বিষয়বস্তুতে চলুন

ইভান আইভাজোভস্কি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইভান আইভাজোভস্কি
Иван Айвазовский
সেলফ পোর্ট্রেট, ১৮৭৪, ক্যানভাসে তৈলচিত্র, ৭০.৫ সেমি × ৬২.৫ সেমি (২৭.৮ ইঞ্চি × ২৪.৬ ইঞ্চি), উফিৎজি, ফ্লোরেন্স[][]
জন্মহোভানেস আইভাজিয়ান
২৯ জুলাই [পুরোনো শৈলীতে ১৭ জুলাই] ১৮১৭
ফেওদসিয়া, তাওরিদা গভর্নরেট, রুশ সাম্রাজ্য
মৃত্যু২ মে [পুরোনো শৈলীতে ১৯ এপ্রিল] ১৯০০ (বয়স ৮২)
ফেওদসিয়া, তাওরিদা গভর্নরেট, রুশ সাম্রাজ্য (বর্তমান ইউক্রেন)
সমাধিসেইন্ট সার্জিস আর্মেনিয়ান চার্চ, ফেওদসিয়া
জাতীয়তাআর্মেনীয়
শিক্ষাইম্পেরিয়াল একাডেমি অফ আর্টস
পরিচিতির কারণচিত্রকর্ম, অঙ্কন
আন্দোলনরোমান্টিকতাবাদের শেষ যুগ[]
দাম্পত্য সঙ্গী
  • জুলিয়া গ্রেইভস (বি. ১৮৪৮; বিচ্ছেদ. ১৮৭৭)
  • আনা বার্নাজিয়ান (বি. ১৮৮২)
সন্তান4
পুরস্কার(1837)
নিচে দেখুন
রুশ ভাষায় আইভাজোভস্কির স্বাক্ষর, ১৮৫০

ইভান কন্সটানটিনোভিচ আইভাজোভস্কি (রুশ: Иван Константинович Айвазовский; ২৯ জুলাই [পুরোনো শৈলীতে ১৭ জুলাই] ১৮১৭   ২ মে [পুরোনো শৈলীতে ১৯ এপ্রিল] ১৯০০ ) ছিলেন একজন রুশ রোমান্টিক চিত্রশিল্পী। তিনি সমুদ্রদৃশ্য অঙ্কনে শ্রেষ্ঠতম চিত্রকরদের একজন বলে বিবেচিত হন। শৈশবে হোভানেস আইভাজিয়ান নামে দীক্ষিত[] এই শিল্পীর জন্ম হয় কৃষ্ণ সাগরের তীরে ক্রিমিয়ার সমুদ্রবন্দর ফেওদশিয়াতে, এক আর্মেনীয় পরিবারে। জীবনের বেশিরভাগটা তিনি সেখানেই স্থায়ী হন।

সেন্ট পিটার্সবার্গে ইম্পেরিয়াল একাডেমি অফ আর্টসে পড়াশোনা সমাপ্ত করে আইভাজোভস্কি ইউরোপ সফর করেন এবং ১৮৪০ এর দশকের শুরুর দিকে ইতালিতে স্বল্পকাল বাস করেন। এরপর রাশিয়ায় ফিরলে তাকে রুশ নৌবাহিনীর প্রধান চিত্রশিল্পী নিযুক্ত করা হয়। রুশ সাম্রাজ্যের সামরিক ও রাজনৈতিক অভিজাতবর্গের সাথে আইভাজোভস্কির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং প্রায়ই তিনি সামরিক মহড়ায় উপস্থিত থাকতেন। জীবনে তিনি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং উচ্চমর্যাদা পেয়েছিলেন। রাশিয়ায় খুব সুন্দর কিছু বোঝাতে উপমা হিসেবে বলা হতো, এ যেন 'আইভাজোভস্কির তুলিতে আকার উপযুক্ত।' কথাটা আন্তন চেখভের লেখনীতে জনপ্রিয় হয়েছিল। ২১ শতকের রাশিয়াতেও আইভাজোভস্কি অত্যন্ত সমাদৃত।[]

নিজ যুগের প্রখ্যাত রুশ চিত্রকর আইভাজোভস্কি রুশ সাম্রাজ্যের বাইরেও খ্যাতি অর্জন করেছিলেন। ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে তার অসংখ্য একক চিত্রপ্রদর্শনী আয়োজিত হয়। প্রায় ৬০ বছরের কর্মজীবনে তিনি প্রায় ৬,০০০ চিত্রকর্ম অঙ্কন করেছেন; সেকালের বহুপ্রজ শিল্পীদের মধ্যে তার স্থান ছিল প্রথম সারিতে।[][] তার আঁকা ছবির অধিকাংশই সমুদ্রদৃশ্য (seascape), তবে যুদ্ধদৃশ্য, আর্মেনীয় থিমে ছবি, এবং প্রতিকৃতিও তিনি প্রায়ই আঁকতেন। তার বেশিরভাগ চিত্রকর্ম রাশিয়া, ইউক্রেন, আর্মেনিয়া এবং তুরস্কের বিভিন্ন জাদুঘরে এবং ব্যক্তিগত সংগ্রহে রয়েছে।

একটি আত্মপ্রতিকৃতি, ১৮৩০-১৮৪০ এর দশকের[]

জন্ম ও পরিবার

[সম্পাদনা]

ইভান আইভাজোভস্কির জন্ম ২৯শে জুলাই ১৮১৭ সালে (পুরনো হিসাবে দিনটা ছিল ১৭ জুলাই) রুশ সাম্রাজ্যের অন্তর্গত ক্রিমিয়ার ফেওদশিওয়া (থিওদসিয়া) শহরে।[] স্থানীয় সেইন্ট সার্জিগ আর্মেনীয় এপস্টলিক চার্চের ব্যাপ্টিজম নথিতে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছিলে Hovhannes, son of Gevorg Aivazian (আর্মেনীয়: Գէորգ Այվազեանի որդի Յօհաննեսն) হিসেবে।[]

