বিষয়বস্তুতে চলুন

ইন্দোহ্যুস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইন্দোহ্যুস
Indohyus
সময়গত পরিসীমা: ইওসিন (লুতেতীয়), ৪৮.৭–৪৫.৪কোটি টেমপ্লেট:Period fossil range
নিচ থেকে দেখা ইন্দোহ্যুসের করোটির দৃশ্য, যেখানে শ্রবণ বুদ্বুদ দেখা যাচ্ছে
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস সম্পাদনা করুন
জগৎ/রাজ্য: অ্যানিম্যালিয়া (Animalia)
পর্ব: কর্ডাটা (Chordata)
শ্রেণি: ম্যামালিয়া (Mammalia)
বর্গ: আর্টিওড্যাকটিলা (Artiodactyla)
পরিবার: †Raoellidae
রাও, ১৯৭১
গণ: †Indohyus
Rao, 1971
প্রজাতি: †I. indirae
দ্বিপদী নাম
†Indohyus indirae
Rao, 1971
প্রতিশব্দ
  • †Raoella dograi
    Sahni & Khare, 1971

ইন্দোহ্যুস[ক][খ] (লাতিন: Indohyus, গ্রিক: Ἰνδόὗς, Greek উচ্চারণ: [indóhŷːs]; অনু. ভারতীয় শুয়োর) এশিয়া থেকে প্রাপ্ত ইওসিন উপযুগের জীবাশ্ম দ্বারা পরিচিত রাওয়েল্লিদীয় যুগ্ম ক্ষুরযুক্ত চতুষ্পদের একটি বিলুপ্ত গণ। জীবাশ্মগুলো ১৯৭০ সালে কাশ্মীরে সংগৃহীত শিলাস্তরের মধ্যে আবিষ্কৃত হয়েছিল ভারতীয় ভূতত্ত্ববিদ এ. রঙ্গা রাও কর্তৃক, যিনি কয়েকটি দাঁত এবং একটি চোয়ালের হাড়ের অংশ খুঁজে পান। এক বছর পরে তিনি এর প্রকার ও একমাত্র প্রজাতির নামকরণ করেন ইন্দোহ্যুস ইন্দিরায় (Indohyus indirae)।

২০০৭ সালে হান্স থিউইসেন এই শিলাস্তর থেকে সংগৃহীত একটি ভাঙা করোটিতে একটি শ্রবণ বুদ্‌বুদ শনাক্ত করেন, এমন অতি বৈশিষ্ট্যময় কর্ণগঠন যা কেবল কেতাকীয়দের মধ্যেই পাওয়া যায়। এই করোটিটি তাঁকে রঙ্গা রাওয়ের বিধবা প্রদান করেছিলেন। পরবর্তীকালে অক্সিজেন-১৮ মানের বিশ্লেষণ এবং অস্টিওস্ক্লেরোটিক অস্থির উপস্থিতি ইঙ্গিত করে যে ইঁদুরিণ-সদৃশ ইন্দোহ্যুস নিয়মিত জলজ জীবনযাপন করত।

প্রায় একটি শিয়ালসম আকারের এই সর্বভুক শুয়োরসদৃশ প্রাণীটি তিমির সঙ্গে কিছু বৈশিষ্ট্য ভাগাভাগি করত এবং জলজ জীবনের উপযোগী অভিযোজনের লক্ষণ প্রদর্শন করেছিল। এর অস্থিগুলো আধুনিক জলহস্তীর মতো প্রাণীদের অস্থির অনুরূপ ছিল এবং প্লবতা কমাতে সাহায্য করত, যাতে তারা পানির নিচে থাকতে পারে। এটি আফ্রিকান ইঁদুরিণ বা জলশেভ্রোতাঁর অনুরূপ একটি বেঁচে থাকার কৌশলের ইঙ্গিত দেয়; এরা শিকারী পাখির আক্রমণের মুখে পানিতে ডুব দেয় এবং চার মিনিট পর্যন্ত পানির নিচে লুকিয়ে থাকতে পারে। ইন্দোহ্যুস সম্ভবত যৌন দ্বিরূপ ছিল, কারণ এর উপরের চোয়ালের শ্বাদন্তের আকারে উল্লেখযোগ্য অভ্যন্তরীণ বৈচিত্র্যকে এর প্রমাণ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে।

