ইভ এনসলার
ইভ এনসলার | |
|---|---|
২০১১ সালের মার্চ মাসে ভি | |
| জন্ম | ইভ এনসলার ২৫ মে ১৯৫৩ নিউ ইয়র্ক শহর, ইউ.এস. |
| পেশা |
|
| দাম্পত্য সঙ্গী | রিচার্ড ম্যাকডারমট (বি. ১৯৭৮; বিচ্ছেদ. ১৯৮৮) |
| ওয়েবসাইট | eveensler |
ভি, বা পূর্বের ইভ এনসলার (/ˈɛnslər/ : ২৫শে মে, ১৯৫৩), একজন আমেরিকান নাট্যকার, লেখক, অভিনয়শিল্পী, নারীবাদী এবং সক্রিয় কর্মী। "দ্য ভ্যাজাইনা মনোলোগস" নাটকের জন্য তিনি সর্বাধিক পরিচিত।[১][২] ২০০৬ সালে দ্য নিউ ইয়র্ক টাইমসের চার্লস ইশারউড দ্য ভ্যাজাইনা মনোলগস কে "সম্ভবত গত দশকের রাজনৈতিক থিয়েটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখা" বলে অভিহিত করেছিলেন।
২০১১ সালে, ভি-কে ৬৫তম টনি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ইসাবেল স্টিভেনসন পুরস্কারে ভূষিত করা হয়, এই সংস্থা থিয়েটার সম্প্রদায়ের এমন একজন ব্যক্তিকে স্বীকৃতি দেয় যিনি মানবিক, সমাজসেবামূলক বা দাতব্য সংস্থার জন্য স্বেচ্ছাসেবী সময় এবং প্রচেষ্টায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন। অলাভজনক ভি-দিবস আন্দোলন তৈরি ক'রে অর্থ সংগ্রহ পূর্বক নারীর প্রতি সহিংসতা বন্ধের প্রচেষ্টায় এবং জনসাধারণকে শিক্ষিত করার জন্য ভি-কে এই পুরস্কার দেওয়া হয়েছে।
তিনি দ্য গার্ডিয়ানের জন্য লেখেন। তিনি ভি-দিবসের চলচ্চিত্র আনটিল দ্য ভায়োলেন্স স্টপস, পিবিএস তথ্যচিত্র হোয়াট আই ওয়ান্ট মাই ওয়ার্ডস টু ডু টু ইউ এবং নেটফ্লিক্স তথ্যচিত্র সিটি অফ জয় সহ অন্যান্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি নিয়মিতভাবে প্রিন্ট, রেডিও, পডকাস্ট এবং টেলিভিশন সাক্ষাৎকারে উপস্থিত হন, যার মধ্যে রয়েছে সিএনএন,[৩] ডেমোক্রেসি নাউ,[৪] টুডে,[৫] রিয়েল টাইম উইথ বিল মাহের এবং রাসেল সিমন্স প্রেজেন্টস ডেফ পোয়েট্রি।
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]ভি নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেছেন। ক্রিস এনসলার এবং খাদ্য শিল্পের একজন নির্বাহী আর্থার এনসলারের তিন সন্তানের মধ্যে তিনি দ্বিতীয়।[৬][৭][৮] তিনি স্কারসডেলের উত্তর উপশহরে বড় হয়ে ওঠেন।[৮] তাঁর বাবা ছিলেন ইহুদি এবং মা ছিলেন খ্রিস্টান,[৯] এবং তিনি মূলত ইহুদি সম্প্রদায়ের মধ্যে বড় হয়েছেন;[১০] তবে, ভি নিজেকে একজন নিচিরেন বৌদ্ধ (মহাযান বৌদ্ধধর্মের একটি ভাগ) হিসেবে পরিচয় দেন এবং বলেন যে তাঁর আধ্যাত্মিক অনুশীলনের মধ্যে রয়েছে নামু মায়োহো রেঙ্গে কিয়ো জপ করা এবং যোগব্যায়াম করা।[১১][১২][১৩]
ভি বলেন যে পাঁচ থেকে দশ বছর বয়স পর্যন্ত, তিনি নিজের বাবার দ্বারা যৌন ও শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছিলেন। বড় হয়ে তিনি বলেছেন যে "খুব দুঃখী, খুব রাগান্বিত, খুব বিদ্রোহী ছিলাম। আমিই ছিলাম সেই নোংরা চুলের মেয়ে। আমি কোথাও মানিয়ে নিতে পারতাম না।"[৮]