তার বাবা কনস্টান্টিন (আনু.১৭৬৫–১৮৪০),[১০] ছিলেন গালিসিয়ার পোলিশ অংশের একজন আর্মেনীয় বণিক। ১৮শ শতকে তার পরিবার পশ্চিম আর্মেনিয়া থেকে ইউরোপে চলে এসেছিল। বহু পারিবারিক বিবাদের পর কনস্টান্টিন গালিসিয়া ছেড়ে মলদাভিয়া, তারপর বুকোভিনা এবং সবশেষে ১৮০০র শুরুর দিকে ফেওদশিয়াতে এসে থিতু হন।[১১] আইজাভোস্কির মা, রিপসিমে, ছিলেন ফিওদসিয়ারই একজন আর্মেনীয়। কন্সটান্টিন ও রিপসিমে দম্পতির ৫ সন্তান হয় - তিন মেয়ে এবং দুই ছেলে।[১১] আইজাভোস্কির বড় ভাই গ্যাব্রিয়েল ছিলেন একজন খ্যাতনামা ইতিহাসবিদ এবং আর্মেনীয় এপস্টলিক আর্চবিশপ।[১২][১৩]

ইতালীয় পোশাকে আইভাজভস্কি, ভাসিলি স্টের্নবার্গের আকা, ১৮৪২

শিক্ষা

[সম্পাদনা]

তরুণ আইভাজোভস্কি ফেওদসিয়ার সেইন্ট সার্গিস আর্মেনীয় চার্চে ধর্মীয় শিক্ষা লাভ করেন।[১৪] জ্যাকব কচ নামে এক স্থানীয় স্থাপত্যবিদ তাকে ছবি আঁকা শেখান। ১৮৩৩ সালে আইভাজোভস্কি রাশিয়ার তৎকালীন রাজধানী সেন্ট পিটার্সবার্গে চলে আসেন ইম্পেরিয়াল একাডেমি অফ আর্টসে ম্যাক্সিম ভরবিয়েভের কাছে ল্যান্ডস্কেপ আঁকার পাঠ নিতে। ১৮৩৫ সালে তিনি রৌপ্যপদক লাভ করেন এবং ফরাসী শিল্পী ফিলিপে তানেউরের সহকারী হিসেবে নিযুক্ত হন।[১৫] ১৮৩৬ সালে তিনি রাশিয়ার জাতীয় কবি আলেক্সান্দর পুশকিনের সাক্ষাৎলাভ করেন; পুশকিন তখন একাডেমি পরিদর্শনে এসেছিলেন।[১৬][১৭] ১৮৩৭ সালের অক্টোবরে, নির্ধারিত সময়ের ২ বছর আগেই, তিনি ইম্পেরিয়াল একাডেমি অফ আর্টস থেকে স্বর্ণপদক নিয়ে স্নাতক হন।[১৮][১৪][] পরের বছর তিনি ফেওদসিয়াতে ফিরে আসেন এবং তার জন্মস্থান ক্রিমিয়াতে বছর দুই কাটান।[১১][১৯]

ইউরোপে প্রথম সফর

[সম্পাদনা]
আলেক্সেই তাইরানভের আঁকা আইভাজভস্কির ছবি, ১৮৪১

১৮৪০ সালে ইম্পেরিয়াল একাডেমি আইভাজভস্কিকে উচ্চতর শিক্ষণের জন্য ইউরোপে প্রেরণ করে।[১৮][১৯] তিনি প্রথমে ভিয়েনা ও বার্লিন হয়ে ভেনিসে গমন করেন এবং সেইন্ট লাজারাস দ্বীপ দর্শন করেন। সেখানে একটি গুরুত্বপূর্ণ আর্মেনীয় ক্যাথলিক কনগ্রেগেশন অবস্থিত ছিল এবং তার ভাই গ্যাব্রিয়েলও থাকতেন। আইভাজোভস্কি আর্মেনীয় পাণ্ডুলিপি নিয়ে গবেষণা করেন এবং আর্মেনীয় শিল্পকলার সাথে পরিচিত হন।[২০] রুশ ঔপন্যাসিক নিকোলাই গোগোলের সাথে ভেনিসেই তার দেখা হয়। এরপর আইভাজভস্কি ফ্লোরেন্সের পথে যাত্রা করেন। ১৮৪০ থেকে ১৮৪২ এর মাঝের সময়ে তিনি নাপোলিরোমে ছিলেন। তিনি ইতালীয় শিল্পকলার দ্বারা দারুণ প্রভাবিত হন এবং ইতালির জাদুঘরগুলো তার জন্য "দ্বিতীয় একাডেমি"তে পরিণত হয়।[২০] পোপ ষোড়শ গ্রেগরি তাকে সোনার পদকে ভূষিত করেন।[২১] অতঃপর আইভাজভস্কি সুইজারল্যান্ড, জার্মানি, নেদারল্যান্ড এবং ব্রিটেন ভ্রমণ করেন। লুভ্‌র জাদুঘরে এক আন্তর্জাতিক চিত্রপ্রদর্শনীতে রাশিয়ার পক্ষ থেকে তিনিই একমাত্র প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন।[২০] ফ্রান্সের আকাদেমি রয়াল থেকেও তিনি স্বর্ণপদকে ভূষিত হন। এরপর ১৮৪৩ সালে মার্সেই হয়ে তিনি নাপোলিতে ফেরেন এবং আবার ব্রিটেন, পর্তুগাল, স্পেন ও মাল্টা পরিভ্রমণ করেন। আইভাজভস্কি ইউরোপজুড়ে সম্মানিত হয়েছিলেন।[২২] ১৯৪৪ সালে তিনি প্যারিস ও আমস্টার্ডাম হয়ে রাশিয়ায় ফেরেন।[২২]