আবিষ্কার

[সম্পাদনা]

১৯৭০ সালে ভারতের অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের ভূতাত্ত্বিক অধিদপ্তরের রঙ্গা রাও উত্তর ভারতের জম্মু ও কাশ্মীর প্রদেশে ইন্দোহ্যুসের জীবাশ্ম আবিষ্কার করেন। পরে তিনি ১৯৭১ সালে জার্নাল অব দ্য জিওলজিক্যাল সোসাইটি অব ইন্ডিয়াতে তাঁর আবিষ্কারের বিবরণ প্রকাশ করেন এবং Indohyus indirae নামকরণ করেন।[১] প্রকার প্রজাতিটির নামকরণ করা হয় ইন্দিরা গান্ধীর নামে। রঙ্গা রাও আরও একটি প্রজাতির নাম দেন: Indohyus kalakotensis।[২]

রাও জীবাশ্মগুলো আবিষ্কার করেন উচ্চ সুবাথু গঠনে, যা প্রধানত সবুজ শেল, কাদাপাথর এবং চুনাপাথর দ্বারা গঠিত।[১] এই গঠনে বিভিন্ন ধরনের শিলা রয়েছে, যা নির্দেশ করে যে পরিবেশটি সামুদ্রিক থেকে স্থলজ অবস্থায় রূপান্তরিত হচ্ছিল। উচ্চ সুবাথু গঠনের বয়স প্রাথমিক থেকে মধ্য লুতেতীয় (৪৮.৭–৪৫.৪ মিলিয়ন বছর পূর্বে) নির্ধারণ করা হয়েছে।[৩][৪]

প্রথমদিকে জীবাশ্মগুলোকে সম্পূর্ণ স্থলজ মুরি গঠনের বলে মনে করা হয়েছিল, যা সুবাথু গঠনের উপরে অবস্থিত এবং অপেক্ষাকৃত নবীন জীবাশ্ম ধারণ করে।[২][৪][৫] হোলোটাইপ নমুনা ONG/K/I হলো একটি ক্ষতিগ্রস্ত বাম চোয়াল, যাতে তৃতীয় ও চতুর্থ অগ্রপেষণদাঁত এবং সব পেষণদাঁত সংরক্ষিত রয়েছে। দ্বিতীয় অগ্রচর্বণকের অ্যালভিওলাস সংরক্ষিত থাকলেও তার সামনের অংশ অনুপস্থিত। প্যারাটাইপ নমুনা ONG/K/2 একটি বাম চোয়াল নিয়ে গঠিত, যাতে প্রথম থেকে তৃতীয় অগ্রচর্বণক রয়েছে। রঙ্গা রাও কর্তৃক প্রথমদিকে আবিষ্কৃত অন্যান্য সব নমুনাই ছিল দাঁতযুক্ত ছোট চোয়াল খণ্ড।[২]

কীর্থরিয়া মাইয়র-এর জীবন পুনর্গঠন, যাকে একসময় ইন্দোহ্যুস বলে মনে করা হত।

তিমির সঙ্গে সম্পর্ক

[সম্পাদনা]

