বিষয়বস্তুতে চলুন

ইবনে ইউনুস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইবনে ইউনুস
ابن يونس
জন্ম৯৫০
ফুসতাত, ইখশিদি রাজবংশ, বর্তমান আধুনিক মিশর
মৃত্যু৬ জুন ১০০৯
উচ্চশিক্ষায়তনিক কর্ম
যুগইসলামি স্বর্ণযুগ
প্রধান আগ্রহ
উল্লেখযোগ্য ধারণা
  • আল-জিজ আল-কবীর আল-হাকিমী
  • বুলুঘ আল-উমনিয়া
  • জিজ ইবনে ইউনুস
  • গায়ত আল-ইনতিফাহ ফি মারেফাত আল-দাইর মিন আল-ফালাক মিন ক্বাবল আল-ইরিতিফাহ

আবু আল-হাসান 'আলী ইবনে আবি আল-সাঈদ'আব্দুর রহমান ইবনে আহমেদ ইবনে ইউনুস ইবনে আব্দুল-আলা আল-সাদাফি আল-মিসরী' (মিশরীয় আরবি : أبو الحسن علي أبي السعيد بن عبد الرحمن بن أحمد بن يونس بن عبد الأعلى الصدفي المصري ; আনুমানিক ৯৫০ - ১০০৯) একজন গুরুত্বপূর্ণ আরব-মিশরীয় জ্যোতির্বিদ এবং গণিতবিদ,[][][] সূক্ষ্ম গণনা এবং বিশদে মনোযোগের উপর ভিত্তি করে তার কাজগুলি ঐ সময়ের চেয়ে উন্নত থাকার জন্য বিখ্যাত। তিনি আল বাত্তানী এবং আবু আল-ওয়াফা' আল-বুজ্জানির পরে বিখ্যাত মুসলিম জ্যোতির্বিদদের একজন এবং তিনি তাঁর সময়ের সর্বশ্রেষ্ঠ জ্যোতির্বিদ ছিলেন। ফাতেমীয়রা তাঁর প্রতিভার কারণে তাঁকে উদার উপহার দিয়েছিলেন এবং মিশরের ফুস্তাতের কাছে মোকাত্তাম পর্বতে তাঁর জন্য একটি গবেষণার স্থাপন করেছিলেন। ফাতেমীয় সুলতান আল-আজিজ বিল্লাহ তাকে জ্যোতির্বিদ্যা সংক্রান্ত সারণি তৈরির নির্দেশ দেন, যা তিনি আল-আজিজের পুত্র আল-হাকিম বি-আমর আল্লাহর রাজত্বকালে সম্পন্ন করেন এবং এর নাম দেন আল-জিজ আল-কবীর আল-হাকিমি।[][] চাঁদের গর্ত ইবনে ইউনুস এই জ্যোতির্বিদে নামে নামকরণ করা হয়েছে।

ইবনে ইউনুসের ৯৯৩ ও ১০০৪ সালের সূর্যগ্রহণের পাশাপাশি ১০০১ ও ১০০২ সালের চন্দ্রগ্রহণের রেকর্ড।

তাঁর প্রাথমিক জীবন এবং শিক্ষা সম্পর্কে খুব কমই জানা যায়। তিনি মিশরের ফুস্তাতের একটি সম্ভ্রান্ত পরিবারে ৯৫০ থেকে ৯৫২ সালে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর বাবা ছিলেন একজন ইতিহাসবিদ, জীবনীকার এবং হাদিসের পণ্ডিত যিনি মিশরের ইতিহাস সম্পর্কে দুটি খণ্ড লিখেছিলেন - একটি মিশরীয়দের সম্পর্কে এবং একটি মিশরের ভ্রমণকারীদের ভাষ্যের উপর ভিত্তি করে।[] একজন প্রসিদ্ধ লেখক, ইবনে ইউনূসের বাবাকে "মিশরের সবচেয়ে বিখ্যাত প্রাথমিক ইতিহাসবিদ এবং মিশরীয়দের জন্য নিবেদিত একটি জীবনী অভিধানের প্রথম পরিচিত সংকলক" হিসাবে বর্ণনা করেছেন।[] তাঁর দাদাও জ্যোতির্বিদ্যায় বিশেষজ্ঞ পণ্ডিতদের মধ্যে একজন ছিলেন এবং ইবনে ইউনূস ফাতেমীয় খলিফাদের মধ্যে অত্যন্ত খ্যাতি অর্জন করেছিলেন, যারা তাঁকে তাঁর জ্যোতির্বিদ্যা এবং গাণিতিক গবেষণা চালিয়ে যেতে উৎসাহিত করেছিলেন। তারা ফুস্তাতের (কায়রো) কাছে তাঁর জন্য একটি গবেষণার তৈরি করেছিলেন এবং এটিকে সমস্ত প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং সরঞ্জাম দিয়ে সজ্জিত করেছিলেন। জর্জ আলফ্রেড লিওন সার্টন তাঁর সম্পর্কে বলেছেন যে তিনি সম্ভবত সর্বশ্রেষ্ঠ মুসলিম জ্যোতির্বিদ ছিলেন। তাঁর প্রপিতামহ বিখ্যাত আইনী পণ্ডিত মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ শাফিঈর সহযোগী ছিলেন

