ইমিউনোডিফিউশন
অবয়ব
| ইমিউনোডিফিউশন | |
|---|---|
| রোগনির্ণয় | |
| MeSH | D005779 |
ইমিউনোডিফিউশন হলো একটি পরীক্ষাগার কৌশল যেখানে প্রতিজন ও প্রতিরক্ষিকা শনাক্তকরণ ও পরিমাপের জন্য জেল মাধ্যম (সাধারণত অ্যাগার) ব্যবহার করা হয়।[১] এই পদ্ধতিতে প্রতিজন ও প্রতিরক্ষিকার পারস্পরিক বিক্রিয়ায় দৃশ্যমান অধঃক্ষেপ গঠিত হয়।[১][২]
প্রয়োগ
[সম্পাদনা]ইমিউনোলজিতে এই কৌশলের ব্যবহারের ক্ষেত্রসমূহ:[১][২]
- প্রতিজনের পরিমাণ নির্ণয়
- ইমিউনোগ্লোবিউলিন শ্রেণি শনাক্তকরণ
- প্রতিরক্ষিকা মূল্যায়ন
- সিরাম ট্রান্সফারিন ও আলফা-ফিটোপ্রোটিন মাত্রা পরিমাপ
- বিভিন্ন প্রতিজনের বৈশিষ্ট্য তুলনা
ইমিউনোডিফিউশনের প্রকারভেদ
[সম্পাদনা]একক ইমিউনোডিফিউশন (রেডিয়াল ইমিউনোডিফিউশন)
[সম্পাদনা]অ্যাগার জেলে প্রতিরক্ষিকা সমভাবে বণ্টিত থাকে এবং প্রতিজন নমুনা কূপে স্থাপন করা হয়। প্রতিজনের ব্যাপনের ফলে অধঃক্ষেপ বলয় গঠিত হয়, যার ব্যাস প্রতিজন ঘনত্বের সমানুপাতিক।[২][৩]
দ্বৈত ইমিউনোডিফিউশন (উচটারলোনি দ্বৈত ইমিউনোডিফিউশন)
[সম্পাদনা]পৃথক কূপ থেকে প্রতিজন ও প্রতিরক্ষিকার ব্যাপনের ফলে অধঃক্ষেপ রেখা গঠিত হয়।[৪]
অন্যান্য প্রকার
[সম্পাদনা]- একমাত্রিক একক ব্যাপন (উডিন পদ্ধতি)
- একমাত্রিক দ্বৈত ব্যাপন (ওকলি ফুলথর্প পদ্ধতি)
সুবিধা
[সম্পাদনা]- খরচ-কার্যকর: অন্যান্য ইমিউনোঅ্যাসের তুলনায় কম ব্যয়সাপেক্ষ।
- নির্ভরযোগ্যতা: পুনরুৎপাদনযোগ্য ফলাফল প্রদান করে।[১]
সীমাবদ্ধতা
[সম্পাদনা]- সময়সাপেক্ষ: ব্যাপন প্রক্রিয়ায় কয়েক ঘণ্টা থেকে দিন পর্যন্ত সময় লাগে।
- সংবেদনশীলতা: ELISA-এর তুলনায় কম সংবেদনশীল।[৫]
টীকা
[সম্পাদনা]- 1 2 3 4 "Immunodiffusion - Protocol & Troubleshooting - Creative Biolabs"। www.creativebiolabs.net। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২৪।
- 1 2 3 Aryal, Sagar (৪ জুলাই ২০২২)। "Radial Immunodiffusion- Principle, Procedure, Results, Uses"। microbenotes.com (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২৪।
- ↑ "Radial Immunodiffusion"। Edvotek, Inc.। ২০১৭। ৭ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে (photograph) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৭।
- ↑ "Diffusion Patterns"। Immunodiffusion principles and application। ১১ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৭।
- ↑ Mujtaba, Mustafa G.; Baliban, Tara; Bhagu, Jamini; Herrera, Michael (২০২১)। "A Laboratory Exercise Simulating Antibody and Antigen Reactions of the Ouchterlony Double Immunodiffusion Assay Using Inorganic Salts"। Journal of Microbiology & Biology Education। ২২ (2): e০০১০৩–২১। ডিওআই:10.1128/jmbe.00103-21। পিএমসি 8442017। পিএমআইডি 34594450।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- যুক্তরাষ্ট্রের জাতীয় চিকিৎসা গ্রন্থাগারের মেডিকেল সাবজেক্ট হেডিংসে (MeSH) ইমিউনোডিফিউশন (ইংরেজি)