ভি ভার্মন্টের মিডলবেরি কলেজে পড়াশোনা করেন, যেখানে তিনি একজন জঙ্গি নারীবাদী হিসেবে পরিচিতি লাভ করেন।[৮] ১৯৭৫ সালে স্নাতক হওয়ার পর, তাঁর সাথে বেশ কিছু আপত্তিকর সম্পর্ক গড়ে ওঠে এবং তিনি মাদক ও অ্যালকোহলে আসক্ত হয়ে পড়েন।[৮] ১৯৭৮ সালে, তিনি ৩৪ বছর বয়সী মদ্য-পরিবেশক রিচার্ড ডিলান ম্যাকডারমটকে বিয়ে করেন। রিচার্ড তাঁকে ড্রাগ পুনর্বাসনের (ড্রাগ রিহ্যাব) সাহায্য নিতে করতে রাজি করান।[৮] তিনি তাঁর স্বামীর প্রথম বিবাহের ১৬ বছর বয়সী ছেলে মার্ক অ্যান্থনি ম্যাকডারমটকে দত্তক নিয়েছিলেন।[১৪] পুত্রের সঙ্গে তাঁর সম্পর্ক ঘনিষ্ঠ ছিল, এবং ভি বলেন যে এই সম্পর্ক তাঁকে "একজন স্নেহময় মানুষ হতে" শিখিয়েছে।[৮] ভি-এর গর্ভপাতের পর, মার্ক তাঁর নিজের সন্তানের জন্য তাঁর পরিকল্পনা করা নাম ডিলান রাখেন।[৮] ভি এবং তাঁর স্বামী ১৯৮৮ সালে আলাদা হয়ে যান, ভি বলেছিলেন যে তাঁর "স্বাধীনতা, মুক্তির প্রয়োজন"। সিডনি মর্নিং হেরাল্ডে প্রকাশিত ২০১২ সালের একটি নিবন্ধ অনুসারে, "বিবাহ বিচ্ছেদের পর, শিল্পী এবং মনোরোগ বিশেষজ্ঞ এরিয়েল অর জর্ডানের সাথে তাঁর দীর্ঘ সম্পর্ক ছিল কিন্তু এখন তিনি একা, যা তাঁর যাযাবর জীবনযাত্রার সাথে মানানসই বলে মনে হচ্ছে - নিউ ইয়র্ক এবং প্যারিসে তাঁর বাড়ি আছে কিন্তু বছরের বেশিরভাগ সময় তিনি ভ্রমণ করেন।"[১৫]
২০১০ সালের জুনে দ্য গার্ডিয়ানে ভি-এর একটি প্রবন্ধে বলা হয়েছিল যে তিনি জরায়ু ক্যান্সারের চিকিৎসা করাচ্ছিলেন।[১৬] তিনি নিজের স্মৃতিকথা "ইন দ্য বডি অফ দ্য ওয়ার্ল্ড" বইতে ক্যান্সারের অভিজ্ঞতা সম্পর্কে লিখেছেন।[১৭] ২০১২ সালে, ডেমোক্রেসি নাও! এর সাথে এক সাক্ষাৎকারে ভি জানান যে তিনি আড়াই বছর ধরে ক্যান্সার মুক্ত।[১৮]
নাম পরিবর্তন
[সম্পাদনা]২০১৯ সালে তাঁর "দ্য অ্যাপোলজি" বইটি প্রকাশ পেয়েছিল, সেখানে তিনি তাঁর প্রয়াত বাবার যৌন ও শারীরিক নির্যাতনের বর্ণনা দিয়েছিলেন। লেখক বলেছিলেন যে তিনি তাঁর ব্যবহৃত উপাধি আর ব্যবহার করতে চান না এবং "ভি" নামে ডাকাকে তাঁর পছন্দ বলে অভিহিত করেছিলেন।[১৯][২০][২১]
দ্য ভ্যাজাইনা মনোলোগস
[সম্পাদনা]ভি ১৯৯৬ সালে দ্য ভ্যাজাইনা মনোলোগস লিখেছিলেন।[২২] গ্রিনিচ ভিলেজের কর্নেলিয়া স্ট্রিট ক্যাফের বেসমেন্টে প্রথমে পরিবেশিত এই নাটকটি নিউ ইয়র্কের অফ-অফ-ব্রডওয়েতে অবস্থিত হেয়ার আর্টস সেন্টারে প্রিমিয়ার হয়েছিল এবং তারপরে ওয়েস্টসাইড থিয়েটারে অফ-ব্রডওয়েতে মঞ্চস্থ হয়েছিল। পরবর্তীকালে, নাটকটি ৪৮টি ভাষায় অনূদিত হয়েছে এবং ১৪০টিরও বেশি দেশে পরিবেশিত হয়েছে। এতে অভিনয় করেছেন এমন বিখ্যাতদের মধ্যে রয়েছেন জেন ফন্ডা, হুপি গোল্ডবার্গ, ইডিনা মেনজেল, গ্লেন ক্লোজ, সুসান সারান্ডন, মেরিন ম্যাজি, সিণ্ডি লাউপার, মেরি টেস্টা, স্যাণ্ড্রা ওহ এবং অপরাহ উইনফ্রে। ভি ১৯৯৬ সালে 'সেরা নতুন নাটক'-এর জন্য ওবি পুরস্কার লাভ করেন এবং ১৯৯৯ সালে নাট্যলেখনে গুগেনহেইম ফেলোশিপ পুরস্কার লাভ করেন। তিনি নাট্য রচনার জন্য বেরিলা-কের পুরস্কার, অসাধারণ একক অভিনয়ের জন্য এলিয়ট নর্টন পুরস্কার এবং মার্কিন কমেডি আর্টস ফেস্টিভ্যালে থিয়েটারের জন্য জুরি পুরস্কারও পেয়েছেন।[২৩][২৪]
