ইভেন্ট:মুক্তালাপ - পর্ব ১
উইকিমিডিয়া বাংলাদেশের ধারাবাহিক অনলাইন আড্ডা, কর্মশালা ও বিশেষ কথোপকথন আয়োজন "মুক্তালাপ"-এর অংশ হিসেবে আগামী ২৫ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে "মুক্তালাপ - প্রথম পর্ব"। এই পর্বের বিশেষ অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত থাকবেন উইকিমিডিয়া বাংলাদেশের সম্মানিত উপদেষ্টা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক গৌতম রায়। তিনি "বাংলাদেশের শিক্ষায় মুক্তজ্ঞানের গুরুত্ব" শীর্ষক বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করবেন।
আয়োজনের বিস্তারিত
[সম্পাদনা]- আলোচনার বিষয়: বাংলাদেশের শিক্ষায় মুক্তজ্ঞানের গুরুত্ব
- বিশেষ অতিথি: গৌতম রায়
- তারিখ: ২৫ জুলাই ২০২৬, শনিবার
- সময়: সন্ধ্যা ৭:০০ টা (বাংলাদেশ মান সময়), আপনার সময়াঞ্চল অনুসারে সময় দেখতে ক্লিক করুন।
- মাধ্যম: অনলাইন (জুম)
- যোগদানের লিংক: https://us02web.zoom.us/j/85059912954?pwd=d35HRsNcCSQwZq5sNNjLCqtRSRzVfs.1
আলোচ্যসূচি
[সম্পাদনা]- স্বাগত বক্তব্য ও অতিথির সংক্ষিপ্ত পরিচিতি
- মূল আলোচনা: বাংলাদেশের শিক্ষায় মুক্তজ্ঞানের প্রসার, সম্ভাবনা ও গুরুত্ব
- প্রশ্নোত্তর পর্ব (অংশগ্রহণকারীদের সাথে উন্মুক্ত আলোচনা)
- সমাপনী বক্তব্য
বিশেষ অতিথি পরিচিতি
[সম্পাদনা]গৌতম রায় বর্তমানে অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এডুকেশনে স্টেম (STEM) এডুকেশনের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে শিশুদের বিজ্ঞান স্বাক্ষরতা বিকাশের ওপর তাঁর পিএইচডি সম্পন্ন করেছেন।
পাশাপাশি তিনি বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে সহযোগী অধ্যাপক হিসেবে যুক্ত আছেন। ইতিপূর্বে তিনি ব্র্যাকের গবেষণা ও মূল্যায়ন বিভাগে গবেষক হিসেবে কাজ করেছেন। তাঁর গবেষণার মূল ক্ষেত্রগুলোর মধ্যে স্টেম এডুকেশন, বিজ্ঞান স্বাক্ষরতা, প্রারম্ভিক শিশু বিকাশ, খেলাভিত্তিক শিক্ষাদান (play-based pedagogy), অনলাইন শিক্ষা এবং শিক্ষাবিষয়ক গবেষণা পদ্ধতি অন্যতম।
অংশগ্রহণ
[সম্পাদনা]এই আয়োজনটি সম্পূর্ণ উন্মুক্ত। উইকিপিডিয়ান, মুক্তজ্ঞান অনুরাগী, শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষাব্যবস্থায় মুক্তজ্ঞানের প্রয়োগ নিয়ে আগ্রহী যে কেউ এই অনলাইন আলোচনায় যুক্ত হতে পারবেন। প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা অতিথিকে সরাসরি প্রশ্ন করার সুযোগ পাবেন।