ইবনে ইউনূসের জীবনের প্রথম দিকে, ফাতেমীয় রাজবংশ ক্ষমতায় আসে এবং নতুন শহর কায়রো প্রতিষ্ঠিত হয়। কায়রোতে, তিনি ফাতেমীয় রাজবংশের জ্যোতির্বিদ হিসেবে ছাব্বিশ বছর কাজ করেন, প্রথমে খলিফা আল-আজিজ বিল্লাহর সময় এবং পরে আল-হাকিমের সময়। ইবনে ইউনূস তার সবচেয়ে বিখ্যাত জ্যোতির্বিদ্যা সংক্রান্ত গ্রন্থ, আল-জিজ আল-কবীর আল-হাকিমিকে উৎসর্গ করেন ।

ইবনে ইউনূস গণিতের পাশাপাশি একজন অভিনব কবি হিসেবেও পরিচিত ছিলেন।[]

ইবনে ইউনূস সূর্য ও চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণের পর অত্যন্ত নির্ভুলতার সাথে গ্রহণ বৃত্তের প্রবণতা গণনা করেছিলেন। এটি তাঁর সর্বশ্রেষ্ঠ জ্যোতির্বিদ্যার কাজগুলির মধ্যে একটি

ইবনে ইউনূস ত্রিকোণমিতিতে পারদর্শী ছিলেন এবং তিনিই প্রথম জ্যোতির্বিদ্যায় ব্যবহৃত কিছু ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করেছিলেন এবং তিনি এতে মূল্যবান গবেষণা করেছিলেন যা ত্রিকোণমিতিকে উন্নত হতে সাহায্য করেছিল। তিনিই প্রথম বৃত্তাকার ত্রিকোণমিতির জন্য একটি সূত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং লগারিদম আবিষ্কারের আগে জ্যোতির্বিদ্যার পণ্ডিতদের কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ এই সূত্রের মাধ্যমে ত্রিকোণমিতিতে গুণন ক্রিয়াকে যোগ ক্রিয়ায় রূপান্তর করা যেত, এটি অনেক দীর্ঘ এবং জটিল সমস্যার সমাধানকে সহজতর করেছিল। জ্যোতির্বিদ্যার অনেক কঠিন সমস্যা সমাধানে ইবনে ইউনূস অসাধারণ দক্ষতা প্রদর্শন করেছিলেন।

ইবনে ইউনূস ৯৭৮ খ্রিস্টাব্দে কায়রোতে সূর্যচন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ করেছিলেন এবং আধুনিক পর্যবেক্ষণ যন্ত্র আবির্ভূত হওয়ার পরও তার গণনা ছিল তার কাছাকাছি।

জ্যোতিষশাস্ত্র

[সম্পাদনা]

জ্যোতিষশাস্ত্রে, ভবিষ্যদ্বাণী করার জন্য সিরিয়াস এবং সূর্যোদয় সম্পর্কিত একটি বই "কিতাব বুলুঘ আল-উমনিয়া" ("আকাঙ্ক্ষা অর্জনের উপর") লেখার জন্য খ্যাতি অর্জনকরেন, এবং আলেকজান্দ্রীয় বর্ষপঞ্জির বছর সপ্তাহের কোন দিন থেকে শুরু হবে সে সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছিলেন ।