পরবর্তী কাজ
[সম্পাদনা]২০১৩ সালের ৩০শে এপ্রিল, ভি-এর স্মৃতিকথা "ইন দ্য বডি অফ দ্য ওয়ার্ল্ড" প্রকাশিত হয়। বুকলিস্ট বইটির পর্যালোচনা করে বলেছে, "এটি প্রকাশ ও নিরাময়ের এক মনোমুগ্ধকর বই, যা সত্য ও গভীর আবেগ, সাহস ও অধ্যবসায় এবং করুণা ও উদারতার প্রতিফলন ঘটায়। উষ্ণ, মজার, ক্রোধী এবং বিচক্ষণ, সেইসাথে কাব্যিক, আবেগপ্রবণ এবং বীরত্বপূর্ণ,- এনসলার তাঁর হারানো সবকিছুকে কাজে লাগিয়ে জীবনের সারাংশের একটি উদ্দীপক দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে শিখেছেন: 'একমাত্র পরিত্রাণ হল কারুণ্য।'"।[২৫] ২০১৮ সালের ৬ই ফেব্রুয়ারি, তিনি নিউ ইয়র্ক সিটির ম্যানহাটন থিয়েটার ক্লাবে তাঁর স্মৃতিকথার একটি নাট্য সংস্করণের প্রিমিয়ার করেন। এটির পরিচালক ছিলেন ডায়ান পলাস, এবং ভি একে একক নাটক হিসেবে পরিবেশন করেন।[২৬]
২০০৩ সালের সংকলন "সিস্টারহুড ইজ ফরএভার: দ্য উইমেন'স অ্যান্থোলজি ফর এ নিউ মিলেনিয়াম"-এ "থিয়েটার: এ সেক্রেড হোম ফর উইমেন" রচনাটি তাঁর অবদান, সংকলেনের সম্পাদনা করেছেন রবিন মরগান।[২৭]
ইতিহাসের চতুর্থ দীর্ঘতম চলমান ব্রডওয়ে শো উইকড বইটিতে ভি অপ্রকাশ্য হিসেবে (আনক্রেডিটেড) অবদান রেখেছেন।[২৮]
২০০৫ সালের অক্টোবর থেকে ২০০৬ সালের এপ্রিল পর্যন্ত, ভি তাঁর নাটক "দ্য গুড বডি" নিয়ে উত্তর আমেরিকার কুড়িটি শহর ভ্রমণ করেন, এরপর সান ফ্রান্সিসকোর এসিটি -র (আমেরিকান কনজারভেটরি থিয়েটার) ব্রডওয়েতে, এবং সিয়াটেল রেপার্টরি থিয়েটারে একটি কর্মশালায় অংশগ্রহণ করেন।[২৯] "দ্য গুড বডি" এই বিষয়টি তুলে ধরে যে, কেন বিভিন্ন সংস্কৃতি এবং পটভূমির নারীরা সমাজের চোখে গ্রহণযোগ্য হওয়ার জন্য তাদের চেহারা পরিবর্তন করার চাপ অনুভব করেন।[৩০]
নির্বাচিত পুরস্কার এবং সম্মাননা
[সম্পাদনা]ভি তাঁর শৈল্পিক এবং মানবিক কাজের জন্য অসংখ্য পুরস্কার পেয়েছেন, তার মধ্যে কিছু হল:
- টনি অ্যাওয়ার্ড - ২০১১ সালে, ভি ৬৫তম টনি অ্যাওয়ার্ডসে ইসাবেল স্টিভেনসন অ্যাওয়ার্ডে ভূষিত হন।[৩১]
- নাট্যলেখনে গুগেনহাইম ফেলোশিপ পুরস্কার, ১৯৯৯[৩২]
- ১৯৯৭ সালে দ্য ভ্যাজাইনা মনোলগসের জন্য ওবি পুরস্কার[৩৩]
- দ্য ভ্যাজাইনা মনোলগসের ওয়েস্ট এণ্ড প্রোডাকশনের জন্য অলিভিয়ার পুরস্কার মনোনয়ন[৩৪]
- ইউনাইটেড ইহুদি সম্প্রদায় কর্তৃক লায়ন অফ জুডা, ২০০২[৩৫][৩৬]
নির্বাচিত লেখা
[সম্পাদনা]নাটক
[সম্পাদনা]বই
[সম্পাদনা]- দ্য ভ্যাজাইনা মনোলোগস নিউ ইয়র্ক: ভিলার্ড, ১৯৯৮। ,ওসিএলসি 37492271