রাশিয়ায় প্রত্যাবর্তন এবং প্রথম বিয়ে

[সম্পাদনা]
প্রথম স্ত্রী জুলিয়া ও চার কন্যার সাথে আইভাজভস্কির ফটোগ্রাফ

রাশিয়ায় ফেরার পর ইম্পেরিয়াল একাডেমি আইভাজভস্কিকে একাডেমিশিয়ান হিসেবে নিয়োগ দেয়, পাশাপাশি তিনি "রুশ নৌবাহিনীর আনুষ্ঠানিক চিত্রশিল্পী" হিসেবে সমুদ্রদৃশ্য, উপকূলীয় দৃশ্য এবং সামুদ্রিক যুদ্ধের ছবি আঁকার জন্য নিযুক্ত হন।[১৫][১৯] ১৮৪৫ সালে তিনি ডিউক কন্সটান্টিন নিকোলায়েভিচের সাথে এজিয়ান সাগর ঘুরতে যান এবং অটোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল, গ্রীসের দ্বীপ পাতমোস ও রোডস ভ্রমণ করেন।[১৯]

১৮৪৫ সালে তিনি তার জন্মস্থান ফিওদসিয়াতে আবাস গড়েন - একটি বাড়ি এবং ছবি আঁকার স্টুডিও।[][১৯] বাইরের দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন বন্ধু আর আত্মীয়দের একটা ছোট গণ্ডীর মধ্যে।[২০] তবে তার শিল্পীজীবনে এই বিচ্ছিন্নতার নেতিবাচক প্রভাব পড়েছিল। ১৯ শতকের মাঝামাঝিতেই রুশ চিত্রকলা রোমান্টিকতাবাদ ছেড়ে নিজস্ব একটা রুশ বাস্তবতাবাদের দিকে ঝুঁকে পড়ছিল; ফলে আইভাজভস্কির রোমান্টিক শৈলীতে আকা সমুদ্রদৃশ্যগুলো তীব্র সমালোচনার শিকার হয়।[২০]

১৮৪৫ এবং ১৮৪৬ সালে আইভাজভস্কি রুশ নৌবাহিনীর কৃষ্ণসাগর বহর ও বাল্টিক বহরের মহড়া দেখেন। ১৮৪৭ সালে ইম্পেরিয়াল একাডেমি তাকে সমুদ্রদৃশ্য অঙ্কনের অধ্যাপক শিরোনামে ভূষিত করে এবং তিনি অভিজাতদের পদমর্যাদায় উত্তীর্ণ হন।

১৮৪৮ সালে তিনি জুলিয়া গ্রেভসকে বিয়ে করেন। তাদের ৪ কন্যা সন্তান হয়: এলেনা (১৮৪৯), মারিয়া (১৮৫১), আলেক্সান্দ্রা (১৮৫২) এবং জোয়ান (১৮৫৮). ১৮৬০ সালে তারা পৃথক হন এবং ১৮৭৭ সালে আর্মেনীয় চার্চের অনুমতিক্রমে বিবাহবিচ্ছেদ করেন।[১৯][২৩]

খ্যাতির চূড়ায়

[সম্পাদনা]
painting of whitecaps on the sea
তার অধিকাংশ ছবিই সমুদ্র নিয়ে। এই ছবিটি ১৮৯৮ সালের, শিরোনাম ঢেউয়ের মধ্যে (Among the Waves), আইভাজভস্কি ন্যাশনাল আর্ট গ্যালারি, ফেওদসিয়া

১৮৫১ সালে, রুশ সম্রাট ১ম নিকোলাসের সাথে সেভাস্তপোলে সামরিক মহড়া দর্শনে যান আইভাজভস্কি। ১৮৫১ সালে ফিওদসিয়াতে তার প্রত্নতাত্ত্বিক খননকাজের সুবাদে তিনি রাশিয়ান জিওগ্রাফিকাল সোসাইটির পূর্ণ সদস্যপদ লাভ করেন। সে বছরই রাশিয়া এবং উসমানী সালতানাতের মধ্যে ক্রিমিয়া যুদ্ধ বেঁধে যায় এবং তাকে খারকিভে নিয়ে আসা হয়। নিরাপত্তার ব্যবস্থা করে তিনি সেভাস্তপোলের অবরুদ্ধ দুর্গে ফিরে যান যুদ্ধক্ষেত্রের ছবি আঁকতে।[২১] তুর্কীদের দ্বারা অবরুদ্ধ সেভাস্তোপোলে তার ছবি প্রদর্শিত হয়।[২১]

১৮৫৬ থেকে ১৮৫৭ সালে আইভাজভস্কি প্যারিসে কাজ করেন এবং প্রথম রুশ[২৪] (প্রথম অ-ফরাসীও) শিল্পী হিসেবে লিজিয়ন অফ অনরে ভূষিত হন। ১৮৫৭ সালে তিনি কন্সটান্টিনোপোল ভ্রমণ করেন এবং নিশানে মাজেদি অর্জন করেন। সে বছরই তাকে মস্কো আর্ট সোসাইটির অনারারি মেম্বার করা হয়। ১৮৫৯ সালে তিনি গ্রীসের অর্ডার অফ দ্য রিডিমার এবং ১৮৬৫ সালে রাশিয়ার অর্ডার অফ দ্য সেইন্ট ভ্লাদিমিরে ভূষিত হন।[২১]

A man facing left with whiskers
A photograph of Aivazovsky, 1870

ভ্রমণ ও সম্মাননা: ১৮৬০-১৮৮০

[সম্পাদনা]