জ্যোতির্বিদ্যা

[সম্পাদনা]
ইবনে ইউনূস চন্দ্র গর্তের LROC ছবি

ইবনে ইউনূস চন্দ্র গর্ত, তার নামে নামকরণ করা হয়েছে জ্যোতির্বিদ্যায় ইবনে ইউনূসের সবচেয়ে বিখ্যাত রচনা, আল-জিজ আল-কবীর আল-হাকিমী(আনু; ১০০০) ছিল জ্যোতির্বিদ্যার সারণির একটি হ্যান্ডবুক যাতে খুব নির্ভুল পর্যবেক্ষণ ছিল, যেগুলো খুব বড় জ্যোতির্বিদ্যার যন্ত্র ব্যবহার করে প্রাপ্ত হতে পারে। এনএম সোয়ার্ডলোর মতে, জিজ আল-কবীর আল-হাকিমি "অসাধারণ মৌলিকত্বের একটি কাজ যার অর্ধেকেরও বেশি টিকে আছে"।[]

ইউনূস তার বই জিজে গাণিতিক প্রতীক ছাড়াই সমাধানগুলি প্রকাশ করেছিলেন,[১০] কিন্তু পরাসি গণিতবিদ শেভালিয়ার ডেলাম্ব্রে তার 1819 সালে হাকেমাইট সারণির অনুবাদে উল্লেখ করেছিলেন যে সৌর বা নক্ষত্রের উচ্চতা থেকে সময় নির্ধারণের জন্য ইবনে ইউনূসের দুটি পদ্ধতি ত্রিকোণমিতিক পরিচয়ের সমতুল্য ছিল। [১১]

ইবনে ইউনূস ৪০টি গ্রহসংযোগ এবং ৩০টি চন্দ্রগ্রহণের বর্ণনা দিয়েছেন । উদাহরণস্বরূপ, তিনি ১০০০ সালে সংঘটিত গ্রহসংযোগের সঠিক বর্ণনা দিয়েছেন নিম্নরূপ:

পশ্চিম আকাশে মিথুন গ্রহের শুক্র এবং বুধের সংযোগ পর্যবেক্ষণ: [রবিবার ১৯ মে ১০০০] রাতে সূর্যাস্তের পরে দুটি গ্রহ একত্রে অবস্থান করছিল। সময়টি ছিল রবিবার দুপুরের প্রায় আট বিষুবীয় ঘন্টা পরে। বুধ শুক্রের উত্তরে ছিল এবং তাদের অক্ষাংশের পার্থক্য ছিল এক তৃতীয়াংশ ডিগ্রি[১২]

গ্রহগুলির অবস্থান সম্পর্কে আধুনিক জ্ঞান নিশ্চিত করে যে তার বর্ণনা এবং দূরত্বের এক-তৃতীয়াংশ ডিগ্রির হিসাব একেবারে সঠিক। ইবনে ইউনূসের সংযোজন এবং গ্রহণের পর্যবেক্ষণগুলি রিচার্ড ডানথর্ন এবং সাইমন নিউকম্বসের চাঁদের ধর্মনিরপেক্ষ ত্বরণের নিজ নিজ গণনায় ব্যবহৃত হয়েছিল।[১২][১৩]

সরল দোলক

[সম্পাদনা]

সাম্প্রতিক বিশ্বকোষ[১৪] এবং জনপ্রিয় বিভিন্ন বিবরণ[১৫] দশম শতাব্দীর জ্যোতির্বিদ ইবনে ইউনূস সময় পরিমাপের জন্য একটি পেন্ডুলাম ব্যবহার করেছিলেন বলে দাবি করে, যদিও প্রায় একশ বছর ধরে এটি জানা গেছে যে এটি ১৬৮৪ সালে অক্সফোর্ডের জ্যোতির্বিদ্যার স্যাভিলিয়ান অধ্যাপক এডওয়ার্ড বার্নার্ডের করা একটি ভুলের উপর ভিত্তি করে তৈরি[১৬]

ইবনে ইউনূসের দর্শন

[সম্পাদনা]
পণ্ডিত ইবনে ইউনুস রচিত “ গায়াতুল-ইনতিফাহ ফি মারেফাত আল-দাইর মিন আল-ফালাক মিন কাবল আল-ইরিতিফাহ ” বই

তার বৈজ্ঞানিক গবেষণায়, তিনি তার আত্নবিশ্বাস নিয়ে কাজ করতেন, এবং লোকেরা তার সম্পর্কে কী বলল তা তিনি পরোয়া করতেন না। তার দর্শন তিনটি পয়েন্টে সংক্ষিপ্ত করা হয়েছে:[১৭]

