ইমারতি দেবী
ইমারতি দেবী | |
|---|---|
| নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী, মধ্যপ্রদেশ সরকার | |
| কাজের মেয়াদ জুলাই ২০২০ – নভেম্বর ২০২০ | |
| মুখ্যমন্ত্রী | শিবরাজ সিং চৌহান |
| কাজের মেয়াদ ডিসেম্বর ২০১৮ – মার্চ ২০২০ | |
| Chief Minister | কমল নাথ |
| পূর্বসূরী | অর্চনা চিটনিস |
| মধ্যপ্রদেশ বিধানসভার সদস্য | |
| কাজের মেয়াদ ২০০৮ – নভেম্বর ২০২০ | |
| পূর্বসূরী | নরোত্তম মিশ্র |
| উত্তরসূরী | সুরেশ রাজে |
| নির্বাচনী এলাকা | ডাবরা |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১৪ এপ্রিল ১৯৭৫ চরবারা, মধ্যপ্রদেশ, ভারত |
| জাতীয়তা | ভারতীয় |
| রাজনৈতিক দল | ভারতীয় জনতা পার্টি |
| দাম্পত্য সঙ্গী | পুরণ সিং সুমন |
| পিতামাতা | শ্রী রাম সিং |
| বাসস্থান | ডাবরা, গোয়ালিয়র জেলা |
| শিক্ষা | এইচএসসি |
| জীবিকা | রাজনীতিবিদ, কৃষিবিদ |
| ২৩ জুলাই, ২০১৮ অনুযায়ী উৎস: ["জীবনী" (পিডিএফ)। বিধানসভা, মধ্যপ্রদেশ বিধানসভা।] | |
ইমারতি দেবী (জন্ম: ১৪ এপ্রিল ১৯৭৫) একজন ভারতীয় রাজনীতিবিদ এবং ভারতীয় জনতা পার্টির সদস্য। তিনি মধ্যপ্রদেশ সরকারের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রথমে কমলনাথের কংগ্রেস সরকারে ২০১৮ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের মার্চ পর্যন্ত দায়িত্বাধীন ছিলেন। এরপর তিনি শিবরাজ সিং চৌহানের বিজেপি সরকারের অধীনে ২০২০ সালের জুলাই থেকে সেই বছরের নভেম্বর পর্যন্ত ছিলেন।[১] তিনি ২০২০ সালের মধ্যপ্রদেশ বিধানসভার উপনির্বাচনে ডাবরা থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের সুরেশ রাজের বিরুদ্ধে পরাজিত হন।[২][৩][৪]
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]ইমারতি দেবী ১৯৯৭ সালে গোয়ালিয়রের জেলা আইওয়াইসির বরিষ্ঠ সহ-সভাপতি হওয়ার মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবন শুরু করেছিলেন।
২০০৪ - ২০০৯ সাল পর্যন্ত তিনি গোয়ালিয়রের জেলা পঞ্চায়েতের সদস্য ছিলেন এবং ২০০৫ সাল থেকে ডাবরার ব্লক কংগ্রেসের চেয়ারপারসন হন। ২০০৮ সালে তিনি প্রথমবারের মতো মধ্যপ্রদেশ বিধানসভায় নির্বাচিত হন। তিনি ২৯,১৩৪ ভোট পেয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বহুজন সমাজ পার্টির হরগোবিন্দ জৌহরিকে ১০,৬৩০ ভোটের ব্যবধানে পরাজিত করেন।[৫] পরবর্তীতে ২০১৩ সালের বিধানসভা নির্বাচনে ৬৭,৭৬৪ ভোট পেয়ে তিনি পুনরায় জয়লাভ করেন, তিনি বিজেপির সুরেশ রাজেকে ৩৩,২৭৮ ভোটের ব্যবধানে পরাজিত করেন।
২০১৮ সালের ডিসেম্বরে, তিনি মধ্যপ্রদেশের জনস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হিসেবে কমলনাথ মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন। ২০২০ সালের মধ্যপ্রদেশের রাজনৈতিক সংকটের সময়, তিনি সিনিয়র কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে সমর্থন করেছিলেন এবং পদত্যাগকারী ২২ জন বিধায়কদের মধ্যে একজন ছিলেন।[৬][৭]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]তিনি পুরাণ সিং সুমনের সাথে বিবাহিত এবং তাঁদের এক কন্যা সন্তান রয়েছে।[৮]
আইনি বিষয়াবলী
[সম্পাদনা]২০১৬ সালের নভেম্বরে, গোয়ালিয়র দায়রা আদালত ইমারতি দেবীর বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেয়, কারণ তাঁর বিরুদ্ধে তার ভাগ্নের স্ত্রীকে যৌতুকের জন্য হয়রানি করার অভিযোগ ছিল। পরে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে এবং অবশেষে তাঁকে সমস্ত অভিযোগ থেকে খালাস দেয়।[৯]
আরও দেখুন
[সম্পাদনা]- মধ্যপ্রদেশ বিধানসভা
- ২০১৩ সালের মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচন
- ২০০৮ সালের মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচন
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Rahul Noronha (২৯ ডিসেম্বর ২০১৮)। India Today (ইংরেজি ভাষায়) https://www.indiatoday.in/india/story/madhya-pradesh-ministers-get-portfolios-kamal-nath-keeps-lion-s-share-1419288-2018-12-28। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১৯।
{{ম্যাগাজিন উদ্ধৃতি}}:|title=অনুপস্থিত বা খালি (সাহায্য) - ↑ "Madhya Pradesh: Imarti Devi among 3 ministers to lose | Bhopal News – Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। ১১ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২০।
- ↑ "इमरती देवी: पॉलिटिक्स में एंट्री के साथ ही बनीं सिंधिया की करीबी, यह हार चुभेगी"। Zee News Hindi। ১২ নভেম্বর ২০২০। ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ "I have not lost, have just not won a seat: Imarti Devi" (ইংরেজি ভাষায়)। The Times of India। ১১ নভেম্বর ২০২০। ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ "IndiaVotes AC: Dabra 2008"। IndiaVotes। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ "Jyotiraditya Scindia resigns from Congress, more than 20 party MLAs quit"। The Economic Times। ১০ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২০।
- ↑ "22 rebel Cong MLAs, whose resignation led to fall of Kamal Nath govt, join BJP"। Live Mint।
- ↑ "In Midst of Fresh Row, Imarti Devi Was Once a Farm Labourer Who Moved Up the Ranks with Scindia"। News18 (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০২০।
- ↑ Staff Reporter (২৪ নভেম্বর ২০১৬)। "Bhopal: Gwalior session court orders to book Congress MLA Imarti Devi" (English ভাষায়)। Bhopal: The Free Press Journal। ২৩ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৮।
{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)