১৮৬০ এর দশকে আইভাজোভস্কি গ্রীক জাতিয়তাবাদ এবং ইতালীর একত্রিতকরণে অনুপ্রাণিত হয়ে বেশ কিছু ছবি আঁকেন।[][২১] ১৮৬৮ সালে তিনি পুনর্বার কনস্টান্টিনোপল ভ্রমণ করেন এবং দ্য গ্রেট ক্রেটান রেভলুশনে তুর্কীদের বিরুদ্ধে গ্রীকদের প্রতিরোধযুদ্ধ নিয়ে অনেকগুলো ছবি আঁকেন।[১৯] একই বছর তিনি ককেশাস ভ্রমণ করেন এবং প্রথমবারের মতো আর্মেনিয়ার রুশ অংশে যান। তিনি বেশ কিছু পর্বতমত ভূদৃশ্য বা ল্যান্ডস্কেপ এঁকেছিলেন এবং ১৮৬৯ সালে তিবি‌লিসে একটি প্রদর্শনী করেন।[] সেই বছরই শেষদিকে তিনি মিশর ভ্রমণে যান এবং সুয়েজ খালের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়। তিনিই প্রথম সুয়েজ খালের ছবি আঁকেন।[২১][২৫]

১৮৭০ সালে তাকে একচুয়াল সিভিল কাউন্সিলর করা হয় যা কিনা রাশিয়ার চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পদবি।[১৯] ১৮৭১ সালে তিনি ফিওদসিয়ার প্রত্নতাত্ত্বিক জাদুঘরের নির্মাণকাজ শুরু করেন।[২১] ১৮৭২ সালে তিনি নিস ভ্রমণ করেন এবং ফ্লোরেন্সে তার চিত্রকর্মের প্রদর্শনী আয়োজন করেন।[২১] ১৮৭৪ সালে ফ্লোরেন্স একাডেমি অফ ফাইন আর্টস তার একটি সেলফ পোর্ট্রেট চায় উফিতজি গ্যালারিতে সাজিয়ে রাখার জন্য।[২৬][২৭] একই বছর সুলতান আব্দুল আজিজ তাকে কনস্টান্টিনোপোলে আমন্ত্রণ করেন এবং পরবর্তীতে তুর্কী অর্ডার অফ অসমানিয়াহতে ভূষিত করেন।[১৯]

১৮৮০ সালে আইভাজভোস্কি তার ফিওদসিয়ার বাড়িকে একটি আর্ট গ্যালারি হিসেবে উন্মুক্ত করেন; হার্মিটেজ জাদুঘর ও ত্রেতইয়াকভের পর এটি ছিল রুশ সাম্রাজ্যের তৃতীয় জাদুঘর।[২০] ১৮৮১ সালে লন্ডনের পল মলে তার একটি চিত্রপ্রদর্শনী আয়োজিত হয় যেখানে এসেছিলেন ইংরেজ চিত্রকর জন এভারেট মিলাইস এবং প্রিন্স অফ চার্লস সপ্তম এডওয়ার্ড[১৯]

দ্বিতীয় বিয়ে ও পরবর্তী জীবন

[সম্পাদনা]
আইভাজোভস্কির তুলিতে তার দ্বিতীয় স্ত্রী আনা বার্নাজিয়ান (১৮৮২)

আইভাজভোস্কির দ্বিতীয় স্ত্রী আনা বুরনাজিয়ান ছিলেন এক তরুণী আর্মেনীয় বিধবা, তার চেয়ে ৪০ বছরের ছোট।[২৮] আইজাভস্কি বলেছিলেন ১৮৮২ সালে আনাকে বিয়ে করে তিনি নিজ "জাতির কাছাকাছি এসেছিলেন", জাতি বলতে আর্মেনীয়দের বুঝিয়েছিলেন।[২৩] ১৮৮২ সালে তিনি মস্কো এবং সেইন্ট পিটার্সবার্গ ভ্রমণ করেন, এবং ১৮৮৪ সালে ভোলগা নদীর তীর ধরে রাশিয়ার গ্রামাঞ্চল ঘুরে দেখেন।[১৯][২১]

১৮৪৫ থেকে ১৮৯২ সাল পর্যন্ত ফিওদসিয়ার যে বাড়িতে আইভাজোভস্কি বাস করেছেন। বর্তমানে এটি একটি আর্ট গ্যালারি।

স্ত্রীকে নিয়ে প্যারিস ভ্রমণের পর ১৮৯২ সালের অক্টোবরে তিনি যুক্তরাষ্ট্রে গমন করেন এবং নায়াগ্রা জলপ্রপাত, নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ডিসি গমন করেন।[২১][২৯][৩০] ভ্রমণকালে তিনি একটি কূটনৈতিক কাজ করেছিলেন - তার দুইটি চিত্রকর্ম যুক্তরাষ্ট্রের করকোরান জাদুঘরে উপহার দিয়েছিলেন। ছবি দুটি ছিল ১৮৯১-১৮৯২ সালে রাশিয়ার দুর্ভিক্ষের সময় মার্কিন সাহায্য পাঠানো জাহাজ নিয়ে।[২৯][৩০][৩১] ১৮৯৬ সালে, ৭৯ বছর বয়সে তিনি ফুল প্রিভি কাউন্সিলর হিসেবে পদোন্নতি পান।[১৯]

