণের খবর খলিফা আল-মামুনের কানে পৌঁছে। পরিস্থিতি জানার পর আল-মামুন দ্রুত ব্যবস্থা নেন এবং ইয়াজিদকে ইয়েমেনের গভর্নর পদ থেকে অপসারণ করেন। তার পরিবর্তে উমর ইবনে ইব্রাহিমকে নতুন গভর্নর নিয়োগ করা হয়। পদচ্যুত হওয়ার পর ইয়াজিদকে ইয়েমেনের রাজধানী সানায় গ্রেপ্তার করা হয়। মূলত তার উত্তরসূরি গভর্নর উমর ইবন ইব্রাহিম ইবনে ওয়াকিদ আল-উমারিই তাকে গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Elad 2013, পৃ. 259; Khalifah ibn Khayyat 1985, পৃ. 463.
  2. 1 2 Al-Mad'aj 1988, পৃ. 204–05; Al-Tabari 1992, পৃ. 120, 129; Al-Ya'qubi 1883, পৃ. 528 (who gives Yazid's name as Jarir ibn Yazid).

সূত্র

[সম্পাদনা]
  • Elad, Amikam (২০১৩)। "Al-Ma'mun's Military Units and their Commanders Up to the End of the Siege of Baghdad (195/810-198/813)"। Bernards, Monique (সম্পাদক)। Abbasid Studies IV: Occasional Papers of the School of Abbasid Studies, Leuven July 5–July 9, 2010। Cambridge: Gibb Memorial Trust। পৃ. ২৪৫–২৮৪। আইএসবিএন ৯৭৮-০-৯০৬০৯৪-৯৮-৩
  • Khalifah ibn Khayyat (১৯৮৫)। al-'Umari, Akram Diya' (সম্পাদক)। Tarikh Khalifah ibn Khayyat, 3rd ed (Arabic ভাষায়)। Al-Riyadh: Dar Taybah।{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  • Al-Mad'aj, Abd al-Muhsin Mad'aj M. (১৯৮৮)। The Yemen in Early Islam (9-233/630-847): A Political History। London: Ithaca Press। আইএসবিএন ০৮৬৩৭২১০২৮
  • Al-Tabari, Abu Ja'far Muhammad ibn Jarir (১৯৯২)। Yar-Shater, Ehsan (সম্পাদক)। The History of al-Ṭabarī, Volume XXXI: The War between Brothers.। Trans. Michael Fishbein। Albany, NY: State University of New York Press। আইএসবিএন ০-৭৯১৪-১০৮৫-৪
  • Al-Ya'qubi, Ahmad ibn Abu Ya'qub (১৮৮৩)। Houtsma, M. Th. (সম্পাদক)। Historiae, Vol. 2। Leiden: E. J. Brill।