- নেসেসারি টার্গেটস নিউ ইয়র্ক, এনওয়াই: ড্রামাটিস্টস প্লে সার্ভিস, ২০০৩।আইএসবিএন ৯৭৮০৮২২২১৮৯৫১আইএসবিএন ৯৭৮০৮২২২১৮৯৫১,ওসিএলসি 54060045
- দ্য গুড বডি নিউ ইয়র্ক: ভিলার্ড, ২০০৪।আইএসবিএন ৯৭৮০৩৭৫৫০২৮৪২আইএসবিএন ৯৭৮০৩৭৫৫০২৮৪২,ওসিএলসি 56096678
- ভ্যাজাইনা ওয়ারিয়র্স নিউ ইয়র্ক: বুলফিঞ্চ প্রেস, ২০০৪।আইএসবিএন ৯৭৮০৮২১২৬১৮৪২আইএসবিএন ৯৭৮০৮২১২৬১৮৪২,ওসিএলসি 474721443
- ইনসিকিওর অ্যাটলাস্ট: লুসিং ইট ইন আওয়ার সিকিওরিটি অবসেসড ওয়ার্ল্ড নিউ ইয়র্ক: ভিলার্ড, ২০০৬।আইএসবিএন ৯৭৮১৪০০০৬৩৩৪৫আইএসবিএন ৯৭৮১৪০০০৬৩৩৪৫,ওসিএলসি 70129196
- দ্য ট্রিটমেন্ট, নিউ ইয়র্ক: ড্রামাটিস্টস প্লে সার্ভিস, ২০০৭।আইএসবিএন ৯৭৮০৮২২২২২০২৬আইএসবিএন ৯৭৮০৮২২২২২০২৬,ওসিএলসি 163587396
- এ মেমোরি, এ মনোলোগ, এ র্যান্ট অ্যাণ্ড এ প্রেয়ার নিউ ইয়র্ক: ভিলার্ড, ২০০৭।আইএসবিএন ৯৭৮০৩৪৫৪৯৭৯১৮আইএসবিএন ৯৭৮০৩৪৫৪৯৭৯১৮,ওসিএলসি 862089179
- আই অ্যাম অ্যান ইমোশনাল ক্রিয়েচার: দ্য সিক্রেট লাইফ অফ গার্লস অ্যারাউণ্ড দ্য ওয়ার্ল্ড নিউ ইয়র্ক: ভিলার্ড ট্রেড পেপারব্যাকস, ২০১০।আইএসবিএন ৯৭৮০৮১২৯৭০১৬৬আইএসবিএন ৯৭৮০৮১২৯৭০১৬৬,ওসিএলসি 958697162
- ইন দ্য বডি অফ দ্য ওয়ার্ল্ড: আ মেমোয়ার নিউ ইয়র্ক: মেট্রোপলিটন বুকস, ২০১৩।আইএসবিএন ৯৭৮০৮০৫০৯৫১৮০আইএসবিএন ৯৭৮০৮০৫০৯৫১৮০,ওসিএলসি 811597425
- দ্য অ্যাপোলজি ব্লুমসবারি পাবলিশিং পিএলসি, ২০১৯।আইএসবিএন ৯৭৮১৬৩৫৫৭৪৩৮৮আইএসবিএন ৯৭৮১৬৩৫৫৭৪৩৮৮,ওসিএলসি 1100557521
- রেকনিং ব্লুমসবারি পাবলিশিং পিএলসি, ২০২৩। {{আইএসবিএন}} টেমপ্লেটে প্যারামিটার ত্রুটি: আইএসবিএন অনুপস্থিত।
চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]- সিটি অফ জয় (২০১৬)
- আনটিল দ্য ভায়োলেন্স স্টপস (২০০৪)
- হোয়াট আই ওয়ান্ট মাই ওয়ার্ডস টু ডু টু ইউ: ভয়েসেস ফ্রম ইনসাইড এ উইমেন'স ম্যাক্সিমাম সিকিউরিটি প্রিজন (২০০৩)
- দ্য ভ্যাজাইনা মনোলোগস (২০০২)
- ফিয়ার নো মোর: স্টপ ভায়োলেন্স এগেইন্স্ট উইমেন (২০০২) – সাক্ষাৎকারগ্রহীতা
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Dominus, Susan (১০ ফেব্রুয়ারি ২০০২)। "Eve Ensler wants to save the world"। The New York Times Magazine। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৬।
- ↑ Klein, Alvin (৯ ডিসেম্বর ২০০১)। "Melding drama with politics"। The New York Times। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৬।
- ↑ "CNN Video – Breaking News Videos from"। CNN.com। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৩।
- ↑ "One Billion Rising: Eve Ensler, Activists Worldwide Plan Global Strike to End Violence Against Women"। Democracy Now!। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৩।