১৮৯৪ থেকে ১৮৯৬ সালে উসমানীয় সাম্রাজ্যের আর্মেনীয়-অধ্যুষিত অঞ্চলে যে আর্মেনীয় হত্যাকাণ্ড চালানো হয় তাতে আইভাজোগস্কি তীব্রভাবে শোকাহত হয়েছিলেন। তিনি বেশ কিছু ছবিও এঁকেছিলেন এই নিয়ে, যেমন দ্য এক্সপালশন অফ দ্য টার্কিস শিপ এবং দ্য আর্মেনিয়ান ম্যাসাকারস অ্যাট ট্রেবিজন্ড (১৮৯৫)। উসমানী সুলতানের দেওয়া পদক তিনি সমুদ্রে ছুঁড়ে ফেলে দেন এবং ফিওদসিয়াতে থাকা তুর্কী রাষ্ট্রদূতকে বলেন: "তোমার রক্তপিপাসু প্রভুকে বলবে যে আমি তার দেওয়া সব মেডেল ছুঁড়ে ফেলে দিয়েছি, আর যে ফিতাগুলো রয়ে গেছে তার কাছে পাঠিয়ে দাও, আমি যেই সাগরের ছবি এঁকেছি সেখানেই চাইলে ফেলে দিক।"[৩২] সেই ঘটনাগুলো নিয়ে তিনি আরো কিছু ছবি এঁকেছিলেন, যেমন লোনলি শিপনাইট ট্রাজেডি ইন দ্য সী অফ মারমার (১৮৯৭)।[৩৩][৩৪]

আইভাজোভস্কির সমাধি

জীবনের অন্তিম বছরগুলো তিনি ফিওদসিয়াতেই কাটিয়েছিলেন। ১৮৯০ এর দশকে তার প্রচেষ্টাতেই ফিওদসিয়াতে একটি বাণিজ্যিক সমুদ্রবন্দর তৈরি হয় এবং রুশ সাম্রাজ্যের রেলপথের সাথেও রেলযোগাযোগ স্থাপিত হয়।[২৮][৩৫] ১৮৯২ সালে চালু হওয়া রেলস্টেশনটির বর্তমান নাম আয়ভাজভস্কায়া। আইভাজোভস্কি ফিওদসিয়াতে সুপেয় পানিরও ব্যবস্থা করেন।[৩৬][৩৭]

মৃত্যু

[সম্পাদনা]

আইভাজোভস্কি মৃত্যুবরণ করেন ১৯শে এপ্রিল (নতুন হিসাবে ২রা মে) ১৯০০ সালে ফিওদসিয়াতে।[২১] তার ইচ্ছানুসারে সেইন্ট সার্গিন আর্মেনিয়ান চার্চের প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়।[৩৮] সমাধিফলকে ধ্রুপদী আর্মেনীয় ভাষায় লেখা রয়েছে: নশ্বর মানব হিসেবে জন্মেছিলেন, রেখে গেলেন অবিনশ্বর কীর্তি।[৩৮] তার নিচে লেখা: প্রফেসর ইভান কন্সটাটিনোভিচ আইভাজোভোস্কি ১৮১৭-১৯০০.

তার মৃত্যুর পর স্ত্রী আনা অনেকটাই নিভৃত জীবনযাপন করেন।[৩৯] ২৫শে জুলাই ১৯৪৪ সালে মৃত্যুর পর তাকে আইভাজোভস্কির পাশেই সমাধিস্থ করা হয়।[২৮] দুই কন্যা - মারিয়া ও আলেক্সান্দ্রা ১৯১৭ সালের রুশ বিপ্লবের পর রাশিয়া ত্যাগ করে, আর বাকি দুইজন স্বল্পকালের মধ্যেই মৃত্যবরণ করেন, ইয়েলেনা ১৯১৮তে, এবং হানা ১৯২২-এ।[৩৯]

চিত্রকলা

[সম্পাদনা]
দ্য নাইন্থ ওয়েভ (The Ninth Wave) (১৮৫০, রুশ জাদুঘর, সেইন্ট পিটার্সবার্গ) - এই ছবিটিকে আইভাজোভস্কির সবচেয়ে বিখ্যাত ছবি মনে করা হয়।[৪০][৪১][৪২]

৬০-বছরব্যাপী কর্মজীবনে আইভাজোভস্কি প্রায় ৬,০০০ চিত্রকর্ম সৃষ্টি করেছেন।[১৫][২১][৪৩] তার বেশিরভাগ ছবির বিষয়বস্তুই সমুদ্র।[৪৪] সম্পূর্ণ স্থলভূমির ছবি তিনি কদাচিৎ এঁকেছেন, আর পোর্ট্রেট বা প্রতিকৃতি এঁকেছেন হাতেগোণা অল্প সংখ্যক।[৪৫] রোজা নিউমার্চের ভাষ্যে, আইভাজোভস্কি কখনোই প্রকৃতির মধ্যে বসে আঁকতেন না, বরং সমুদ্র থেকে বহুদূরে, স্মৃতি থেকে আঁকতেন।[৪৬] রোগাচেভস্কি লিখেছেন যে "তার শৈল্পিক স্মৃতি ছিল কিংবদন্তীতুল্য। তিনি নিতান্ত সামান্য সময় অবলোকন করা জিনিসও পরে এঁকে ফেলতে পারতেন, কোনো খসড়া স্কেচ না করেই।"[২১] বোল্টন প্রবহমান জলের রূপ ও প্রতিফলিত রোদ আর জ্যোৎস্না ফুটিয়ে তুলতে আইভাজোভস্কির দক্ষতার প্রশংসা করেন।[১৮]

অঙ্কনশৈলী

[সম্পাদনা]

