বিষয়বস্তুতে চলুন

ইবনে আল-কাত্তা' আল-সিকিলি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইবন আল-কাত্তাআ আস-সিকিল্লি
إبن القطاع الصقلي
জন্মআনুমানিক ১০৪১
মৃত্যুআনুমানিক ১১২১
উচ্চশিক্ষায়তনিক কর্ম
যুগইসলামী স্বর্ণযুগ, সিসিলির আমিরাত
প্রধান আগ্রহভাষাতত্ত্ব, অনুবাদ, সংকলন, শব্দকোষবিদ্যা
উল্লেখযোগ্য কাজআল-দুররাহ আল-খাতিরাহ ফি শু'আরা আল-জাযিরাহ (الدرة الخطيرة في شعراء الجزيرة); ‘দ্য প্রেশিয়াস পার্ল অন দ্য পয়েটস অব দ্য আইল্যান্ড’

আবু আল-কাসিম আলী ইবনে জাফর ইবনে আলী ইবনে মুহাম্মদ আস-সা'দী (আরবি: أبوالقاسم علي بن جعفر بن علي بن محمد السعدي) (আনুমানিক ৪৩৩–৫১৫ হিজরি; আনুমানিক খ্রিস্টাব্দ ১০৪১–১১২১) ছিলেন একজন বিখ্যাত আরব ভাষাবিদ, শব্দকোষবিদ ও সংকলনকারক। তিনি সংক্ষেপে ইবন আল-কাত্তাআ আস-সিকিল্লি (إبن القطّاع الصقلي) নামে পরিচিত। তাঁর কাজ আরবি ভাষার সিসিলিয় কবিতা সংরক্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত হয়।[]

জীবনী

[সম্পাদনা]

ইবন আল-কাত্তাআ আনুমানিক ১০ অক্টোবর, ১০৪১ খ্রিস্টাব্দে (১০ সফর, ৪৩৩ হিজরি) সিসিলি দ্বীপে জন্মগ্রহণ করেন। সেই সময় দ্বীপটি কালবিডদের শাসনাধীনে ছিল। তিনি ইফ্রিকিয়ার (বর্তমান পূর্ব মাঘরেব) নবম শতকের আঘলাবি শাসকদের বংশধর ছিলেন। এই রাজবংশই ৮২৭ সালে বাইজেন্টাইন সাম্রাজ্য থেকে সিসিলি দ্বীপ দখল করে নেয়।

ইবন আল-কাত্তাআ এক শিক্ষিত ও সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা, দাদা ও পরদাদা সাহিত্য ও জ্ঞানের জন্য বিখ্যাত ছিলেন।[] তিনি সিসিলিতে স্থানীয় অনেক আলেমদের অধীনে পড়াশোনা করেন এবং ১৭০ জন সিসিলিয় আরবি কবির রচনার উপর একটি বিশ্বকোষ সংকলন করেন, যার নাম আল-দুররাহ আল-খাতিরাহ ফি শু아রা আল-জাযিরাহ (الدرة الخطيرة في شعراء الجزيرة; দ্য প্রেশিয়াস পার্ল অন দ্য পয়েটস অব দ্য আইল্যান্ড)।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 Papoutsakis, Nefeli (১ ডিসেম্বর ২০১৯)। "Ibn al-Qaṭṭāʿ al-Ṣiqillī"Encyclopaedia of Islam, THREE (ইংরেজি ভাষায়)।
  2. Cipolla, Gaetano (২০০৫)। Siciliana: Studies on the Sicilian Ethos (ইংরেজি ভাষায়)। Legas। আইএসবিএন ৯৭৮-১-৮৮১৯০১-৪৫-৭
  3. Akbari, Suzanne Conklin; Mallette, Karla (৬ ডিসেম্বর ২০১৩)। A Sea of Languages: Rethinking the Arabic Role in Medieval Literary History (ইংরেজি ভাষায়)। University of Toronto Press। আইএসবিএন ৯৭৮-১-৪৪২৬-৬৩৪০-৪