ইন্দ্রজা
ইন্দ্রজা | |
|---|---|
ইন্দ্রজা ২০২০ সালে | |
| জন্ম | রাজতী[১] চেন্নাই, তামিলনাড়ু, ভারত |
| পেশা |
|
| কর্মজীবন | ১৯৯৪ – ২০০৭ ২০১৪– বর্তমান |
| দাম্পত্য সঙ্গী | মহম্মদ আবসার |
| সন্তান | ১ |
রাজতী, যিনি তার মঞ্চ নাম ইন্দ্রজা সম্বোধনেই বেশি পরিচিত, একজন ভারতীয় অভিনেত্রী যিনি টেলিভিশন অনুষ্ঠানের পাশাপাশি তেলুগু, মালায়ালাম এবং তামিল চলচ্চিত্রে অভিনয় করেন। [২]
জীবনের প্রথমার্ধ
[সম্পাদনা]ইন্দ্রজা চেন্নাইয়ের একটি তেলুগু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং তার জন্মনাম ছিল রাজতী। [৩][৪][৫] তিনি তিন বোনের মধ্যে সবার বড়। তার পরিবারের বেশিরভাগ সদস্য কর্ণাটকী সঙ্গীত -এর বিশেষজ্ঞ ছিলেন। [৬] স্কুলে পড়ার সময়, তিনি বিভিন্ন গান এবং নাটক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার জিতেছিলেন। তিনি একজন প্রশিক্ষিত ধ্রুপদী গায়িকা এবং নৃত্যশিল্পী। ইন্দ্রজা নৃত্যগুরু মাধবপেদ্দী মূর্তির কাছ থেকে কুচিপুডি নৃত্য শিখেছিলেন। [২] অভিনয় জগতে আসার পূর্বে সাংবাদিক হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। [৭]
কর্মজীবন
[সম্পাদনা]ইন্দ্রজা রজনীকান্ত অভিনীত উঝাইপালি সিনেমায় শিশু অভিনেত্রী হিসেবে কাজ করেছিলেন। বড় হয়ে তিনি যন্তর মন্তর চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে পদার্পন করেন। সেই চলচ্চিত্রে তার চরিত্রের নাম ছিল ইন্দ্রজা যে নামে তিনি পরবর্তীকালে পরিচিতি লাভ করেন। পরে তিনি এসভি কৃষ্ণা রেড্ডির যমলীলা চলচ্চিত্রে অভিনয় করে যা তাকে বিনোদন জগতে দ্রুত পরিচিতি এনে দেয়। ছবিটি এক বছরেরও বেশি সময় ধরে প্রেক্ষাগৃহে চলেছিল। [২] তিনি থাডায়াম এবং রাজাভিন পারভাইয়াইলে এই দুই চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তবে তিনি তামিল সিনেমায় তিনি খুব বেশি সাফল্য অর্জন করতে পারেননি, কারণ তার অভিনীত দুটি সিনেমাই তেমন ব্যাবসা করতে পারেনি। [২]
তিনি বেশ কয়েকটি সফল মালায়ালাম ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন। তিনি ১৯৯৯ সালে অভিনেতা মোহনলালের সাথে আঞ্চলিক চলচ্চিত্র উস্তাদ -এ কাজ করেন। এছাড়াও অভিনেতা সুরেশ গোপীর সাথে অপরাধ এবং রোমাঞ্চধর্মী ছবি এফআইআর -এ অভিনয় করেন। ২০০২ সালের হাস্যরসাত্মক চলচ্চিত্র ক্রনিক ব্যাচেলর -এ তিনি অভিনয় করেন। ২০০৪ সালে আরেক হাস্যরসাত্মক চলচ্চিত্র মায়িলট্টম -এ তিনি অভিনেতা জয়রামের সাথে কাজ করেন। ২০০৫ সালের আঞ্চলিক চলচ্চিত্র বেন জনসন -এ তিনি অভিনেতা কলাভবন মণির সাথে অভিনয় করেন। এই সব তার উল্লেখযোগ্য মালায়ালাম ছবি। বিয়ের পর কিছু সময়ের জন্য তিনি অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। পরে পুনরায় অভিনয় জগতে প্রত্যাবর্তনের পর তিনি বেশ কয়েকটি তেলুগু ছবিতে উল্লেখযোগ্য ভূমিকায় অভিনয় করেছেন।