সোউরেন মেল্কিয়ান আইভাজোভস্কির অঙ্কনশৈলীকে বলেছেন "অত্যন্ত একাডেমিক"।[৪৭] মূলত রোমান্টিকতাবাদী শিল্পী হলেও আইভাজোভস্কি কিছু রিয়ালিস্টিক বা বাস্তববাদী উপাদানও ছবিতে ব্যবহার করেছেন।[৪৮] লীকের মতে আইভাজোভস্কি সারা জীবনই রোমান্টিকতাবাদের প্রতি বিশ্বস্ত ছিলেন, 'যদিও তিনি তার কাজগুলোকে বাস্তববাদী ধারার অভিমুখে ধরেছিলেন'।[] তার শুরুর দিকের ছবিগুলো তার একাডেমির শিক্ষক ম্যাক্সিম ভরবিয়েভ এবং সিল্ভেস্টার সচেদ্রিনের দ্বারা প্রভাবিত ছিল।[১৫] ১৮৪০-১৮৫০ এর দশকে আইভাজোভস্কির সেরা চিত্রকর্মগুলোতে রঙের বৈচিত্র্যপূর্ণ ব্যবহার ছিল এবং বিষয়বস্তুর থিম ছিল মহাকাব্যিক ও রোমান্টিক।[] নিউমার্চ মনে করেন যে ১৯ শতকের মধ্যের দিকেই আইভাজোভস্কির কাজে রোমান্টিক বৈশিষ্ট্যগুলো আরো বেশি করে ফুটে উঠতে শুরু করে।[৪৫] অধিকাংশ গবেষকের মত তারও অভিমত যে নাইনথ ওয়েভ আইভাজোভস্কির শ্রেষ্ঠতম কাজ।[৪৯] ১৮৭০ এর দশক আসতে আসতে আইভাজোভস্কির কাজে মোলায়েম রঙের ব্যবহার প্রাধান্য বিস্তার করে; এবং জীবনের শেষ দুই দশকে তিনি অনেকগুলো রূপালি-টোনের সমুদ্রদৃশ্য অঙ্কন করেন।[]

চিত্রকর্ম

[সম্পাদনা]

ল্যান্ডস্কেপ / ভূদৃশ্য

[সম্পাদনা]

সীস্কেপ / সমুদ্রদৃশ্য

[সম্পাদনা]

ধর্মীয় চিত্রকর্ম

[সম্পাদনা]

প্রাচ্যবাদী থিমে আঁকা

[সম্পাদনা]

আর্মেনীয় থিমে আঁকা

[সম্পাদনা]

প্রভাব

[সম্পাদনা]

আইভাভোস্কি ছিলেন উনবিংশ শতাব্দীর রুশ চিত্রকলায় সবচেয়ে প্রভাবশালী সমুদ্রদৃশ্য অঙ্কনকারী।[১৫] রাশিয়ান জাদুঘরের বর্ণনামতে, "তিনি ছিলেন সমুদ্রদৃশ্য চিত্রায়নে প্রথম এবং দীর্ঘকাল পর্যন্ত একমাত্র প্রতিনিধি" এবং "অন্য যে শিল্পীরাই সমুদ্রদৃশ্য এঁকেছেন তারা হয় তার ছাত্র ছিলেন অথবা তার দ্বারা প্রভাবিত হয়েছেন।"[৫১]

আর্খিপ কুইন্ডজি (১৮৪২-১৯১০) আইভাজোভস্কির দ্বারা প্রভাবিত ছিলেন বলে অনেকসময় বলা হয়ে থাকে।[৫২] ১৮৫৫ সালে, ১৩-১৪ বছর বয়সে, কুইন্ডজি ফিওদসিয়াতে গমন করেন আইভাজোভস্কির কাছে শেখার জন্য, যদিও তার কাছে কুইন্ডজি শুধু রঙ মিশ্রণই করেছিলেন[৫৩] এবং আইভাজোভস্কির ছাত্র এডলফ ফেসলারের কাছে বরং কুইন্ডজি শিক্ষালাভ করেন।[৫৪] ১৯০৩ সালের একটি বিশ্বকোষের নিবন্ধে বলা হয়েছে: "যদিও কুইন্ডজিকে আইভাজোভস্কির ছাত্র বলা চলে না, তবু তার কিছু প্রভাব নিঃসন্দেহে ছিল [কুইন্ডজির] প্রথমদিকের কাজে; তার থেকেই [কুইন্ডজি] ছবি আঁকার পদ্ধতি অনেকটা নিয়েছে।"[৫৫]

পুরস্কার

[সম্পাদনা]
দেশ পদক[১৯] বছর
ফ্রান্স ফরাসী সাম্রাজ্যred ribbon of Legion Honneurলিজিয়ন ডি অনর (Chevalier)১৮৫৭[৩৫]
 Ottoman Empirered ribbon with green stripe of Order of the Medjidie lentaনিশানে মাজিদি[]১৮৫৮
গ্রিস কিংডম অফ গ্রীসblue ribbon with white stripes Order Redeemerঅর্ডার অফ দ্য রিডিমার১৮৫৯
 রুশ সাম্রাজ্যblack and red ribbon of Saint vladimirঅর্ডার অফ সেইন্ত ভ্লাদিমির১৮৬৫
 Ottoman Empiregreen ribbon with red stripe of Order of the Osmanie lentaঅর্ডার অফ উসমানিয়েহ[]১৮৭৪
কিংডম অফ পোল্যান্ডblue ribbon Order Orła Białegoঅর্ডার অফ দ্য হোয়াইট ইগল১৮৯৩
 রুশ সাম্রাজ্যred ribbon of Order St Alexander Nevskyঅর্ডার অফ সেইন্ত আলেক্সান্ডার নেভস্কি১৮৯৭

পদমর্যাদা

[সম্পাদনা]

রুশ পদমর্যাদা সূচী[১৯]

  • ১৮৭০ – একিচুয়াল সিভিল কাউন্সিলর (Действительный статский советник)
  • ১৮৮৫ – প্রিভি কাউন্সিলর (Тайный советник)
  • ১৮৯৬ – একচুয়াল প্রিভি কাউন্সিলর (Действительный тайный советник)

