ইমতিয়াজ আহমেদ (জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার)
| ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| পূর্ণ নাম | ইমতিয়াজ আহমেদ | |||||||||||||||||||||
| ভূমিকা | ব্যাটসম্যান | |||||||||||||||||||||
| ঘরোয়া দলের তথ্য | ||||||||||||||||||||||
| বছর | দল | |||||||||||||||||||||
| ১৯৯৬–২০০২ | জম্মু ও কাশ্মীর | |||||||||||||||||||||
| খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||
উৎস: ক্রিকেটআর্কাইভ, ৮ জুলাই ২০১৩ | ||||||||||||||||||||||
ইমতিয়াজ আহমেদ (জন্মতারিখ অজানা) একজন ভারতীয় ক্রিকেট খেলোয়াড় ছিলেন, যিনি ১৯৯০-এর দশকের শেষভাগ এবং ২০০০-এর দশকের শুরুর দিকে জম্মু ও কাশ্মীর দলের হয়ে একাধিক ম্যাচ খেলেছেন। ইমতিয়াজ ১৯৯৬ সালের অক্টোবরে রঞ্জি ট্রফি ১৯৯৬–৯৭ মৌসুমে পাঞ্জাবের বিপক্ষে ম্যাচের মাধ্যমে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করেন।[১] তিনি লোয়ার অর্ডারের ব্যাটসম্যান ছিলেন। পরবর্তী মৌসুমের রঞ্জি ট্রফিতেও তিনি আরো একটি ম্যাচ খেলেন এবং একই সঙ্গে সীমিত ওভারের টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে একটি লিস্ট এ ম্যাচে অংশ নেন।[২]
২০০২–০৩ মৌসুম পর্যন্ত ইমতিয়াজ আর জম্মু ও কাশ্মীরের হয়ে কোনো ম্যাচ খেলেননি। ওই মৌসুমে খেলা দুটি প্রথম শ্রেণির ম্যাচই ছিল তার ক্যারিয়ারের শেষ ম্যাচ।[৩] তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে মোট চারটি ম্যাচে ১০১ রান করেন। তার সর্বোচ্চ স্কোর ছিল ২০০২ সালের ডিসেম্বরে মধ্যপ্রদেশ দলের বিপক্ষে করা ৪০ রানের একটি ইনিংস।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ First-class matches played by Imtiaz Ahmed (4) – CricketArchive. Retrieved 8 July 2013.
- ↑ List A matches played by Imtiaz Ahmed (1) – CricketArchive. Retrieved 8 July 2013.
- ↑ First-class batting and fielding in each season by Imtiaz Ahmed – CricketArchive. Retrieved 8 July 2013.
- ↑ Madhya Pradesh v Jammu and Kashmir, Ranji Trophy 2002/03 (Plate Group B) – CricketArchive. Retrieved 8 July 2013.
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ক্রিকেটআর্কাইভে ইমতিয়াজ আহমেদ (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)