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]ইন্দ্রজা অভিনেতা এবং ব্যবসায়ী মোহাম্মদ আবসারকে বিবাহ করেছেন। ইনি অনেক টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন। এই দম্পতির সারা নামের একটি কন্যা সন্তান রয়েছে। [৮]
চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]চলচ্চিত্র
[সম্পাদনা]| বছর | শিরোনাম | ভূমিকা | ভাষা | মন্তব্য |
|---|---|---|---|---|
| ১৯৯৩ | উঝাইপালি | তরুণী শ্রী বিদ্যা | তামিল | |
| পুরুষ লক্ষণম | চলচ্চিত্র অভিনেত্রী | |||
| ১৯৯৪ | হ্যালো ব্রাদার | নিজেই | তেলুগু | গানের বিশেষ উপস্থিতি "কান্নেপেট্টা রো" |
| যন্তর মন্তর | ইন্দ্রজা | |||
| যমলীলা | লিলি | |||
| আমাইধি পাডাই | থায়াম্মার বন্ধু | তামিল | ||
| ১৯৯৫ | সোগাসু চূড়া থারামা | নীলু (নীলিমা দেবী) | তেলুগু | মনোনীত -ফিল্মফেয়ার সেরা অভিনেত্রী পুরস্কার – তেলুগু |
| অম্মা ডোঙ্গা | মোহনা / কল্যাণী | |||
| রাজাভিন পারভাইইলে | গৌরি | তামিল | ||
| বলরাজু বঙ্গারু পেল্লাম | নাগামণি | তেলুগু | ||
| আস্থি মোরেডু আশা বারেডু | নৃত্যশিল্পী | |||
| ভাড্ডু বাভা থাপ্পু | প্রিয়া | |||
| সার্ভার সুন্দরমগারি আব্বায়ি | নায়িকা | |||
| এররোদু | সীতালু | |||
| লাভ গেম | ইন্দু | |||
| সুভমস্তু | সারোজা | |||
| ভারথা সিমহাম | বিশেষ উপস্থিতি | |||
| বজ্রম | ||||
| মিস ৪২০ | ||||
| ১৯৯৬ | মমি মি আয়ানোচাদু | শরদা | ||
| সম্প্রদায়ম | গীতা | |||
| পিট্টালা ডোরা | নিকি | |||
| ওয়ান্স মোর | কল্যাণী | |||
| নল্লা পুসালু | রেবতী | |||
| জগদেকা বীরুদু | লাব্বু | |||
| বব্বিলি বল্লুদু | রথানি | |||
| ১৯৯৭ | থাডায়াম | দেবী | তামিল | |
| ওকা চিন্না মাতা | গীতা | তেলুগু | ||
| জয় বজরঙ্গভালি | রাম্যা | |||
| চিলাক্কোট্তুদু | ইন্দ্রজা | |||
| পেড্দান্নাইয়া | শ্রাবণী | |||
| চিন্নাব্বাই | ললিতা | ক্যামিও উপস্থিতি | ||
| ইল্লালু | ||||
| ১৯৯৮ | ভেলাই | চারুলতা | তামিল | |
| কালাভারি চেল্লেলু কানাকা মহা লক্ষ্মী | বিজয়া | তেলুগু | ||
| ও পানাইপোথুন্ডি বাবু | ||||
| গাডিবিডি কৃষ্ণ | সীতা | কন্নড় | ||
| ১৯৯৯ | সূর্য পুত্রিকা | গায়ত্রি | তেলুগু | |