- ↑ "Students: 'Vagina' suspensions unwarranted – today > news"। TODAY.com। ৬ জুন ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৩।
- ↑ "Eve Ensler"। The L Word Art। ২০১২। ২৯ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৬।
- ↑ Ensler, Eve (২০০৮)। Insecure at Last: A Political Memoir – Eve Ensler – Google Books। Random House Publishing। আইএসবিএন ৯৭৮০৮১২৯৭৩৬৬২। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৩।
- 1 2 3 4 5 6 7 8 Plummer, William। "V for Victory – Real People Stories, Eve Ensler"। People.com। ১৫ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৩।
- ↑ Pfefferman, Naomi (৮ ডিসেম্বর ২০০৫)। "Navel Gazing with Eve Ensler"। Jewish Journal। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৬।
- ↑ "Eve Ensler – The Body After Cancer"। On Being with Krista Tippett। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৯।
- ↑ Swick, David (১ মে ২০০৯)। "Q&A with Eve Ensler: "Just Tell the Truth""। Lion's Roar। Lion's Roar Foundation। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৯।
- ↑ "Eve Ensler Feature Interview"। NewSun.com। ৩ মে ২০০১। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৩।
- ↑ Kelmenson, Kalia (১ মে ২০১৩)। "Two Minutes With Eve Ensler"। Spirituality & Health। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৩।
- ↑ McDermott, Shiva Rose. "V-Day Activist Spotlights: Shiva Rose McDermott" Vday.org ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত জুন ৩, ২০০৯ তারিখে Retrieved October 26, 2009
- ↑ Saner, Emine (১৪ জানুয়ারি ২০১২)। "Interview: Eve Ensler"। Sydney Morning Herald। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৬।
- ↑ Ensler, Eve (১০ জুন ২০১০)। "My cancer is arbitrary. Congo's atrocities are very deliberate."। The Guardian। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৬।
- ↑ Ensler, Eve (৫ মার্চ ২০১৫)। "The body after cancer"। ১২ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৬।
- ↑ Ensler, Eve (২৪ সেপ্টেম্বর ২০১২)। "Eve Ensler on Her Battle with Cancer: "We Can Use Sickness as a Tool for Transformation""। Democracy Now!। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১২।
- ↑ "The profound power of an authentic apology"। TED। ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২০।
- ↑ "Eve Ensler: What's New"। Eve Ensler। ২০২০। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২০।