২০০৭ সালে হান্স থিউইসেনর এক ছাত্র দুর্ঘটনাক্রমে ইন্দোহ্যুসের একটি করোটি ভেঙে ফেললে, থিউইসেন সেখানে একটি অন্তঃকর্ণ অস্থি লক্ষ্য করেন যার পুরু ইনভলুক্রাম ছিল—এটি কেতাকীয়দের বৈশিষ্ট্য।[৬] এরপর তিনি আরও গবেষণা করে দেখতে পান যে ইন্দোহ্যুস এবং কেতাকীয়দের মধ্যে এমন বহু স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে যা অন্য কোনো স্তন্যপায়ী গোষ্ঠীতে নেই: পুরু ইনভলুক্রাম, অস্টিওস্ক্লেরোটিক (পুরু) অস্থি, ছেদনদাঁতের বিন্যাস এবং পশ্চাৎ অগ্রচর্বণকের উচ্চ মুকুটবিশিষ্ট দাঁত। এরপর তিনি একটি গবেষণা প্রকাশ করেন যাতে দেখানো হয় যে ইন্দোহ্যুস এবং রাওয়েল্লিদায় (যে পরিবারভুক্ত এটি) কেতাকিয়ার নিকটতম আত্মীয়। থিউইসেন ইন্দোহ্যুসকে কেতাকিয়ার বাইরে রাখেন, কারণ এটি ছিল তৃণভোজী, অথচ কেতাকীয়রা মাংসাশী।[৬][৭]

এই নমুনাটি রঙ্গা রাও কর্তৃক সংগৃহীত একটি ইওসিন উপযুগের কাদাপাথর থেকে উদ্ধার করা হয়েছিল এবং পরে তাঁর বিধবা স্ত্রী থিউইসেনকে প্রদান করেন।[৭][৮]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ এই নামটির বাংলা প্রতিবর্ণীকরণে সাহায্য:আধ্বব/লাতিনে ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।
  2. ↑ লাতিন: Indohyus, গ্রিক: Ἰνδόὗς, Greek উচ্চারণ: [indóhŷːs]; নামটি প্রাচীন গ্রিক ινδός, Indós, অর্থাৎ ‘ভারতীয়’ এবং ὗς, hûs, অর্থাৎ ‘শূকর’ সংযোগে তৈরি, অনু. ভারতীয় শুয়োর।
  1. 1 2 Sen, Aranya (২০১৭)। "Structural analysis of the deformed Palaeogene rocks from the Kalakot area, Jammu & Kashmir, India"। ResearchGate।
  2. 1 2 3 Rao, Ranga (১৯৭১)। "New Mammals from Murree (Kalakot Zone) of the Himalayan Foot Hills Near Kalakot, Jammu & Kashmir State, India"। GeoScienceWorld।
  3. ↑ Bhatia, S. B.; Bhargava, O. N. (২০০৪)। "Biochronological continuity of the Paleogene sediments of the HimalayanForeland Basin: paleontological and other evidences"। ResearchGate।
  4. 1 2 Waqas, Mohd; Weppe, Romain; Lazzari, Vincent; Blondel, Cécile; Marivaux, Laurent; Charruault, Anne-Lise; Tarry, Maurin; Euriat, Adélaide; Lebrun, Renaud; Rana, Rajendra Singh; Smith, Thierry; Orliac, Maëva (২৭ এপ্রিল ২০২৬)। "A basal representative of Cetacea from the Eocene of India"। Nature Ecology & Evolution (ইংরেজি ভাষায়): ১–৯। ডিওআই:10.1038/s41559-026-03055-9। আইএসএসএন 2397-334X।
  5. ↑ "Indohyus, Endemic Radiation of Raoellid Artiodactyls in the Eocene of India and Pakistan"। ResearchGate (ইংরেজি ভাষায়)। ৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২৬।
  6. 1 2 Black, Riley। "How Did Whales Evolve?"। Smithsonian Magazine (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২৬।
  7. 1 2 "Whales originated from aquatic artiodactyls in the Eocene Epoch of India"। ResearchGate (ইংরেজি ভাষায়)। ১৫ নভেম্বর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২৬।
  8. ↑ "From Dorudon to finbacks: Comparative anatomy and evolution of the baleen whale forelimb"। ResearchGate (ইংরেজি ভাষায়)। ৮ ডিসেম্বর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২৬।