ইন্ডিয়ানা ইভানস
অবয়ব
ইন্ডিয়ানা ইভানস | |
|---|---|
২০১৩ সালে ইভানস | |
| জন্ম | ইন্ডিয়ানা রোজ ইভানস ২৭ জুলাই ১৯৯০ |
| পেশা | অভিনেত্রী, গায়িকা, গীতিকার |
| কর্মজীবন | ২০০৩–বর্তমান |
ইন্ডিয়ানা রোজ ইভানস (জন্ম ২৭ জুলাই ১৯৯০)[১] একজন অস্ট্রেলীয় অভিনেত্রী। তিনি হোম অ্যান্ড অ্যাওয়ে-এ ম্যাটিল্ডা হান্টার, এইচটুও: জাস্ট অ্যাড ওয়াটার-এ বেলা হার্টলি এবং ব্লু লেগুন: দি অ্যাওয়েকেনিং-এ এমা চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]পাঁচ বছর বয়স থেকেই ইভানস অভিনেয়র প্রতি আগ্রহ দেখানো শুরু করেন। সাত বছর বয়স থেকে তিনি পর্যায়ক্রমে ব্যালে, জ্যাজ এবং ট্যাপ প্রশিক্ষণ নেন।[২]
হোম অ্যান্ড অ্যাওয়ে-তে কাজ করার আগে ইভানস নিউটাউন হাই স্কুল অফ দ্য পারফর্মিং আর্টসে ভর্তি হয়েছিলেন, কিন্তু তার অভিনয় পেশায় আরও বেশী মমনোযোগ দেওয়ার জন্য ভর্তির দুই সপ্তাহ পরেই স্কুল ছেড়ে দেন। এরপর তার ১৫ বছর বয়স পর্যন্ত তিনি একটি করেসপন্ডেন্স কোর্সে অধ্যয়নরত ছিলেন।[২]
চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]চলচ্চিত্র
[সম্পাদনা]| বছর | শিরোনাম | ভূমিকা | টীকা |
|---|---|---|---|
| ২০০৮ | বার্ডেন | লারা বয়েড-কাটলার | স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র[৩] |
| ২০১০ | আর্কটিক ব্লাস্ট | নাওমি টেট | পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র |
| ২০২২ | থর: লাভ অ্যান্ড থান্ডার | জিউসেট | পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র |
টেলিভিশন
[সম্পাদনা]| বছর | শিরোনাম | ভূমিকা | টীকা |
|---|---|---|---|
| ২০০৩ | অল সেন্টস | মাইলি রবার্টস | পর্ব: "ডেসটিনিস চাইল্ড" |
| ২০০৩–২০০৪ | স্নবস | অ্যাবি ওকলি | মূল ভূমিকা |
| ২০০৪–২০০৮ | হোম অ্যান্ড অ্যাওয়ে | মাটিল্ডা হান্টার | মূল ভূমিকা |
| ২০০৮ | দ্য স্ট্রিপ | চায়না উইলিয়ামস | পর্ব: "স্কুলিজ" |
| ২০০৯ | আ মডেল ডটার: দ্য কিলিং অফ ক্যারোলাইন বায়ার্ন | কাইলি ওয়াটসন | টিভি চলচ্চিত্র |
| ২০০৯–২০১০ | এইচটুও: জাস্ট অ্যাড ওয়াটার | ইসাবেলা “বেলা” হার্টলি | মূল ভূমিকা (সিজন ৩); ২৬টি পর্ব |
| ২০১০ | কপস এল.এ.সি. | কাইলি ট্রেমেইন | পর্ব: "লস্ট গার্লস" |
| ২০১১ | ক্রাউনিজ | টেটাম নোভাক | মূল ভূমিকা |
| ২০১২ | ব্লু লেগুন: দি অ্যাওয়েকেনিং | এমালাইন 'এমা' রবিনসন | টিভি চলচ্চিত্র |
| ২০১৩ | জেনেট কিং | টেটাম নোভাক | সিজন ১, ৪টি পর্ব |
| ২০১৫ | সিক্রেটস অ্যান্ড লাইজ | নাটালি ক্রফোর্ড | মূল ভূমিকা (সিজন ১) |
| হাউজ হাসবেন্ডস | ট্যাশ | পর্ব ৪.১, ৪.২ | |
| অ্যাশ ভার্সেস ইভিল ডেড | মেলিসা | পর্ব: "অ্যাশেজ টু অ্যাশেজ", "বাউন্ড ইন ফ্লেশ" | |
| ২০২৪ | এ রিমার্কেবল প্লেস টু ডাই | মাহা স্টনটন |
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "About the Stars: Indiana Evans as 'Bella'"। ZDF-Enterprises.de। ১০ ফেব্রুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১০।
- 1 2 "Indiana Evans: Biography"। Biggeststars.com। ২ মার্চ ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ Press Association (১৬ মার্চ ২০০৯)। "Home and Away stars in new film"। TV.com। ৪ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১০।