- ↑ Afrifa_Akbar (১২ জুন ২০১৯)। "The Apology by Eve Ensler review – my father, who abused me"। The Guardian। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২০।
- ↑ Bruckner, D. J. R. (২৩ অক্টোবর ১৯৯৬)। "Theater in Review"। The New York Times (মার্কিন ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১৯।
- ↑ Gates, Anita (৪ অক্টোবর ১৯৯৯)। "A body part returns as the leading lady"। The New York Times। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৬।
- ↑ Rizzo, Frank (৬ ফেব্রুয়ারি ২০১৮)। "Variety Off Broadway Review"। Variety।
- ↑ In the Body of the World, by Eve Ensler। ১ মার্চ ২০১৩। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৩ – Booklist এর মাধ্যমে।
- ↑ Green, Jesse (৬ ফেব্রুয়ারি ২০১৮)। "Review: Eve Ensler Goes Deep 'In the Body of the World'"। The New York Times (মার্কিন ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Library Resource Finder: Table of Contents for: Sisterhood is forever: the women's anth"। Vufind.carli.illinois.edu। ১৭ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৫।
- ↑ "Witches of Wicked Q&A: Flying and feminism"।
- ↑ HERNANDEZ, ERNIO (১৫ এপ্রিল ২০০৪)। "Eve Ensler Workshops Her NY-Bound Good Body at Seattle Rep"। PLAYBILL।
- ↑ "The Good Body Eve Ensler"। atozpdfbooks.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ "Ensler, Fugard to receive special Tony awards"। CBC News। ৭ এপ্রিল ২০১১। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৬।
- ↑ "Guggenheim award entry"। John Simon Guggenheim Memorial Foundation। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৬।
- ↑ "97"। Obie Awards (মার্কিন ইংরেজি ভাষায়)।
- ↑ "Eve Ensler Returns to The Vagina Monologues"। TheaterMania (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৬ ডিসেম্বর ২০০২।
- ↑ "International Lion of Judah Conference (Page 3)"। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১০।
- ↑ "2002 international lion of judah conference of united jewish communities opens today in nation's capital"। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১০।
- ↑ "Library of Congress Online Catalog"।
- ↑ Ensler, Eve (৩০ আগস্ট ২০০১)। "Necessary targets: a story of women and war: [a play]"। Villard – catalog.loc.gov Library Catalog এর মাধ্যমে।
- ↑ Collins-Hughes, Laura (১৪ ডিসেম্বর ২০২১)। "Review: 'Wild: A Musical Becoming' Is Finding Its Footing"। The New York Times।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ইভ এনসলার (ইংরেজি)
- ইভ এনসলার at TED