আরো দেখুন

[সম্পাদনা]
  1. His Armenian name was given as Յօհաննես Այվազեան, Yohannes Aivazian in baptismal records,[] but the standard spelling would be Hovhannes Aivazian (Յովհաննէս Այվազեան in classical spelling and Հովհաննես Այվազյան in reformed spelling). He is now usually called Հովհաննես Այվազովսկի, Hovhannes Ayvazovski, not Aivazian.
  2. 1 2 Aivazovsky threw his Ottoman medals into the sea in protest of the Hamidian massacres.[৩২]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Markina, Lyudmila (২০১৭)। "The Many Faces of Ivan Aivazovsky"Tretyakov Gallery Magazine৫৪ (1)। ৩০ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  2. "Ajvazovskij Ivan Kontantinovic, firma"polomuseale.firenze.it (ইতালীয় ভাষায়)। Polo Museale Fiorentino। ২৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  3. "Вера Бодунова: Айвазовский — свой среди чужих"Kommersant (রুশ ভাষায়)। নং 137। ৩০ জুলাই ২০১৬। পৃ. ৪। ২৫ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। Это художник, который считается поздним романтиком.
  4. 1 2 Harutiunian 1965, পৃ. 89।
  5. "Poll reveals Russians enjoy Aivazovsky's paintings more than other artists' works"TASS। ১৫ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  6. 1 2 3 Leek 2012, পৃ. 178।
  7. Lang, David Marshall (১৯৭০)। Armenia: Cradle of Civilization (1st সংস্করণ)। London: Allen & Unwin। পৃ. ২৪৫আইএসবিএন ৯৭৮-০-০৪-৯৫৬০০৭-৯
  8. "Иван Айвазовский – великий маринист [Ivan Aivazovsky – great marinist]" (রুশ ভাষায়)। Kommersant Papers। ৩০ নভেম্বর ২০১৩। ১৩ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৪
  9. 1 2 3 4 5 6 Ghazarian 1974, পৃ. 350–351
  10. Mikaelian 1991, পৃ. 69।
  11. 1 2 3 Sarkssian 1963, পৃ. 25।
  12. Donenko, Nikolay (২০০৭)। Православные монастыри: Симферопольская и Крымская епархия Украинской православной церкви Московского патриархата (রুশ ভাষায়)। Sonat। পৃ. ৮২। О нем писал армянский епископ Гавриил (Айвазовский), брат выдающегося художника- мариниста...
  13. "Armenia's in Venice to Highlight Save Venice 2004"Asbarez। ২৩ মার্চ ২০০৪। ১৯ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। The great seascape painter Ivan Aivazovsky (Hovhannes Aivazian)–while visiting his brother Archbishop Gabriel Aivazovsky–immortalized the Island and the Venetian lagoon in numerous magnificent paintings.
  14. 1 2 Mikaelian 1991, পৃ. 59।
  15. 1 2 3 4 5 "Ayvazovskiy (Gayvazovskiy), Ivan (Oganes) Konstantinovich"Tretyakov Gallery। ৬ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  16. Briggs, A.D.P., সম্পাদক (১৯৯৯)। Alexander Pushkin: a celebration of Russia's best-loved writer। London: Hazar Publishing। পৃ. ২১৯। আইএসবিএন ১-৮৭৪৩৭১-১৪-৮
  17. "Sotheby's Russian Art Evening sale" (পিডিএফ)Sotheby's। ৯ জুন ২০০৮। ১ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
  18. 1 2 3 Bolton 2010, পৃ. 140।
  19. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 "Hovhannes Aivazovsky"। RusArtNet.com The Premier Site for Russian Culture। ১৯ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  20. 1 2 3 4 5 6 Khachatrian "The Sea Poet"
  21. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 Rogachevsky, Alexander। "Ivan Aivazovsky (1817–1900)"Tufts University। ১৯ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  22. 1 2 Bolton 2010, পৃ. 141।
  23. 1 2 Mikaelian 1991, পৃ. 63।
  24. Gomtsyan, Natalia (১১ সেপ্টেম্বর ২০১৫)। "Айвазовский и его окружение"Golos Armenii (রুশ ভাষায়)। ৭ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  25. Shaljyan, Emma (মার্চ ২০১২)। "Walter and Laurel Karabian Speak on Artist Aivazian (Aivazovsky)"। Hye Sahrzoom, Armenian Studies Program California State University, Fresno। ৩ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৪Aivazovsky, in fact, was the first painter to paint the Suez Canal.
  26. "Ivan Aivazovsky, Seascape at Sunset, 1841" (পিডিএফ)Rutgers, The State University of New Jersey। ২ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৩Ivan Aivazovsky was the best known Russian painter of seascapes.
  27. Bird, Alan (১৯৮৭)। A history of Russian painting। Boston: G.K. Hall। পৃ. ১৬২আইএসবিএন ৯৭৮-০-৮১৬১-৮৯১১-৩
  28. 1 2 3 Obukhovska, Liudmyla (৭ আগস্ট ২০১২)। "To a good genius ... Feodosiia marked the 195th anniversary of Ivan Aivazovsky's birth"The Day (Kyiv)। ৭ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  29. 1 2 Вакуленко, Алексей (Vakulenko, Alexey) (১৮ জুন ২০১৯)। "За что Айвазовский благодарил США: картинная дипломатия без запретов" [What Aivazovsky Thanked the US for: Picture Diplomacy Without Prohibitions]«Россия сегодня» (রুশ ভাষায়)। ১১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৪{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)
  30. 1 2 Легалов, Евгений (Legalov, Evgeniy) (২৩ ডিসেম্বর ২০২২)। ""Сама родила – сама и съем". В Праге прошёл показ фильма "Голод"" ["I gave birth to her myself - I'll eat her myself." The film "Hunger" was screened in Prague]«Радио Свобода» (রুশ ভাষায়)। ১১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৪{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)
