ইভেন্ট:অনলাইন উইকিমিডিয়া সভা, মে ২০২৬
অবয়ব
এই সভাটি বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাভাষী উইকিমিডিয়ানদের মধ্যে সংযোগ দৃঢ় করতে উইকিমিডিয়া বাংলাদেশের একটি সমন্বিত উদ্যোগ। উইকিমিডিয়া বাংলাদেশ প্রতি মাসের প্রথম শনিবার এই অনলাইন সভার আয়োজন করে থাকে।
এই সভার মূল উদ্দেশ্য হলো নিজেদের কার্যক্রম একে অপরের সাথে শেয়ার করা, নতুনদের দিকনির্দেশনা দেওয়া এবং উইকিমিডিয়া আন্দোলনের বৈশ্বিক অগ্রগতির সাথে যুক্ত থাকা।
সভার তথ্য
[সম্পাদনা]- তারিখ: ২ মে ২০২৬ (শনিবার)
- সময়: বাংলাদেশ সময় রাত রাত ৮ টা / ভারতীয় সময় রাত ৭:৩০ টা (আপনার সময় অঞ্চল অনুসারে সময় দেখতে এখানে ক্লিক করুন)
- জুম লিংক: https://us02web.zoom.us/j/83191479802?pwd=2j2cZQnft0IEzUNRtPYtPofde32sYX.1
- সেশনের ধরন: কমিউনিটি কল (মে ২০২৬)
আলোচ্যসূচী
[সম্পাদনা]প্রথম মাসের সভায় মূল ফোকাস থাকছে বিভিন্ন উইকি-দলের কার্যক্রম প্রদর্শন বা শোকেস।
| বিষয় | উপস্থাপক/দল |
|---|---|
| কার্যক্রম শোকেস - উইকিমিডিয়া বাংলাদেশ | মহীন রিয়াদ |
| উইকিস্কলার ২০২৬ | রকি মাসুম |
| কার্যক্রম শোকেস - পাবিপ্রবি উইকিক্লাব | এমএস ছাকিব |
| এই সভার ভবিষ্যত | সকল অংশগ্রহণকারী |
| প্রশ্নোত্তর ও মুক্ত আলোচনা | সকল অংশগ্রহণকারী |
আপনার প্রকল্প শোকেস করুন
[সম্পাদনা]আপনার শোকেস করার মতো কোনো প্রকল্প, কার্যক্রম বা এজেন্ডা থাকলে আপনিও নিচে এজেন্ডা যোগ করতে পারেন। এজন্য নিচের 'অন্যান্য এজেন্ডা' অনুচ্ছেদে আপনার নাম ও বিষয়ের নাম যুক্ত করুন।
অন্যান্য এজেন্ডা (যদি থাকে)
[সম্পাদনা]- উইকি এক্সপ্লোরেশন প্রোগ্রাম ও বিভিন্ন লাইব্রেরির কপিরাইট পেরিয়ে যাওয়া বইয়ের ডিজিটাইজেশন প্রোগ্রাম নিয়ে বক্তব্য - Amitabha Gupta (আলাপ) ১৩:৩৮, ২ মে ২০২৬ (ইউটিসি)
- উইকি ডকু, বেঙ্গল টেরাকোটা ডকুমেন্টেশন, উইকি কমিক্স এবং উইকি মিউজিয়াম - Sumitsurai (আলাপ) ১১:৫১, ২ মে ২০২৬ (ইউটিসি)
সাধারণ নির্দেশনাবলী
[সম্পাদনা]- এটি একটি উন্মুক্ত সভা, সকল বাংলাভাষী উইকিমিডিয়ান ও উৎসাহী ব্যক্তি এতে অংশগ্রহণ করতে পারেন।
- এই সভায় সর্বজনীন আচরণবিধি প্রযোজ্য হবে।
সভার কার্যক্রম
[সম্পাদনা]- ৮টা ৫ মিনিটে সভা শুরু হয়।
- মহীন রিয়াদ শুরুতেই উইকিমিডিয়া বাংলাদেশের কার্যক্রম তুলে ধরেন।
- পশ্চিমবঙ্গ ব্যবহারকারী দলের উইকি এক্সপ্লোরেশন কার্যক্রম বর্ণনা করেন অমিতাভ গুপ্ত
- মো. সাদমান ছাকিব পাবিপ্রবি উইকি ক্লাবের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
- উইকি ডকু, বেঙ্গল টেরাকোটা ডকুমেন্টেশন, উইকি কমিক্স সম্পর্কে কথা বলেন সুমিত সুরাই।
- দেলোয়ার হোসেন বাংলা উইকি সম্মেলন ২০২৬ সম্পর্কে সবাইকে সংক্ষেপে জানান।
- কমিউনিটি কলের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় রকি প্রস্তাব দেন প্রতি মাসে শুধু কমিউনিটি কল আয়োজন না করে প্রতি ৩ মাস অন্তর এটি করা যায় কিনা। বাকি ২ মাসের প্রথম মাসে নতুনদের জন্য কর্মশালা এবং অন্য মাসে কোন বিশিষ্ট ব্যক্তির সাথে আড্ডার আয়োজন করা, এতে যেমন বৈচিত্র্য থাকবে একই সাথে প্রতি মাসে আমাদের একত্রিত হওয়ার সুযোগ থাকবে এবং প্রতি মাসের প্রথম শনিবার এটি অনুষ্ঠিত হতে পারে।
- নাহিদ সুলতান এতে সহমত প্রকাশ করে বলেন, অতীতে প্রতিমাসে আমাদের ২ সম্প্রদায় থেকে কাজের আপডেট দেয়ার মত মত যথেষ্ট কাজ থাকে না ফলে প্রতি মাসে আড্ডা আয়োজিত হলে সবার আগ্রহ সেভাবে কাজ করে না। উপরের প্রস্তাব অনুযায়ী আমরা চেষ্টা করে দেখতে পারি।
যোগাযোগ
[সম্পাদনা]- ইমেইল: yahya
wikimedia.org.bd