  • পর্যবেক্ষণ এবং পরিমাপের উপর ভিত্তি করে বৈজ্ঞানিক নীতি গ্রহণ করা, এবং মহাবিশ্ব এবং এর মধ্যে থাকা সবকিছুকে একজন শিক্ষক হিসেবে গ্রহণ করা, যার থেকে তথ্য বের করা হয় এবং যার কাছে সেগুলি ফিরে আসে।[১৭]
  • মহাবিশ্বে উদ্ভূত স্রষ্টার নিদর্শন স্পর্শ করে বিশ্বাসকে শক্তিশালী করা।[১৭]
  • বৈধ আনন্দ উপভোগ করা। (ইবনে খাল্লিকান একজন জ্যোতিষীর কথা উল্লেখ করেছেন যে তিনি একবার তার সাথে মোকাত্তাম পর্বতে গিয়েছিলেন, এবং তিনি শুক্র গ্রহ পর্যবেক্ষণ করার জন্য থামলেন, তাই তিনি তার পাগড়ি এবং পোশাক খুলে একটি লাল শার্ট এবং একটি লাল মুখোশ পরে নিজেকে ঢেকে রাখলেন। তিনি একটি লাঠি বের করে হাতে ধূপ দিয়ে আঘাত করলেন, এবং তার পরিস্থিতি ছিল অদ্ভুত)।[১৭]

হাদিসের বর্ণনা

[সম্পাদনা]

ইবনে ইউনুস তার পিতা আবি আল-সাঈদ থেকে হাদিস বর্ণনা করেছিলেন, কিন্তু জ্যোতিষশাস্ত্র এবং জাদুবিদ্যার প্রতি তার ব্যস্ততার কারণে হাদিস বিষয়ক পণ্ডিতদের কাছে তার বর্ণনা গ্রহণযোগ্যতা পায়নি[১৮]

গ্রন্থ

[সম্পাদনা]

ইবনে ইউনুসের একাধিক বিষয়ে অনেক রচনা ছিল, এবং তার সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ হল আল-জিজ আল-কবীর আল-হাকিমি, যা তিনি ৩৮০ হিজরি/৯৯০ খ্রিস্টাব্দে ফাতেমীয় খলিফা আল-আজিজের আদেশে লেখা শুরু করেছিলেন এবং খলিফা আল-হাকিম উলদ আল-আজিজের রাজত্বকালে ১০০৭ খ্রিস্টাব্দে এটি সম্পন্ন করেছিলেন এবং তিনি খলিফার নামানুসারে এর নামকরণ করেছিলেন আল-জিজ আল-হাকিমি

জিজ শব্দটি একটি ফার্সি শব্দ (জিক), যা আধুনিক অর্থে গাণিতিক জ্যোতির্বিদ্যার সারণি। তার আরেকটি বই ছিল যার নাম ছিলজিজ ইবনে ইউনূস, তার দুটি জিজ বইতে তিনি যে সংখ্যাগুলি অন্তর্ভুক্ত করেছিলেন তা সপ্তম দশমিক সংখ্যা পর্যন্ত সঠিক, যা গণনার ক্ষেত্রে অতুলনীয় গাণিতিক নির্ভুলতা নির্দেশ করে এবং অনেক জ্যোতির্বিদ তার কাছ থেকে অণুপ্রানিত হয়েছিলেন, বিশেষ করে তার জিজ পূর্বে স্থানান্তরিত হওয়ার পরে, মিশরীয়রা দীর্ঘ সময় ধরে ইবনে ইউনূসের জিজের উপর ভিত্তি করে তাদের ক্যালেন্ডারের ব্যবহার করেছিল।

বহিঃসংযোগ

[সম্পাদনা]
  • King, David A. (২০০৭)। "Ibn Yūnus: Abū al-Ḥasan ҁʿAlī ibn ʿAbd al-Raḥmān ibn Aḥmad ibn Yūnus al-Ṣadafī"। Thomas Hockey; এবং অন্যান্য (সম্পাদকগণ)। The Biographical Encyclopedia of Astronomers। New York: Springer। পৃ. ৫৭৩–৪। আইএসবিএন ৯৭৮-০-৩৮৭-৩১০২২-০ (PDF version)
  • ও'কনর, জন জে.; রবার্টসন, এডমুন্ড এফ., "Abu'l-Hasan Ali ibn Abd al-Rahman ibn Yunus", ম্যাকটিউটর হিস্টোরি অব ম্যাথমেটিকস আর্কাইভ, সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়
  • King, David A. (২০০৮) [1970-80]। "Ibn Yūnus, AbuʿL-Hasan ʿAlī Ibn ʿ Abd Al-Rahmān Ibn Yūnus Al Sadafī"Complete Dictionary of Scientific BiographyEncyclopedia.com
  • Ibn Yunus Biography

