বিষয়বস্তুতে চলুন

ইভান শাহরিয়ার সোহাগ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইভান শাহরিয়ার সোহাগ
জন্ম
সোহাগ

জাতীয়তাবাংলাদেশী
পেশানৃত্য পরিচালক
কর্মজীবনঅজানা–বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ) (১ম বার)

ইভান শাহরিয়ার সোহাগ বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা ও বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী নৃত্যশীল্পী।[] সোহাগ ড্যান্স ট্রুপ নামে একটি ড্যান্স কোম্পানি পরিচালনা করেন। সে অনুষ্ঠান থেকে বিভিন্ন করপোরেট অনুষ্ঠানের নাচে অংশ নেয় তার দল। ২০১৭ সালে নির্মিত ধ্যাততেরিকি নামে চলচ্চিত্রে নৃত্য পরিচালনার জন্য তিনি ২০১৯ সালে শ্রেষ্ঠ নৃত্য পরিচালক হিসেবে ৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

ইভান বরিশাল জেলার খেলাঘর শিশু সংগঠন থেকে নচের মাধ্যমে নৃত্যশিল্পে পা রাখেন। বাংলাদেশ ও ভারতের একাধিক অনুষ্ঠানে নৃত্য ও কোরিগ্রাফি করছেন তিনি।[]

পুরস্কার ও মনোনয়ন

[সম্পাদনা]

জাতীয় চলচ্চিত্র পুরস্কার

বছর পুরস্কার বিভাগ চলচ্চিত্র ফলাফল
২০১৭ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ নৃত্য পরিচালক ধ্যাততেরিকিবিজয়ী

গ্রেফতার

[সম্পাদনা]

নারী পাচারকারী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০২০ সালের ১০ সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ইভান সোহাগকে ঢাকার নিকেতন থেকে গ্রেফতার করে। [] পুলিশ জানায় সোহাগ ও তার সহযোগীরা দুবাইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ড্যান্সবারে চাকরি দেওয়ার কথা বলে নারী পাচারে যুক্ত ছিলেন। ঢাকার লালবাগ থানায় মানবপাচার আইনে দায়ের হওয়ায় মামলায় ইভানকে ১২ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির করা হলে ঢাকা ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদলতের বিচারক বেগম ইয়াসমিন আরা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। [][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. প্রতিবেদক, নিজস্ব। "জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যাঁরা"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২০[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "National Film Awards for the last fours years announced"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১ সেপ্টেম্বর ২০০৮। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২০
  3. "যেকোনো অর্জনই কাজের উৎসাহ বাড়ায়: সোহাগ"Protighonta। ৪ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২০
  4. akr4m। "সাত দিনের রিমান্ডে ইভান শাহরিয়ার সোহাগ"dbcnews.tv (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২০{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)
  5. "কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ রিমান্ডে"দ্য ডেইলি স্টার Bangla। ২১ সেপ্টেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২০
  6. "নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগ রিমান্ডে | banglatribune.com"Bangla Tribune। ২১ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২০