বিষয়বস্তুতে চলুন

ইবনে শাহরাশুব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জয়ন আল-দীন আবু জাফর মুহম্মদ ইবনে আলি ইবনে শাহরাশুব ইবনে আবি নাসর ইবনে আবি আল-জায়শ (আরবি: زین الدین أبوجعفر محمد بن علي بن شهرآشوب بن أبي نصر بن أبي الجيش) বা ইবনে শাহরাশুব[১] একজন ইরানী শিয়া ভাষ্যকার, হাদিস সংগ্রাহক এবং আইনজ্ঞ ছিলেন। তিনি শিয়া সম্প্রদায়ের মধ্যে হাদিস এবং কুরআন বিজ্ঞানের অনুসন্ধানে একজন প্রাথমিক পর্যায়ের বিশিষ্ট পণ্ডিত ছিলেন।[২]

তিনি ১০৯৫ সালে জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম ছিল আবু জাফর মুহাম্মদ ইবনে আলী ইবনে শাহর আশুব।[৩] মনে করা হয় তিনি মূলত ইরানের মাজান্দারান প্রদেশের সারি শহরের বাসিন্দা।[৩] গুরুত্বপূর্ণ উৎসের অভাবে, তার জন্মস্থান অনিশ্চিত রয়ে গেছে। তিনি সম্পূর্ণ কুরআন মুখস্থ করেছিলেন বলে সুপ্রমাণিত।

বৈজ্ঞানিক যাত্রা

[সম্পাদনা]

ইবনে শাহরাশুব একজন হাদিস সংগ্রাহক ছিলেন। তাই তিনি হাদিস শোনার ও সংগ্রহের জন্য অনেক শহর ও দেশ ভ্রমণ করেন। প্রথমে তিনি আব্বাসীয় রাজবংশের খলিফা আল-মুকতাফির সময় বাগদাদ ভ্রমণ করেন। তারপর মসুলে এবং পরে আলেপ্পো ভ্রমণ করেন। বাগদাদ যাওয়ার আগে তিনি খোরাসানও ভ্রমণ করেছিলেন। এছাড়াও, তিনি কিছু সময়ের জন্য নেশাবুর, সাবজেভার এবং খারাজমে ছিলেন। এছাড়াও বলা হয় যে তিনি ইসফাহান, রায়, কাশান এবং হামাদানের মতো কিছু শহর পরিদর্শন করেছিলেন। আলেপ্পোতে থাকার সময় ইবনে বাত্রিক এবং ইবনে ইদরিস তার কাছে হাদিস শুনেছিলেন। তিনি আলেপ্পোতেই বসতি স্থাপন করেন এবং সেখানেই মারা যান।[৪]

শিক্ষক

[সম্পাদনা]

পাকাচির মতে, ইবনে শাহরাশুবের হাদিসে অনেক জনপ্রিয় ওস্তাদ ছিলেন, যেমন:

  • আহমদ গাজ্জালী
  • জা আল্লাহ জামাখশারী
  • আবু আলী তাবারসি
  • আবুল হাসান বেহাকী ফরিদ খোরাসান
  • খতিব-এ-খাওরাজম
  • কোতব আদ্দীন রাভান্দি

তিনি অনেক বই রেখে গেছেন কিন্তু তার মধ্যে কিছু প্রকাশিত হয়েছে। তিনি ইমাম আলীর গুণাবলীর প্রশংসা করে "মানাকিব অব আলে আবি তালিব" রচনা করেন। [৫] কিছু খুতবাও তিনি প্রথমবারের মতো বর্ণনা করেছেন। [৬] তাঁর রচিত সবচেয়ে গুরুত্বপূর্ণ বইগুলির তালিকা নীচে দেওয়া যেতে পারে:

  • আলে আবি তালিবের মানাকিব
  • মা'আলিম আল কুরআন
  • মোতাশাবিহ আল কুরআন ওয়া মোখতালিফিহ

ধর্মতাত্ত্বিক বিশ্বাস

[সম্পাদনা]

