ইয়াকুব নোসেক
২০২০ সালে নোসেক | |
| ব্যক্তিগত তথ্য | |
|---|---|
| জন্ম | ৩০ অক্টোবর ১৯৮৯[১] উস্তি নাদ লাবেম, চেক প্রজাতন্ত্র |
| উচ্চতা | ১.৯০ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি) |
| ওজন | ১০২ কিলোগ্রাম (২২৫ পাউন্ড) |
| ক্রীড়া | |
| দেশ | |
| ক্রীড়া | ববস্লে |
| বিভাগ | টু-ম্যান |
ইয়াকুব নোসেক (চেক: Jakub Nosek, চেক উচ্চারণ: [ˈjakup ˈnosɛk]; জন্ম: ৩০ অক্টোবর ১৯৮৯) হলেন একজন চেক ববস্লেডার। তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চে ববস্লের টু-ম্যান বিভাগে চেক প্রজাতন্ত্রের প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন।[২]
নোসেক চেক প্রজাতন্ত্রের হয়ে ২০১৮ এবং ২০২২ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]ইয়াকুব নোসেক ১৯৮৯ সালের ৩০শে অক্টোবর তারিখে চেক প্রজাতন্ত্রের উস্তি নাদ লাবেমে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।[১][২]
খেলোয়াড়ি জীবন
[সম্পাদনা]নোসেক চেক প্রজাতন্ত্রের প্রতিনিধি হিসেবে ২০২২ শীতকালীন অলিম্পিকে সর্বমোট দুইটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[২]
তিনি দোমিনিক দভোরাকের সাথে জুটি হিসেবে ববস্লের টু-ম্যান প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[১] নোসেক প্রতিযোগিতায় ৪:০০.৩০ সময়ে সমাপ্তি রেখা অতিক্রম করে সার্বিকভাবে পঞ্চদশ স্থান অধিকার করেছিলেন।[৩]
অন্যদিকে, তিনি দোমিনিক দভোরাক, ইয়ান শিন্ডেলার এবং দোমিনিক জালেস্কির সাথে দলগতভাবে ববস্লের ফোর-ম্যান প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। নোসেক প্রতিযোগিতায় ২:৫৯.১৬ সময়ে সমাপ্তি রেখা অতিক্রম করে সার্বিকভাবে একবিংশ স্থান অধিকার করেছিলেন।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "Official Results Book – Bobsleigh – Entry List by NOC" [দাপ্তরিক ফলাফল বই – ববস্লে – এনওসি অনুযায়ী প্রবেশ তালিকা]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১০ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১০–১৭।
- 1 2 3 "Olympedia – Jakub Nosek" [অলিম্পিডিয়া – ইয়াকুব নোসেক]। olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Bobsleigh – 2-man – Results" [দাপ্তরিক ফলাফল বই – ববস্লে – টু-ম্যান – ফলাফল]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১০ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ৫৩-৫৬।
- ↑ "Official Results Book – Bobsleigh – 4-man – Results" [দাপ্তরিক ফলাফল বই – ববস্লে – ফোর-ম্যান – ফলাফল]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১০ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১০৫-১০৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সে ইয়াকুব নোসেক (ইংরেজি)
- আইবিএসএফে ইয়াকুব নোসেক (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় ইয়াকুব নোসেক (ইংরেজি)
- চেক অলিম্পিক কমিটিতে ইয়াকুব নোসেক (চেক)