  31. Алекин, Алексей (Alekin, Alexey) (২৮ নভেম্বর ২০২২)। ""НЕПАТРИОТИЧНАЯ" КАРТИНА АЙВАЗОВСКОГО И ЗАБЫТАЯ ДАТА" ["UNPATRIOTIC" PAINTING BY AIVAZOVSKY AND A FORGOTTEN DATE]Российская коммунистическая рабочая партия (রুশ ভাষায়)। ১১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৪{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)
  32. 1 2 Harutiunian 1965, পৃ. 90–91: "Բռնակալության դեմ ի նշան բողոքի, նա բոլոր շքանշանները նետում է ծովը և ապա երիտասարդի աշխուժությամբ դնում է թուրքական հյուպատոսի մոտ ու զայրացած ասում. «Արյունակզակ տիրոջդ ինձի տված պատվանշանները ծովր նետեցի, ահավասիկ անոնց ժապավենները, իրեն ղրկել եթե կուզե թող ինքն ալ իմ պատկերներս ծովը նետե, բայց հոդս չէ, վասն զի անոնց փոխարժեքը ստացուած եմ»։ Ու կը մեկնի։
  33. Koorghinian 1967, পৃ. 190।
  34. Sarkssian 1963, পৃ. 31।
  35. 1 2 Whitmore, Janet। "Ivan K. Aivazovsky"Rehs Galleries। ২৯ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  36. Novouspensky, Nikolay। "Ivan Aivazovsky"artsstudio.com। ১০ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  37. "Моря пламенный поэт. Иван Айвазовский" (রুশ ভাষায়)। Russia-K। ২০০৭। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। Благодаря ему в Феодосии был создан водопровод, построены морской торговый порт, железная дорога, возведено здание археологического музея и многое другое.
  38. 1 2 "Ivan Constantinovich Aivazovsky"Art Renewal Center। ১৫ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। One of the greatest seascape painters of his time, Aivazovsky conveyed the movement of the waves, the transparent water, the dialogue between sea and sky with virtuoso skill and tangible verisimilitude.
  39. 1 2 Pogrebetskaya, Irina (২০১৭)। "Aivazovsky's Estates and Lands"Tretyakov Gallery Magazine৫৪ (1)। Tretyakov Gallery। ২৫ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৯
  40. "The Ninth Wave"Hermitage Museum। ৪ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৩
  41. Mitrevski, George। "Aivazovsky, I. K. The Ninth Wave. 1850"Auburn University। ২৯ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। Detail from "The Ninth Wave" "The Ninth Wave," painted in 1850, is Aivazovsky's most famous work and is an archetypal image for the artist.
  42. Amirzyanova, Guzel (২৮ জুলাই ২০১৩)। Семь знаменитых картин АйвазовскогоKomsomolskaya Pravda (রুশ ভাষায়)। ১৯ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। Бесспорно, популярнейшей картиной мариниста является «Девятый вал» (1850 г.), сейчас это полотно хранится в Русском музее. Пожалуй, в нем сильнее всего передана романтическая натура художника.
  43. Sarkssian 1963, পৃ. 26।
  44. Leek 2012, পৃ. 178–180।
  45. 1 2 "Ivan Constantinovich Aivazovsky"। The Athenaeum: Interactive Humanities Online। ১৯ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  46. Newmarch 1917, পৃ. 192।
  47. Melikian, Souren (৭ আগস্ট ২০০৪)। "Bursts of creativity on the Russian plain"The New York Times। ২৫ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২২
  48. Koorghinian 1967, পৃ. 189।
  49. Newmarch 1917, পৃ. 191।
  50. Բայրոնի այցը Մխիթարյաններին Սբ. Ղազար կղզում (1899) (আর্মেনিয় ভাষায়)। National Gallery of Armenia। ২০ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  51. "Ivan Konstantinovich Aivazovsky (1817–1900)"Russian Museum। ২ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৩
  52. "Куинджи, Архип Иванович" (রুশ ভাষায়)। Krugosvet। ২৭ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। Испытал особое влияние И.К.Айвазовского.
  53. Bowlt, John E. (১৯৭৫)। "A Russian Luminist School? Arkhip Kuindzhi's "Red Sunset on the Dnepr""। Metropolitan Museum Journal১০Metropolitan Museum of Art: ১২৩–১২৫। ডিওআই:10.2307/1512704জেস্টোর 1512704এস২সিআইডি 192949837
  54. Manin, Vitaly [in রুশ] (২০০০)। Архип Куинджи (রুশ ভাষায়)। Moskva: Belyĭ gorod। পৃ. ৬। আইএসবিএন ৯৭৮-৫-৭৭৯৩-০২১৯-৭в Феодосию к знаменитому Айвазовскому. Куинджи прибыл в тихую Феодосию, по-видимому, летом 1855 года. ... Устройством Куинджи занялся Адольф Фесслер, ученик и копиист Айвазовского. Жил Архип во дворе под навесом в ...
  55. "Куинджи Архип Иванович"। Russian Biographical Dictionary (রুশ ভাষায়)। Saint Petersburg: Imperial Russian Historical Society। ১৯০৩। Хотя Куинджи и нельзя назвать учеником Айвазовского, но последний имел на него, несомненно, некоторое влияние в первый период его деятельности; от него он заимствовал многое в манере писать, в выборе тем, в любви к широким пространствам. online view ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ জানুয়ারি ২০১৬ তারিখে

গ্রন্থসূচী

[সম্পাদনা]

আরো পড়ুন

[সম্পাদনা]

আইভাজোভস্কি সম্পর্কে বই ও প্রবন্ধ

[সম্পাদনা]

আইভাজোভস্কির কাজ নিয়ে বিশ্লেষণমূলক প্রবন্ধ

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]

Galleries of Aivazovsky's paintings

[সম্পাদনা]