| দ্য গডম্যান | মুমথাস | মালয়ালম | ||
| উস্তাদ | ক্ষমা | |||
| ইন্ডিপেন্ডেন্স | সিন্ধু | |||
| এফ.আই.আর | লায়লা | |||
| পিচোদি চেটিলো রায়ি | ইন্দু | তেলুগু | ||
| চিন্নি চিন্নি আশা | আশা | |||
| কুলি রাজা | সুমা | কন্নড় | ||
| দ্য কিলার | সীতা | |||
| উন্নারুগে নান ইরুন্ধাল | নৃত্যশিল্পী | তামিল | ||
| প্রত্যার্থ | কন্নড় | |||
| আভালে নান্না হুদুগি | ||||
| তেলেঙ্গানা | তেলুগু | |||
| ২০০০ | সাম্মাক্কা সারাক্কা | অতিথি ভূমিকা | ||
| সুন্দর পুরুষ | নায়িকা ইরবাসি | কন্নড় | ||
| খাডগা | গায়ত্রী | |||
| শ্রদ্ধা | সুধা | মালয়ালম | ||
| মুন্ডাইতে ঊরা হাব্বা | কন্নড় | |||
| ২০০১ | উন্নাথাঙ্গালিল | হেলেন | মালয়ালম | |
| ২০০২ | কৃষ্ণ গোপালকৃষ্ণ | ভামা | ||
| ২০০৩ | চেরি | অরুন্ধতী | ||
| ২০০৩ | আচান্তে কোচুমোল | ডেইজি | ||
| ক্রনিক ব্যাচেলর | ভবানি রাজশেখরন | |||
| যুদ্ধ এবং প্রেম | ক্যাপ্টেন হেমা ভার্মা | |||
| রিল্যাক্স | চিত্রা | |||
| ২০০৪ | থালামেলাম | আম্মুকুটি | ||
| অগ্নিনক্ষত্রম | আম্মু | |||
| এঙ্গাল আন্না | ভবানি | তামিল | ||
| ময়িলাট্টাম | মীনাক্ষী | মালয়ালম | ||
| ২০০৫ | লোকনাথন আইএএস | |||
| বেন জনসন | গৌরি | |||
| ২০০৬ | হাইওয়ে পুলিশ | রঞ্জিনী | ||
| নারাকাসুরান | নীনা বিশ্বনাথন | |||
| ২০০৭ | ইন্দ্রজিৎ | শাহিনা | ||
| ২০১৪ | দিক্কুলু চূডাকু রামাইয়া | ভবানি | তেলুগু | |
| ২০১৫ | বুদুগু | ডঃ গীতা রেড্ডি | ||
| সিংহ | সিবিআই ডেপুটি চিফ ইন্দ্রাণী | |||
| ২০১৭ | সাতামানাম ভাবতি | ঝাঁসি | ||
| সমন্থকামণি | ভানুমতী | |||
| ২০১৮ | অজ্ঞাতবাসী | কৃষ্ণবেণী ভর্গব | ||
| হ্যাপি ওয়েডিং | নীরজা | |||
| ২০১৯ | আক্কাডোক্কান্নাডু | মমতা | ||
| সফটওয়্যার সুধীর | চন্দুর মা | |||
| ২০২১ | আল্লুডু অধুরস | শ্রীনুর মা | ||
| স্ট্যান্ড আপ রাহুল | রাহুলের মা | |||
| ২০২২ | অনন্তম | মারাগাথম | তামিল | |
| মাচেরলা নিয়োজকবর্গম | সিদ্ধুর মা | তেলুগু | ||
| ১২সি | আশা পাই | মালয়ালম | ||
| ব্রেকিং নিউজ | তামিল | |||
| ইটস মাই লাইফ | তেলুগু | |||
| ২০২৩ | উগ্রাম | ডঃ মানাসা | ||
| ২০২৪ | রাজাকার | চাকালি ঐলাম্মা | ||
| প্রতিনিধি ২ | ||||
| মারুতি নগর সুব্রমানিয়ম | কলা রানী | |||
| ২০২৫ | কথা কামামিশু | কল্পনা | ||
| থালা |
টেলিভিশন
[সম্পাদনা]| শিরোনাম | নেটওয়ার্ক | ভাষা | মন্তব্য |
|---|---|---|---|
| সুন্দরকাণ্ড | জেমিনি টিভি | তেলুগু | পবিত্রা |
| পাসম | সান টিভি | তামিল | জানকী |
