বিষয়বস্তুতে চলুন

ইন্দিরা বর্মা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইন্দিরা বর্মা
২০২২ সালে বর্মা
জন্ম
ইন্দিরা অ্যান বর্মা

(1973-09-27) ২৭ সেপ্টেম্বর ১৯৭৩ (বয়স ৫২)[]
যুক্তরাজ্য
জাতীয়তাব্রিটিশ
মাতৃশিক্ষায়তনরয়্যাল একাডেমি অফ ড্রামাটিক আর্ট
পেশা
  • অভিনেত্রী
  • কথিকা
কর্মজীবন১৯৯৬–বর্তমান
দাম্পত্য সঙ্গীকলিন টার্নে
সন্তান

ইন্দিরা অ্যান বর্মা (জন্ম: ২৭ সেপ্টেম্বর ১৯৭৩)[] একজন ব্রিটিশ অভিনেত্রী এবং কথিকা। তার অভিনীত প্রথম চলচ্চিত্র কামসূত্র: আ টেল অফ লাভ

বিবিসি এবং এইচবিও সিরিজ রোম (২০০৫–০৭)-এ নাইওবি, বিবিসি সিরিজ টর্চউড (২০০৬)-এ সুজি কস্টেলো, বিবিসি সিরিজ লুথার (২০১০)-এ জো লুথার, হিউম্যান টার্গেট (২০১০–১১)-এ ইলসা পুচ্চি[][], এইচবিও সিরিজ গেম অফ থ্রোনস (২০১৪–২০১৭)-এ এলারিয়া স্যান্ড, এবং ডিসি ইউনিভার্স/ম্যাক্স প্রাপ্তবয়স্ক অ্যানিমেটেড সিরিজ ক্রিচার কমান্ডোজ (২০২৪–বর্তমান)-এ দ্য ব্রাইড চরিত্রে অভিনয়ের জন্য তিনি পরিচিত। ২০১৬ সালের সেপ্টেম্বরে মুক্তিপ্রাপ্ত আইটিভি / নেটফ্লিক্স সিরিজ প্যারানয়েড-এ তিনি ডিএস নিনা সুরেশ চরিত্রে অভিনয় করেন। এছাড়াও তিনি মঞ্চনাটকেও ব্যাপকভাবে কাজ করেছেন। প্রেজেন্ট লাফটার (২০১৯)-এ তাঁর অভিনয়ের জন্য তিনি লরেন্স অলিভিয়ে অ্যাওয়ার্ড জিতেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

বর্মা ইংল্যান্ডের সমারসেট কাউন্টির বাথ শহরে একজন ভারতীয় বাবা এবং সুইস মায়ের একমাত্র সন্তান হিসেবে বেড়ে ওঠেন।[][] তার মা গ্রাফিক ডিজাইনার এবং বাবা একজন চিত্রশিল্পী ছিলেন।[] তিনি মিউজিক্যাল ইয়ুথ থিয়েটার কোম্পানির সদস্য ছিলেন এবং ১৯৯৫ সালে লন্ডনের রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্ট থেকে স্নাতক হয়েছিলেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 Varma, Indira [@indyv9] (১৪ মে ২০১৭)। "Thank you but it's actually 27 September?! Google has it wrong!" (টুইট)। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৭ টুইটার এর মাধ্যমে।{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)[অকার্যকর সংযোগ]
  2. Hinckley, David (১৭ নভেম্বর ২০১০)। "Human Target wisely adds actresses Indira Varma and Janet Montgomery into formerly boys' club cast"Daily News। New York। ২০ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১১
  3. Logan, Michael (১৫ অক্টোবর ২০১০)। "Double Exposure for Indira Varma"TV Guide। ২৩ নভেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১১
  4. 1 2 Rees, Jasper (১৯ জানুয়ারি ২০০৮)। "Indira Varma: From the naked to the dead"The Daily Telegraph। ১২ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৭
  5. 1 2 Wiegand, Chris (১৯ জুন ২০১৯)। "Game of Thrones' Indira Varma: 'All I was being offered was women undressing'"The Guardian (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২২