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. David King (১২ মার্চ ২০০৮)। Seling, Helaine (সম্পাদক)। Encyclopaedia of the History of Science, Technology, and Medicine in Non-Western Cultures (ইংরেজি ভাষায়)। Springer Science & Business Media। পৃ. ১১২৪। আইএসবিএন ৯৭৮-১-৪০২০-৪৫৫৯-২। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০২১
  2. Science & Technology in the Islamic World - Page 77
  3. Science in Medieval Islam: an illustrated introduction by Howard R. Turner - Page 65
  4. "Starry Messenger: Ibn Yunus and Astronomical Tables"www.sites.hps.cam.ac.uk। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৪
  5. "al-Zīj al-kabīr al-Ḥākimī | ISMI"ismi.mpiwg-berlin.mpg.de। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৪
  6. Eternal Egypt. Ibn Yunus The Historian.
  7. Eickelman, Dale F. James Piscatori. Muslim Travellers: Pilgrimage, Migration, and the Religious Imagination. Berkeley: University of California Press, 1990. p. 58
  8. Berggren, J. L. (২০০৩), Episodes in the Mathematics of Medieval Islam, Springer, পৃ. ১৪৮, আইএসবিএন ৯৭৮০৩৮৭৪০৬০৫৩.
  9. N. M. Swerdlow (1993), "Montucla's Legacy: The History of the Exact Sciences", Journal of the History of Ideas 54 (2): 299–328 [320].
  10. Complete Dictionary of Scientific Biography, 2008
  11. David A. King, 'Islamic Math and Science', Journal for the History of Astronomy, Vol. 9, p.212
  12. 1 2 ও'কনর, জন জে.; রবার্টসন, এডমুন্ড এফ., "Abu'l-Hasan Ali ibn Abd al-Rahman ibn Yunus", ম্যাকটিউটর হিস্টোরি অব ম্যাথমেটিকস আর্কাইভ, সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়
  13. Raymond Mercer (1994), 'English Orientalists and Mathematical Astronomy' in The 'Arabick' Interest of the Natural Philosophers in 17th-Century England, p.198
  14. Good, Gregory (১৯৯৮)। Sciences of the Earth: An Encyclopedia of Events, People, and Phenomenaরাউটলেজ। পৃ. ৩৯৪। আইএসবিএন ৯৭৮-০-৮১৫৩-০০৬২-৫
    "Pendulum"Encyclopedia Americana। খণ্ড ২১। The Americana Corp.। ১৯৬৭। পৃ. ৫০২। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০০৯
    Baker, Cyril Clarence Thomas (১৯৬১)। Dictionary of Mathematics। G. Newnes। পৃ. ১৭৬।
  15. Newton, Roger G. (২০০৪)। Galileo's Pendulum: From the Rhythm of Time to the Making of Matter। US: হার্ভার্ড ইউনিভার্সিটি প্রেস। পৃ. ৫২আইএসবিএন ৯৭৮-০-৬৭৪-০১৩৩১-৫
  16. King, D. A. (১৯৭৯)। "Ibn Yunus and the pendulum: a history of errors"। Archives Internationales d'Histoire des Sciences২৯ (104): ৩৫–৫২।
    Hall, Bert S. (সেপ্টেম্বর ১৯৭৮)। "The scholastic pendulum"। Annals of Science৩৫ (5)। টেইলর অ্যান্ড ফ্রান্সিস: ৪৪১–৪৬২। ডিওআই:10.1080/00033797800200371আইএসএসএন 0003-3790
    O'Connor, J. J.; Robertson, E. F. (নভেম্বর ১৯৯৯)। "Abu'l-Hasan Ali ibn Abd al-Rahman ibn Yunus"সেন্ট অ্যান্ড্রু বিশ্ববিদ্যালয়। সংগ্রহের তারিখ ২৯ মে ২০০৭
  17. 1 2 3 4 "ابن يونس المصري"areq.net (আরবি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৪
  18. ইমাম আয-যাহাবি, المغني في الضعفاء, investigation: Dr. Nour al-Din Atar, part 2. p. 448