একই সাথে আরও কিছু পণ্ডিত বিশ্বাস করেন যে ইবনে শাহরাশুব ইমামদের ‘গায়েব’ (অদৃশ্য বিষয়) জানার ক্ষমতায় বিশ্বাসী ছিলেন না, বরং তিনি ইমাম আলীর কাছ থেকে বর্ণিত কিছু হাদীসের মাধ্যমে এই বিশ্বাসকে তুলে ধরেন। এসব হাদীসে বলা হয়েছে যে, ইমাম আলী অদৃশ্যের জ্ঞান রাখতেন এবং বিভিন্ন মানুষের মৃত্যুর সময় সম্পর্কে ভবিষ্যদ্বাণী করতেন।[৭] অন্যদিকে, কিছু পণ্ডিত মনে করেন যে তিনি বিশ্বাস করতেন যে ইমাম এবং নবী উভয়েরই গায়েব (অনুপস্থিতি) এবং অতীত ও ভবিষ্যতের জ্ঞান থাকতে পারে না। শাহরাশুব ইমাম ও নবীদের জন্য এই ধরণের জ্ঞানকে অস্বীকার করেছিলেন। তিনি বলতেন, এই বিশ্বাস সত্য হলে তা আল্লাহর সঙ্গে অংশীদারিত্বের মতো হবে। বরং তিনি বিশ্বাস করতেন যে ইমাম এবং নবীদের কেবল ধর্ম এবং আইন সম্পর্কে জ্ঞান থাকে।[৮] তিনি এও বলেছিলেন যে ফাতিমা ঐশ্বরিক বার্তা পেয়েছিলেন।[৯]

মৃত্যু

[সম্পাদনা]

১১৯২ সালে তিনি আলেপ্পোতে বসবাসের সময় মারা যান। তাকে জাবাল আল জোশান নামক স্থানের কাছে সমাহিত করা হয়েছিল যা মাশাহদ আল হোসেইন নামে পরিচিত।

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ Sometimes called Abū ʿAbd Allāh rather than Abū Jaʿfar, sometimes known as ʿIzz al-Dīn or Rashīd al-Dīn rather than Zayn al-Dīn; see Amir-Moezzi 1997–2011; Pierce 2018; Scarcia Amoretti 1960–2007.
  2. ↑ "دائرة المعارف بزرگ اسلامی:ابن شهرآشوب"।
  3. 1 2 Meisami, Julie Scott; Starkey, Paul (১৯৯৮)। Encyclopedia of Arabic Literature। আইএসবিএন ৯৭৮০৪১৫১৮৫৭১৪।
  4. ↑ Savant, Sarah Bowen (৮ এপ্রিল ২০১৪)। Genealogy and Knowledge in Muslim Societies: Understanding the Past। আইএসবিএন ৯৭৮০৭৪৮৬৪৪৯৮৮।
  5. ↑ Kohlberg, Etan (জানুয়ারি ১৯৯২)। A Medieval Muslim Scholar at Work। আইএসবিএন ৯০০৪০৯৫৪৯৭।
  6. ↑ Amir-Moezzi, Mohammad Ali (৩১ জানুয়ারি ২০১১)। The Spirituality of Shi'i Islam। আইএসবিএন ৯৭৮১৮৪৫১১৭৩৮২।
  7. ↑ Krämer, Gudrun; Schmidtke, Sabine (২০০৬)। Speaking for Islam। আইএসবিএন ৯৭৮৯০০৪১৪৯৪৯৬।
  8. ↑ Bar-Asher, Meʼir Mikhaʼel (১৯৯৯)। Scripture and Exegesis in Early Imāmī-Shiism। আইএসবিএন ৯০০৪১১৪৯৫৫।
  9. ↑ Morrow, John Andrew (১১ নভেম্বর ২০১৩)। Islamic Images and Ideas। আইএসবিএন ৯৭৮০৭৮৬৪৫৮৪৮৬।

আরও পড়ুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]