| আন পাভম | |||
| ভৈরবী আভিগালুক্কু প্রিয়মানভল | বিশেষ উপস্থিতি | ||
| ভাল্লি | মধুমিতা সুব্বু | ||
| প্রেমানুরাগম - নানা | তেলুগু | ||
| প্রস্তুত হও | ইটিভি | ||
| বাহ ২ | |||
| নগদ | |||
| <i id="mwAvI">জবরদস্ত</i> | বিচারক ১ এপ্রিল ২০২১ - ২০ মে ২০২১ পর্যন্ত | ||
| শ্রীদেবী ড্রামা কোম্পানি | |||
| থাগেডেলে | |||
| অনুসরণ | |||
| পেল্লাম ভাদ্দু পার্টি মুদ্দু | তেলুগু | ||
| জেবি জংশন | মালায়ালাম | কৈরালি টিভি | |
| কমেডি সুপার নাইট | ফুল | ||
| থাক ধিমি থাক জানু | জয়া টিভি | তামিল | |
| মিউজিক্যাল ওয়াইফ গ্র্যান্ড ফিনালে | ফুল | মালায়ালাম | |
| স্টার ম্যাজিক ২০২৪ | ফুল টিভি |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Indraja"। Sify। ২৩ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৯।
- 1 2 3 4 "Indraja"। Sify। ২৩ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১২।
- ↑ "I Am A Telugu Brahmin .. He Is A Muslim .. It Does Not Hinder Marriage: Heroine Indraja Love Story" (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ২২ এপ্রিল ২০২১। ৩০ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২১।
- ↑ ।
{{এভি মিডিয়া উদ্ধৃতি}}:|title=অনুপস্থিত বা খালি (সাহায্য) - ↑ "నేను తెలుగు బ్రాహ్మణ్.. ఆయన ముస్లిం..పెళ్లికి అది అడ్డుకాదు: హీరోయిన్ ఇంద్రజ లవ్ స్టోరీ"। Samayam Telugu (তেলুগু ভাষায়)। ১৫ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২১।
- ↑ "Indraja reveals how she got married despite objection from parents"। OnManorama। ১০ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ মে ২০২১।
- ↑ "Director's dream"। Rediff। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১২।
- ↑ "My Marriage isn't a Secret: Senior Heroine"। AP Today। ৭ সেপ্টেম্বর ২০১৪। ১০ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- উদ্ধৃতি শৈলী ত্রুটি: শিরোনাম অনুপস্থিত
- চেন্নাইয়ের অভিনেত্রী
- তামিল টেলিভিশনের অভিনেত্রী
- তেলুগু টেলিভিশনের অভিনেত্রী
- ভারতীয় টেলিভিশন অভিনেত্রী
- ২১শ শতাব্দীর ভারতীয় অভিনেত্রী
- কন্নড় চলচ্চিত্র অভিনেত্রী
- ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী
- তামিল চলচ্চিত্র অভিনেত্রী
- তেলুগু অভিনেত্রী
- মালয়ালম চলচ্চিত্র অভিনেত্রী
- তেলুগু চলচ্চিত্র অভিনেত্রী
- ২০শ শতাব্দীর ভারতীয় অভিনেত্রী
- জীবিত ব্যক্তি